28.8 C
Dhaka, BD
বুধবার, জুলাই ১, ২০২৬

পোরশা সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোজাহারুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী (বিএসএফ)।

শনিবার ভোরে ২৩১ নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক মোজাহারুল ইসলাম উপজেলার শীতলী গ্রামের জহিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহারুল ইসলামসহ কয়েকহন শুক্রবার রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে গরু নিয়ে আসার পথে শনিবার ভোরে ২৩১ নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মোজাহারুলকে আটক করে বিএসএফ সদস্যরা।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, শুনেছি এক গরু চোরাকারবারীকে ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা আটক করেছেন। সন্ধ্যার পর আমরা পতাকা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি।

ঠাকুরগাঁও-ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন ও মহাসড়ক অবরোধ করেছে ক্ষেত মজুর সমিতি।

শনিবার সকাল সদর উপজেলার খোচাবাড়ি হাটে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে কৃষক, ছাত্র ও ক্ষেত মজুর সমিতির নেতাকর্মীরা। এ সময় কৃষকসহ আন্দোলনকারীরা ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। আটকা পড়ে কয়েকশ যানবাহন।

প্রতিবাদ সভায় বক্তারা অবলম্বে বোরো ধানের ন্যায্য দাম নিশ্চিত করে কৃষক বাঁচানো দাবি জানিয়ে বলেন, সরকার উদ্যোগ গ্রহন না করলে কৃষকদের নিয়ে রাজপথে বৃহৎ আন্দোলনের কর্মসুচি গ্রহন করা হবে।

বক্তব্য দেন-সিপিবি নেতা আহসান হাবীব বাবু, বাসদ নেতা মাহাবুব আলম রুবেল, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু , ছাত্র ইউনিনের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া আওয়ামী লীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন। এ দলে কোন বিভেদ নেই। আওয়ামী লীগ জনগণের সাথে সমন্বয় করে প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ করেই যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, রুহিয়া থানাকে খুব শীঘ্রই উপজেলাতে রূপান্তরিত করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সেই সাথে এখানে একটি থানা আ.লীগ কমিটি গঠন করা হবে। এ কমিটি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করবে।

আওয়ামী লীগ চায় দেশের জনগণ ভালো থাকুক, দেশ উন্নয়নের রোড মডেলে পরিণত হোক। তারই ধারাবাহিকতায় আ.লীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেন
রুহিয়া থানা আওয়ামী লীগের সমন্বয়কারী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, মাহবুবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অধ্য জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল চন্দ্র সেন প্রমুখ।

আলোচনা সভায় রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব অল্প সময়ের মধ্যে রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ঘর-বাড়ি ভস্মীভূত; পরিদর্শনে উপজেলা ইউএনও ও চেয়ারম্যান

ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী নারায়ণ চন্দ্র দেবনাথের আধা পাকা টিনসেডের চারটি ঘর বিদ্যুৎ শর্ট সার্কিটে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার বিকেলে নিশ্চিন্তপুর মহল্লার নারায়ন চন্দ্রের বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শুরুতে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে চারটি ঘর ও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুরে গেছে বলে স্থানীয়রা জানায়।

এদিকে খবর পাওয়ার সাথে সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণ তহবিল থেকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন নারায়ন চন্দ্রেকে।
এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যেগে হুইল চেয়ার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ এবং ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রোজ শুক্রবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ হুইল চেয়ার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত
অনুষ্ঠানে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন,সহ-সভাপতি উপজেলা যুবলীগের শেখ শাহিন,বামনডাঙ্গা আইটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রেজাউল ইসলাম বাদল,দৈনিক দেশেরপএ উপজেলা প্রতিনিধি বাপ্পী রাম রায়,

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সজিব ইসলাম,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক এনামুল হক,এবং লাবণ্য,মৃদুল,মাসুদ, রায়হানুল কবির রনি প্রমুখ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য যে,আলোচনা শেষে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার পক্ষ হতে বামনডাঙ্গা সরকার পাড়াস্থ অসুস্থ হায়দার আলী কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
আলোচনা ও হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সকলের জন্য এবং দেশের জন্য দোয়া মুনাজাত পরিবেশেন করেন কাটগড়া আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ছাএ।

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর মায়ের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল করলেন যুবলীগের নেতা কর্মীরা।

আজ শুক্র বার কাকরাইলের যুবজাগরন অফিসে,ঢাকা ৪ ও ৫ এর নির্বাচনী এলাকার যুবলীগের নেতা কর্মীরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন । যুবজাগরন অফিসের ইমাম সাহেব এ দোয়া পরিচালনা করেন । তিনি যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর মা সাহেরা খাতুন এর আশু রোগমুক্তি ও প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন।

উল্লেক্ষ্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সংগ্রামী সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর রত্নগর্ভা মা সায়েরা খাতুন গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে সি. ইউ-তে ভর্তি হন ।তারই পরিপেক্ষিতে, ইসমাইল চৌধুরী সম্রাট এর মা সায়েরা খাতুন ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় ।

উক্ত ইফতার মাহফিলে, যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট,ঢাকা মহানগর দক্ষিন সহ -সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক, এদাদুল হক সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা আঃ রহমান, সায়েম, নুরুল হক নেরু সার্বিক ভাবে সহযোগিতা করেন ।

সাভারের হেমায়েপুরে জয়নাবাড়ি এলাকায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

জাহিন সিংহ, সাভার থেকে: সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৩) দীর্ঘদিন যাবত ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি (৭৯/২৪-০৫-১৯) দায়ের করা হয়। এঘটনায় অভিযুক্ত আসামী মো.হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, সাভারের হেমায়েপুরে জয়নাবাড়ি এলাকার বাসিন্দা মামলার বাদী ওই নারী এবং পাশ্ববর্তী এলাকার অস্থায়ী বাসিন্দা বিবাদী মো.হাফিজুর রহমানের সাথে একই পোশাক করাখানায় চাকরির সুবাদে দুই বছরে আগে পরিচয় হয়। পরিচয় সূত্রে নিয়মিত কথোপকথনের এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখায় সে।

গত এক বছর আগে অফিস ছুটির পর জরুরি প্রয়োজনের কথা বলার ছলে ওই কিশোরীর বাসায় গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে হাফিজুর। তার পর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই নারীর বাসায় এসে শারিরিক সম্পর্ক স্থাপন করে আসছে এবং প্রতিমাসে বেতন পাওয়ায় পর ওই কিশোরীর কাছ থেকে নিয়মিত টাকা পয়সাও নিত সে।

এছাড়া বিয়ের কথা বলে দেড় লক্ষ টাকা নিলেও বিভিন্ন তালবাহানা করতে থাকে। অবশেষে গত ০১/০৩/১৯ইং তারিখে ধর্ষণ করার পর বিয়ের কথা বললে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বিয়ে করবে না বলে জানিয়ে দেয় হাফিজুর।

এব্যপারে মামলা বাদী ওই ভুক্তভোগী নারী বলেন, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে আসলেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় হাফিজুর। এছাড়া সে বিভিন্ন কথা বলে তার কাছ থেকে দেড় লক্ষ টাকাও নিয়েছে বলেও অভিযোগ করে ভুক্তভোগী।

সাভার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের দয়েরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আসামী হাফিজুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত হাফিজুর নওগা জেলার মহাদেবপুর থানার হাসানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করার দাবিতে মানব মানববন্ধন ।

চলন্ত রেলে পাথর নিক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউনিটের নেতা-কর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

এছাড়াও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাক আফরোজ বিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাহেদুল রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সহ সভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, দপ্তর সসম্পাদক হাসনাত রুম্মন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপিত ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আশা প্রমুখ।

বক্তারা বলেন, একটি মহল চলন্ত রেলে পাথর নিক্ষেপ করে যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। এটি বন্ধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে; পাশাপাশি সরকারকে আরও কঠোর হতে সিদ্ধান্ত নিতে হবে।

ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের জড়িমানা ও কারাদণ্ড।

ধামরাই উপজেলায় বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নদী পাড়ের আবাদি জমি নদী গর্ভে বিলীন হওয়ার অভিযোগেে ভ্রাম্যমান আদালত এর অভিযানে বালু উত্তোলন কালে১ জনকে কারাদণ্ড ও অপরজনকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

এ’সময় ৪টি অবৈধ ড্রেজার মেশিন সহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিকেের পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
গত ২৩শে ‘মে ২০১৯ রোজ- বৃহষ্পতি বার বিকালে ধামরাই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর তীরে উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার।উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অবৈধ ভাবে বালু উত্তোলন কালে বালিয়া ইউনিয়নের বনেরচর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৫) কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চৌহাটের তোতা মিয়াকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জড়িমানা করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার।

মাহবুবুর রহমান পলাশের উদ্যোগে গুলিস্তানের মদিনাতুল উলুম মাদ্রাসায় হাফেজদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুলিস্তানের মদিনাতুল উলুম মাদ্রাসা। আছরের নামাজের পর থেকে শুরু হয় ইফতার সাজানোর তোড়জোড়।

প্রায় ১৫০ জনের ইফতার সাজাতে কাছে লেগে যায় শিশু থেকে করে কিশোর শিক্ষার্থীরা। যার যার কাজ ভাগ করাই থাকে। এদের মধ্যে কেউ মাদ্রাসার মেঝে পরিস্কার করে সেখানে দজতারখান বিছিয়ে রাখে। কেউ ধোয়া মোছার কাজে ব্যবস্থা হয়ে পড়ে। আবার কেউ ফলমুল কাটা, পেয়াজ-মরিচ কাটাসহ নানা কাজে ব্যস্ত হয়ে পড়ে।

এদের মধ্যে একটু সিনিয়ররা ইফতারের আইটেম গুলো বড় বড় প্লেটে থরে থরে সাজাতে থাকে। মাগরিবের আযান পড়তেই যে যেখানেই থাকুক ছাত্র-শিক্ষক মেহমান সবাই এক সাথে বসে যান ইফতার করতে। মাদ্রাসার মহগতামেম হুজুর হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হক বলেন, এখানে প্রতিদিন প্রায় ১৫০ জনের ইফতার করা হয়। কিন্তু কাল কি ইফতার হবে তা কেউ জানতে পারে না। কারন এখানে ইফতারের জন্য কোন ফান্ড নেই। মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার হৃদয়বান ব্যক্তিরাই নিজেদের অর্থ মদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ইফতার করিয়ে থাকেন। তাই আগে থেকে বলা যায় না কাল কি ইফতার রুজিতে রেখেছেন আল্লাহ। গত বৃহস্পতিবার মাদ্রাসার ছাত্রদের ইফতার করতে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।

এই মাদ্রাসার পরিচালনা কমিটির যুগ্ন সম্পাদক হিসাবে রয়েছেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ। ওইদিন বিভিন্ন ধরনের ফলসহ নানা ধরনের খাবার দিয়ে তিনিই ইফতার করিয়েছিলেন মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের। এসময় বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পলাশ বলেন, এই মাদ্রাসা তৈরীর আগে এই স্থানে ছিলো অপরাধীদের আড্ডাখানা। যেখানে খুন থেকে শুরু করে এমন কোন অপরাধমুলক কর্মকান্ড নেই না হতো। কিন্তু গত ২০১০ সাল থেকে মাদ্রাসা চালু হয়। এরপর থেকে এটি একটি পবিত্র স্থানে পরিনত হয়। বর্তমানে এখানে ১০৫ ছেলে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহন করছে। প্রতি বছর ৮/১০ জন কোরআনে হাফেজ হয়ে বের হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

তিনি বলেন, এই মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে এতিম, গরিব ও অসহায়। যারা মাদ্রাসার লেকা পড়ার খরচও বহন করতে পারে না। এমন ছাত্রদের ব্যয়ভার কমিটির নেতৃবৃন্দ নিজেদের টাকা দিয়ে বহন করে থাকেন। কালকের ইফতার কি হবে তা কেউ না জানলেও আল্লাহপাক বাচ্চাদের কখনো অভুক্ত রাখেননি। বরং অনেক ভালো খাবার ও ইফতার খেয়ে থাকেন এই হাফেজরা।কোরআনের নুরদের সাথে ইফতারি অংশ গ্রহণ করে গ্লেলেয়ার ইনটারন্যশনাল স্কুল এর অধ্যক্ষ জহির উদ্দিন রিগ্যান, যাত্রাবাড়ী আওয়ামী লীগের সুদর্শন নেতা জাহিদ হোসেন জুয়েল। নয়া দিগন্ত ক্রাইম রিপোর্টার আমিনুল ইসলাম। ইনকিলাব রিপোটার ইয়াসিন রানা,নিউনেশন এর গাজী আনোয়ার, ব্রেকিং নিউজ এর গাযি রাহাত।

ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রুহুল আমিন, সহ সম্পাদক রনি, সোহাগ ভূইয়া, মডেল খান বিপু, মালখনাগর যুবলীগ সধারন সম্পাদক আহসানুল ইসলাম আমিন, তরুণ প্রজন্মের নেতা রিয়াদ প্রমুখ।

সর্বশেষ আপডেট...