30 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ধামরাইয়ে ৫ বৎসর বয়সী শিশু ধর্ষণ, থানায় অভিযোগ ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ের মান্দারচাপ এলাকায় ১ম শ্রেণী পড়ুয়া ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে হৃদয় হোসেন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার।

ধর্ষিতার পিতাআলমগীর হোসেন জনায়, গতকাল বিকালে ধামরাই উপজেলার মান্দারচাপ গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন পাশের বাড়ীর আলমগীরের ৭ বছরের শিশু কয়েক জন শিশুকে মজা খাওয়ানো কথ বলে একটি ঘরে ডেকে নেয়। শিশু( ছদ্মনাম জোসনা) বেশী মজা খাওয়াবে বলে বসিয়ে রাখে। সব শিশুরা চলে গেলে ধর্ষক সাইফুল ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর ধর্ষক সাইফুল শিশু ফাতেমাকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে প্রথমে সহপাটীরা পরে (ছদ্মনাম জোসনার) বাবা আলমগীর হোসেনসহ আশ-পাশের কয়েক জন এগিয়ে আসে। এ সময় ধর্ষক দরজা খুলে পালানোর চেষ্টা করলে, উপস্থিত লোকজন তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়। রক্তাক্ত শিশু কে নিয়ে তার পিতা ও তার স্বজনরা ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের এ নিয়ে যায়, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শিশুটির পিতা অভিযুক্ত যুবক হৃদয় হোসেনকে আসামী করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেয়।

অভিযুক্ত হৃদয় হোসেন উপজেলার মান্দারচাপ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নির্যাতনের শিকার শিশুর বাবা থানায় এসে অভিযোগ দিয়েছে। আমরা সেটি আমলে নিয়ে মামলা নিয়েছি, তাকে আটক করতে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ওই শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করা হবে।

ঝালকাঠিতে শিশু কন্যা অন্তসত্বা হওয়ায় বাবা-মা আটক

সৈয়দ রুবেল ঝালকাঠি : ঝালকাঠি পৌর শহরে ষষ্ঠ শ্রেণির এক শিশু ছাত্রীকে দেহ ব্যবসায় বাধ্য করা অতঃপর অন্তসত্বার দায়ে মা-বাবাকে আটক করেছে সদর থানা পুলিশ।

১০/০৯/২০১৯ইং তারিখ মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর শহরের কাঠপট্টিস্থ কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটিকে তার মায়ের বাসা থেকে উদ্ধার করে এবং শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো: আবু তাহের মিয়া জানান, শহরের কাঠপট্টি এলাকায় মায়ের বাড়িতে বসবাস করছিলো এই ৬ষ্ঠ শ্রেনী স্কুল পড়ুয়া ছাত্রী । কয়েক মাস আগে থেকে মা ও সৎ বাবার সহযোগিতায় শিশুটির সাথে কয়েকজন পুরুষের শারিরীক সম্পর্ক করতে বাধ্য করে। শিশুটির মা ও সৎ বাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করায় একপর্যায় শিশুটি অন্তসত্বা হয়ে পড়ে।

ভিকটিম শিশুটিকে বুধবার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ জানায়। ভিকটিম শিশুটি শহরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী

সাভারের আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় এক ও এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার আটক ভিডিও ।

 

বিপ্লব সাভার ঃ সাভারের আশুলিয়ায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামের আপন চাচাতো ভাই এ্যাডভোকেট তহিরুল ইসলাম ভুইয়ার বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায় গতকাল রাতে ওই তুরণীকে(১৯) চাকুরীর প্রভোলন দেখিয়ে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামের চাচাতো ভাই এ্যাডভোকেট তহিরুল ভুইয়ার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন তহিরুল ইসলাম ভুইয়ার গাড়ি চালক শারফিন (৩২) এসময় তহিরুল ভুইয়াও ওই তরুণীকে গণধর্ষণ করেন।

পরে আজ দুপুরে ওই তরুণী আশুলিয়া থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শারফিন ও তহিরুল ভুইয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে আশুলিয়া থানা পুলিশ গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী শারফিনকে আটক করলেও অন্য আসামী তহিরুল ইসলাম ভুইয়া পলাতক রয়েছে। গষধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।

অন্যদিকে একই এলাকায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন।

এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-শেরপুর জেলার সদর থানার সাতমাড়িয়া গ্রামের মৃত মুরাদ হোসেনের ছেলে কাইয়ূম ও অপরজন পাবনা জেলার ঈশ্বরদী থানার মুসোরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে তুহিন আলম ।

এবিষয়ে আশুলিয়া থানার এস আই মমিনুল হক বলেন দুপুরে আসামীদের আদালদে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিকদের শুদ্ধ সাংবাদিকতা করার প্রবনতা বাড়াতে হবে-আলম রায়হান।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ সাংবাদিকদের শুদ্ধ সাংবাদিকতা করার প্রবনতা বাড়াতে হবে বলে মনে করেন জৈষ্ঠ্য সাংবাদিক আলম রায়হান।

দেশে বর্তমান অবস্থা তথা দেশে তৃনমূল সাংবাদিকদের মধ্য অধিকাংশরাই সংবাদ লেখার ক্ষেত্রে ব্যাপক ভুল করে থাকেন। আর এ সকল ভুল সংশোধনের জন্য যারা দায়িত্ব প্রাপ্ত সম্পাদকগন সেগুলো না দেখেই অথবা তাদের অগচরেই প্রকাশিত হচ্ছে অসংখ্য সংবাদ।

এ বিষয় বরিশালের জৈষ্ঠ্য সাংবাদিক আলম রায়হান ১০/০৯/২০১৯ইং তারিখ মঙ্গলবার গোপলগঞ্জের কোটালিপাড়া ও মকসুদপুর উপজেলা সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য প্রদান কালে তৃনমূলে সাংবাদিকদের শুদ্ধ সাংবাদিকতা করার প্রবনতা ও তার ব্যক্তিগত আগ্রহের কথা প্রকাশ করতে গিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু থেকে তুলে ধরে বলেন, কলেজছাত্র থাকাকালে ১৯৭৭ সালে লেখার ক্ষেত্রে হাতে খড়ি হয় বরিশাল কলেজের দেয়াল পত্রিকা ‘তমাল’-এর মাধ্যমে। এ পত্রিকার আমি স্বনির্বাচিত সম্পাদক! মোজাম্মেল স্যার ছিলেন প্রধান উপদেষ্টা। এই সূত্রে যোগাযোগ বরিশাল জেলা পরিষদের পাক্ষিক পত্রিকা বাকেরগঞ্জ পরিক্রমা’র সঙ্গে। বয়োবৃদ্ধ ও অভিজ্ঞ সম্পাদক ইয়াকুব আলীকে সহায়তা করার জন্য ছিলেন বরিশাল কলেজের বাংলার অধ্যাপক মোজাম্মেল হক, আমার অতি প্রিয় শিক্ষকদের একজন।

সম্পাদক প্রতিটি লেখা এমনভাবে দেখতেন যেনো, এটিই তার আখেরী কাজ। এরপর দেখেদিতেন মোজাম্মেল স্যার, যেনো তিনি পরীক্ষার খাতা দেখছেন। দু’জনের এই দেখাদেখির কখনো আগপিছ হয়েছে, কিন্তু দু’জনে দেখা ছাড়া কোন লেখা ছাপা হয়েছে বলে আমার জানা নেই। এর সঙ্গে প্রফেশনাল প্রুফ রিডারতো ছিলেনই। কেবল লেখা এডিট করা নয়, তাঁরা নানান উপদেশও দিতেন অধিকতর শুদ্ধ লেখার বিষয়ে। ফলে একরকম হাইড্রোলি প্রেসার বোধ করতাম আমরা। এই চাপ ধীরে রূপান্তরিত হয় আগ্রহে; এরপর প্রবনতায়।
কালের পরিক্রমায় বহু বছর পেরিগেছে, এ সময়ে আমি সুগন্ধাসহ কয়েকটি সাপ্তাহিক, দৈনিক বাংলারবানী-দৈনিক আমাদের সময়সহ বেশ কয়েকটি দৈনিকে পত্রীকায় কাজ করার পর বাংলাভিশনের মাধ্যমে শুরু হয় আমার টেলিভিশন জীবন।

বাংলাভিশন ও মাইটিভি মিলিয়ে প্রায় সাড়ে ছয় বছর কাজ করেছি টেলিভিশনে।

১৯৭৭ সাল থেক বহু সময় পেরিয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু। কিন্তু তৃণমূলের সাংবাদিকদের শুদ্ধ সাংবাদিকতা করার প্রবনতা এবং আগ্রহ রয়েগেছে প্রায় আগের মতোই। সে তুলনায় যারা কেন্দ্রে সাংবাদিকতা করেন, তাদের অনেকের মধ্যেই উল্টো প্রবনতা দেখেছি খুব কাছ থেকে।

এরাই আবার, কারণে অকারণে তৃণমূলের সাংবাদিকতা নিয়ে নাক ছিটকান।

 

শিবগঞ্জে পুলিশের অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সোমবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে ২০৫ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি একই উপজেলার রসুলপুর ঘনটোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. হাসান আলী ওরফে বাবু (৩৪)।

পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইসরাইল মোড় এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।

খবর পাবার পর এসপি টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে বাবুকে ২০৫ বোতল ফেনিসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈলে পুলিশের জন-নিরাপত্তামূলক লিফলেট বিতরণ কর্মসূচি ।

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলায় ৯ সেপ্টম্বর সোমবার দুপুরে থানা পুলিশ নিরাপত্তা নিশ্চত করার লক্ষে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

সারা জেলা ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে নিজেসহ সহযাত্রীর হেলমেট পরিধান করা, গতি নিয়ন্ত্রণ রাখা, ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় ডানে বামে দেখে নেয়া, স্ত্রী সন্তানকে সাথে নিয়ে বেপরোয়াভাবে গাড়ি না চালানো, বাইক চালানোর সময় মুঠোফোনে কথা না বলা, সর্বপরি ট্রাফিক আইন মেনে চলা। ঝুঁকিপূর্ণ ওভারটেক না করা,

বিষয়ক সচেতনতামূলক লিফলেট শতাধিক বাইক চালকের মাঝে বিতরণ করেন রাণীশংকৈল থানা পুলিশ। নিরাপত্তার ব্যাপারে আপনি , দায়িত্বশীল হোন, নিজে বাঁচুন, পরিবার ও আত্নীয়-স্বজনকে আনন্দে রাখুন এমন স্লোগানকে সামনে রেখে রাণীশংকৈল পৌর এলাকার শিবদিঘী মোড়ে তদন্ত ওসি খাইরুল আনাম ডনের নেতৃত্বে একটি পুলিশ টিম এ লিফলেট বিতরণ করেন ।

ওসি তদন্ত বলেন, এসপি স্যারের নির্দেশনায় এবং ওসি স্যারের সার্বিক সহযোগিতায় এ লিফলেট বিতরণ কর্মসূচি চলছে এবং জনগনের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হচ্ছে।

বজ্রপাত প্রতিরোধে বাহাদুরপুরে তালগাছ রোপন ও চারা বিতরণ ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি : “লাগাই তাল গাছ, বাঁচাই দেশ বজ্রপাত মুক্ত বাংলাদেশ”এই শ্লোগান কে সামনে রেখে মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) সকাল ১১টার সময় শার্শার বাহাদুরপুর রহিমপুর আলীম মাদ্রাসা প্রাঙ্গনে যশোরের শার্শার দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান ও ভ্রাম্যমান মিজান নার্সারী, শিকারপুর-বাহাদুরপুর সামাজিক বনায়ন সমিতির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, বজ্রপাত প্রতিরোধে বিনামূল্যে তালবীজ ও ফলদ চারা রোপন অভিযান ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে উক্ত শিকারপুর-বাহাদুরপুর বনায়ন সমিতির সভাপতি ও শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবু ইউছুপ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন, শার্শা উপজেলার সামাজিক বনায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক,সভাপতি সেবক সংগঠন মতিয়ার রহমান, সমাজ সেবক সেলিম শাহ কোমল।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি বজ্রপাত প্রতি রোধে বিনামূল্যে তালবীজ ও ফলদ চারা রোপন অভিযান ও বিতরণ কর্মসূচি কে স্বাগত জানান এবং অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের কে বেশি বেশি গাছ লাগানোর জন্য জন্য আহবান জানান এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ ও জাতি গঠনে সুপরামর্শ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত রহিমপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তালগাছ ও অন্যান্য গাছের চারা বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গনে আম গাছের চারা রোপন করা হয়।

ঝালকাঠিতে খালে বিষ প্রয়োগের অপরাদে ৫ জনকে জেল ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিষ প্রয়োগ করে মাছ ধরা এরং নিধন করার অপরাধে ৫জনকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে ০৯/০৯/২০১৯ইং তারিখ সোমবার খালে অবৈধ ভাবে অপকৌশলে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও মৎস নিধনের অপরাধে ৫ জনকে আটক করে।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা এবং নিধন করার অপরাধের জন্য প্রত্যককে ১মাস করে কারাদন্ড প্রদান করেন ।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়নের সাবেক ৮ নং ওয়ার্ডের মেম্বর হেমায়েত উদ্দিন, ৬৭ নং মঠবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সহ ৫ জন।

ধামরাইয়ে কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং এর দায়ে আটক ২।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বেলিশ্বর গ্রামের ইভটিজিং এর দায়ে দুই জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দুইজন নিজবাড়ীতে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামের মোঃ ওফাজুদ্দিনের ছেলে মোঃ বাদশা মিয়া।একই গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ রবিন।

এলাকার বাসীর সুএে জানাযায়. বেলিশ্বর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাভার বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্রী, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কুপ্রস্তাব দিয়ে বিরুক্ত করলে মেয়ে রাজি না হওযায় এসিড মেরে মুখ জলসে দেওয়ার ভয় দেখায়। পরে মেয়ের বাবা শফিকুল ছেলের বাবাকে বার বার বললেও তারা কোন কর্ণপাত না করায় গতকাল ৯ সেপ্টেম্বর দিনগত রাতে ধামরাই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

এই ব্যাপারে মেয়ের বাবা মোঃ শফিকুল ইসলাম ( সাখু) বলেন. আমার মেয়েকে পথে ও কলেজে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিলে আমার মেয়ে রাজি না হওয়ায় রবিন. তানজিল ও রকি আমার মেয়েকে এরা তিনজন এসিড মেরে মুখ জলসে দেওযার হুমকি দিলে আমার মেয়ে ভয়ে কলেজে যায়না। পরে আমার মেয়ে তার মার কাছে সব ঘটনা বলে এবং আমার স্ত্রী আমাকে বলে।

এ ব্যাপারে ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আটককৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের তৎপরতা চলতেছে তিনি আরো বলেন ইভটিজিং কারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

শিবগঞ্জে গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা ইসরাইল মোড় এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার আটরশিয়া দামুদিয়াড় এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো.আব্দুর রহমান (৩১) ও একই এলাকার তাজমুল হক ডাক্কুর ছেলে মো. শাহ আলম (২৫)।

জানা যায়, এসআই অনুপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইসরাইল মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য ২ জন ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেট...