এলাকার বাসীর সুএে জানাযায়. বেলিশ্বর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাভার বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্রী, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কুপ্রস্তাব দিয়ে বিরুক্ত করলে মেয়ে রাজি না হওযায় এসিড মেরে মুখ জলসে দেওয়ার ভয় দেখায়। পরে মেয়ের বাবা শফিকুল ছেলের বাবাকে বার বার বললেও তারা কোন কর্ণপাত না করায় গতকাল ৯ সেপ্টেম্বর দিনগত রাতে ধামরাই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
এই ব্যাপারে মেয়ের বাবা মোঃ শফিকুল ইসলাম ( সাখু) বলেন. আমার মেয়েকে পথে ও কলেজে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিলে আমার মেয়ে রাজি না হওয়ায় রবিন. তানজিল ও রকি আমার মেয়েকে এরা তিনজন এসিড মেরে মুখ জলসে দেওযার হুমকি দিলে আমার মেয়ে ভয়ে কলেজে যায়না। পরে আমার মেয়ে তার মার কাছে সব ঘটনা বলে এবং আমার স্ত্রী আমাকে বলে।
এ ব্যাপারে ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আটককৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের তৎপরতা চলতেছে তিনি আরো বলেন ইভটিজিং কারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা ইসরাইল মোড় এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার আটরশিয়া দামুদিয়াড় এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো.আব্দুর রহমান (৩১) ও একই এলাকার তাজমুল হক ডাক্কুর ছেলে মো. শাহ আলম (২৫)।
জানা যায়, এসআই অনুপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইসরাইল মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য ২ জন ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ প্রধান উপদেষ্টা সময়ের খবর ঃ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার তথা বিক্রমপুরের কৃতি সন্তান ও গর্ব ডি.আইজি মাহবুব হোসেন (পলিটিক্যাল, বিপিএম, পিপিএম, বার স্পেশাল ব্যাঞ্চ) পদন্নোতি হয়ে এডিশনাল আইজিপি পদপ্রাপ্তি হয়েছেন। তার এই অর্জনে মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনের পক্ষ থেক অভিনন্দন জানানো হয়।
আজ সন্ধ্যায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার কর্মী ও সম্পাদক” আমাদের অধিকার পএ” মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ও আমাদের অধিকার পএ এর উপদেষ্টা এ এস এম সাহাদাত হোসেন, যুবলীগ ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আক্তার উজ্জামান খান রাসেল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ফুলেল শুভেচছা জানান ও এডিশনাল আইজিপি মাহবুব হোসেন এর কাছে , অতিতের ন্যায় সাধারন মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
জবাবে জনাব মাহবুব হোসেন বলেন আমি অতিতের ন্যায় আপনাদের জন্য সব সময় নিয়োজিত হয়ে কাজ করে যেতে চাই।পুলিশ মানুষের বন্ধু, এ কথা মানুষ কে বুঝতে হবে এবং দেশবাসীর ওপর দায়িত্ব পুলিশ কে তাদের পাশে এসে কাজ করতে সহায়তা সহযোগিতা করা।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই মহররম কারবালা প্রান্তরে হযরত হোসাইন(রাঃ) অকাতরে জীবন দিয়ে শিখিয়ে গিয়েছেন অন্যায়, অবিচার, জুলুম, শোষণের কাছে মাথা নত নয় বরং তার প্রতিবাদ ও প্রতিরোধ করা, প্রয়োজনে জীবন বিলিয়ে দাও তবু সত্য প্রতিষ্ঠিত হোক। যুগ যুগ ধরে ইসলামপ্রিয় মানুষ হযরত হোসাইন(রাঃ)এর মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইকে আদর্শ হিসেবে বুকে ধরে রেখেছেন।
১০ই মহররম কারবালা প্রান্তরে তাইতো নিজের জীবন বিসর্জন দিয়ে তিনি সেই শিক্ষাটাই দিয়ে গেছেন। আর তাইতো মুসলিম জাহানের মুসলমানেরা(শিয়া গোষ্ঠী) এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে থাকেন। যে কারণে আরবি মাসের ১ম মাস হিসেবে মহররম মাসকে নির্ধারণ করা হয়েছে।মহররম এর ১০ তারিখ তথা আশুরার গুরুত্ব মর্যাদাবান ও মাহাত্মপুর্ণ । এদিনে ধর্মপ্রাণ মুসলমানগন রোজা রেখে দিনটির ফজিলত হাসিল করিবেন। আশুরার দিন রোজা রাখা সম্পর্কে আমাদের পিয় নবী বলেছেন, আশুরার দিনে রোজা রাখলে তার গত এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিনটি ধর্মপ্রিয় মুসলমানগন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।
আজ সোমবার(১০ই মহররম)যশোর জেলার শার্শা উপজেলায় মুমিন সমাজ উদ্দ্যোগে এ উপলক্ষে বাজার প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষ হযরত হোসাইন(রাঃ) এর তাজিয়া ঘাড়ে করে হাই হোসেন, হাই হোসেন বলে মিছিল বের করে।
বিপ্লব সাভার ঃ থানায় যেন প্রত্যেকটা মানুষ ন্যায বিচার পায় এজন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার।
সোমবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার এসময় আরও বলেন এখন থেকে ঢাকা জেলায় কোন মাদক বেচাকেনা চলবে না কেউ এই জেলায় মাদক ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন অপরাধ নির্মুল করতে বর্তমানে ঢাকা জেলা পুলিশ কাজ করে যাচ্ছে এছাড়া মহাসড়কে ডাকাতি রোধেও পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাইদুর রহমান,মাসুম,শরীফুল ইসলাম,তাহমিদ,আশুলিয়া থানার অফিসার ইনচার্য শেখ রিজাউল হক দিপুসহ আরো অনেকে।
সিংক মারুফ সরদার ঢাকা জেলা পুলিশ সুপার।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রঈচউজ্জামান, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি ও জি,কে আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক শিশির শিকদার ও শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে কামাল (২০) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়ীয়া জুটমিল এলাকায় নিজের ভাড়া বাসায় সে আত্মহত্যা করে।
নিহত কামাল ধামরাইয়ের কালামপুর এলাকার বিশা ব্যাপারির ছেলে। সে স্থানীয় আকিজ ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেডের ডে-লেবার শ্রমিকের কাজ করতো।
পুলিশ জানায়, নিহতের কিছুটা মানসিক সমস্যা আছে। সে আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আজ সকালে সে সকালে ডিউটিতে না যাওয়ায় তার মা কিছুটা বকাবকি করলে অভিমান করে দরজা বন্ধ করে দেয়। পরে বারবার ডাকলেও দরজা না খোলায় দরজা ভেঙে কামালের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বলেন, বারবাড়ীয়া এলাকায় ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পরিবারের অনুরোধে লাশটি তার বাড়িতে রেখে আসি।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে । শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এসময় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি সদস্য মোঃ হুমায়ুুনুর রশীদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্লা, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ।
উদ্বোধনী খেলায় কাদিরপাড়া ইউনিয়ন একাদশ ২-০ গোলে সব্দালপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে । প্রথম রাউন্ড খেলা ৫ সেপ্টেম্বর থেকে শুরু ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় । সেমিফাইনাল ১২ ও ১৩ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বও চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । এ খেলায় উপজেলার ৮টি ইউনিয়নের খেলোয়ারগণ অংশগ্রহন করবে।
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আবারো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ ও আহত হয়েছে ১৭জন।
ঠাকুরগাঁওয়ে আবার এক বাসের সংঘর্ষের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে সদর উপজেলার বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন হাজির মোর নামক স্থানে ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগলে এ সময় ঘটনাস্থলেই মারা যান সেফালি বেগম (৪৫), তিনি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান এলাকার মফিজুর রহমানের স্ত্রী। এ সময় ১৭ জন আহত হন বলে হাসপাতালের জরুরি বিভাগ ও পুলিশ জানান।
ঘটনার পর থেকে প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল ঠাকুরগাঁও-ঢাকাগামী রাস্তার যান চলাচল। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর বংশী নদীতে ভেসে উঠেছে কিশোর হৃদয় সাহা (১৬) লাশ। তাকে হত্যা করে হাত পা বাধা অবন্থায় লাশের সাথে ইট বেঁধে নদীতে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে।এ সংক্রান্ত আলামত মিলেছে লাশ উদ্ধারের সময়।ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের বিশ্বনাথ সাহার ছেলে হৃদয়।শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর রবিবার থানায় সাধারণ ডায়েরী করা হয়।এদিকে রোববার ৯ ঘটিকার সময় বংশী নদীর শরীফবাগ-দক্ষিনপাড়া এলাকায় বাশেঁর সেতুর নীচে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
তারা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিলে তা হৃদয়ের বলে শনাক্ত করেন বাবা বিশ্বনাথ সাহা, ‘শুক্রবার বেলা তিনটার দিকে হৃদয়ের মোবাইলে একটি কল আসে।কে বা কারা তাকে বাড়ির বাইরে ডেকে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।
স্বজনরা জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলেনি, নদী থেকে লাশ উদ্ধারের পর দেখা গেছে হৃদয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর লাশটি যাতে ভেসে না থাকে এজন্য শরীরে ইটবাধা ছিল।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন,বংশী নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ অনুসন্ধান কাজ শুরু করেছে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য।