21 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

শিবগঞ্জে উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উন্নয়ন ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সভার শুরুতেই সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান

প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও।

শ্রীপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর গতকাল বুধবার বিকেলে তাঁর অফিস কক্ষে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,সাংবাদিক এম,আর জিন্নাহ, আইয়ুব হোসেন খান,অপূর্ব মিত্র, মোঃ সাইফুল্লাহ,মিজানুর রহমান ও খান আবু হাসান ।
নবাগত ইউএনও মোঃ ইয়াছিন কবীর খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে গত ২৭ আগস্ট শ্রীপুর উপজেলাতে ইউএনও হিসেবে যোগদান করেন। শ্রীপুর উপজেলাতে যোগদানের পর সাংবাদিকদের সাথে তাঁর এটাই তৃতীয় মতবিনিময় সভা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,যে তাঁর কোন চাওয়া-পাওয়া নেই । তিনি সততার সাথে সবার সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চান। তাই তিনি সকল উন্নয়ন কাজে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলার ১৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন ।

বেনাপোলে পুলিশের অভিযানে ৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান সরদার(৩৫) ও তার স্ত্রী মোছাঃ তানজিলা বেগম(২৬) কে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার (২৮/৮/১৯ইং) তারিখ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই এইচ এম লতিফ,এএস আই রবিউল ও এএসআই শাহিন বালুন্ডা গ্রামে অভিযান চালালে পাঁচ-সাত জন মাদক ব্যবসায়ী পুলিশকে দেখে পালিয়ে যায়। কয়েকজন পালাতে সক্ষম হলেও দুইজন মাদক ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়ে। পরে তাদেরকে তল্লাশি করে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোঃ হাসান সরদার বালুন্ডা গ্রামের মৃত কোরবান আলী সরদারের ছেলে ও হাসান সরদার এর স্ত্রী তানজিলা বেগম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।

বেনাপোলে বঙ্গবন্ধু বইমেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন এমপি আফিল উদ্দিন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সূচনালগ্ন উপলক্ষে বেনাপোলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেনাপোল পৌর শাখা শার্শা এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী “বঙ্গবন্ধু বইমেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনী-১৯” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে বেনাপোল পৌর বিয়ে বাড়ী সেন্টারে বইমেলার উদ্বোধন করেন যশোর-১,শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।উদ্বোধন শেষে পৌর বিয়ে বাড়ী চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ৩ বার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বঙ্গবন্ধু বই মেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনীর মাধ্যমেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কর্মসূচি বেনাপোলে আমরাই প্রথম সূচনা করলাম। বঙ্গবন্ধু কী পরিমাণ বই প্রেমিক ছিল তা আমরা বঙ্গবন্ধুর “কারাগারের রোজনামচা” পড়লেই বুঝতে পারি।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে যুদ্ধ শুরু করে ভাষা আন্দোলন করেন। জেলে বসে অনশন করেন। সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে তিনি বঙ্গবন্ধু হয়েছেন। তাইতো ফিদেল কাস্ত্রো বলেন ‘আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের অনেক কিছুই জানতে হবে। যার সব কিছু ইন্টারনেটে নাই। থাকলেও নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়ন করতে একেক জন একেকভাবে লেখেছে। তাই সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের প্রকৃত তথ্য জানতে বই পড়তে হবে। তাদের বই পড়তে হবে যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে, অংশগ্রহণ করেছে। এই বই মেলার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে প্রবেশ করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদেরও বই পড়তে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ।’ তিনি যুক্তি দেখিয়ে বলেন বিশ্বের অন্যান্য নেতাদের ভাষণ ছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্য লিখিত ছিল না। বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করে তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও আঃলীগ নেতা আঃ হক সাহেব,করিম চেয়ারম্যান,আঃ রউফ শরীফ,জাহিদুল বিশ্বাস,বাবলু চেয়ারম্যান,তবিবর রহমান সর্দার,ইউছুফ আলী ডাক্তার,সিরাজুল ইসলাম,ফজলুর রহমান,গুম হওয়া নেতা তারিকুল ইসলাম তুহিনের নাম স্বরন করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেনাপোল পৌর শাখার আহবায়ক কামরুজ্জামান তরুর সভাপতিত্বে এবং আয়োজনটির সমন্বয়ক শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ বেনাপোল পৌর শাখার মহাসচিব ফারুক হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, কমান্ডার শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফফর হোসেন ও ডেপুটি কমান্ডার নাসির উদ্দীন,যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক সর্দার,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,বেনাপোল পৌর আওয়ামীলীগের
সভাপতি আলহাজ্ব এনামুল মুকুল ,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, কমান্ডার বেনাপোল পৌর কমান্ড শাহ আলম হাওলাদার, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আ: রহিম সর্দার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার,সাধারন সম্পাদক তৌহিদুর রহমান,সাবেক ছাত্রলীগনেতা আল-ইমরান,আরিফ হোসেন রুবেল, আশিকুর রহমান,কবির, আওয়াল,জুয়েল,হারুন,ওসমান গনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বই মেলা আমাদের প্রাণের মেলা কিন্তু আমাদের কতগুলো দিক সতর্কতার সাথে দেখতে হবে। বর্তমানে উপযুক্ত সম্পাদক, প্রæফ রিডারের অভাবে বইয়ের মান রক্ষা করা সম্ভব হয় না। তিনি বলেন, প্রতিবছর প্রচুর বই প্রকাশ হয় কিন্তু পাঠক সে অনুযায়ী বই পড়ে না। আমাদের পাঠক বান্ধব লাইব্রেরি, প্রকাশনী করতে হবে। বঙ্গবন্ধুর আতœজীবনী নিয়ে চলচিত্র প্রর্দশনীর মাধ্যমে বাংলার জনগনের মাঝে পৌছায় দিতে হবে।

তিনদিন ব্যাপি বুধবার,বৃহম্প্রতিবার,শুক্রবার অনুষ্ঠান মালায় রয়েছে বই মেলা, হাতের লেখা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা,চলচিত্র প্রদর্শনী সন্ধ্যা, প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরন।সবশেষে প্রয়াত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মুক্তিযোদ্ধা ও আঃলীগ নেতাদের স্বরনে দোয়া ও মোনাজাত করা হয়।

মাগুরায় ডিআইজি মিজানুর রহমান এর ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স বাতিল ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ নারী কেলেঙ্কারি এবং দুর্ণীতির কারণে আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান এর ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স বাতিল করেছেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলী আকবর। সেই সাথে বিষয়টি তাকে অবহিত করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে ।

দুদকে চলমান একটি দুর্ণীতি মামলার প্রেক্ষিতে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এর দেয়া এক চিঠির ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় তিনি ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স গ্রহন করেন । লাইসেন্স প্রাপ্তির পর ২০১১ সালের ২৩ মে তিনি ইউএসএর তৈরি ডিএএ-৪৯৮৩১৮ বেরেটা মডেলের একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি ক্রয় করেন।

২০১৮ সালে তিনি নারী কেলেঙ্কারির জন্য ব্যাপকভাবে সমালোচিত হন । ঔই ঘটনার পর ২৯ মে ৪০ রাউন্ড গুলি ক্রয়ের জন্য ডিআইজি মিজান অনুমতি চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করেন । কিন্তু তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতিকুর রহমান গুলি ক্রয়ের আবেদনটি নামঞ্জুর করেন। এদিকে সম্প্রতিকালে ডিআইজি মিজান নতুন করে অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন । যার সূত্রধরে গত ৪ আগস্ট দুর্ণীতি দমন কমিশন(দুদক) ডিআইজি মিজানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রে লাইসেন্সটি বাতিলের জন্য মাগুরার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চিঠি পাঠান।

দুদকের এ চিঠির আলোকে মাগুরার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলী আকবর ডিআইজি মিজানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলী আকবর বলেন, ডিআইজি মিজানের ব্যক্তিগত ব্যবহৃত পিস্তলটির লাইসেন্স বাতিলের পাশাপাশি তার কাছে থাকা পিস্তলের গুলি সরকারি হেফাজতে জমা দেয়ার জন্য তাকে নির্দেশ প্রদান করেন।

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বিপ্লব সাভার ঃ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বুধবার সকালে সাভারের আশুলিয়ার কালারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেøাব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্ট এর আয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা করণ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন কোন না কোন রোগী মারা যাচ্ছে এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত সচেতন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধ সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে এছাড়া কমিউনিটি ক্লিনিকে গ্রামবাসী যেন সঠিক ভাবে চিকিৎসা পায় সেজন্য তিনি ডাক্তারদের নির্দেশ দেন। অনুষ্ঠানে এসময় বিনামুল্যে ডেঙ্গু জর পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে এসময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্ট সৈয়দ মোদাচ্ছের আলী,গেøাব বায়োটেক লিমিটেড এর চেয়ারম্যান হারুনুর রশিদ,স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। সিংক ডা.এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করলে শিক্ষার্থীরা ভালো করবে-ইউজিসি চেয়ারম্যান ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : শিক্ষকরা তাদের দায়িত্ব ভালভাবে পালন করলে শিক্ষার্থীরা ভালো করবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘কনজারভেশন অন নেচার টুওয়ার্ড এচিভিং এস ডি জি’স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাপানের নাগোয়া এনভারমেন্টাল ন্যাচারাল ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক আয়োজিত এ কর্মশালায় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে নাগোয়া ইনভারোনমেন্টাল ন্যাচারাল ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, “শিক্ষকরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ভালো করবে। শিক্ষার মূল শক্তি হলেন শিক্ষকগণ। শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের আরও নিবেদিত হতে হবে। এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব রেটিংয়ে থাকে না। অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিশ্ব রেটিং-এ না থাকা স্বস্তিদায়ক নয়।

এ অবস্থার উত্তরণ জরুরি। কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। মানুষ পরিবেশ রক্ষা করলে, পরিবেশই মানুষকে রক্ষা করবে।

তিনি আরও বলেন, “উচ্চশিক্ষায় অন্যান্য দেশ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। এই অবস্থা আমাদেরকে পরিবর্তন করতে হবে। শিক্ষাকে না বাঁচাতে পারলে কোনো প্ল্যান লাভ হবে না।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
তিনি বলেন, ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন একটি উন্নয়ন প্রকল্প মেধাবীদের উৎকর্ষতার জন্য আনা হয়েছে। তাদের বসবাসের জন্য যাতে আর গণরুম সংস্কৃতি না থাকে। লাইব্রেরি, ক্লাসরুম, খেলাধুলাসহ অন্যান্য সুবিধা যেন তারা (শিক্ষার্থীরা) পায় সেভাবে পরিকল্পনা করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগর সবুজ জায়গা এখানে উন্নয়ন কাজ চালাতে হলে কিছু গাছ কাটতে হবে সেটাকে আমরা আবার অন্যভাবে রিকভার করবো।’

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অপরিকল্পিত মাস্টারপ্ল্যান ও প্রকল্পের টাকা দুর্নীতির প্রতিবাদে গড়ে উঠা চলমান আন্দোলনকে নির্দেশ করে বলেন, ‘যারা আমাদেরকে বাধা সৃষ্টি করছেন তারা উন্নয়ন কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

স্কলারশিপ সিলেকশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক খবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামালউদ্দিন আহম্মেদ প্রমুখ।

জাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভিডিও ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, “বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

এশীয়-প্যাসিফিক দেশগুলোর মধ্যে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এক নম্বরে থাকা ভিয়েতনামের পরেই বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২০২৩ সালে ১০ ভাগেরও বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর ধরে তিলে তিলে দেশকে ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। কখনো সামরিক শাসনের মাধ্যমে আবার কখনো গণতন্ত্রের মুখোশ পরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। কিন্তু আজ দেশ উন্নয়নের মহাসড়কে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে শেখ হাসিনার সরকার। তার হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ ।”

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

জাবিতে বিভিন্ন ঘটনায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন সহ বিভিন্ন ঘটনায় ২ ছাত্রীসহ ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় পৃথক পাঁচ ঘটনায় বহিষ্কারের এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত ২১ আগস্ট অফিস আদেশ জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এসব অফিস আদেশের কথা জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রী ও দুই ছাত্রকে লাঞ্ছনার ঘটনায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৭ ব্যাচের মো. রিজওয়ান রাশেদ সোয়ানকে এক বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা এবং প্রত্নতত্ত্ব বিভাগ ৪৭ ব্যাচের কে. এম. মহিদ হাসানকে ৬ মাসের বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গণিত বিভাগের ৪৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় একই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী মো. তোজাম্মেল হোসেনের ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কার করা হয়েছে।
২০১৭ সালের ২২ নভেম্বর চারুকলা বিভাগের ছাত্র নির্যাতনের ঘটনায় একই বিভাগ ৪৪ ব্যাচের আশিকুর রহমান ও সৌরভ চক্রবর্তীকে (অর্থো) এক বছরের জন্য বহিষ্কার এবং জাকিয়া সুলতানা দিনা ও ফাহমিদা খানম অদিতিকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ মার্চ এক ব্যক্তিকে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের মো. রায়হান পাটোয়ারী, সরকার ও রাজনীতি বিভাগের মো. আলরাজী, দর্শন বিভাগের মো. মোকাররম হোসেন শিবলু ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মোস্তাক আহমেদ সৈকতকে দুই বছরের জন্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৪ ব্যাচের সঞ্চয় ঘোষকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারধরের ঘটনায় লোক প্রশাসন বিভাগ ৪৭ ব্যাচের ইয়া রাফিউ শিকদার, মো. মোস্তাফিজুর রহমান, মো. সোহেল রানা, বাংলা বিভাগ ৪৫ ব্যাচের শুভাশিষ ঘোষ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪২ ব্যাচের নেজাম উদ্দিন নিলয়কে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মাগুরায় পিস্তলসহ তিন যুবক আটক ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মঙ্গলবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া হাতিগাড়া ব্রিজ এলাকা থেকে পিস্তলসহ তিন যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

আটককৃতরা হলো চিত্তবিশ্রাম গ্রামের মসিউর রহমানের পুত্র সোহাগ(২৫), সাইফার রহমানের পুত্র শহিদুল ইসলাম(২৪) ও শরিফুল ইসলামের পুত্র পিয়াস(২৭) । আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ আপডেট...