27.8 C
Dhaka, BD
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

ভাইরাস জনিত কারণ নয়: দেব-দেবতার পুজা করতেন আবু তাহের।

অজ্ঞাতরোগে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠেছে। আর কেউ এই রোগে আক্রান্ত হয়নি। ভয়-শংকা দূর হয়েছে গ্রামবাসীর । চাঞ্চল্য হয়ে উঠেছে মানুষ। খুলেছে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান। গ্রামবাসীদের বিশ্বাস ঘটনাটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণ নয়।অলৌকিক ক্ষমতার অধিকারী হতে তন্ত্র-মন্ত্র সাধন করতেন আবু তাহের। পূজায় সমস্যা সৃষ্টি হওয়ার কারণে প্রথমে তাঁর মৃত্যু এবং পরে তাঁর পরিবারের লোকজন মারা গেছেন বলে এই ধারনা এলাকার মানুষের। তবে এর প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করছে সরকারি বিভিন্ন সংস্থা।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ মরিচপাড়া গ্রামে মাত্র ১৫ দিনের ব্যবধানে অজ্ঞাতরোগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। আক্রান্ত হন ওই পরিবারের ২ সদস্য সহ পাঁচজন। এই ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে জনমনে ।

মৃত্যু বরণ করা ৫৫ কিংবা ৫৭ বছর বয়সী আবু তাহের দুই ছেলে একই দিন মৃত্যুর ঘটনায় আরও আতংক ছড়িয়ে পড়ে মরিচপাড়াসহ আশপাশের দশ গ্রামে। অসুস্থ হয়ে পড়া আবু তাহের পুত্র বধু কোহিনুর(২০), নাতী আবির(২) ও প্রতিবেশী পসিরুলের স্ত্রী সালমা বেগম (৩২)। কোহিনুর ও তার কোলের বাচ্চা আবির কে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে চিকিৎসা নিয়েছেন কোহিনুরের বাবা রবিউল ও মা হালিমা খাতুন। তারা সবাই সুস্থ ।

নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা বলেছেন, কোহিনুর ও তার কোলের বাচ্চা আবিরসহ অন্যরা এখন পুরোপুরি সুস্থ । এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান নেওয়াজ।

কোহিনুর আবু তাহেরের বড় ছেলে স্কুল শিক্ষক ইউসুফ আলীর স্ত্রী। গত২৪ ফেব্রুয়ারি ইউসুফ ও তার ছোট ভাই বই ব্যবসায়ী মেহেদী হাসান একই দিন মারা যান। আর এর আগে ২১ ফেব্রুয়ারি তাহেরের মেয়ের জামাতা হাবিবুর রহমান বাবলু (৩৪) ও স্ত্রী হোসনে আরা (৪৬) এই রোগে মারা যান। গত ৯ ফেব্রুয়ারি মারা যান আবু তাহের।

মরিচ পাড়া গ্রামের সালমা এখন সুস্থ। পাড়া-মহল্লায় হৈ হুল্লুর করে ঘুরে বেড়াচ্ছেন তিনি ।সংসারের কাজ-কর্ম করে সময় পার করছেন এই দুই সন্তানের জননী সালমা। তিনি বলেন প্রতিবেশীদের মৃত্যুতে আমি ভীষন অসুস্থ হয়ে পড়ি। শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এরপর কিছু বলতে পারিনা। সালমার শ্বাশুড়ী বলেন কালির থানে গিয়ে ১ জোড়া কবুতুর দিবো এই বলে মানত করি। এরপর কবিরাজ-মাহাত এনে ঝাড়ফুঁক ও দোয়া তাবিজ করে সালমাকে সুস্থ করা হয়। সালমাও বলেন আমি ভালো হয়েছি কবিরাজী করে।

মৃত হুসনে আরার ভাইয়ের ছেলে আখতারুল ইসলাম বলেন, যদি ভাইরাসে একই পরিবারের ৫জনের মৃত্যু হয়। তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আমি কেন আক্রান্ত হলাম না ? তিনি বলেন, আমি মৃতদের গোছল করিয়েছি। দাফন কাজে ছিলাম। আরও যারা ছিল তারা তো সবাই সুস্থ। ভাইরাস নয়, এটি নিছক গুজব! তবে এই মৃত্যুর রহস্য তো আছে এমন দাবি করেন আখতারুলসহ গ্রামের অনেকে।

আবু তাহের পেশায় ছিলেন চাল ব্যবসায়ী। পরে কৃষি কাজে জড়িয়ে পড়েন তিনি। এর ফাঁকে তন্ত্র-মন্ত্র ও যাদু বিদ্যা-কবিরাজীতে মনোযোগ দেন এই চাল ব্যবসায়ী। আবু তাহের তার বড় ছেলে ইউসুফের সঙ্গে এনিয়ে মতবিরোধ দেখা দেয়। এই দু:খে বাড়ি ছাড়েন তিনি। লাহিড়ী হাট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাহের। তার সঙ্গে থাকতেন ছোট ছেলে মেহেদী ও স্ত্রী হুসনে আরা। লাহিড়ীতে থেকে তিনি অসুস্থ হন।পরে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার(তাহেরের) মৃত্যু হয়।

গ্রামের আফরোজা বেগম বলেন, আবু তাহের মৃত্যুর আগে পরিবারের সবাই কে বলেছিলেন। তার মৃত্যুর পর বাড়িতে গরু মাংস দিয়ে মিলাদ-মাহফিল না করতে। এটা না মানায় বেসহুরীর অবতার ঘটায় একই পরিবারের ৫জনের মৃত্যু হয়েছে। কেউ বলছেন, ইউসুফের শ্বশুর রবিউলের সঙ্গে এই পরিবারের দন্দ ছিল। তার জের ধরে এই ঘটনা ঘটল কিনা তা’ খতিয়ে দেখতে দাবি উঠেছে।

এ প্রসঙ্গে বালিয়াডাঙ্গী থানা ওসি মোসাবেবরুল ইসলাম বলেন মৃত পরিবারের রেখে যাওয়া সম্পতি থেকে স্বামী হারা কোহিনুর ও শিশু আবিরকে বঞ্চিত করতে এ ধরণের প্রশ্ন তুলছে নিকট আত্মীয়রা ।

লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ করিম বলেন তাহেরের ছেলে ইউসুফ তার ছাত্রী কোহিনুর বিয়ে করেছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। শেফালি বেগম বলেন, আবু তাহেরের মরদেহ গোছল করার সময় গ্রামবাসীরা বাড়ির আঙ্গিনায় সাপ দেখতে পান। এটিকে অনেকে দেবতা মনে করছেন। কেউ বলছেন আবু তাহের তার বাড়ির একটি কক্ষ সব সময় তালা বন্ধ করে রাখতেন। এ কক্ষে তিনি তন্ত্রমন্ত্র আয়ত্ব করতেন। পরে তিনি কক্ষে তালা দিয়ে রাখতেন। তার মৃত্যুর পর মেয়ে জামাই হাবিবুর তালা খুলে ওই কক্ষে ঢুকতে গেল একটি কাল বিড়াল দেখতে পান। এতে ভয় পান হাবিবুর। এর পর তিনি অসুস্থ হন এবং একদিন পর মারা যান।

এই খবর শোনে তার শ্বাশুড়ী হুসনে আরার আকস্মিক মৃত্যু হয়। এ ভাবে আতংক ছড়িয়ে পড়ে এলাকায় জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যার্টাজী। এই জনপ্রতিনিধি বলেন মৃত আবু তাহের অনেক দিন আগে ঠাকুরগাঁও শহরের বড়মাঠে সাপ খেলা দেখেছিলেন। এই থেকে তন্ত্রমন্ত্রের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।

অজ্ঞাতরোগে ঠাকুরগাওঁয়ে এক পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় সেখানে কাজ শুরু করেছে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির গবেষক দলের টিম লিডার প্রধান ডা. মো. গাজী শাহ আলম সাংবাদিকদের বলেছেন, তত্ব ও উপাত্ত এবং নমুনা সংগ্রহ শেষে পরীক্ষা নিরীক্ষা পর এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে এটি আসলে কি? ১৫ দিনের ব্যবধানে অজ্ঞাত রোগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা নজরে আসে আইইডিসিআরের। তারা এরমধ্যেই সেখানে তাদের পাঁচ সদস্যের একটি তদন্ত দলকে পাঠায়।

বধুবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.শাহজাহান নেওয়াজ বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। রাজশাহী থেকে আরেকটি মেডিকেল টিম একই উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ে আসছে। দুটি মেডিকেল টিমই ঠাকুরগাঁওয়ে তিনদিন অবস্থান করবে। তাদের সংগৃহিত নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানোর পর জানা যাবে প্রকৃত ঘটনা ।

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে.এম কামরুজ্জামান সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান মাসুদ, বালিয়াডাঙ্গী থানা ওসি মোসাব্বেরুল ইসলাম সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে আসেন ।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান মাসুদ বলেন মরিচপাড়া গ্রামের মানুষের ভয় কেটেছে । শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। আর কেউ আক্রান্ত হয়নি। মেডিক্যাল রির্পোট হাতে এলে জানা যাবে প্রকৃত ঘটনা বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

যশোরের বেনাপোলে ১০ লাখ হুন্ডির টাকাসহ আটক-২

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা আমড়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে ১০লাখ হুন্ডির টাকা সহ আঃ রশিদ (২৬)ও মিনার বিশ্বাস (২৩)নামে ২ হুন্ডি পাচারকারীকে আটক করেছে।

আটক রশিদ বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আফসার আলীর ছেলে ও মিনার বিশ্বাস বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন এর ছেলে। শুক্রবার (০১ মার্চ ) দুপুর ২ টার দিকে আমড়াখালী থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল থেকে একটি ছোট ট্রাকে করে যশোরের দিকে যাচ্ছে ।এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক সেখানে অভিযান চালিয়ে দুই হুন্ডি পাচারকারী ও ট্রাক আটক করেন।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

সুন্দরগঞ্জে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার কার্যালয় শুভ উদ্বোধন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামডাঙ্গা মানব কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন করেছেন, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল কবীর।

শুক্রবার (১লা মার্চ) বাদ আসর বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি, শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদস্য জেলা পরিষদ গাইবান্ধা, এমদাদুল হক নাদিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বামডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক স্বপন রাম রায়,বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শ্রী বাপ্পী রাম রায় (ক্যাপ্টেন), বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক এনামুল হক,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ সভাপতি সজিব ইসলাম,

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার কার্যকারী সদস্য মাজহারুল ইসলাম মিঠু, রায়হানুল কবীর রনি,আপেল,লাবিব প্রমুখ।

ভারতে পাচার দুই কিশোরকে যশোরের বেনাপোলে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শুক্রবার(০১/০৩/১৯ইং) তারিখ বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি তাদের গ্রহন করছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

ফেরত আসা কিশোরেরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনিখালী গ্রামের কিরণ মন্ডলের ছেলে সুজয় মন্ডল(১৫) ও চানখালী গ্রামের বিমলের ছেলে মিলন(১৬)।

জানা যায়, সংসারে অভাব অনটনের কারনে গত ২ বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে এরা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে ধ্রব আশ্রম নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের স্বদেশ ফেরার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোর অফিসের আইনজীবি নাসিমা আক্তার কিশোরদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চাই তাহলে তাদের আইনি সহয়তা করবেন বলেও জানান এই আইনজীবি।

একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মেয়র।

শোক বার্তায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পলান সরকার অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। গ্রামে গ্রামে বই বিলি করে বইপড়া আন্দোলন গড়ে তুলেছেন। তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তা চিরকাল স্মরনীয় হয়ে থাকবে।

ধামরাই ৮টি তাজা ককটেল বোমাসহ ৭টি পেট্রোল বোমা উদ্ধার।

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী কালামপুর বাজারের ফারুক ট্রেডার্স এর ৩ তলা ভবন থেকে কয়েকটি পেট্রোল বোমাসহ বিপুল পরিমান ককটেল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ফ্রেবূয়ারী) দিনগত রাত ১০ ঘটিকার সময় ধামরাই উপজেলার কালামপুর বাজারের ফারুক ট্রেডার্স ভবনের তিতৃীয় তলা থেকে পেট্রোল বোমাসহ ককটেল উদ্ধার করা হয়। তবে দোকান মালিক ফারুক ও সেলিম সাংবাদিকের উপস্থিতি টেরপেয়ে দোকান ছেড়ে গা-ডাকা দেয়।

এই ব্যাপারে ফারুক ট্রেডাসের ম্যানেজার বলেন, দোকানের মালিক মোঃ ফারুক হোসেন দোকানের কাজ শেষ করে ভবনের তিন তলা বাথরোমে যাওয়ার জন্য আসলে একটি বাজারের ব্যাগ দেখতে পেয়ে আমাদের ডাক দেয় তখন আমি ও আমার সাথে ফারুক ভাইয়ের ভাই সেলিমসহ চার পাঁচজন উপরে গিয়ে দেখি একটি ব্যাগের মধ্যে অনেক গুলি পেট্রোল বোমাসহ ককটেল দেখে সাথে সাথে থানায় ও ফায়ার সার্ভিস ও পুলিশকে মোবাইলে ফোন দেয়।

পরে পুলিশ ও ফাযার সার্ভিসের লোক এসে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও ফায়ার-সার্ভিস সুত্রে জানাযায়, উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর বাজারে ফারুক ট্রেডার্স এর ৩ তলা ভবনের রডে সাথে ঝুলানো অবস্থায় ব্যাগের মধ্যে পেট্রোল বোমাসহ ককটেল আছে এমন সংবাদের ভিক্তিতে ফায়ার সার্ভিসের অফিসার মোঃ সাহেব আলী ও ধামরাই থানার এস আই আবু সাঈদ পিয়ালসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের মধ্যে পেট্রোল বোমা ও ককটেল একটি ব্যাগের ভিতরে দেখতে পায়।পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় ৮টি ককটেল ও ৭টি পেট্রোল বোমা উদ্ধার করে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে এগুলো কে কি উদ্দেশ্যে রেখে গেছে তা তদন্ত করে বের করাসহ তাদের গ্রেফতার করা হবে।

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন।

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে ১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

“কর্তব্যের তরে করে গেলে যারা আত্নবলিয়ান, প্রতি ক্ষণে স্মরি রাখিব ধরি তোমাদের সন্মান” এ প্রতিবাদ্যকে ধারণ করে জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা, গভীর সমবেদনা, শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের পরিবারকে সংবর্ধনা জানাতে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়েছে। পিপিএম জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ লাইন ড্রিল শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার,চাই লাও মারমা,সদর সার্কেল, আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সদর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান(আশিক)সহপুলিশ সদস্যবৃন্দ।
পরে পুলিশ সদস্য সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জেলা পুলিশ সুপার পিপিএম মোহা: মনিরুজ্জামান।

ঠাকুরগাঁওয়ে দিনভর বিডি ক্লিন ঠাকুরগাঁও এর উদ্দোগে পরিষ্কার অভিযান।

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে…
এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে বিডি ক্লিন ঠাকুরগাঁও জেলা।

নিয়মিত কাজের মধ্যে আজ ইভেন্ট পরিচালনায় অংশগ্রহন করে ঠাকুরগাঁও চৌরাস্তা প্রাঙ্গনে।
বৃহষ্পতিবার শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

আজকের শপথ বাক্য পাঠে উপস্তিত ছিলেন, জনাব মো আলাউল ইসলাম (উপদেষ্টা,বিডি ক্লিন ঠাকুরগাঁও জেলা) জনাব মেহেরাব হোসেন (সমন্বয়ক,বিডি ক্লিন ঠাকুরগাঁও) এবং বিডি ক্লিন এর সদস্যবৃন্দ।

ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক বক্তব্যে বলেন যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করতে যাচ্ছি
আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবো
আমরা মেয়র মহাদয় ও জেলা প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের ঠাকুরগাঁও শহরে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে যেন ডাস্টবিন স্থাপন করেন।

শপথ বাক্য পাঠ করান জনাব আলাউল ইসলাম ।
সকলেই পরিচ্ছন্নতায় অংশগ্রহন করেন এবং ঠাকুরগাঁও জেলা কে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে উপহার দিতে চাই।

যশোরের বেনাপোলে হুন্ডির ৪ লাখ টাকাসহ আটক -১

যশোরের বেনাপোল সাদিপুর মোড় থেকে হুন্ডির টাকা পাচারের সময় ৪ লাখ টাকাসহ আরিফুজ্জামান রয়েল (২৭) নামে একজনকে আটক করেছে বিজিবি বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টার সময় তাদের আটক করে। আটকৃত আরিফুজ্জামান রয়েল ধান্যখোলার মানকিয়া গ্রামের আকরাম আলীর ছেলে।

৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবদোর মনির হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে ল্যান্স নায়েক নজরুল ইসলাম,নায়েক রফিকুল ইসলাম ও হাবিলদার রেজাউল ( এফআই জি) সাদিপুর গ্রামের মোড় থেকে আরিফুজ্জামান রয়েলকে আটক করে। পরে আটককৃতের শরীর ভিতর থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৬টি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সিটের ভিতর থেকে ২টি বিদেশী পিস্তল,৪টি ওয়ান সুটার গান ও১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া মির্জাপুর এলাকায় একটি আম বাগানে এই অভিযান চালানো হয়।

বিকালে প্রেস বিফিং এ ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস এম সালাহউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার জানতে পারি চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে অস্ত্রের চালান নিয়ে আসছে এর পেক্ষিতে দ্রুত মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়।বিজিবির সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেললে চোরাকারবারিরা আম বাগানের একটি ডিপ টিউবয়েলের পাশে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় জমা দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেট...