25 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রেলের মহাপরিচালক বেনাপোল স্টেশন পরিদর্শন ।

বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম মিয়া।

রবিবার দুপুর সাড়ে ৪টার সময় তিনি যশোর থেকে বিশেষ একটি বগিতে চড়ে স্থলবন্দর বেনাপোল রেল স্টেশন ইমিগ্রেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ২৫ সদস্য বিশিস্ট নেতৃত্বে ছিলেন মহা পরিচালক রফিকুল ইসলাম মিয়া। মহাপরিচালকের প্রদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ডিটিও আব্দুল আল মামুন, চীফ ইঞ্জিনিয়ার(সিএসটিই রাজশাহী)অসীম কুমার তালুকদার,(সিই রাজশাহী) আফজাল হোসেন ,(ডিআরএম পাকশী) নাজমুল ইসলাম,(ডিইএন-১,পাকশী) রিয়াদ আহম্মেদ, (ডিইও পাকশি)ইউনুচ আলী,ব্রীজ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ভারত-বাংলাদেশ এফবিসিআই স্থলবন্দর কমিটির চেয়ারম্যান মতিউর রহমান।

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বগি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে বেনাপোল থেকে সরাসরি ঢাকা চালু করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন আবেদনের পরিপেক্ষিতে পরবর্তীতে বন্ধন এক্সপ্রেসের টিকেট বেনাপোল থেকে দেওয়া হবে। বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত বগি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিশনিং করা হবে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী জুন মাস থেকে নতুন রেলকোচগুলো পুরোপুরিভাবে চলাচল করবে।

পাটের সোনালী দিন আবারও ফিরে আসবে-বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

আবারও দেশে পাটের সোনালী দিন ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, একসময় দেশে ব্যাপক হারে প্লাষ্টিক ব্যবহার করায় পাটের উপর দুর্যোগ নেমে এসেছিলো। এখন মানুষ প্লাষ্টিক বর্জন করেছে। তাই নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটজাত পণ্য তৈরি করতে হবে। এছাড়াও মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থাকবে দুর্ণীতি মুক্ত। আমি নিজেও দুর্ণীতি করবো না এবং অন্যকেও দুর্ণীতি করতে দেবনা। এখানে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারন করেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমূখ।

শিবগঞ্জের মনাকষায় ১০০ বোতল ফেনসিডিলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর গ্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত ব্যক্তি মনাকষা হাউসনগর গ্রামের সৈয়ব আলীর ছেলে আব্দুল মান্নান(৫০)।পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালাই গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় তার বাড়িতে রক্ষিত ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ।

নাভারণ প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করলেন উদ্ভাবক মিজান

যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ক্ষুদে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে একবার বিদ্যালয়ের টিফিন টাইমে টিফিনের খাবারের ব্যবস্থা করেছেন উদ্ভাবক মিজান।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১১টার সময় টিফিনের খাবার বিতরণ করেন তিনি। পাশাপাশি এই সমস্ত শিশুদের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেক শিশুকে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

শ্যামলাগাছী গ্রামের কৃতি সন্তান মটর ম্যাকানিক উদ্ভাবক মিজান পরিবেশের উপর বিশেষ ভাবে অবদান রাখায় তার নিজস্ব ভ্রাম্যমান নার্সারীর পক্ষ থেকে এই গাছের চারা বিতরণ করা হয়। উদ্ভাবক মিজানের উদ্ভাবনার কথা বলে শেষ করা যাবে না। তিনি তার ছোট্র ক্ষুদে মস্তিস্ক দ্বারা একের পর দেশের জন্য দেশের মানুষের জন্য পরিবেশের জন্য জীবন উৎস্বর্গ করে চলেছেন। প্রাণ কাঁদে তার সমাজের অবহেলিত মানুষের জন্য।

এ জন্যই তিনি বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, প্রতিবন্ধিদের জন্য খাবার, সেচ্ছায় ধুমপান ছেড়ে দেওয়া মানুষের জন্য সুভেচ্ছা উপহার, গরীব শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণ এবং পরিবেশের ভারসম্য রক্ষায় বিভিন্ন পাখ পাখালির জন্য বাস্স্তান গড়ে তোলাসহ নানান রকম চিন্তা চেতনায় এগিয়ে চলেছেন এবং সে মোতাবেক কাজ করে চলেছেন।

প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,নাভারন প্রতিবন্দি কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবুবক্কার,১০ নং শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক বন্যা রানী মÐল, স্কুলের দাতা সদস্য মোকলেছুর রহমান কাকন,চৌধুরী আব্দুর রহিম,সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব মাস্টারসহ সকল শিক্ষক শিক্ষিকা পরিচালনা পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

ঠাকুরগাঁও সদর গড়েয়া মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মডেল স্কুলের আয়োজনে গড়েয়া ফুটবল খেলার মাঠে ৮ মার্চ শুক্রবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া মডেল স্কুলের অধ্যক্ষ কবির আহমাদ হুমায়ুন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ খাঁন মাষ্টার, ১২৭নং গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ১নং ওয়াড ইউপি সদস্য আঃ মজিদ, ব্যবসায়ী লিটন সরকার,২নং পলাশবাড়ী ইউপি সদস্য শিহাব আলী সহ অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তি বৃন্দ।

গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সারাদিনব্যাপী ছোটদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই, রশি লাফানো, হাতি উড়ে না পাখি উড়ে সহ বিভিন্ন খেলা হয়। খেলা শেষে, ছাত্র – ছাত্রীদের হতে প্রথম, দ্বিতীয়,ও তৃতীয় পুরস্কার তুলে দেন।

শিবগঞ্জে ১কেজি গাঁজাসহ আটক -১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ।আটককৃত যুবক উপজেলার শাহাবাজপুর নামো চাকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল(২৩)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহিদ জানান, শুক্রবার বিকেলে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের পশ্চিমের একটি আম বাগান থেকে ১কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়।

আটককৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে আইন অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ।

আইন অমান্য করায় ৬ প্রতিষ্ঠানকে প্রায় ৯হাজার টাকা জরিমানা করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন অমান্য করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনুমতি ছাড়া, মেয়াদ উর্ত্তীন্ন অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সিলিন্ডার ও সিলিন্ডার না থাকায় ৪টি প্রতিষ্ঠানে জরিমান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেস অমিত কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিষ্ট্রেস্ট ফারহানা নাসরিন ও মাহমুদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান, ওয়ার হাউজ ইন্স্পেক্টর ইব্রাহীম চৌধুরী, ষ্টেশন মাষ্টার মফিদার রহমান সহ সংবাদকর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান বলেন, প্রতিষ্ঠান গুলোকে বার বার সতর্ক করা সত্বেও কর্নপাত না করায় এবং অনুমোতি ছাড়াই এই প্রতিষ্ঠানগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

যে কোন সময়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। যার জন্য আজকের এই অভিযান। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেস্ট অমিত কুমার সাহা বলেন প্রথম অবস্থায় তাদের জরিমানা করা হলো। পরবর্তীতে আইন অমান্য করলে অপরাধীদের শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাইয়ে মেলায় থেকে বাড়ী ফেরার পথে গণধর্ষণের শিকার এক তরুণী।

ঢাকার ধামরাই উপজেলা সোমবাগ ইউনিয়নের শৈলান গ্রামের মেলায় বাড়ী ফেরার পথে চার বখাটে মিলে জোর করে রাস্তার পথি মধ্যে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে তরুণীকে চারজনে মিলে একাদিক বার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় বৃহস্পতিবার সকাল ১২ ঘটিকার সময় তরুণী ধামরাই থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
গত শনিবার (০২ মার্চ) সন্ধ্যার সময় ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নে মধ্যে শৈলান গ্রামের মেলায় থেকে বাড়ী ফেরার পথে একটি পরিত্যাক্ত বাড়ীতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।

ধর্ষণকারিরা হলেন, ধামরাই উপজেলার শরীফবাগ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ রাসেল হোসেন(২৫), ধামরাই উপজেলার দেপাশাই গ্রামের মোঃ বাবু (২০) ।

এই ব্যাপারে ধর্ষিতা বলেন, আমি ও আমার বন্ধুরা মিলে গত শনিবার বিকালে শৈলান গ্রামের স্কুলের মাঠে মেলায় বেড়াতে যায়। মেলায় বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে উৎপেতে থাকা চারটি ছেলে আমাকে জোর করে ধরে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে ঐ চার বখাটে আমাকে ধর্ষণ করে। পরে আমি চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসলে ধর্ষকরা আমাকে ফেলে পালিয়ে যায়।

পরে এলাকার লোকজন আমাকে নিয়ে আমার বাসায় পৌছিয়ে দেয়। আমি মারাত্নক ভাবে অসুস্থ্য থাকায় থানায় গিয়ে অভিযোগ দিতে দেরি হয়। আমি এর সঠিক বিচার চাই আপনাদের কাছে।

এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ২মার্চ বিকালে শৈলান গ্রামে স্কুলের মাঠে দুই বন্ধুকে নিয়ে মেলায় বেড়াতে যায়। মেলায় থেকে ফেরার পথে উৎপেতে থাকা চার বখাটে রাস্তা থেকে জোর করে তোলে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় দুইজনের নাম উল্লেখ্য করে দুইজনের নাম অজ্ঞাত দিয়ে ধর্ষিতা থানায় এসে একটি অভিযোগ দায়ের করে।

এই বিষয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করা হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এই ধরণের ঘটনায় আসামীদের শাস্তি পেতেই হবে।

রাজশাহীতে নগর আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থানা এবং ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর ডাঃ অর্ণা জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনুসহ রাবি ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে রাবি বঙ্গবন্ধু হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে দুপুর পৌণে ১২ টার দিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়ের আয়োজনে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য দেন ডাঃ অর্ণা জামান।

তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। শুধু তাই নয় বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিকনির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। জাতির পিতার এই ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এসময় ডা: অর্ণা জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ ।

ঢাকার সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম (৪০) পলাতক রয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধুর নাম রিনা বেগম (৪৫) সে জয়নাবাড়ি এলাকার মৃত সামসুল হকের মেয়ে।

নিহত ওই গৃহবধুর বোন রিপা অভিযোগ করে বলেন, তার বোন রিনা বেগম রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে আয়ার চাকুরী করে আসছিল। তার স্বামী শহিদুল ইসলাম (৪০)ওই হাসপাতালে নিরাপত্তার চাকুরী করত । সেখান থেকে তাদের পরিচয় এবং তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার আগে ওই নারীর কাছ থেকে বিভিন্ন ব্যবসার কথা বলে তার স্বামী শহিদুল ইসলাম ১৪ লক্ষ টাকা নেয় ।

সেই টাকা চাইলে ভোর রাতে তার বোনকে পিটিয়ে আহত করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে স্বামী শহিদুল ইসলাম। ঘটনার সময় শহিদুল আগুন নেভাতে নিজের বাড়িতে পানি থাকলেও দুরে মসজিদে পানি আনতে যায়। এতে করে আগুনে ঝলসে যায় রিনার দেহ। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল থেকেই স্বামী শহিদুল ইসলাম পালিয়ে যায়।

এঘটনায় এলাকাবাসী ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে নিহত ওই নারীর এমন হত্যা কান্ডে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শহিদুল ইসলাম নিহত ওই নারীর দ্বিতীয় স্বামী ছিল। এছাড়া শহিদুল ইসলামের ঢাকায় অপর স্ত্রী রয়েছে। সে দুই স্ত্রীর কাছেই যাওয়া-আসা করতো। ঘাতকের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে ।  শহিদুল ইসলাম এর পিতা মোঃ হানিফ মিয়া , রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চাকরি করেন বলে জানা যায় ।

সর্বশেষ আপডেট...