বিপ্লব সাভার ঃ সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার আব্দুল মজিদকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃওরা। এঘটনায় স্বপন নামের (২৪) এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও শান্তিপূর্ণভাবে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে গতকাল শনিবার বিকালে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ।
ফাইনাল খেলায় নাকোল ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়।
এ টুর্নামেন্টে উপজেলার ৮ ইউনিয়নের ৮টি দল অংশ গ্রহণ করে।
রানীশংকৈলে বিএনপি’র ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি গঠন ।
হুমায়ুন কবির, রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিএনপি পন্থি হিন্দুদের নিয়ে ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। 
এ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় রানীশংকৈল ডিগ্রী কলেজের হল রুমে কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে গৌর চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মাষ্টার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কমিটির সদস্য রঞ্জিত চন্দ্র রায়, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার চন্দ্র রায়।
এছাড়াও বিএনপি’র নেতা পান্না বিশ্বাস, রানীশংকৈল যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, মিঠু বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি আওলাদ এবং সাধারন সম্পাদক বকুল প্রমূখ উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা শেষে বিএনপি’র নেতারা গৌর চন্দ্র বসাক কে সভাপতি ও শ্রী জীবন কুমার রায়কে সাধারন সম্পাদক নির্বাাচিত করে রাণীশংকৈলে উপজেলা ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করেন।
ঝালকাঠিতে জলবায়ু বিপর্যয় রোধে আহবায়ক কমিটি গঠন ।
সৈয়দ রুবেল ঝালকাঠি ঃঝালকাঠিতে জলবায়ু বিপর্যয় রোধে উপকূলীয় আন্দোলন জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৪/০৯/২০১৯ইং তারিখ শনিবার সকালে জেলা শহরে একটি রেস্তোরায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট বনি আমিন বাকলাই এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী হেমায়েত হোসেন হিমু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জলবয়ু বিপর্যয় রোধে উপকূলীয় আন্দোলন এর আহবায়ক মো. নুরুল হুদা মিলু চৌধূরী, আইসিডিএ পরিবেশবাদী কর্মী আনোয়ার জাহিদ, আমরা ৯৯ শতাংশ ঢাকা এর প্রধান সমন্বয়ক আলাউদ্দিন মল্লিক, শিক্ষক সুজিত কান্তি বসু।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে সমাজকর্মী হেমায়েত হোসেন হিমুকে আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা করে এ্যাডভোকেট বনি আমিন বাকলাইকে আহ্বায়ক ও প্রধান শিক্ষক সুনীল বরণ হালদারকে সদস্য সচিব করে
জলবায়ু বিপর্যয় রোধে উপকূলীয় আন্দোলন এর ঝালকাঠি জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।




























শনিবার রাত ১০ টার দিকে সাভারের কোর্টবাড়ি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কোর্টবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/১৬ এস এর নিকট তেরঘর কামারবাড়ি এলাকার বাংলাদেশের অভ্যন্তরে প্রতিপক্ষ ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে (১৪ই সেপ্টেম্বর১৯ইং) তারিখ সকাল ১১ টায় ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


