28.7 C
Dhaka, BD
সোমবার, জুন ২৯, ২০২৬

ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ার রাজুর মনোনয়ন ক্রয় ।

সাভারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান রাজু আহমেদ মনোনয়ন পত্র ক্রয় করেছেন। সোমবার বিকেলে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপ্রত্র ক্রয় করেন তিনি।

মনোনয়পত্র ক্রয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়ান রাজু আহমেদ বলেন, আমি সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্র্থী থাকলেও আমি এলাকায় সবসময় সাধারন মানুষের সুখে দুঃখে, উন্নয়ন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

দলের বিবেচনায় আমি যদি মনোনয়ন পাই তাহলে অবশ্যই নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে এলাকার মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে এবং সকলের সহযোগীতা নিয়ে সাধারন মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

যশোরের শার্শায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা ।

যশোরের শার্শার বাগআঁচড়া রিয়া খাতুন(১৬) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে নিজ ঘরের মধ্যে ওই যুবতী এ আত্মহত্যা করে। নিহত রিয়া বাগআঁচড়া উত্তর পাড়া গ্রামের মালয়ে শিয়া প্রবাসী মিকাইল হোসেনের মেয়ে।

নিহতের প্রতিবেশীরা জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বোন রিপা জানান, ১বছর ৪মাস আগে তার মা তাসলিমা খাতুন এর মৃত্যুর পর রিয়ার ব্রেইনডের সমস্যা দেখা দেয়। তারপর ইন্ডিয়াতে যেয়ে চিকিৎসা দেওয়ার পর ভালো সুফল পাওয়া যায়নি। এটাই ছিল মৃত্যুর প্রধান কারন।

শার্শা থানা পুলিশ কর্মকর্তা (এসআই) আনোয়ার আজিম ও নিলয় বসু রিয়া খাতুন এর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ের অজ্ঞাত রোগে একই পরিবারে ৫ জনের মৃত্যু ।

প্রথমে বাবার মৃত্যু, পরে একই দিনে স্ত্রী ও জামাইয়ের। অবশিষ্ট দুই ভায়ের মধ্যে এক ভাই রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে মারা যায়। অপর ভাই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান রাত সাড়ে ৯টায়।

মাত্র ২০ দিনের ব্যবধানে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভান্ডারদহ মরিচপাড়া গ্রামে। ধারণা করা হচ্ছে, তারা সকলে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভান্ডারদহ মরিচপাড়া গ্রামের আবু তাহের (৫৫) মৃত্যুবরণ করেন। আবু তাহের বয়স্ক হওয়ার কারণে বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে দেখেনি তার পরিবার।

এরপর গত বুধবার (২০ ফেব্রুয়ারি) আবু তাহেরের জামাই সদর উপজেলার রুহিয়া থানার কুজিশহর গ্রামের কহিম উদ্দীনে ছেলে হাবিবুর রহমান বাবলু (৩৫) একইভাবে আক্রান্ত হন। পরদিন সকালে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বাবলুর মৃত্যু হলে জামাইয়ের সেই মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণ পর আবু তাহেরের স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫) মৃত্যুবরণ করেন। রোববার সকালে একই রোগে আক্রান্ত হন আবু তাহেরের দুই ছেলে ইউসুফ আলী (২৭) ও মেহেদী হাসান (২৪)। তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সকালে ইউসুফ এবং রাতে সাড়ে ৯টার দিকে মেহেদী মারা যান।

সকালে মৃত্যুবরণ করা ইউসুফের স্ত্রী কোহিনুর বেগম তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রংপুর হাসপাতালে রোগীর সঙ্গে থাকা জাহির উদ্দীন ও ছাত্র দুলাল হোসেন জানান, চিকিৎসক রোগীর মুখে মাস্ক পরিয়ে দিয়ে হাসপাতালে ভর্তি নেন। তবে মেহেদী কী রোগে আক্রান্ত হয়েছেন সেটা এখনও কোনো চিকিৎসক বলতে পারছেন না। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোর্শেদ মাসুম বিল্লাহ বলেন, ‘কোহিনুর ও তার কন্যা সন্তান বর্তমানে সুস্থ রয়েছেন। আমরা তাদেরকে নিবিড় পরিচর্যায় রেখেছি। আশা করছি কোনো ভয় নেই। তবে কোনো প্রকার সমস্যা হলে আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছি। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েলকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। তিনি সকালে মৃত্যুবরণ করা

ইউসুফ আলীর প্রেসক্রিপশন সংগ্রহ করেছেন। কী কারণে এমন ঘটনা ঘটছে বিশেষজ্ঞ ছাড়া আপাতত বলা যাচ্ছে না। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘ঘটনা কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জনকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

যশোরের শার্শায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

যশোরের শার্শা উপজেলার নাভারণে বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যাচেষ্টার জন্য মাদ্রাসা শিক্ষককে দায়ী করে ছাত্রী সুমী খাতুন (১৫)’র বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৩১ ডিসেম্বরের লিখিত অভিযোগের দীর্ঘ সময় পার করে অবশেষে রোববার দুপুরে তদন্ত করলেন তদন্ত কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নিকট লিখিত অভিযোগটি দেওয়ার পর তিনি জরুরী তদন্ত করার নির্দেশ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। কিন্তু শিক্ষা কর্মকর্তা তদন্তে কালক্ষেপন করতে থাকে। বিষয়টি নিয়ে চলতে থাকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা।

ইতোমধ্যে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলেয়া পারভীন ছাত্রী সুমী খাতুন মাদ্রাসায় ক্লাস করতে আসায় তাকে ক্লাসে ঢুকতে না দিয়ে ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং উপজেলার বসতপুর মাদ্রাসার ইংরাজী প্রভাষক মুনছুর আলীসহ নিজ মাদ্রাসার আরও তিনজন শিক্ষককে ছাত্রী সুমীর বাড়িতে পাঠিয়েছিলেন লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য। এবং বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। যে কারনে নিরুপাই হয়ে পূণরায় উপজেলা নির্বাহীর নিকট আবারও একটি লিখিত অভিযোগ করেন ছাত্রী সুমির পিতা। এবং অভিযোগের একটি অনুলিপি স্থানীয় সংসদ সদস্যের নিকট পাঠানো হয়।

অভিযোগে জানা যায়, শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী সুমী খাতুন ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক এস এম রিজাউল বকুল অনুমান ভিত্তিক বিভিন্ন কুরুচিপূর্ন কাল্পনিক কাহিনী তৈরী করে শ্রেনী কক্ষে ছাত্রীদের কাছে কটাক্ষ ভাবে বর্ণনা করাসহ বিভিন্নভাবে কৈফিয়ৎ তলব করা, অন্যান্য মেয়েদের সামনে তার সাথে অশ্লীল ভাষা ব্যবহার করা, বিভিন্ন ধরনের অপমানজনক কথা-বার্তা বলাসহ নানারকম আচরণ করার কারণে নিজকে অপমানিত বোধ করায় সোমবার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে অন্যদের অজান্তে প্রতিবেশীর বাড়ি থেকে বিষ নিয়ে সুমী নিজে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু তাৎক্ষনিক সুমীর বাড়ির লোকজন জানতে পেরে নাভারণ-বুরুজবাগান সরকারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায়।

তদন্তের সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, তদন্তকারী শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান এক পক্ষীয় ভাবে তদন্ত কাজ সম্পন্ন করেন। অভিযুক্ত ব্যক্তির পক্ষের লোকদের নিকট থেকে সাফাই লিখিত প্রতিবেদন নিতে থাকে। এবং সেখানে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ ব্যাপারে ছাত্রী সুমি বলেন, তদন্ত করতে আসলে সেখানে আমাকে কোন কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি এক পক্ষের নিকট শোনা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে আমার অভিযোগ সঠিক আছে।

অভিযুক্ত শিক্ষক এস এম রিজাউল বকুল বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নহে। সম্পূর্ণ মিথ্যা। তদন্তকারী শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান জানান, মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী সুমী খাতুন ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক এস এম রিজাউল বকুলের পৃথক পৃথক ভাবে বক্তব্য শোনার পর জানা যায় ছাত্রীর অভিযোগ সব সত্য নহে। শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ শিক্ষক অস্বীকার করলেন।

বোয়ালিয়া থানা কৃষকলীগের সভাপতি লিটনের এবারের মিশন কৃষিতে উন্নয়ন করা ।

রাজশাহী জেলার অধীনে বোয়ালিয়া থানা কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান লিটন প্রতিষ্ঠা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় এবং মহানগর কমিটি গঠন হবার পর ২০১৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়।

নির্বাচিত হবার পরে দ্রুততম সময়ের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানাধীন ৬ টি ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে এবং বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষকলীগ কে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করে। মহানগর কৃষকলীগের সব চেয়ে শক্তিশালী ও মজবুত সংগঠনে পরিণত হয় বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষকলীগ।

কৃষকলীগ দেশের কথা দেশের মানুষের কথা চিন্তা করে সব সময়।
আগামীতে এ ধারা অব্যাহত রেখে লক্ষ নির্ধারন করেছে। এ বিষয়ে লিটন বলে প্রতিটি নেতা কর্মি রাজনৈতিক সচেতনতার পাশাপাশি হাতে কলমে কৃষিতে উদ্বুদ্ধ করবে। আমাদের জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে কৃষি বিপ্লবের সুচনা করেছেন সে ধারা অব্যাহত রাখতে এবং আমাদের মাননীয় মেয়র প্রিয় নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের যে ভিশন আমাদের মহানগরী কে গ্রীন সিটি তে রুপান্তর করার প্রয়াস কে এগিয়ে নিতে সকল স্তরের নেতা কর্মিকে তাদের বাসার ছাদে, সামনে পরিত্যাক্ত জায়গাতে ফুল সহ বিভিন্ন শাক সবজির চাষে উদ্বুদ্ধ করতে চাই।

এতে পরিবেশ এবং সাংগঠনিক বিকাশ দুটোই সমৃদ্ধ হবে। উপকৃত হবে আমার দেশ ও আমার মহানগর।এ বিষয়ে কৃষক নেতা অমিত রায় বলেন লিটন ভাই সভাপতি হবার পর বোয়ালিয়া থানা পূর্বকৃষকলীগ এর উন্নতি হতে শুরু করেছে।তার চিন্তা ভাবনা গুলো একত্তে করে আমরা দেশের কাজে উন্নতি সাদন করবো।এববার তা চিন্তা কৃষিতে বাংরাদেশ স্বনির্ভর হবে।

বোয়ালিয়া থানার কুষকলীগের অর্থসম্পাদক বেলাল বলেন লিটন ভাই আসার পর কৃষকলীগ শক্তিশালি হয়েছে। তিনি প্রতিদিন সকল সদস্যদের খোজকবর নেয়।এবার তার লক্ষ কৃষিতে বাংলাদেশ।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ আটক-১

যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার সন্ধ্যা ৭ টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুুবেদার ওয়াহেদ গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৪ শত ৭০ গ্রাম স্বর্ণের বার সহ মোঃ শামিম হোসেন(৩২) নামে এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক শামিম হোসেন গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল গাড়িপাড়া সানির আমবাগান থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ এক ভ্যান চালককে আটক করে। আটক স্বর্ণের আনুমানিক মুল্য এক কোটি তেতত্রিশ হাজার টাকা বলে তিনি জানান।

আটক স্বর্ণের বার সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত সারা দেশে রেল যোগাযোগ বন্ধ ।

শনিবার দিবাগত রাত তিনটায় রাজশাহীর চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে রিলিফ ট্রেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার তৎপরতা চলছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

গোলাম মোস্তফা জানান, শনিবার রাতে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মালবাহী একটি ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়। এ ঘটনার পরে রাজশাহী থেকে আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী। নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়তে পারায় রাজশাহী স্টেশনে আটকা পড়েছে যাত্রীরা।

এদিকে চারঘাটে ট্রেন লাইনচ্যুতের পরে রাজশাহী থেকে রোববার সকালে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমীর ট্রেনও গন্তব্যস্থলের দিকে রওনা হতে পারেনি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের খামখেয়ালির কারনে ২২৮ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারছে না ।

১৩.১১.১১ এর পর বৈধ্যভাবে নিয়োকৃত কারিগরি শিক্ষকরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের খামখেয়ালির কারনে এমপিওভুক্ত হতে পারছে না।ফলে তারা ৪-৫ বছর ধরে মানবতার জীবনযাপন করছে।

যেখানে একই প্রজ্ঞাপনে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষকরা গত বছরের মার্চ মাসে এমপিওভুক্ত হয়েছে আর কারিগরি শিক্ষকরা বঞ্চিত রয়ে গেছে। গত বছরের ৩১শে অক্টোবর অর্থ মন্ত্রালয়ের বাজেট শাখা থেকে ২২৮ জন শিক্ষকদের জন্য ৬,৩৭,২৯,০০০ ( ছয় কোটি সাইএিশ লক্ষ উনএিশ হাজার) টাকা চলতি২০১৮-১৯ অর্থবছরে এমপিওভুক্তর ব্যয় নির্বাহ করতে বলে এবং সেই আদেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ১৫ ই নভেম্বর ২২৮ জন শিক্ষকের সরকারি আদেশ ( জিও) জারি করে এমপিওভুক্তর আদেশ কার্যকর করে।

এর ফলে কারিগরি শিক্ষা অধিদপ্তর ২৭ নভেম্বর অনলাইনে এমপিও আবেদন করতে বলে কিন্তু অনলাইন এমপিও আবেদন ৩ মাস পেরিয়ে গেলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের খামখেয়ালির কারনে কারিগরি শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছে না। আজকে কারিগরি শিক্ষকরা বিনা বেতনে দিনের পর দিন পরিশ্রম করছে এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য অথচ তাঁরাই কেন এত অবেহেলিত।কে শুনবে এই কারিগরি শিক্ষকদের আকুতি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন ১৩.১১.১১ এর পর বৈধ্যভাবে নিয়োগকৃত কারিগরি

শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করে তাঁদের পরিবারকে বাঁচান।

সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয় করণসহ ৭ দফা দাবীতে মানববন্ধন ।

সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয় করণসহ ৭ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সুরজিত সরকার রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস, আল- মামুনসহ আরো অনেকেই। ন্যাশনাল সার্ভিসে নিয়োগপ্রাপ্তদের এ দাবীর সঙ্গে একাত্বতা জানিয়ে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক বাবলু মিঞা প্রমূখ।

সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন চিত্রনায়িকা সানাই মাহবুব সুপ্রভা ।

আলোচিত মডেল ও নবাগত চিত্রনায়িকা সানাই মাহবুব সুপ্রভা। সম্প্রতি আপত্তিকর কিছু ছবি ও ভিডিও দিয়ে সমালোচিত হন তিনি। সর্বশেষ সাইবার ক্রাইমের হেফাজতে লাইভে গিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

সেই সানাই এবার বসছেন বিয়ের পিঁড়িতে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাগো নিউজকে নিজেই এই খবর নিশ্চিত করলেন তিনি। তবে বরের নাম ও পরিচয় প্রকাশ করতে চান না তিনি। শুধু জানালেন, পাত্র আওয়ামী লীগের সাবেক মন্ত্রী।

সানাই বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।’

‘সবশেষে আমি একজন মেয়ে। আমার একটা ছোট বোন আছে। অনেক দায়িত্ব আমার ওপর। তাই জীবনটাকে নতুন করে সাজাতে চাই ।

সানাই জানান, তার বর দশম জাতীয় সংসদে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে অংশ নেননি। জড়িত আছেন সরাসরি রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকেন। তিনি একজন ব্যবসায়ীও।

ব্যক্তি জীবনে তিনি ডিভোর্সি। সানাইয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য ২২ বছর।

সানাই বলেন, ‘বরের নাম পরিচয় এখন জানাতে চাই না। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের সব আয়োজন হবে। তখনই জানাব। ওর এটি দ্বিতীয় বিয়ে। আমাদের বয়সেও গ্যাপ আছে। তাতে আমার কোনো আপত্তি নেই।

আর দশটা নারীর মতো আমি চেষ্টা করবো সুখের জীবন গড়ে তুলতে।’শিগগিরই মুক্তি পাবে তার প্রথম সিনেমা ‘ময়নার ইতিকথা’।

সর্বশেষ আপডেট...