30 C
Dhaka, BD
রবিবার, জুন ১৪, ২০২৬

রেনু হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার ।

আল মামুন ঢাকা ঃ বাড্ডায় তাসলিমা বেগম রেনু কে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করে গুলিস্তান ফাঁড়ির পুলিশ ।
এ সময় গুলিস্তান পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছে , মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গেই মাহবুব আলম তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন ।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ধামরাইয়ে বঙ্গবন্ধু কলেজ পুণরায় চালু করার প্রতিশ্রুতি ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ সভাপতির।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকা জেলা ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজটি পুণরায় চালুকরার উদ্যোগ গ্রহন করতে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ সভাপতি- মোঃ সাইদুল ইসলাম রোয়াইল বঙ্গবন্ধু কলেজটি দেখতে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ধামরাই উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।কলেজটি পরিদর্শনকালে ঢাকা জেলা উত্তর সভাপতি- সাইদুল ইসলাম কলেজটি পুণরায় চালু করার ব্যাপারে রোয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালামের সাথে কথা বলেন।

একই সাথে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করে তাদের কাছে প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কলেজ চলু করার।এ’ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাএলীগ সভাপতি- সাইদুল ইসলাম গনমাধ্যমকে বলেন- এটি আমাদের দেশের রাজনীতির জন্য লজ্জাজনক বিষয় যে,জাতির জনকের নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে।

বি এন পি- জামায়াত জোট যে কতটা নীচু ও বিকারগ্রস্ত মানসিকতা নিয়ে রাজনীতি করে তা এ’ঘটনা থেকে স্পষ্ট বুঝা যায় তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতো না।তিনি আরো বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন জাতির জনক।
তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি তো আওয়ামীলীগের একার না বরং তিনি সকল রাজনৈতিক দলের।তার জন্যই বাংলাদেশ। তার জন্যই স্বাধীন দেশে বসবাস করতে পারিতেছি।তিনি না জম্মালে তো বাংলাদেশের জম্মই হতো না। তাহলে তাকে নিয়ে কেন রাজনীতি করা হবে?
এ’ব্যাপারে রোয়াইল স্থানীয় জনসাধারণ বলেন- জাতির জনকের নামে স্হাপিত কলেজটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানকার শিক্ষার্থীদের অনেক কষ্ট করে অন্য জায়গায় গিয়ে লিখাপড়া করতে হচ্ছে।
ছেলেরা অন্য জায়গায় গিয়ে লিখা পড়া করলেও বন্ধ হয়ে গেছে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ। তাই ভবিষ্যত প্রজম্মের কথা চিন্তা করে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্ত হস্তক্ষেপে কলেজটির কার্যক্রম পুণরায় চালু করার দাবী জানান রোয়াইলবাসী।
এ’ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম বলেন- এক সময় ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজ পরিচালনা করা হলেও এর কোন নিবন্ধন নেই তাই আমরা প্রতিষ্ঠানটির বিষয়ে পদক্ষেপ নিতে পারিনি।
তবে স্থানীয় গ্রামবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কলেজটি পুণরায় চালু করার সিদ্ধান্ত নিলে আমি উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সর্বাত্নক সহযোগিতা করবো।
উল্লেখ্য- ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নে বঙ্গবন্ধু কলেজ ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামীলীগ আমলে প্রতিষ্ঠিত হয়।এই কলেজ থেকে পরপর দুই বছর এইচ,এস-সি পরীক্ষায় অংশগ্রহন করেছেন এই কলেজের শিক্ষার্থীরা।
২০০২ সালে বি এন পি সরকারের আমলে এই কলেজটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তিতে এই কলেজটি চালু করার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।

ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা ও তরুণীর আত্মহত্যা, আটক-৬।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আজাদ মিয়া(২৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া হয়েছে।
ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক মহিলাসহ ৫ ব্যক্তিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
এছাড়াও একই ইউনিয়নের ফড়িঙ্গা এলাকার সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলীর মেয়ে হাফিজা আক্তার(১৯) নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে।
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটককৃতরা হলেন, উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম, খলিল রহমানের দুই ছেলে সাইজুদ্দিন (সইজা) ও শহিদুর রহমান শহিদ, মৃত বেন্দু মিয়ার ছেলে ফরহাদ হোসেন, মৃত মোকছেদ আলীর ছেলে জিয়া এবং সাইফুলের স্ত্রী রোজিনা আক্তার। এরা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল(রবিবার) রাত (আনুমানিক) সাড়ে দশটার দিকে ফজর আলীর বিদেশ ফেরত ছেলে আজাদ মিয়াকে একই এলাকার রঞ্জিত খা’র ছেলে তাফাজ্জল হোসেন কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। পরে রাত গভীর হলে হট্টগুলের শব্দ শুনে নিহতের পরিবার জানতে পারে সাইফুলের বাড়িতে তাদের ছেলে আজাদকে পিটানো হচ্ছে। পরে সাইফুলের বাড়িতে গিয়ে নিহতের পরিবার রক্তাক্ত অবস্থায় আজাদের মরদেহ মাটিতে পড়ে আছে দেখতে পায়। পরে ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকার অপরাধে এক মহিলাসহ ৫ ব্যক্তিকে আটক করেন।
এলাকাবাসী জানায়,আজাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও তার(আজাদের) হাত ও পায়ের নখ উপড়িয়ে ফেলে দিয়েছে হত্যাকারীরা। আমরা এই হত্যাকারীদের বিচার চাই।
এ বিষয়ে পুলিশ জানায়, হত্যায় জড়িত সন্দেহে এক মহিলাসহ ৫ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

জাবিতে মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করছেন মুশফিক ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এমফিল (মাস্টার অব ফিলোসফি) কোর্সের ফাইনাল পরীক্ষার আগে মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেছেন তিনি। মসজিদের বারান্দায় বসে মুশফিকুর রহীমের পড়াশোনার সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। পরে তার সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে মুশফিকুর রহীমের পড়াশোনার সেই দৃশ্য নজর কেড়েছে সবার।
ছবিগুলোতে দেখা যায়, মুশফিকুর রহীম মসজিদের বারান্দা বসে বই পড়ছেন। ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর প্রশংসা করেছেন অনেকেই। জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটার এভাবে মসজিদের বারান্দায় বসে পড়বেন আর যিনি কিনা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিষয়টি অভাবনীয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট’ নিয়ে গবেষণামূলক এমফিল করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এমফিলের ফাইনাল পরীক্ষা চলছে তার।
১৮ জুলাই পরীক্ষার আগে এভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ শেষে আগামী ৪ আগস্ট তার পরবর্তী পরীক্ষা রয়েছে। এমফিল সম্পন্ন হওয়ার পর পিএইচডি করার লক্ষ্য আছে মুশফিকুর রহীমের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মুশফিকুর রহীম। শুধু ক্রিকেটে নয়, পড়াশোনায়ও মনোযোগী এবং সফল মুশফিকুর রহীম।

সাভারে ছেলে ধরা সন্দেহ স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা । ভিডিও সহ ।।

বিশেষ প্রতিবেদক শরিফ : সাভারে ছেলে ধরা সন্দেহ স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পুলিশ বলছে আটক স্বামী স্ত্রী অজ্ঞাত পার্টির সদস্যরা।
আটক স্বামী স্ত্রী হলেন রনি মিয়া (২৩) ও বিলকিস খাতুন (২০)। তাদের বাড়ি রাজবাড়ি জেলার গোদাগাড়ী থানার সাহেব বাজার গ্রামে।
এলাকাবাসী জানায় সাভারের রাজাবাড়ি এলাকায় নিজ ভাড়া বাড়িতে দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়া রুমি খাতুন (১৭) নামের এক তরুণীকে মুক চেপে ধরে অজ্ঞান করার চেষ্টা করেন আটক স্বামী স্ত্রী পরে ওই তরুণী ছেলে ধরা সন্দেহ চিৎকার দিলে এলাকাবাসী একজোট হয়ে ওই স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। পরে খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এদিকে ছেলে ধরা সন্দেহ সাভারের হেমায়েতপুর থেকে এক ১২ বছরের শিশুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই নাজমুল ইসলাম বলেন আটক স্বামী স্ত্রী ছেলে ধরা না তারা অজ্ঞান পার্টির সদস্য তারা বিভিন্ন বাড়িতে বাসা ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের অজ্ঞান করে স্বর্ণ ও টাকা পয়সা লুটপাট করায় তাদের মুল কাজ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার হেমায়েতপুরে চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িঘর ভাংচুর। ভিডিও সহ।

নিজস্ব প্রতিবেদক ঃ সাভারে হেমায়েতপুর আলম নগর এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও বাড়িঘর ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
এসময় পরিবারের লোকজন বাঁধা দিতে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর স্ত্রীকেও মারধর করে। এছাড়া ভাংচুর করা ঘরগুলোতে থাকা ভাড়াটিয়াদের মারধর ও লুটপাট করে তারিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

সাভারের হেমায়েতপুর আলমনগর এলাকার নিজ বাড়িতে এ হামলা, মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সবব্জি ব্যবসায়ী কামাল হোসেন অভিযোগ করেন, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দ্বীন ইসলাম বেশ কিছুদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দ্বীন ইসলাম দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে প্রায় অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে। এসময় তারা আমার বাড়ির ভাড়াটিয়াদের মারধর করে তারিয়ে দেয় এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাট করে।
এদিকে বাড়িঘরে হামলা এবং ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছে সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমারত হোসেন।

১৭ ঘন্টা পরেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল। ভিডিও সহ।

বিপ্লব সাভার : সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজে তুরাগ নদীতে প্রাইভেট কার পড়ে যাওয়ার ১৭ ঘন্টা পরেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল। প্রাইভেট কার উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ।

ফায়ার সার্ভিস জানায় গতকাল রাত আট টার দিকে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হলুদ রঙের একটি প্রাইভেট কার ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রীজে পৌছেলে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এঘটনায় প্রাইভেট কার উদ্ধারে রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ নদীতে তল্লাশী চালাচ্ছে।
নদীতে অনেক স্রত থাকায় উদ্ধার কাজ ব্যহৃত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাইভেট কারটি এখনো উদ্ধার করা যায়নি। এদিকে প্রাইভেট কারে কত জন যাত্রী ছিলো তা জানাতে পারেনি পুলিশ।
এবিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিএডি আনোয়ারুল হক জানান প্রাইভেট কার উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ সদস্যরা রয়েছে।

জাবিতে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২১জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এই সমিতির ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ড. আব্দুল লতিফ মাসুম।
নতুন কমিটির সহ-সভাপতি হলেন মিলন আহাদ অলি (পরিসংখ্যান,৪২) ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স,৪৫)।
উল্লেখ্য, নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেলকে সভাপতি করা হয়।
এছাড়াও নতুন কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কার্যকরী সদস্য পদে ১০ জন ও অন্যান্য পদে ১ জন করে মোট ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে সেবামূলক কাজ করে থাকে।

সাভারের আমিনবাজারের সালেহপুর তুরাগ নদীতে – প্রাইভেট কার পড়ে যাওয়ার অভিযোগ । ভিডিও সহ ।

 বিশেষ প্রতিবেদক : সাভারের আমিনবাজারের সালেহপুর তুরাগ নদীতে প্রাইভেট কার পানিতে পড়ে গেছে বলে জানা গেছে। প্রাইভেট কার উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরিদল ও নৌ পুলিশ।
রবিবার রাত আট টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর তুরাগ নদীতে এঘটনা ঘটে।
জসিম উদ্দিন জয় নামের এক প্রত্যক্ষদর্শী জানায় রাতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের প্রাইভেট কারটি নদীতে পড়ে যায়। প্রাইভেট কারে যাত্রী আছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। পরে খবর পেয়ে রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ প্রাইভেট কার উদ্ধারে নদীতে তল্লাশী চালাচ্ছে। এদিকে নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহৃত হচ্ছে। এঘটনায় ঢাকা আরিচা মসহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো প্রাইভেট কারটি উদ্ধার করা যায়নি।

এবিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য জামাল উদ্দিন বলেন প্রাইভেট কার উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ নদীতে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় ১০ম শ্রেণীর ছাত্রীকে গলাকাটার অভিযোগ ভিডিও সহ ।।

বিপ্লব সাভার ঃ সাভার হেমায়েপুরের জয়নাবাড়ী এলাকার ১০ম শ্রেণীর ছাত্রী ঝুমুর কে ২ বোরকাপরা মহিলার গলাকাটার অভিযোগ উঠেছে ।

আজ বিকাল ৪ ঘটিকার সময় ১০ম শ্রেণীর ছাত্রী ঝুমুর স্কুল থেকে বাড়ী ফেরার পথে দুই মহিলা পিছন দিক থেকে এসে ঝুমুরের মুখ চেপে ধরে , এ সময় ঝুমুর চিৎকার করার চেষ্টা করলে পেছন দিক থেকে এক মহিলা তাহার গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করে । এ সময় ঝুমুরের চিৎকারে রাস্তার পাশে থাকা এক জন ছুটে আসলে ঝুমুর মাটিতে পরে যায় , সঙ্গে সঙ্গে অই দুই মহিলাও উল্টো দিকে পালিয়ে যায় ।

এ সময় ঝুমুরকে স্থানীয় এক জন এসে মাটিতে ঢলে পরে থাকতে দেখতে পয়ে , সঙ্গে সঙ্গে স্থানীয় হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে আসে । ডাঃ জানান ঝুমুর এখন আশঙ্কা মুক্ত ।

ঝুমুর জয়নাবাড়ী প্রিকেডেট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । ঝুমুর জয়নাবাড়ী বড়বাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন মোঃ নুরুর ইসলামের মেয়ে ।

এ বেপারে মামালার প্রস্ততি চলছে ।

সর্বশেষ আপডেট...