27 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

মাগুরার শ্রীপুরে গাঁজার গাছসহ যুবক আটক ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর থানা পুলিশ উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে গাঁজার গাছসহ ওবায়দুল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে ।

শ্রীপুর থানার পুলিশ জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার পুত্র ওবায়দুল মিয়া তার বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ রোপন করে লালন-পালন করা হচ্ছে ।

এ সংবাদের ভিত্তিতে ওসি’র নির্দেশে মঙ্গলবার রাতে শ্রীপুর থানার এস,আই রাসেল ও এস,আই শাহারিয়ার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওবায়দুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে পুলিশ তার বাড়ির আঙ্গিনার এক কোণে রোপনকৃত একটি গাঁজার গাছ দেখতে পান। গাছটি দেখামাত্রই পুলিশ ওবায়দুলকে গাঁজার গাছসহ আটক করতে সক্ষম হন । এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি নিয়মিত মামলা হয়েছে। মামলা নং-১১ ,তাং ১৮/০৯/২০১৯ ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেন, যেখানে গাঁজা সেবন,গাঁজা বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ । সেখানে গাঁজার গাছ লাগায়ে গাঁজা উৎপাদন করা আরোও বড় ধরনের আপরাধ। যে অপরাধে তাকে আটক করে গতকাল বুধবার দুপুরে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ধামরাইয়ে বেতন- ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বেতন ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দি ইমাকুলেট টেক্সটাইল লি: কারখানার পোশাক শ্রমিকরা।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালতলা সাদা মাঠ এলাকায় ইমাকুলেট কারখানার শ্রমিকরা ঢাকা- আরিচা মহাসড়কে এ বিক্ষোভ প্রতিবাদ করেছেন শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা বলেন, আমাদের গত ৩ মাসের বেতন পরিশোধ করে নাই। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। তাই শ্রমিকরা তাদের বেতন এবং অনেক শ্রমিক আছে যাঁরা ৬ বা ৭ মাসের বেতন বাকি রয়েছে। কারখানার শ্রমিকরা দির্ঘদিন ধরে অবহেলিত ও নির্যাতিত হয়েছি।

শ্রমিকরা আরও বলেন, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না। অনেক বাড়িওয়ালা আমাদের বলে দিয়েছে যদি ভাড়া দিতে না পারেন তবে বকেয়া বাড়ি ভাড়া দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।বাড়ি ভাড়া না দিতে পারলে, আমার বাড়িতে থাকার কোন দরকার নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কেঁদে বলেন, গত ৩ মাস ধরে কোন বেতন পাইনি। ধার দেনা করে চলিতেছ। মালিক পক্ষ বলেছে আজ বুধবার আমাদের কিছু বেতন দিবে। বাড়িতে ছোট মেয়েকে বলে এসেছি একটি পাঙ্গাশ মাছ ও চাল কিনে নিয়ে আসব। ছোট মেয়ে অনেক দিন ধরে মাছ খাওয়ার কথা বলছে। কিন্তু বেতন না পাওয়ায় অন্যের কাছ থেকে ধার করে এতো দিন চলছি। আজও কোন বেতন পেলাম না। বাড়িতে গিয়ে মেয়েকে কি উত্তর দিবো জানি না। হয়তোবা বাড়িতে আজ নাও যেতে পারি।

সাধারণ শ্রমিকরা দির্ঘদিন তাদের বেতন না পাওয়ায় আজ বিকালে ঢাকা – আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কি. মি. পর্যন্ত দির্ঘ যানজটের কবলে পড়েন সাধারণ যাত্রীরা। এতে দূর- দূরান্তের যাত্রীদের অবস্থা নাকাল হয়ে পড়ে। সঠিক সময়ে ঘরে ফিরতে না পাড়ার আশন্কা করছে যাত্রীরা।

ঢাকা-আরিচা মহাসড়কের বাটার গেইট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময়ে অবস্থা নাকাল হয়ে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। পরে ধামরাই থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

ইমাকুলেট কারখানার প্রশাসনিক কর্মকর্তা হাবিব বলেন, আগামী বৃহস্পতিবার ২৬/০৯/১৯ তারিখে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করবো।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ৩ মাসের বেতন পরিশোধ করে দিবে কারখানা কর্তৃপক্খ। যদি ৩ মাসের বেতন পরিশোধ করতে না পারে অন্তত ২ মাসের বেতন পরিশোধ করবে কারখানার মালিক। পরে শ্রমিকরা আস্থস্ত হওয়ার পর সকলেই চলে যান।

যশোরের শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শায় চটকাপোতায় পানিতে ডুবে আহাদ আলী নামে ২বছর বয়সের এক শিশু মারা গেছে।

মঙ্গলবার ১৭ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার সময় বাড়ীর পাশে কুয়াই পড়ে শিশুটির মৃত্যু হয়।সে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যাই। পরে শিশুটি’র মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের কুয়াই শিশুটিকে ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগীতায় তুলে আনা হয়।পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।শিশু আহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

বেনাপোলে চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল নারী শিশু পাচার ও চোরাচালানী প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার বেলা ১১টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পে আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেনাপোল ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,বেনাপোল বাজার কমিটি’র সভাপতি আলহাজ্ব আজিজুল রহমানসহ স্থানীয় গনমান্য ব্যক্তিরা।

নারী শিশু পাচার ও চোরাচালান যাতে বন্ধ হয় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ধামরাইয়ে একাদিক মামলার আসামী হান্নানের মরদেহ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাই জয়পুরা এলাকার  চিহ্নিত মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামী মোঃ হান্নান (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শামীম ও সোহেল নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ সেটেম্বর)উপজেলার সোমবাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় মাছের ঘের থেকে ভাস্যমান অব্স্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়পুরা গ্রামের মৃত. সোনামিয়ার ছেলে হান্নান রাতে সজাগের পরিত্যাক্ত গরুর খামারে বন্ধুদের সাথে মাদক, নারীসহ আড্ডায় মাস্তিতে ছিল।

এসময় অজ্ঞাত ব্যাক্তিরা হানাদিলে হান্নানসহ সবাই দৌঁড়ে পালিয়ে যায়। পরে মাছের ঘেরের জলাশয়ে ভাস্যমান অবস্থায় হান্নানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্ততি চলছে বলে জানান পুলিশ সূত্র।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেয়ে জানা যাবে হত্যা না অপমৃত্যু। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

রাজধানীর হাতিরপুল বাজারে কয়েকটি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমান, দুই বছরের কারাদণ্ড ।

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর হাতিরপুল বাজারে ওষুধ সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ধরা পড়ে এমন চিত্র। চোখে ব্যবহারের ড্রপ, বিভিন্ন ধরনের প্রসাধনী থেকে শুরু করে ভিটামিন জাতীয় ওষুধ নকল করে সারা দেশের খুচরা বাজারে ছড়িয়ে দিতো চক্রটি।

জীবন রক্ষাকারী এসব ওষুধ নকলভাবে তৈরি করে বিদেশী নামীদামি ব্র্যান্ডের নামে বাজারজাত করত প্রতিষ্ঠানগুলো। এই চক্রের সাথে কিছু চিকিৎসক জাড়িত আছে বলে জানায় র‌্যাব।

রয়েছে ওষুধের মোড়কে মেয়াদ বসানোর যন্ত্র। রয়েছে পুরান ঢাকায় তৈরি বিদেশি ব্র্যান্ডের প্যাকেট। ইচ্ছেমত বসানোর মূল্য তালিকা। এভাবেই নকল বিদেশী ওষুধ তৈরি করছে সিলভ্যান ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি।

সিলভ্যান ট্রেডিং এর সত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, একবারে সবটা বিক্রি হয় না, তাই ওই ফাইলটা আমরা ছোট করে বিক্রি করি। তবে এই ওষুধের অনুমোদন নেই, এটা আমার অপরাধ।

এসব অভিযোগে সিলভ্যান ট্রেডিং এর মালিক ও প্রতিষ্ঠানের এক কর্মচারিকে গ্রেফতার করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওষুধ প্রশাসন থেকে বলা হচ্ছে এসব পণ্য রোগীরা ব্যবহার করলে, প্রাণঘাতী যে রোগ দেখা দিতে পারে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদ বলেন, ওরা বলছে, এইগুলো বিদেশ থেকে আমদানি করে প্যাকেট করছে। বিদেশ থেকে যে ওষুধ আসে, সেগুলো ইনটেক হয়ে আসে। একজন রোগী রোগ ভালো হওয়ার জন্য ওষুধ খায়। সেই রোগীর রোগ ভালো হবে না। এখানে ওষুধের যদি খারাপ কিছু হয়, তাহলে খারাপ কিছু হতে পারে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, দুঃখজনক চিত্র এখানে বেরিয়ে আসছে, আমরা কিছু ডিসপেনশারির তালিকা পেয়েছি। যারা আসলে এই ওষুধগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। এবং আমাদের কিছু চিকিৎসক এই ওষুধগুলো জেনে না জেনে প্রেসক্রিপশনে লিখে। এবং কিছু কমিশনও তারা পায়। অনৈতিক কারণ এই প্রতিষ্ঠানের মালিককে ২০ লাখ টাকা জরিমান, দুই বছরের দণ্ড দেয়া হয়েছে।

ওষুধের দোকানে এসব পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়াররি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করলেন এমপি শেখ আফিল ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: “খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে ১৬ই সেপ্টেম্বর সোমবার বেলা ৩টার সময় ঐতিহ্যবাহী বেনাপোল হাইস্কুল বলফিল্ড মাঠে আওয়ামীলীগ নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বেনাপোল পৌরসভার নয়টি ওয়ার্ডের এই ফুটবল খেলার উদ্বোধন ঘোষনা করেন যশোর -১, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথী ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরূজামান ঘেনা,প্রচার সম্পাদক আকবার আলী, সাবেক চেয়ারম্যান নওশের আলী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু,পৌর বেনাপোল ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রুবেল ও আল ইমরান,যুব লীগ নেতা ফারুক হোসেন উজ্জল।

উদ্বোধনী খেলায় দিঘীরপাড় ফুটবল একাদশ ২-১, গোলে বড়আঁচড়া ফুটবল একাদশকে পরাজিত করে। এর পূর্বে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন। প্রয়াত সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য খেলার পূর্বে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ধামরাইয়ে ছোট চন্দ্রাইল থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাইয়ে ছোট চন্দ্রাইল এলাকায় চান মিয়ার বাড়িতে মায়া আক্তার শান্তা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৬সেপ্টেম্বর) সকালে ধামরাই থানা পুলিশ ছোট চন্দ্রাইল এলাকার চান মিয়ার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানাযায় মায়া আক্তার শান্তাকে বকাঝকা দেওয়ায় অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের ধারণা ।

রবিবার গভীররাতে ছোট চন্দ্রাইল এলাকার ভাড়া বাসার শোয়ার ঘরে মায়া আক্তার শান্তা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়।মায়া আক্তার শান্তার বাবার নাম আব্দুর রহমান, স্বামী নাম মুরাদ হোসেন থানা-ঘিওর, জেলা- মানিকগঞ্জ। স্থানীয় সুএে জনাযায় শান্তা ও মুরাদের পছন্দ করে বিয়ে হয়। পাঁচ-ছয় মাস আগে ছোট ছোট চন্দ্রাইলে চান মিয়ার বাসা ভাড়া নেয়। রবিবার রাতে চান মিয়ার ভাড়া বাড়িতে নিজের রুমে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। প্রথমে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি পরে বুঝতে পেরে দরজার ছিটকিনি ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মায়া আক্তার শান্তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান ময়নাতদন্তের জন্য লাশ হোসেন শহীদ সরোওয়ার্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে তদন্তের পর পরে বলা যাবে এটা কি হত্যা না আত্মহত্যা।

ঝালকাঠি আদালতে ভুয়া রেজুলেশন দায়ের করায় মাদ্রাসা শিক্ষককে আটক।

সৈয়দ রুবেল ঝালকাঠি : ঝালকাঠি আদালতে মামলা পরিচালনায় ভুয়া রেজুলেশন দাখিল করায় মাদ্রাসা শিক্ষক বিস্ফোরক মামলার বাদী তানভীর আহমেদ কে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত হলেন পশ্চিম ঝালকাঠির আল হামিদী ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসার শিক্ষক।

১৫/০৯/২০১৯ইং তারিখ রবিবার বিশেষ ট্রাইবুনাল -২ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তোফায়েল হাসান এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায় ২০১৪ সালে বাদী তানভীর আহাম্মেদ এলাকার শামসুল হক তালুকদার সহ ৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বোমা হামলা আইনে মামলা দায়ের করেন।

রোববার সাক্ষী ও কাগজপত্র দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। জামিনে থাকা আসামি শামসুল হক তালুকদার বিচারকালে জানান এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় ১৬ থেকে ২০ টি মিথ্যা মামলা দায়ের করেছেন। বিচারক জানতে চান বাদী কিভাবে এসব মামলা পরিচালনা করেন। এসময় বাদী জানান মাদ্রাসা সভাপতি কর্তৃক স্বাক্ষরিত আদালতে দাখিল করা রেজুলেশনের মাধ্যমে তাকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তখন বিচারক নথিপত্র পর্যালোচনা করে দেখেন ২০১৩ সালে ২৩ শে ডিসেম্বর রেজুলেশনে সভাপতির স্বাক্ষরের তারিখ ২০১৬ সালের ২৭ ডিসেম্বর।

বিচারক বাদীর কাছে জিজ্ঞেস করেন তিন বছর আগের রেজুলেশনে তিন বছর পর স্বাক্ষর ও তারিখ হল কেন?

এ বিষয়ে জানতে চাইলে বাদী সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় জাল-জালিয়াতির মাধ্যমে এই রেজুলেশন করা হয়েছে বলে বিচারক বুঝে নিতে সক্ষম হন। তাই বাঁদিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয় বাদি তানভীর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে।

উল্লেখ্য রেজুলেশন জালিয়াতির কারণে সকল কাগজপত্রাদি সঠিকভাবে পর্যালোচনার আগ পর্যন্ত বিবাদী মোহাম্মদ শামসুল হক তালুকদার কেও জেল হাজতে প্রেরন করা করে

ধামরাইয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণে এলাকাবাসীর অভিযোগ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকা জেলার ধামরাই পৌরসভায় রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মানাধীন অবস্থায় এলাকাবাসী ও জনপ্রতিনিধির তোপের মুখে পড়ে ঠিকাদারের লোকজন।

পরে জেলা পরিষদের প্রকৌশলীর হস্তক্ষেপে নিম্নমানের উপকরণ বাতিল করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, ঢাকা জেলাপৌরসভা সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ড থেকে নতুন দক্ষিণপাড়ার পর্যন্ত একশত ৩৮ মিটার রাস্তা আরসিসি (রড, সিমেন্ট, কংক্রিট) ঢালাইয়ের কাজ পায় মেসার্স আবদুল বাসেদ জিহাদী নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এই রাস্তাটি নির্মানে খরচ ধরা হয়েছে প্রায় ১৯ লক্ষ টাকা।গতকাল রবিবার রাস্তার ঢালাই শুরু হওয়ার সময় এলাকাবাসী রাস্তা নির্মান কাজ বন্ধ করে দেয় এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী, খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ঘটনাস্থলে আসেন।

এ সময় স্থানীয় জনতা ও জনপ্রতিনিধির রোষানলে ঠিকাদারের ছেলে ও তার লোকজন পালানোর চেষ্টা করে। কাউন্সিলর শহিদুল্লাহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঙ্গে ফোনে আলাপ করেন।এ ছাড়া যে রড দেওয়া হয়েছে তাও সিডিউলের চেয়ে প্রায় ৫-৬ ইঞ্চি ফাঁক ফাঁক রড বিছানো হয়েছে। এ রাস্তার কাজে এতো নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে তা তিনি জীবনেও দেখেননি বলে মন্তব্য করেন।

জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সরেজমিনে এসে দেখলাম ঢালাইয়ে নির্মাণ সামগ্রী নিম্নমানের তাছাড়া রডের ব্যবহার সঠিকভাবে করা হয়নি এছাড়া নিয়ম হচ্ছে রাস্তা ঢালাইয়ের আগের দিন কর্তৃপক্ষকে জানানো, কিন্তু এ কাজে আমাদের কোনো প্রকৌশলীকে জানাননি সংশ্লিষ্ট ঠিকাদার। আমরা নিম্নমানের নির্মাণ সামগ্রী বাতিল করেছি। রাস্তায় ঢালাইয়ের কাজ করতে হলে আমাদের আগের দিন জানিয়ে থাকেন ঠিকাদার। কিন্তু এ কাজে আমাদের কোনো প্রকৌশলীকে জানাননি সংশ্লিষ্ট ঠিকাদার।

এতে বোঝা যায় ঠিকাদারের উদ্দেশ্য খারাপ ছিল। তিনি বলেন, যেসব উপকরণ আনা হয়েছিল তা বাতিল করা হয়েছে।নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করে ঠিকাদার আবদুল বাসেদ জিহাদী বলেন, আমি সব মালামাল সড়িয়ে নিচ্ছি।

সর্বশেষ আপডেট...