34.4 C
Dhaka, BD
সোমবার, জুন ১৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ৯ দিনের ছুটি ঘোষণা ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে। আগামীকাল থেকে ১৭’আগষ্ট শনিবার পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। এরমধ্যে রয়েছে পবিত্র ইদুল আজহা, ১৫’আগষ্ট জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও ঐচ্ছিক ছুটি।

ছুটি শেষে আগামী ১৮’আগষ্ট বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি পূণ:রায় শুরু হবে। আজ দুপুরে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মেসবাহুল ইসলাম ছুটি’র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে বন্দর সংশ্লিষ্ট দুই দেশের সকল পক্ষের সাথে আলোচনা করে ছুটি নিশ্চিত করা হয়েছে।

গত ২৯’জুলাই এক পত্রে সকল সিএন্ডএফ এজেন্টকে এক পত্রে ছুটি ঘোষণা অবহিত করা হয়েছে। এদিকে ৯ দিন বন্দরে আমদানী-রপ্তানী কার্য়ক্রম বন্ধ থাকলেও কিছু লোড-আনলোড ও পণ্য পরিবহণ চালু থাকবে। এছাড়া ঈদের দিনসহ প্রতিদিনই সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারত ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শার্শা উপজেলায় ডেঙ্গু পরীক্ষাকরন কিটস নেই ।

মোঃ রাসেল ইসলাম.বেনাপোল(যশোর)প্রতিনিধি : সারা দেশে ডেঙ্গু’র বিস্তার ঘটলেও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে সাত-আটজন জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে।

কিন্তু তাদের যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলার কাজীর গ্রামের মোস্তাফিজুর রহমান উৎস (২০), পাকশিয়া গ্রামের রায়হান (২৬) ও সেতাই গ্রামের রফিকুল ইসলাম (৩১) যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। শার্শা উপজেলা ৫০ শয্যার হাসপাতালের প্যাথলজিস্ট কবির হোসেন জানান, এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পরীক্ষা করার কোনো মেডিসিন বা সরঞ্জাম নেই। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বলেন, ‘ডেঙ্গু জ্বর পরীক্ষার কোনো কিট হাসপাতালে না থাকায় পরীক্ষা করতে পারছি না। আমরা চাহিদা পাঠিয়েছি। ঈদের আগেই পাব বলে আশা করছি। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছি। ’

৬০ টাকা দামের ভারতীয় ডাবর কম্পানির মশা প্রতিরোধী ওডোমস ন্যাচারালস ক্রিম (নন-স্টিকি মশক বিদ্বেষমূলক ক্রিম) এখন ৫০০ টাকায়ও মিলছে না।

ডেঙ্গু’র প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ওডোমস ন্যাচারালস ক্রিমের দামও বেড়েছে আকাশছোঁয়া। ভারতীয় ৪৭ রুপির এই ক্রিমটি কয়েক দিন আগেও বাংলাদেশি ৬০ টাকায় বেনাপোল চেকপোস্টসহ ভারতের পেট্রাপোল চেকপোস্টে পাওয়া যেত। তবে এখন আর পাওয়া যাচ্ছে না। দোকানদাররা বলছে, সাপ্লাই নেই। তাই কোম্পানি সরবরাহ করছে না। পেট্রাপোল থেকে ছয় কিলোমিটার দূরে বনগাঁ শহরের দু-একটি দোকান থেকে এক সপ্তাহ আগেও এ ক্রিম অনেকে কিনেছে। বর্তমানে কোনো দোকানে নেই। থাকলেও ৩০০ রুপি (বাংলাদেশি ৫০০ টাকা) দাম হাকাচ্ছে দোকানদাররা।

এদিকে জানা গেছে, শত শত পিস ওডোমস ন্যাচারালস ক্রিম এখন চোরাই পথে দেশে ঢুকছে। এগুলো সরাসরি চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে। এই ওডোমস ন্যাচারালস ক্রিম বাচ্চাদের হাতে-পায়ে লাগালে মশা আর কাছে আসে না। ডেঙ্গুকে ইস্যু করে চাহিদা বেশি থাকায় বাংলাদেশের মতো ভারতের এক শ্রেণির অসৎ ব্যবসায়ী মশা প্রতিরোধী এ ক্রিমের দাম বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ সুযোগে বাজার থেকে উধাও হয়ে গেছে ওডোমস ক্রিম। বেনাপোল চেকপোস্ট ও পেট্রাপোলের কয়েকজন দোকানদার ও ক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, গত এক বছরে বেনাপোল স্থলবন্দরে ওডোমস ক্রিমের কোনো চালান ভারত থেকে আমদানি হয়নি। এক বছর আগে ঢাকার আমদানিকারক এশিয়ান কনজুমারস নামের একটি প্রতিষ্ঠান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ওডোমস ক্রিম আমদানি করেছিল। বর্তমানে সংকটময় মুহূর্তে কেউ আর আমদানি করেনি এই ক্রিম। শুধু ওডোমস ক্রিম নয়, মশা মারার কোনো ওষুধও আসেনি এ বন্দর দিয়ে জানালেন কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা।

বেনাপোল বাজারের ওয়াফা কালেকশনের স্বত্বাধিকারী আয়ুব হোসেন বলেন, ‘ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের আগে আমরা এই ওডোমস ক্রিম ৬০ টাকায় বিক্রি করেছি। এখন ৩০০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। আমাদের দোকানে যারা দিয়ে যেত, তারা আর আসছে না। ’ বেনাপোল চেকপোস্টের যশোর স্টোরের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু’র কারণে ওডোমস ক্রিমের সংকট সৃষ্টি হয়েছে। আমদানি না হওয়ায় ওডোমস বাজারে পাওয়া যাচ্ছে না। চোরাই পথে এলেও বেশি দাম পাওয়ায় ঢাকাসহ বড় বড় শহরে পাঠিয়ে দিচ্ছে তারা। পরিচিতরা প্রতিদিন বলছে, কিন্তু দিতে পারছি না।

বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানির কাজে নিয়োজিত মনিরুজ্জামান বলেন, ‘আমার ঢাকার এক ইমপোর্টারের জন্য দুটি ওডোমস ক্রিম ভারতীয় ৩০০ রুপি দিয়ে এনে দিয়েছি। আগে এটা পেট্রাপোল চেকপোস্ট থেকে ৬০ টাকায় কিনেছি।’

বেনাপোল পাঁচভুলোট গ্রাম থেকে ৬টি তাজা হাতবোমা উদ্ধার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বেনাপোল সীমান্তের পাঁচভুলোট গ্রাম থেকে বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা হাতবোমাগুলো উদ্ধার করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে। এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।অভিযুক্ত মেহেদি হাসান যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমা ৬ টি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে চাপ থাকলে ও নেই যানজট”

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি): প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনো ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঘরমুখো মানুষের চাপে ঢাকা-আরিচা মহাসড়কের অংশে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে কোথাও যানজটের কোনো খবর পাওয়া যায়নি।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা- আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর থেকে-বাড়বাড়িয়া পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার যানজট মুক্ত রাখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে ধামরাই থানা পুলিশ। একই সাথে ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের ১০ জন সদস্য ও স্কাউট এর ২৫ জন সদস্য যানজট নিরসনে কাজ করছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, গত কয়েকদিন ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ব্যস্ততম এলাকা ইসলামপুর বাসস্টেন্ড, ধামরাই থানারোড, ঢুলিভিটা, কালামপুর , বাড়বাড়িয়া বাজারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষ করে ঈদ ছুটিতে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সাভার ধামরাই, আশুলিয়া, পুলিশের কর্মকাণ্ড গত কয়েক বছরের থেকে বেশ দৃশ্যমান রয়েছে। যদিও যানবাহন বেড়ে যাওয়ায় যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। তারপরও যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে যানবাহন কোনোভাবেই পার্কিং করতে দিচ্ছে না পুলিশ।

পাশিপাশি সড়কের পাশে গাড়ি পার্কিং না করে নির্ধারিত স্থানে যানবাহন রাখার জন্য চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে । যারা আইন অমান্য করে মোটরসাইকেল সড়কের পাশে রাখছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সড়কে কোনো প্রতিবন্ধকতা না থাকায় প্রধান সড়কগুলোতে যানজট অনেকটাই নিরসন হয়েছে।

চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বয়স্ক ভাতা বাণিজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ার ম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী পালন করেছে বাহাদুরপুর ইউনিয়ন এলাকাবাসী।

শুক্রবার(৯ই আগষ্ট) বিকালে বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহাব মোড়ল, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নেয়ামত আলী, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান আলী(সাবেক মেম্বার )ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোড়ল,বাহাদুরপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিশ্বাস,বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ইকবাল হোসেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আল মামুন রাজু মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা একই সুরে বলেন বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এর আগেও এরকম অপরাধ করে পার পেয়ে গেছে, কিন্তু আমরা কোন প্রতিবাদ করিনি এখন যখন বয়স্ক ভাতা থেকে কমিশনের বাণিজ্য নামে প্রত্যেকের কাছ থেকে এক হাজার দুইশত টাকা করে আদায় করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,অবিলম্বে বাহাদুরপুর ইউনিয়ন থেকে মিজানুর রহমানকে বহিষ্কারের আবেদন জানাই ,স্থানীয় মন্ত্রণালয় ও শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক তার উপযুক্ত শাস্তি দাবি করেন এলাকাবাসী।

সাভারের হেমায়েতপুরে চরম ভোগান্তি নিয়ে মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেন। ভিডিও ।

বিপ্লব সাভার ঃ ঈদ মানে ঘরে ফেরার উৎসব। দৈনন্দিন ব্যস্ততা ভুলে ঈদ আনন্দ উদযাপন করতে কয়েক দিনের জন্য বাড়ি ফেরেন সবাই, বাড়ি ফেরেন তারার ভুবনের মানুষেরাও।

তারপরও ভোগান্তি নিয়ে শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। অনেকেই মলিন মুখে দাঁড়িয়ে আছেন। গাড়ীতে উঠতে পারবেন কিনা তাও জানেন না।

অপর দিকে সাভারের হেমায়েতপুরে যাত্রীদের অভিযোগ কাউন্টারে অতিরিক্ত টাকা ছাড়া টিকিট মিলছে না। নিকট দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে । ৪০-৬০ টাকার ভাড়া নেয়া হচ্ছে দেড়শ-দুইশ টাকা। রংপুর,ঠাকুরগা,দিনাজপুর ,রোড এর গাড়ীতো চাঁদই বলা চলে ।

আগে যে সকল স্থানের ভাড়া ছিলো ৪৫০-৫০০ টাকা এখন সেখানের ভাড়া ৯০০-১২০০ টাকা পযন্ত । এক কথায় ভাড়ার টাকা জিম্মি করে আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে ।

শ্রীমঙ্গলে ২টি মসলা মিলকে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩৫ হাজার টাকা ।

জিতু তালুকদার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।

৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানকালে সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মশলার মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরীর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মশলার মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে ও রং মিশিয়ে মশলা তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এ দুটি প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরি করা, মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সাভারের হেমেয়েতপুরে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের-স্ট্রোকে আক্রান্ত ।

বিপ্লব সাভার ঃ সাভারের হেমেয়েতপুরের আলম নগর এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে ।

মোঃ কামরুল ইসলাম (৫২) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে হেমেয়েতপুরের আলম নগর এলাকায় এ ঘটনা ঘটে। মো; কামরুল ইসলাম ঢাকা জেলা পুলিশ নং ৭৫৪ ( কোর্ট পুলিশ ) ।

স্থানীয় (টি,আই) মোহাম্মদ আবেদ সাহেবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , দায়িত্ব পালনকালে মোঃ কামরুল ইসলাম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় জামাল ক্লিনিক হাসপাতালে নিয়ে এসেছি । তাহার প্রাথমিক চিকিৎসা চলছে তাহার জন্য দোয়া করবেন ।

ঠাকুরগাঁও গড়েয়ায় ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ।

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতি বার সকাল দশটায় গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।গড়েয়া ইউনিয়নে বরাদ্দকৃত ২৮.মেট্রিক টন, ৯৫০কেজি চাল ১৫ কেজি হারে ১৯ শ ৩০ জনের মধ্যে কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ)ও টেক অফিসার হরি প্রসাদ রায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস আলী, ইউপি সচিব সুবীর চন্দ্র সেন, গড়েয়া ইউনিয়ন পরিষদের সকল ওয়াড সদস্য সহ সংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠু ভাবে চাল বিতরণ করতে পারায় গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানান।

রাণীশংকৈলে প্রতিবন্ধী স্কুলে মশক নিধন কর্মসূচি ।

হুমায়ুন কবির, রানীশংকৈলে (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আলী আকবর অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে ডেঙ্গু প্রতিরোধে ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এক মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা, মীরডাঙ্গী বালাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক হুমায়ুন কবির।

এছাড়া কর্মসূচিতে স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেট...