33 C
Dhaka, BD
শনিবার, জুন ৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।

বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের নৌকার প্রার্থী অরুনাংশু দত্ত টিটোকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক লীগ মাঠে থাকবে। বিজয় নিশ্চিত করেই স্বেচ্ছাসেবক লীগ ঘরে ফিরবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

টানা তৃতীয় বার সেরা হওয়ার রাজশাহী কলেজের মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

মিষ্টি বিতরন মিছিল করে উল্লাস করেছে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই নিয়ে টানা তৃতীয় বারের মতো দেশসেরা হওয়ায় বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজের আনন্দ মিছিল করা হয়। মিছিলটি রাজশাহী কলেজ থেকে শুরু হয়ে নগরীর সাহেববাজার প্রদক্ষিন করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলটি কলেজের বিভিন্ন বিভাগও প্রদক্ষিন করে। পরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ মহা. হবিবুর রহমান। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র্যাং কিং-এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের মধ্যে দেশসেরা হয় রাজশাহী কলেজ। এ নিয়ে কলেজটি হ্যাট্রিকের সুনাম অর্জন করে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এসব তথ্য তুলে ধরেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালের র্যাং কিংয়েও রাজশাহী কলেজ প্রথমস্থান অর্জন করে ।

বেনাপোল নির্মানের স্বীকৃতি সন্মামনা “ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০১৯ অনুষ্ঠিত

আলোকিত কাস্টমস-অলোকিত বাংলাদেশ এই শ্লোগানকে ধারন করে এবার বিশ্বব্যাংক অ্যাওয়ার্ড ও সনদ ২০১৯ অর্জন এবং আধুনিক কাস্টম হাউস বেনাপোল নির্মানের স্বীকৃতি সন্মামনা “ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত মঙ্গলবার বিকালে এই অ্যাওয়ার্ডে অধিক রাজস্ব প্রদান ও রাজস্ব আদায়ে প্রশংসনীয় উদ্যোগের কারনে মোট ৫ জন সিএন্ডএফ এজেন্টকে বছর সেরা ব্যবসায়ী হিসেবে ঘোষনা করা হয়। সেরা সিএন্ডএফ এজেন্টকে ক্রেস্ট ও সন্মাননা সনদ তুলে দেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী। চলতি মাসের প্রথম দিকে বিশ্বব্যাংক বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে দেশ সেরা কাস্টম কমিশনার হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে।

বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে রাজস্ব আহরনে স্বচ্ছতা বেনাপোল বন্দর উন্নয়নে ভুমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন কাস্টম এর যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম, যগ্ম কমিশনার শাকিলা পরভীন, ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, নিটল টাটা মোটরস এর ডিজিএম, মোস্তাফিজুর রহমান সুমন, সেরা পুরস্কার পওয়া সিএন্ডএফ এজেন্টসরা হচ্ছে, মোসার্স শামছুর রহমান, মেসার্স খলিলুর রহমান, মেসার্স সারথী এন্টার প্রাইজ, ফয়সাল এন্টার প্রাইজ ও ইসলাম এন্ড সন্স।

বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসের জন্য ৫হাজার ৫’শ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

যশোরের বেনাপোলে হুন্ডির টাকা সহ দুই ভারতীয় নাগরিক আটক

বেনাপোল চেকপোষ্টে নোম্যান্সল্যান্ড অভিনব কায়দায় জুতার ভিতর দিয়ে হুন্ডির টাকা পাচারের সময় ৪ লাখ টাকা সহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের আটক করে। আটকৃতরা হলো ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার সুকেশ (২৮) ও সুমন (২৭)।

৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবদোর মনির হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পায়ের জতুার ভিতর থেকে ৪ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা ও আসামিদের বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্থান্তর করা হযেছে।

পোর্টথানার এস আই হাবিব ও মনির বদলী-স্বস্থির নিশ্বাস বেনাপোলে

অবশেষে বহু বির্তকিত ঘটনার নায়ক যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান ও এসআই মনির হোসেনকে সাতক্ষীরা জেলায় বদলী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

বহু বির্তকিত ঘটনার স্বাক্ষী এই দুই এসআই বেনাপোল পোর্ট থানায় দীর্ঘদিন থাকার পর সাধারন মানুষের সাথে একটা সক্ষতা গড়ে উঠলে ও পরে তা মাদক বিক্রেতা ও সাধারন মানুষের হয়রানী করার মধ্যে দিয়ে কাজ করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে । বেনাপোল সীমান্ত কবলিত এলাকা হওয়ার কারনে মাদকের পক্ষে হয়ে কাজ করে বিপুল পরিমান অবৈধ অর্থ আয় করে আসছিল এই বির্তকিত দুইজন এসআই হাবিব ও মনির। মাদক বিক্রেতা ও সেবনকারীদেরকে অর্থের বিনিময়ের ছেড়ে দেয়া সহ তাদের বিভিন্ন অপকর্ম নিয়ে স্থানীয়রা বহুবার টেলিভিশন,পেপার পত্রিকা ও নিউজ পোর্টালে লেখার অভিযোগের মাধ্যমে পুলিশের উর্দতন কর্মকর্তাদের কাছে দৃষ্টি আর্কষন করেও কোন ধরনের সুফল পাওয়া যাচ্ছিলনা। তবে তারা বার বার অর্থের বিনিময়ে জেলার সেরা এস আই নির্বাচিত হলেও তাদের কু-কর্মগুলি পুরস্কারের আড়ালে থেকে যায়। সাধারন মানুষ অভিযোগ করে বলেন দূর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করলেই তবেই বেড়িয়ে আসবে তাদের সম্পদের ফিরিস্তি ও অল্পতে কোটিপতি বনে যাওয়া এই এসআই মনির হোসেন ও শরীফ হাবিবুর রহমানের।

স¤প্রতি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে মাদক বিক্রেতা মহিলার নিকট থেকে ৩ লাখ ও নিরীহ ব্যবসায়ীর নিকট থেকে ২ লাখ টাকা নিয়ে হাজত খানা থেকে ছেড়ে দেওয়া নিয়ে জেলার পুলিশ সুপারের কাছে এই নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ পরিবেশন করা হলে অবশেষে দৃষ্টি পড়ে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের। এর সুবাধে এক সপ্তাহের পূর্বে এক প্রজ্ঞাপনে তাদেরকে সাতক্ষীরা জেলায় বদলী করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানা সুত্রে জানা গেছে।

এদিকে দুইজন এসআই এর বদলী খবর বেনাপোল এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা স্বস্থির নিশ্বাস ফেলে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ শেখ আবু সালেহ মাসুদ করিম আমাদের বেনাপোল প্রতিনিধিকে বদলীর সত্যতা নিশ্চিত করেন।

ধামরাই অবৈধভাবে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরীর ফলে জনস্বাস্থ্য ঝুকির মুখে

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরির সৃষ্ট ধোঁয়ার ফলে শ্বাসকষ্টসহ নানা ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে জনস্বাস্থ্য ঝুকির মুখে পড়ছে বলে এলাকাবাসির দাবি করেছে।

এছাড়া ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরির ফলে তিন ফসলি জমিসহ বিভিন্ন গাছের ফল ও ঝরে পড়ছে । যার কারণে এলাকায় আজকাল কোন গাছের ফল দেখা যায়না। শুধু তাই নয় আবার বিভিন গাছ কেটে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে এলাকার গাছপালা উজার করে ফেলছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরুপ।

প্রশাসনকে ফাঁকি দিয়ে আইনের তোয়াক্কা না করে অনুমোদনহীন কারখানায় করে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি করিতেছে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর মঙ্গলবাড়ী গ্রামের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক। তিনি নিজের প্রভাব খাটিয়ে আইনকে বৃদ্ধাগ্ঙলী দেখিয়ে অবৈধ ব্যবসা করে আ্গুল ফুলে কলাগাছ হয়েছে । এই যেন দেখার কেউ নেই।
পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি করার ফলে পরিবেশের মারাঅœক হুমকির মুখে পড়েছে বলে এলাকাবাসির দাবি। কারণ ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি এবং কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার ফলে কালো ধোঁয়ার কারণে আশ পাশের এলাকায় লোকজনের দেখা দিয়েছে বিভিন্ন ধরনের অজানা রোগ এবং ছোট বড় সকলের দেখা দিয়েছে শ্বাসকষ্ট। এই ব্যাপারে প্রকাশ্যে প্রতিবাদ করার ফলে উল্টো প্রতিবাদ কারীদের বিভিন্ন হামলা মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়ার হুমকি প্রদান করে বলে এলাকার লোকজনের অভিযোগে তা উঠে এসেছে। ফলে অসহায় হয়ে পড়েছে লোকজন।তাই এলাকাবাসির কষ্ট তাদের দেখার কেউ নেই।

অনুসন্ধানে দেখা গেছে ঔ কারখানার চারপাশের বাড়ীর টিনের তৈরি ঘরগুলি সিসার তৈরি এবং কাঠপুড়িয়ে কয়লা তৈরির কারণে টিনগুলি ছিদ্র ছিদ্র হয়ে গেছে। কারণ পুরাতন ব্যাটারী ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার সময় দেখা গেছে বিষাক্ত কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পরার কারণে শ্বাস-প্রশ্বাসে ভেশে আসে ঝাঁঝালো গন্ধ। এতে দেখাগেছে আশ পাশের যত গাছপালা আছে তাতে কোন রকমের ফল হয়না। যা পরিবেশের জন্য হুমকি স্বরুপ শুধু তাই নয় মানুষের জন্য ও বিশাল ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে।

অনুসন্ধানে আর দেখা গেছে রাতের অধারে শ্রমিকরা কোন প্রকার নিরাপত্তা বলাই না রেখে হাতে মুখে পস ও মার্কস না পরে আগুন জ্বালিয়ে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করিতেছে। শ্রমিকদের জিঞ্জাসাবাদ করে জানাযায়, এই ভাবে রাতে একই চুল্লিতে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সেই ব্যাটারী থেকে সিসা বের করা হয়। পরে সেই সিসা আবার লেঅহার তৈরি কড়াইয়ে ঢেলে পাটা তৈরি করা হয় এবং প্রতিটি পাটার ওজন প্রায় ৩০/৩২ কেজি।পরে সে গুলি বাজারে বিক্রি করা হয়। তবে কারখানার অনুমোদন নিয়ে একাদিকবার প্রশ্ন করা হলে মেলেনি কোন উত্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, আমার বাড়ীর পাশে এই কারখানার কারণে আমিসহ আমার বাড়ীর ছোট ছেটে বাচ্চারা শ্বাসকষ্টেসহ নানা ধরণের রোগে ভুক্তে হচ্ছে। আমি সহ এলাকার সবায় মিলে ফারুক মেম্বারকে বার বার নিষেধ করা হলেও সে আমাদের অনুরোধ না শনে উল্টো বিভিন্ন ধরনের মামলা হামলার ভয়-ভীতি দেখায়।আমার এখন অসহায় হয়ে পড়েছি। তাই আমাদের দাবি যাতে এই অবৈধ সিসা কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এই বিষয়ে কাঠপুড়িয়ে কয়লা তৈরি হেড মিস্ত্রি মোঃ আবুল হোসেন জানান, ভাই কাগজপত্র সর্ম্পকে আমরা কিছু বলতে পারব না। এই গুলি সর্ম্পকে মালিক ভাল বলতে পারবে। আমরা জানি এই কাজ করলে আমাদের বিভিন্ন ধরনের আসুখ হবে কি করব পেটের দুঃখে কাজ করে খায়।
এই ব্যাপারে মঙ্গলবাড়ী গ্রামের মোঃ আতা মিয়া বলেন, পুরানো ব্যাটারীর সিসা গলানোর কারণে এলাকার অনেক মানুষের বিভিন্ন ধরণের রোগবালায় সহ মারাতœক শ্বাসকষ্টের রোগে ভুগতেছে।

এই ব্যাপারে একই গ্রামের মোঃ আতামিয়ার সাথে কথা বলে জানাযায়, জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সেই সাথে এলাকার গাছ পালার সকল ফল ও জমির ফসলের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। তিনি আর বলেন এসিডযুক্ত ধোঁয়া নির্গত হওয়ায় জমির ফসলের ক্ষতির কারণ।

এই ব্যাপারে ব্যাটারী কারখানার মালিক মোঃ ফারুক মেম্বারের সাথে কথা বলতে গেলে সে বলে, আপনারা যা পারেন তা করেন। আপনাদের চাইতে বড় বড় সাংবাদিক আমার কিছু করতে পারে নাই। যান যান যা পারেন করেন।
এই ব্যাপারে ধামরাই উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুল হাসান বলেন,সিসা এমনি এক খারাপ পদার্থ। এই সিসা যেখানে পরবে সেখানে কোন ধরনের ফসল হবে না। হলেও সেটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল কালাম বলেন,অবৈধ সিসা কারখানার মালিকের বিরুদ্ধে আইন অনুযাযী ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আর বলেন যা মানবদেহের জন্য হুমকি স্বরুপ ও জমির ফসলের জন্য ক্ষতিকর সেই কারখানা বন্ধের ব্যাবস্হা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ ।

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে তানজিনা আখতার (১৬) নামের এক কিশোরীর শরীর। রবিবার রাতে সদর উপজেলার গুঞ্জরহাটে এ ঘটনা ঘটে।

পরে পরিবারের সদস্যরা ক্ষত অবস্থায় কিশোরীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহত কিশোরী তানজিনা (১৬) আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তফা কামালের সাথে প্রতিবেশী আমজাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল কিছুদিন ধরে। এর জের ধরে রবিবার রাতে তানজিনার মুখে এসিড নিক্ষেপ করার চেষ্টা করে ঐ এলাকার আমজাদ সহ দুর্বৃত্তরা। এসময় ওই কিশোরী সরে গেলে এসিডে শরীরের পেছনের অংশ ঝলসে যায়। পরে তার চিৎকারে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোক কিশোরীকে উদ্ধার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

মেয়ের মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই আমজাদ সহ তার সঙ্গীরা আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমাদের পরিবারের লোকদের নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করছে তারা। আজ আমার মেয়ের উপর এসিড মারে আমজাদ, সরবানু, কাউয়ুম, কমুলসহ আরো অনেকে। আমি এটার সঠিক বিচার চাই।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরের বেনাপোল রঘুনাথপুরে ১২ কেজি গাঁজা সহ আটক-১

বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১২কেজি গাঁজা সহ মোঃ রানা (২০)নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আটক আসামী গাঁজার চালান টি ভারত থেকে নিয়ে আসছিল বলে বিজিবি কাছে স্বীকার করেছেন।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে রঘুনাথপুর পশ্চিম পাড়া মাঠে অবস্থান করছে।

এমন সংবাদে হাবিলদার জুলহাস, হাবিলদার আশেখ আলী, সিপাহী ইমদাদ, সিপাহী আলমগীর হোসেন, সিপাহী ওমর ফারুক ও সিপাহী শামিম সেখানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ রানা কে হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজা সহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সাভারে একই দড়িতে স্বামী স্ত্রীর আত্মহত্যা!

প্রেমের সম্পর্কের জের ধরে তিন দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সালানচর গ্রামের মোহাম্মদ আলী (২২) ও রুমি খাতুন (১৬)। নিহত রুমি খাতুন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী মোহাম্মদ আলী একটি কলেজে পড়াশোনা করতেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের ,হরিণধরা এলাকার বজলুর রহমানের বাড়ি থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে হেমায়েতপুর হরিণধরা এলাকার নিজ ভাড়া ঘরের আড়ার সঙ্গে এক রশিতে ঝুলন্ত অবস্থায় দম্পতির লাশ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।
গত তিন দিন আগে ওই দম্পতির বিয়ে হয়েছে বলে জানান ভাড়াটিয়ারা।

এলাকাবাসী জানান, দম্পতি প্রেম করে বিয়ে করায় দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল খন্দকার বলেন, নিহত দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এবিষয়ে সাভার থানার এ এস এই অখিল সাহেব এর সাথে কথা বলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ার রাজুর মনোনয়ন ক্রয় ।

সাভারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান রাজু আহমেদ মনোনয়ন পত্র ক্রয় করেছেন। সোমবার বিকেলে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপ্রত্র ক্রয় করেন তিনি।

মনোনয়পত্র ক্রয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়ান রাজু আহমেদ বলেন, আমি সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্র্থী থাকলেও আমি এলাকায় সবসময় সাধারন মানুষের সুখে দুঃখে, উন্নয়ন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

দলের বিবেচনায় আমি যদি মনোনয়ন পাই তাহলে অবশ্যই নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে এলাকার মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে এবং সকলের সহযোগীতা নিয়ে সাধারন মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ আপডেট...