29.1 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ ।

ঢাকার সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম (৪০) পলাতক রয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধুর নাম রিনা বেগম (৪৫) সে জয়নাবাড়ি এলাকার মৃত সামসুল হকের মেয়ে।

নিহত ওই গৃহবধুর বোন রিপা অভিযোগ করে বলেন, তার বোন রিনা বেগম রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে আয়ার চাকুরী করে আসছিল। তার স্বামী শহিদুল ইসলাম (৪০)ওই হাসপাতালে নিরাপত্তার চাকুরী করত । সেখান থেকে তাদের পরিচয় এবং তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার আগে ওই নারীর কাছ থেকে বিভিন্ন ব্যবসার কথা বলে তার স্বামী শহিদুল ইসলাম ১৪ লক্ষ টাকা নেয় ।

সেই টাকা চাইলে ভোর রাতে তার বোনকে পিটিয়ে আহত করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে স্বামী শহিদুল ইসলাম। ঘটনার সময় শহিদুল আগুন নেভাতে নিজের বাড়িতে পানি থাকলেও দুরে মসজিদে পানি আনতে যায়। এতে করে আগুনে ঝলসে যায় রিনার দেহ। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল থেকেই স্বামী শহিদুল ইসলাম পালিয়ে যায়।

এঘটনায় এলাকাবাসী ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে নিহত ওই নারীর এমন হত্যা কান্ডে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শহিদুল ইসলাম নিহত ওই নারীর দ্বিতীয় স্বামী ছিল। এছাড়া শহিদুল ইসলামের ঢাকায় অপর স্ত্রী রয়েছে। সে দুই স্ত্রীর কাছেই যাওয়া-আসা করতো। ঘাতকের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে ।  শহিদুল ইসলাম এর পিতা মোঃ হানিফ মিয়া , রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চাকরি করেন বলে জানা যায় ।

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধ করলেন ইউএনও

আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন লালের ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়ও ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায় অবস্থিত এমএ ব্রিক্স ইটভাটায় অভিযান ভ্রাম্যমান আদালত। ইটভাটার মালিক আনোয়ার হোসেন লাল সদর থানা বিএনপির সভাপতি। জানা যায়, দীর্ঘদিন ধরে ইটভাটা প্রস্তুত আইনের ২০১৩ সালের ৮-এর ‘খ’ ধারা লঙ্ঘন করে ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অবৈধভাবে এমএ ব্রিক্স ইটভাটা পরিচালনা করে আসছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন লাল। এতে করে এলাকার পরিবেশ দুষণ ও আশপাশের কৃষি জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এ কারণে বুধবার বিকেলে এমএ বিক্স ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ভাটাটি স্থায়ীভাবে বন্ধ করা হয় এবং ভাটার মালিকে জরিমানা করা হয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে ।

বুধবার (০৬ মার্চ) চিকিৎসকদের ব্রিফিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা চিকিৎসক আবু নাসার রিজভী।

তিনি জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি এখন বেশ ভালো আছেন। এভাবে অগ্রগতি হলে আগামী দুই এক দিনের মধ্যে তার শরীরে স্থাপিত কৃত্রিম যন্ত্রগুলো খুলে ফেলার চিন্তা করছেন চিকিৎসকরা।

এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ব্রিফিং করেন ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট জানান বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

তিনি বলেন, কিডনিতে কিছুটা সমস্যা রয়েছে। এই ইনফেকশন ওভারকাম করলেই বাইপাসের সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকালে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে রয়েছেন ওবায়দুল কাদের।

উপজেলা নির্বাচনে ৭৫০ কোটি টাকার বেশি বরাদ্দ-সচিব এনামুল হক

পঞ্চম উপজেলা নির্বাচনে সাড়ে ৭শ’ কোটি টাকারও বেশি ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে নির্বাচন পরিচালনায় ৩০০ কোটি টাকার বেশি এবং আইন-শৃঙ্খলায় সাড়ে চারশ’ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে।

নির্বাচন কমিশনের বাজেট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসির একাধিক সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালে পাঁচ ধাপে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ব্যয়ের প্রায় দ্বিগুণ খরচ হচ্ছে এবার। পাঁচ বছর আগে উপজেলা ভোটে প্রায় ৩৭৩ কোটি টাকা ব্যয় হয়েছিল। তাতে নিরাপত্তা ব্যয় ছিল প্রায় ২০০ কোটি টাকা আর পরিচালনায় ১৭৩ কোটি। ২০০৯ সালে একদিনে সব উপজেলায় ভোট হয়েছিল। তখন ব্যয় হয় প্রায় ১৩৩ কোটি টাকা। যার মধ্যে আইন-শৃঙ্খলায় ৪৯ কোটি এবং পরিচালনায় ৮৪ কোটি। ইভিএমে প্রথমবারের মতো উপজেলাগুলোয় ভোট হচ্ছে। এজন্য ইভিএম, ট্যাব ও আনুষঙ্গিক কাজে আরও ১৩০ কোটি টাকা ব্যয় বেশি হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, একাদশ সংসদ নির্বাচনের সমান ব্যয় হচ্ছে উপজেলা ভোটে। ৩০ ডিসেম্বরের ভোটে ৭৬৪ কোটি টাকা ব্যয় হয়। এর মধ্যে নির্বাচন পরিচালনায় ৩০০ কোটি টাকা; নিরাপত্তা খাতে ব্যয় হয় ৪৬৪ কোটি টাকা।

পাঁচ বছরের মাথায় নির্বাচনী ব্যয় দ্বিগুণ হওয়ার বিষয়ে ইসির বাজেট শাখার কর্মকর্তারা জানান, ধাপে ধাপে ভোট, নির্বাচনী সামগ্রী, নির্বাচন কর্মকর্তাদের ভাতা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ আগের তুলনায় বেড়ে যাওয়ায় সার্বিক ব্যয়ও বেড়েছে।

৫ দিনের জন্য মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী ।
৩২ ঘণ্টা আগে প্রচারণা শেষ, ৭ দিন আগে বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ
ভোটের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে ভোটের ৭ দিন আগে থেকে বৈধ লাইসেন্সধারীদের অস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশ থাকবে সাধারণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রভেদে। সাধারণ কেন্দ্রে ১৪ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৫; বিশেষ এলাকায় (পার্বত্য, হাওর ও দ্বীপ) সাধারণ কেন্দ্রে ১৫ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন নিয়োজিত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিব মোস্তফা কামাল উদ্দীন স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয় পরিপত্র জারি করা হয়েছে। ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ চার ধাপের ভোট রয়েছে। ভোটের আগে দুদিন, ভোটের দিন ও ভোটের পরে দুদিন মিলিয়ে পাঁচদিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ, ব্যাটালিয়ন আনসার থাকবে আইন-শৃঙ্খলা রক্ষায়। গ্রাম পুলিশও থাকবে ভোটকেন্দ্রের নিরাপত্তায়। নির্বাহী ও বিচারিক হামিক থাকবে আচরণবিধি প্রতিপালনে। রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রশাসন-পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, ১০ মার্চ থেকে পাঁচ ধাপে এবার উপজেলা ভোট শুরু হচ্ছে। দেশের ৪৯২ উপজেলার মধ্যে প্রথম ধাপে ৮৬টি, দ্বিতীয় ধাপে ১২৪টি, তৃতীয় ধাপে ১২৭টি ও চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় ভোট হবে। জুনে বাকি উপজেলায় ভোটের কথা রয়েছে। এবার উপজেলা ভোটে চার ধাপ মিলিয়ে ৪৫৯ উপজেলায় ৫৮২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অন্তত ১২২ জন একক প্রার্থী রয়েছে।

রাজশাহীতে বিপুল পরিমান দেশী মদসহ যুবক আটক

রাজশাহীতে বিপুল পরিমাণ দেশী মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাুব। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী মহানগরীর সিলিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম সহিম আলী ওরফে শিমুল (২৮)। রাজশাহীর চারঘাট উপজেলার খর্দগোবিন্দপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম লোকমান আলী। র্যাুব বলছে, শিমুল মাদক ব্যবসায় জড়িত।

বুধবার সকালে র্যাববের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৮৭০ বোতল দেশী মদসহ শিমুলকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

নারী নির্যাতন মামলায় জেলে থেকে ১ মাস অনুপস্থিত শার্শার ডিএসটি মাধ্যমিক স্কুলের শিক্ষক

শার্শার ডি,এস,টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম নারী নির্যাতন ও যৌতুক মামলায় প্রায় ১ মাস জেলে থেকে স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম বিশ্বাস তার এ অপকর্মকে ঢাকার জন্য কোন ব্যবস্থা গ্রহন করছে না বলে ও ঐ স্কুলের দায়িত্বশীল শিক্ষকের ও অভিযোগ।

বুধবার সরেজমিনে ঐ স্কুলে মাস ব্যাপি অনুপস্থিত থাকার বিষয় জানতে গেলে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম বিশ্বাস বলেন, তার স্ত্রী তার নামে মামলা করেছে তার কারনে সে জেল হাজতে গেছে। এর জন্য প্রায় সে এক মাস অনুপস্থিত রয়েছে। এস এসসি পরীক্ষার জন্য প্রধান শিক্ষক ব্যাস্ত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আগামিকাল মিটিং আছে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। তবে সে আজ জামিনে মুক্তি পেয়েছে।

স্কুলের দায়িত্বশীল সুত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ম্যানেজিং কমিটির সভাপতি কালাম এর জন্য ব্যবস্থা নিতে পারছি না। কালাম শাহজুলকে বাঁচানোর জন্য কোন মিটিং করছে না। এর আগে দুইবার মিটিং দেওয়া হয়েছে কিন্তু সভাপতি তাকে বাঁচানোর জন্য এড়িয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক হবিবর রহমান বিষয়টি ম্যানেজিং কমিটির ভয়ে কৌশলে এড়িয়ে যেয়ে বলেন, শাহজুলের বিরুদ্ধে ব্যবস্থা ব্যাস্ততার কারনের জন্য নেওয়া হয়নি।

তবে আগামিকাল মিটিং আছে ঐ মিটিংয়ে তাকে শোকজ করা হবে। তিনি সহ আরো কয়েকজন শিক্ষক বলেন শাহজুলের স্ত্রীর পরকীয়া প্রেম থাকায় সে তার স্ত্রীকে তালাক দেয় যার ফলে তার স্বামীর নামে মামলা করে। আর এ মামলায় শাহজুল গত ১০/০২/১৯ তারিখে সাতক্ষীরা আদালতে আটক হয়ে জেল খানায় যায়।

শাহজুলের স্ত্রী চামেলী খাতুনের নিকট ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার নিকট ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি টাকা না দিতে পারায় আমাকে প্রায় আমার স্বামী শারীরীক নির্যাতন করে; এবং আমাকে তালাক প্রদান করে। যার জন্য আমি আদালতে মামলা করতে বাধ্য হয়েছে।

শাহজুলের গ্রামের বাড়ি জামতলা স্কুলের পাশে ট্যাংরা গ্রামে যেয়ে জানতে চাইলে তার বাবা হামিদ এবং ভাবীরা জানায় শাহজুলের স্ত্রী একজন চরিত্রহীন মানুষ। সে বিবাহীত হওয়া সত্বেও অন্য ছেলের সাথে সম্পর্ক করে এবং বাবার বাড়িতে যেয়ে তার সাথে সময় ব্যায় করে। এ কথা বলতে বলতে তার ভাবী শাহজুলের বিয়ের একটি ছবি এনে দেখায় । সেখানে শাহজুল এবং তার স্ত্রী ও তার কথিত প্রেমিকের ছবি এক সাথে বাঁধানো ।

শিবগঞ্জে দরপত্র দাখিলে বাধা,পুলিশের লাঠিচার্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২২টি হাট-বাজার ১৭টি ফেরিঘাট ইজারা দেওয়ার দরপত্র ফেলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাএলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

এ সময় সিডিউল জমা দিতে যাওয়া বেশ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্চিত ও সিডিউল বাক্স ছিনতাইয়ের চেষ্টারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এর কার্যালয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আওয়ামী লীগ ও ছাএলীগ কর্মীদের সরিয়ে দিলে আগ্রহী সব ব্যবসায়ী সিডিউল জমা দিতে সক্ষম হন।

পুলিশ ও স্থানীয় সুএে জানা গেছে,শিবগঞ্জ উপজেলায় ২২টি হাট বাজার ১৭ টি ইজারা দেওয়ার জন্য সম্প্রতি দরপত্র আহবান করে উপজেলা প্রশাসন। বুধবার ছিল দরপত্রের সিডিউল জমা দেওয়ার শেষ দিন।কিন্তু এই হাট বাজার ও ফেরিঘাটগুলো নিজেদের দখলে রাখতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাএলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বুধবার সকাল থেকেই শিবগঞ্জ ইউএনও অফিসের চারপাশে অবস্থান নেয়।

রাজশাহী মহানগর পুলিশের সিআরটির তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষ ।

রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে বুধবার সকালে দলটি মহড়া দিয়েছে।

পুলিশ লাইন মাঠে এ মহড়ায় বাস ও প্রাইভেটকারযোগে পালিয়ে যাওয়া দুর্বৃত্তকে কীভাবে গ্রেপ্তার করা যায় তা দেখানো হয়।
পরে সিআরটি সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। এ সময় তিনি বলেন, সারাবিশ্বে পুলিশ এগিয়ে যাচ্ছে। তাদের পিছিয়ে থাকার সুযোগ নেই।

তাই আরএমপির চৌকস পুলিশ সদস্যদের নিয়ে সিআরটি গঠন করা হয়েছে। জঙ্গি দমন, জিম্মি উদ্ধার ও মাদকবিরোধী বড় অভিযানে এই দল কাজ করবে। প্রস্তুত থাকবে সব সময়।

পুলিশ কমিশনার বলেন, সিআরটির সদস্যরা প্রথমে জর্ডানে ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে আসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্ট (এটিএ) তাদের তত্ত্বাবধান করেছে। এটিএ’র তত্ত্বাবধানে সিআরটি সদস্যরা দ্বিতীয় ও তৃতীয় দফায় প্রশিক্ষণ নেন আরএমপিতে। বাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে পরবর্তীতে তারাই প্রশিক্ষক হিসেবে কাজ করবেন। এতে সিআরটির সক্ষমতা আরও বাড়বে।

এ সময় এটিএ গ্রামের প্রধান প্রাক বেন কিরিংস্কি ও সহকারী প্রশিক্ষক জন বায়য়াজসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমপি জানিয়েছে, সিআরটির সদস্য সংখ্যা এখন ২৩ জন। এর নেতৃত্বে আছেন আরএমপির অতিরিক্ত উপকমিশনার আবদুর রশিদ। দলে আছেন দুজন সিনিয়র সহকারী কমিশনার, দুজন পরিদর্শক, পাঁচজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক, দুজন নায়েক এবং ১০ জন কনস্টেবল।

আমেরিকার বিখ্যাত বাহিনী সোয়াতের আদলে এই বাহিনী গড়ে তোলা হয়েছে।

সুন্দরগঞ্জে ৪২টি ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার ।

সুন্দরগঞ্জে ৪২টি ইয়াবা ট্যাবলেটসহ ৩৪ বছর বয়সী ফারুকুল ইসলাম নামে এক পুলিশ কনষ্টেবলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল দিন গত রাতে উপজেলাটির ডোমেরহাট বাজার থেকে পুলিশ কনষ্টেবল ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুকুল ইসলাম উপজেলাটির রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের আলহাজ্ব খায়রুজ্জামানের পুত্র ও তার চাচা আলহাজ্ব কামরুজ্জামনের পালিত পুত্র। ফারুকুল ইসলাম দিনাজপুর কোতয়ালী থানাধীন বালুবাড়ি পুলিশ ফাঁড়িতে কনষ্টেবল পদে চাকরি করছে। যার কনষ্টেবল নম্বর-৪৩১। স্থানীয়রা বলছেন, ফারুকুল ইসলাম পুলিশে চাকরি করলেও ঘন ঘন বাড়িতে এসে অবাধে মাদক কারবারে জড়িত থাকে। এমনকি, পরিবার-পরিজনের সঙ্গে মাতলামিও করে থাকে।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক গোলাম মোস্তফা পৃথক পৃথকভাবে বলেন, পুলিশ কনষ্টেবল ফারুকুল ইসলামসহ ২ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ফারুকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা অপর আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

দিনাজপুর কোতয়ালি থানাধীন বালুবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, পুলিশ ফাঁড়ির ৪৩১ নম্বর বিশিষ্ট কনষ্টেবল কোনরূপ ছুটি ছাড়াই এই পুলিশ ষ্টেশনের বাইরে আছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। কনষ্টেবল ফারুকুল ইসলাম এরআগে পুলিশ লাইনে থাকা কালেও একইভাবে কর্মরত স্থান ছেড়ে বাড়িতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে বলে বিষয়টি জানতে পেয়েছি।
দিনাজপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ- মোঃ রেদওয়ানুর রহীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এঘটনায় এলাকাবাসী বলছেন, ১৪ই জুলাই ভবানীপুর গ্রামের আশেক আলী মাষ্টারের পুত্র আশরাফুজ্জামান ওরফে সুমন মিঞা একইভাবে বাড়িতে এসে মাদক কাবারিতে গ্রেপ্তার হলেও বহাল তবিয়তে চাকরি করছে। সুমন মিঞা সে সময় লালমনিরহাটের আদিতমারি থানায় পুলিশ কনস্টেবল পদে চাকরিরত ছিলেন।

যশোরের বেনাপোল সীমান্ত ফেন্সিডিল সহ আটক-২

যশোরের বেনাপোল পোর্ট থানা গ্রাস্থ দৌলতপুর গ্রাম হতে বিজিবি কর্তৃক ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোটর সাইকেলসহ ২ জন আসামিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি ) সদস্যরা।

রবিবার(৫/০৩/১৯ইং) তারিখ রাতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে হতে ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায় দৌলতপুর বিওপি’র একটি টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তে জনৈক মনিরের বাড়ির সামনে পাকা রাস্তার সংলগ্নে রাত সাড়ে ৯টার সময় ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে।

আটককৃত তাজিম উদ্দিন (৩২), -কাগজপুকুর গ্রামের বাবুর ছেলে, রাবিয়া খাতুন (৫৪), বেনাপোল গাতীপাড়া গ্রামের খালেকের স্ত্রী, উভয় বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষযটি নিশ্চিত জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে ।

সর্বশেষ আপডেট...