28 C
Dhaka, BD
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

পরিবেশ সংরক্ষণে পাঁচ দফা দাবি জাবির জে.ইউ আর্থ সোসাইটির ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সংরক্ষণ ওব্যবস্থাপনা উন্নতির জন্য পাঁচ দফা দাবির স্মারকলিপি দিয়েছে জাবি(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) আর্থ সোসাইটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এই স্বারকলিপি তুলে দেন।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, প্রকৃতির অপরূপ লীলাভূমি, সবুজ শ্যামল ও সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের একটি মনোমুগ্ধকর আবাসিক বিশ্ববিদ্যালয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে সেখানে ময়লা ফেলে বর্জ্যময় ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন ও পরিচ্ছন্নতাকর্মী কাজের ঘাটতি রয়েছে। জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। বৃক্ষনিধন ও গাছ পোড়ানো হচ্ছে। আবাসিক হল, অনুষদ, লাইব্রেরী, টিএসসি স্যানিটেশন ব্যবস্থাকে আরো উন্নত করা জরুরী।

স্বারকলিপিতে আরো বলা হয়, আমাদের উপলদ্ধি জাবি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) প্রশাসনের জরুরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছাড়া এ ক্যাম্পাসের পরিবেশের মান উন্নত বা রক্ষা সম্ভব নয়।

তাই আমরা প্রশাসনের নিকট পাঁচ টি দাবি তুলে ধরছি-

১। ক্যাম্পাসের বটতলা, শহীদমিনার, ক্যাফেটেরিয়া, ব্যবসা অনুষদ, টারজান,
মুরাদচত্বর, টিএসসি ও সপ্তম ছায়ামঞ্চ পর্যন্ত ডাস্টবিন স্থাপন করতে হবে।

২। শহীদ মিনার, সংশপ্তক চত্বর, সপ্তম ছায়ামঞ্চ, মুক্তমঞ্চকে ‘ঢ়ড়ষষঁঃরড়হ ভৎবব ধৎবধ’ ঘোষণা করতে হবে। মাসের ১টি দিনকে ‘ক্লিন ক্যাম্পাস ডে’ ঘোষণা করতে হবে।

৩। লেকগুলোকে পুনঃখনন, লেকের পাড়ে বৃক্ষরোপণ ও বেড়াপ্রদান করতে হবে।

৪। বটতলা, ক্যাফেটেরিয়া, হলক্যান্টিন ও টিএসসি বর্জ্যকে যথাসময়ে পরিচ্ছন্ন করার ও বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসের সম্মুখে মহাসড়কেও কোনময়লা রাখা যাবে না।

৫। দয়াকরে, চারা গাছ ও ঘনবন নিধন করবেন না। পরিপক্কগাছ কাটার পূর্বেও উপযুক্ত কারণ দেখালে শিক্ষার্থী ও শিক্ষকরা অবগত হবে। অহেতুক ঘাস ও আগাছা পরিষ্কার করণ কিন্তু জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য
বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছি।

এছাড়া আগামী ২২ এপ্রিল ‘বিশ্ব ধরিত্রী দিবস’ কে উপলক্ষ করে ২৪ এপ্রিল র‌্যালির মাধ্যমে উদযাপিত হবে দিবসটি। এ দিবসে প্রশাসনিকভাবে “নো প্লাস্টিক ডে” ঘোষণা করতে অনুরোধ করছি।

স্বারকলিপি গ্রহণ কালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে নোটিশ করেছি এ বিষয়ে।”

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি মোজাম্মেল আহমেদ তানভী, সাধাণ সম্পাদক মো. নয়ন খান, ভূগোল ও পরিবেশ বিভাগের মান্নান আহমেদ, দর্শন বিভাগের রিজভী, পরিবেশ বিজ্ঞান বিভাগের অনিমা সহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।

খুলনা সার্কিট হাউসে মতবিনিময় সভায় নিমন্ত্রন পেলেন শার্শার উদ্ভাবক মিজান ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন)খুলনা’র ১৭/৪/২০১৯ইং তারিখের স্বাক্ষরিত এক বার্তায় যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানকে উপস্থিতির জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আগামী ২৩ ও ২৪ শে এপ্রিল সার্কিট হাউস খুলনার সম্মেলন কক্ষে ইনোভেটরদের উদ্ভাবিত ইনোভেশনকে শোকেসিং করার নিমিত্তে¡ এক মতবিনিময় সভার আয়োজন করা হইয়াছে। এতে জেলার শ্রেষ্ট ০৩(তিন)টি ইনোভেশনকে শোকেসিং করা হবে। ঐ একই চিঠিতে জেলা প্রশাসক গনকে এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দুদিন ব্যাপী ঐ অনুষ্ঠানে ইনোভেটরদের ইনোভেশন মডেল,বুকলেট/লিরেট,ক্লোচার্ট এবং ভিডিও সহ উপস্থিতির আবশ্যকতা জানিয়ে দেওয়া হয়েছে।

মান্দায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ।

নওগাঁর মান্দায় ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (ঝউএ) বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও’র হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান প্রধান অতিথি ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা আল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, বিএমডিএর সহকারি প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের ৮০জন ব্যক্তি অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে এসডিজি ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে গাঁজা সহ আটক ১ ।

যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজা ও ১ টি গাঁজার গাছ উদ্ধার করেছে । এ সময় গাঁজা গাছ চাষ কারী মোঃ রাসেল হোসেন (২৭)কে হাতেনাতে আটক করেন।আটক রাসেল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

যশোর র‌্যাব ক্যাম্প থেকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা, (বাগান পাড়া) সাকিনস্থ শাখারীপোতা বাজারের পূর্ব পাশে আটক আব্দুস সোবাহান পাটোয়ারী এর বসত বাড়ীর ভিতরে দক্ষিন দুয়ারীর একচালা টিনের ঘরের শয়ন কক্ষে তোষকের নিচ হতে ও ঘরের পিছনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী/কুখ্যাত গাঁজা গাছ চাষ কারী মোঃ রাসেল হোসেন (২৭), পিতা মোঃ আব্দুস সোবাহন পাটোয়ারী, গ্রামঃ শাখারীপোতা, (বাগান পাড়া), থানাঃ বেনাপোল পোর্ট, জেলা যশোর (ক) সাদা পলিথিনের ২৭০ গ্রাম গাঁজা, (খ) সবুজ রংয়ের জীবন্ত তাজা গাঁজার গাছ-০১ টি (কাঁচা গাছের ওজন ৭০ গ্রাম) গাঁজা গাছ চাষ কারীকে সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা এবং গাঁজা গাছ চাষ করার সাথে তিনি জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকরাী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে।পরবর্তীতে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণির ক্রমিক ১৮(ক) ও ১৯ এর (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার কৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

দেশে চলমান নারী নিপীড়ন ওবিচারহীনতার বিরুদ্ধে,প্রতিবাদে গায়ে কাফন জড়িয়ে ১ ঘণ্টা ।

সম্প্রতি ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির উপর যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছে। দেশে চলমান নারী নিপীড়নের পরিসংখ্যান থেকে স্পষ্ট, প্রতিনিয়ত এদেশে নারী নিপীড়ন বাড়ছে। এই নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে গায়ে কাফনের কাপড় জড়িয়ে এক ঘণ্টা দাঁড়িয়েছিলেন ছয় নারী। তাদের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গায়ে কাফনের কাপড় জড়িয়ে দাঁড়িয়ে ধর্ষিত হয়ে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি’-এমন একটি প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন তারা। তরুণীর হাতে থাকা প্ল্যাকার্ড লেখা ছিল; “আমি ‘মানুষ’ বিচারহীন রাষ্ট্রে খুন ও ধর্ষিত হয়ে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি। ভিক্টিম পক্ষ।”

তারা বলেন, ‘নুসরাতের মতো এমন হাজার হাজার নুসরাতের ঘটনা আমরা আপনাদের সংবাদমাধ্যম থেকে জানতে পারছি। এত এত নারী নিপীড়নের ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাইরে। কিংবা অপরাধী গ্রেপ্তার হলেও দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা দেখতে পাই না। আমরা আজকের নারী নিপীড়নের জন্য রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিকেই দোষারোপ করছি।’

এর আগে শারমিন জাহান অর্পি নামে এক প্রতীকী প্রতিবাদকারী দৈনিক সময়ের খবর অনলাইনকে বলেছিলেন, আজ (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত ‘ভিক্টিম পক্ষ’ ব্যানারে ১০ নারী দাঁড়াবেন কিন্ত‌ু বিশেষ কারণে শাহাবাগ চত্বরে তিনজন প্রতিবাদে দাঁড়াননি। তবে পরবর্তীতে তারা ৭ জন শাহাবাগ চত্বরে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

‘নারী নিপীড়নের বিরুদ্ধে তাই প্রতিবাদে শামিল হতে আমরা “ভিক্টিম পক্ষ”র ব্যানারে ১০ নারী ৫ জন করে দুই গ্রুপে ভাগ হয়ে দাঁড়াবো শাহাবাগ চত্বরে। আমাদের প্রতিবাদটা একটু ভিন্ন ভাষায় করতে চাই। আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত, তখন আমাদের মনে হয়েছে যে রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার চাইবার চেয়ে আমাদের নিজেদেরই বুঝি খুন বা ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া উচিত। তাই আমরা আমাদের প্রতিবাদী ইভেন্টে মূলত মৃত্যুর জন্য প্রস্তুতি নেব।’

‘তাই শাহাবাগে মূলত আমরা কিছু কাফনে মোড়ানো মৃতদেহের প্রদর্শনী করবো। যারা প্রস্তুতি নিচ্ছে বিচারহীনতায় মৃত্যুর জন্য’ আরও যোগ করেন শারমিন জাহান অর্পি।

বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির পাল্টা কমিটি আত্মপ্রকাশের প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ইতিমধ্যে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নতুন আহবায়ক কমিটি গঠিত হলেও বিপরীতে সংবাদপত্রের মাধ্যমে আরেকটি কমিটির আত্মপ্রকাশের খবর দেখে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাজার ব্যবসায়ীরা।

বুধবার সকালে স্থানীয় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় বেনাপোল বাজার কমিটির পাল্টা আরেকটি কমিটির খবর এবং তাতে যাদের নাম প্রকাশ পেয়েছে তারা কমিটির বিষয়ে কিছুই জানেন না বলে একই দিন বিকালে এ সংবাদ সম্মেলনের ডাক দেন ব্যবসায়ীসহ উক্ত নবাগত পাল্টা কমিটির অধিকাংশ সদস্যরা।

বেনাপোল বাজার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান আজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে পাল্টা আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বলেন নতুন এ কমিটি সম্পর্কে রহমত গং আমাকে তাদের কমিটিতে থাকতে বলেছিল কিন্তু আমি তাদের কথায় রাজি হয়নি। বলেছিলাম, নিয়মতান্ত্রিকভাবে যেখানে একটি কমিটি আছে সেখানে আরেকটি কমিটি গঠনে একমত নই এবং আমি পূর্বের কমিটির সাথেই আছি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে কথা বলেন পাল্টা কমিটির আরেক না জানা সদস্য বিপ্লব। তিনি বলেন, ওরা যে তাদের কমিটিতে আমার নাম দিয়েছে তা আমি জানিনা। সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারি পাল্টা কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে।

কথা বলেন পাল্টা কমিটির আরেক না জানা সদস্য খোকন। তিনি বলেন পাল্টা কমিটি সম্পর্কে আমি কিছুই জানি না। পত্রিকার মাধ্যমে জানতে পারি পাল্টা কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে। যা দেখে হতাশ হয়েছি।

এ বিষয়ে কথা বলেন পাল্টা কমিটির আরো অনেক না জানা সদস্য। তারা বলেন নতুন কমিটি সম্পর্কে আমরা কিছুই জানি না। তারা উক্ত পাল্টা কমিটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাজার ব্যবসায়ীদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধানোর জন্যই এমন হেন কমিটি গঠণ করেছে বলে উল্লেখ্য করেন।

এ বিষয়ে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে বাজার কমিটির নির্বাচন না হওয়ায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান আজু গত ৫ এপ্রিল-১৪ তারিখে সাবেক কমিটিকে ভেঙ্গে দেন এবং তাৎক্ষণিক সকলের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিকে এগিয়ে যাওয়ার কার্য প্রণালী চলছিল। হঠাৎ বুধবার(১৭ এপ্রিল-১৯) সকালে স্থানীয় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় আরেকটি কমিটি দেখে হতবাক হয়েছি। যার শীর্ষ নেতৃত্বের অনেকেই ব্যবসায়ী না এবং সংখ্য গরিষ্ঠ সদস্য উক্ত কমিটি সম্পর্কে জানেন না, বা তাদের কোন মতামত নেওয়া হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বাজার ব্যবসায়ী আহবায়ক কমিটি সদস্য আব্দুস সাত্তার, শাহজালাল মন্টু, সাইদুর রহমান, সাগর মিয়া, আলাউদ্দিন, মনিরুল ইসলাম ও মুক্তার আলীসহ বাজার ব্যবসায়ীরা।

ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোয়াদ্দেছ হোসেন বিজয়ী ।

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্র কান্দাপটল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে আনারস প্রতীক জয়লাভ করেছে। গতকাল বুধবার সকাল ৮ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একযুগে ভোট গ্রহণ হয়। কান্দাপটল স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৮৯১। এতে আনারস প্রতীক ৮০৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকে ৫৩ ভোট, লাঙ্গল প্রতীক ০১ ভোট, মশাল প্রতীকে ০২ ভোট পেয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী-লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মিজানুর রহমান স্তগিত হওয়া কেন্দ্রসহ মোট ভোট পেয়েছে ৩৯০৫৪টি , স্বতন্ত্র প্রার্থী মোঃ মোয়াদ্দেছ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছে ৪১৩৭৫ ভোট, লাঙ্গল প্রতীকে মোঃ দেলোয়ার হোসেন খান মিলন পেয়েছে ৮৩ ভোট এবং মশাল প্রতীকে আনোয়ার হোসেন মুন্নু পেয়েছে ১২৩ ভোট। এতে স্বতন্ত্র প্রার্থী মোয়াদ্দেছ হোসেন আনারস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে ২৩২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে।

উল্যেখ্য, গত ৩১ মার্চ সকাল ৮ঘটিকার সময় থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ ঘটিকার সময় পর্যন্ত এক যোগে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। তবে প্রথমে শান্তি পৃর্ণভাবে ভোট গ্রহণ চলাকালে হঠাৎ করে কান্দাপটল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সহয়তাই জালভোট দিতে গিয়ে কর্তব্যরত আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পরে। পরে প্রিজাইডিং অফিসার মোঃ আবুল বাশারকে আটক করে ম্যাজিষ্ট্রেট।এতে স্বতন্ত্র প্রার্থী মোঃ মোয়াদ্দেস হোসেন অভিযোগ করলে কেন্দ্রটি স্থগিত করে দেয় সহকারী রির্টানিং অফিসার মোঃ আবুল কালাম।

ধামরাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২০হাজার ৩৩২টি। এতে মোট কেন্দ্র ছিল ১৪৮টি, কান্দাপটল কেন্দ্রে জালভোট দেওয়ার কারণে কেন্দ্রটি স্থগিত করে সহকারী রির্টানিং অফিসার। ভোট গ্রহণ শেষে বাকি ১৪৭ টি কেন্দ্রের ফলা ফল ঘোষনা করেন সহকারী রির্টানিং অফিসার। ১৪৭টি কেন্দ্রের ফলা ফলে দেখা যায় বাংলাদেশ আওয়ামী-লীগের প্রার্থী নৌকা প্রতীকে মোঃ মিজানুর রহমান পেয়েছে ৩৯০০১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোঃ মোয়াদ্দেছ হোসেন পেয়েছে ৪০৫৬৬ভোট। এতে নৌকার প্রার্থী মিজানুর রহমানের চেয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোয়াদ্দেস হোসেন ১৫৬৫ ভোটে এগিয়ে ছিল।

বেনাপোল ব্যাংকার্স ফোরাম গঠিত : সভাপতি রকিবুল হাসান সম্পাদক আবুল হাসান

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অবস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত কর্তাদের নিয়ে বুধবার সকালে সোনালী ব্যাংক বেনাপোল শাখায় বেনাপোল ব্যাংকার্স ফোরাম (বিবিএফ) গঠিত হয়েছে।

১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বেনাপোল সোনালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার এ আর এম রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ম্যানেজার মোহাম্মদ আবুল হাসান। ফোরামের কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল থাকবে এক বছর।

বেনাপোলস্থ ব্যাংক সমূহের যে সকল ম্যানেজার/শাখা প্রধানগণ কার্যনির্বাহী পরিষদের মনোনীত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সাংগঠনিক সম্পাদক এম এম আশিকুজ্জামান, এবি ব্যাংক লিমিটেড, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, ব্র্যাক ব্যাংক লিমিটেড, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দি সিটি ব্যাংক লিঃ।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন একেএম মোস্তাফিজুর রহমান, জনতা ব্যাংক লিমিটেড, মোঃ তছির উদ্দীন বিশ্বাস, অগ্রণী ব্যাংক লিমিটেড, মোঃ শফিকুল হোসেন, স্ট্যান্ডার্স ব্যাংক লিমিটেড, মোঃ আশরাফুল আলম, সিমান্ত ব্যাংক লিমিটেড, মোঃ মফিদুল হাসনাত, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, রিপন কুমার বিশ্বাস, পূবালী ব্যাংক লিমিটেড, মোঃ আমিনুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মোঃ জোবায়ের হোসেন, আইএফআইসি ব্যাংক লিমিটেড, মোঃ মোশারেফ হোসেন, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ও গৌতম কুমার দে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।

ধামরাইয়ে মসজিদ ভাঙ্গচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ঢাকার ধামরাই উপজেলার বাইচাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে এক চল্লিশ বছরের পুরোনো একটি জামে মসজিদ গুড়িয়ে দিয়েছে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী লিটন। এ ঘটনায় সন্ত্রাসী লিটনসহ ৩৭ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা হয়েছে। এবিষয়ে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ হান্নান ও মোজা দেওয়ান নামে দুই আসামীকে গ্রেফতার করে। বুধবার (১৭ এপ্রিল) সকালে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে । এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

সরে জমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, বাইচাইল গ্রামে ‘ইনসাফ’ নামে একটি আনরেজিষ্ট্রার্ড সমিতি রয়েছে। এই সমিতির পাঁচশত ৮৪ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে একটি বড় ঈদগাহ মাঠ, তিনটি পুকুর, একটি মসজিদ, একটি মাদ্রাসা ও অনেকগুলো বড় বড় মূল্যবান গাছ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে নেতৃত্ব নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছিল। এনিয়ে শনিবার গভীর রাতে সন্ত্রাসী দেওয়ান মোতাহার হোসেন ও লিটনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনি ওই চৌচালা মসজিদটি ভেঙ্গে পাশে একটি পুকুরে ফেলে রাখে।

পরেদিন সন্ত্রাসী লিটন তার বাহিনি নিয়ে এলাকায় বলে যে মসজিদেও পক্ষে কথা বলবে তার লাশ পরে থাকবে পুকুরে। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মসজিদ ভাঙ্গা ও গাছ কাটার বিষয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হান্নান ও মোজা নামের দুই জনকে গ্রেফতার করে।

বাইচাইল গ্রামের আব্দুল বারেক, তোতা মিয়া,আবুল কালাম সহ এলাকার অন্যান্য লোকজন জানান, বেশ কিছু দিন থেকে এলাকার মোতাহার, মুশফিকুর রহমান চৌধুরী জাহাঙ্গীর,লিটন গংরা ওই মসজিদে তাদের নামাজ পড়তে বাঁধা দিয়ে আসছিল। গত শনিবারও মসজিদে মুসল্লিরা নামাজ পড়েছেন। কিন্তু পর দিন রবিবার সকালে এলাকাবাসী মসজিদটি গুঁড়ানো অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ মঙ্গলবার হান্নান ও মোজা দেওয়ানকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

মামলার বাদি মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান,গ্রামের দীর্ঘদিনের পুরাতন মসজিদ এলাকার শীর্ষ সন্ত্রাসী লিটন বাহিনি রাতের আধারে ভেঙ্গে নিয়ে গেছে। তাই আমি এলাকাবাসীর পক্ষে ৩৭ জনকে আসামী করে থানায় একটি মামলা করেছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মসজিদ ভাঙ্গার ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

মুজিব নগর দিবসে জাবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ(বুধবার) ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের

এই দিনে সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়।
বুধবার (১৭ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে নেতাকর্মীরা সকালে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর সংক্ষিপ্ত সমাবেশে মুজিবনগর সরকারের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মো. জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে।১৯৭১ সালে মুজিবনগর সরকারের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সংঘটিত ছিল।’

এ সময় আবু সুফিয়ান চঞ্চল বলেন,‘ অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের কাছে দিনটি গৌরবের।’

জাবিছাত্রলীগেরসহ-সম্পাদক, হাবিবুররহমানলিটনবলেন,“আজএইদিনটিআমাদেরজন্যগৌরবের
এইদিনেঅস্থায়ীসরকারগঠনেরমাধ্যমেআমাদেরস্বাধীনতারপ্রথমসূর্যউদয়হয়,আমরাএইদিনটিশ্রদ্ধাভরেস্মরণকরব”।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আলম শেখ,সহ-সম্পাদকহাবিবুররহমানলিটন,শিক্ষাওপাঠচক্রবিষয়কসম্পাদককৌশিকরহমানশিমুল,পাঠাগারবিষয়ক সম্পাদকমাহবুবহক রাফা,সহ-সম্পাদক তানজিলুল ইসলাম,তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রাকিবুল হাসান শাওন,উপ-কৃষি বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমেদ সহ অন্যান্য হলের নেতাকর্মীরা। উল্লেখ্য,১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা দেখিয়ে পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়া হয় এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান তাজউদ্দিন আহমেদ। এছাড়া ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে নিয়োগ পান।বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠনগলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।

সর্বশেষ আপডেট...