28 C
Dhaka, BD
শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

১৩ বছরের কিশোরী রওশন ডেইজিকে বিয়ে করেছিলেন এরশাদ ।

বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত চরিত্র এরশাদ। আনপ্রেডিক্টেবল, পল্ট্রিবাজ, ভেল্কিবাজ নানান নামে তিনি দেশের রাজনীতিতে পরিচিত। ’১৯৯৬ সালের নির্বাচনে জাপার সমর্থনে আওয়ামী লীগ ২১ বছর পর সরকার গঠন করে। এর কিছুদিন পর কারাগার থেকে মুক্তি পান এরশাদ। অতপর তার রাজনীতি ভেল্কিবাজী নিয়ে বছরের পর বছর চলছে আলোচনা-সমালোচনা-বিতর্কের ঝড়।

বর্তমানে জাপা চেয়ারম্যান ও নবগঠিত একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ গুরুতর অসুস্থ। তার শরীর বেশ ভেঙে পড়েছে। প্রচ- দুর্বল হয়ে পড়েছেন তিনি। এক মাসেরও বেশি সময় ধরে তার উঠতে-বসতে ও হাঁটাচলায় সমস্যা হলেও গত দুইদিন ধরে তার নড়াচড়া করার সামর্থ্যও কমে এসেছে। পরিমাণমতো খেতেও পারছেন না। এরশাদ এককথায় বিছানায় পড়ে গেছেন।

দীর্ঘদিন থেকে অসুস্থ এরশাদের পাশে থাকা দূরের কথা ৬২ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী স্ত্রী রওশন গুলশানের বাসা থেকে কয়েক মিনিটের পথ বারীধারায় গিয়ে স্বামী এরশাদকে দেখার প্রয়োজন বোধ করেননি।

১৯৫৬ সালে বেগম রওশন এরশাদ ডেইজিকে বিয়ে করেছিলেন ২৬ বছর বয়সী সেনা কর্মকর্তা হুসেইন মুহম্মদ এরশাদ (তথ্যাসূত্র উইকিপিডিয়া)। পাঠক আপনি জেনে অবাক হবেন হয়তো। সাবেক প্রেসিডেন্ট এরশাদ এবং রওশন এরশাদের একটি ডাক নাম আছে যা অনেকেরই অজানা। এরশাদের ডাক নাম পেয়ারা ও রওশনের ডাক নাম ডেইজি।

এরশাদ যখন রওশনকে বিয়ে করেন তখন তার (রওশন এরশাদ) বয়স ছিল মাত্র ১৩ বছর (তথ্যাসূত্র উইকিপিডিয়া)। বিয়ের পর সেনা কর্মকর্তা স্বামী এরশাদকে চাকরিতে এখানে সেখানে থাকতে হয়। আর পড়াশুনার জন্য স্ত্রী রওশন এরশাদ ডেইজিকে এক বছর থাকতে হয় বাবার বাড়ি ময়মনসিংহে।

এরশাদ নিজের আত্মজীবনীতে লিখেছেন, বিয়ের পর সংসার করার জন্য এক বছর অপেক্ষা করতে হয়। রওশন ওদের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। চাকরির জন্য আমি আজ এখানে কাল ওখানে। সে সময় দূরে থাকা স্বামীরা স্ত্রীদেরকাছে চিঠি পাঠাতো। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। বহু চিঠি লিখেছি; চিঠির প্রথমে রওশনকে অনেকভাবে ‘সম্বোধন’ করতাম।

পঞ্চাশের দশকের মাঝামাঝি বিয়ের পর দূরে থাকা স্ত্রীকে প্রচুর চিঠি লিখতেন। চিঠিতে তিনি স্ত্রীকে সম্বোধন করতেন ‘হৃদয়ের রানী’ ‘হৃদয়ের ধন’ ‘ওগো মোর জীবন সাথী’ ‘খুশি বউ’ ‘খুশি পাগলী’ ‘সোনা বউ’ ‘খুকু বউ’ ‘ওগো দুষ্টু মেয়ে’ ‘নটি গার্ল’ ‘বিরহিনী’ ইত্যাদি অবিধায়।

স্ত্রীর ডাকনাম ডেইজী হওয়ায় ভালবেসে ডাকতেন ডেজু, ডেজুমনি, ডেজুরানী। চিঠির শেষে নিজের পরিচয় লিখতেন ‘পেয়ারা পাগল সাথী’ ‘বড্ড একাকী একজন’ ‘প্রেম-পূজারি’ ‘বিরহী’ ইত্যাদি। ৬২ বছরের সংসার জীবন। স্ত্রীকে নিয়ে বিশ্বের বহুদেশ ঘুরেছেন। ৯ বছর দেশ শাসন করেছেন।

স্ত্রীকে রাজনীতিতে এনে এমপি, মন্ত্রী এমনকি জাতীয় সংসদের বিরোধী দলের নেতাও বানিয়েছেন। সেই স্ত্রী এখন অসুস্থ স্বামীর খোঁজ নেন না। গুরুত্বর অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। স্বাম-স্ত্রীর সেই স্বর্ণালী দিনগুলো এখন যেন হয়ে গেছে তামাটে।

উল্লেখ, এইচ এম এরশাদ ও বেগম রওশন এরশাদ দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আলাদা ভাবে বসবাস করছেন। রওশন এরশাদ গুলশানে আর এরশাদ থাকেন বারীধারার দূতাবাস রোডের ১০ নম্বর প্রেসিডেন্ট পার্কে। বিদিশার সঙ্গে বিয়ের পর এরশাদ গুলশানের বাসা চেড়ে প্রেসিডেন্ট পার্কে চলে যান। বিদিশার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও এরশাদ ও রওশন এক ছাদের নীচে আসেননি। তবে রাজনীতিটা এখনো এক দলেই করছেন।

কারাগারে থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে চিঠি লিখে রওশন এরশাদকে জাপার প্রেসিডিয়াম সদস্য করেন। পর্যায়ক্রমে স্ত্রীকে কয়েকবার এমপি, মন্ত্রী, সংসদে বিরোধী দলীয় নেতা করেন। বিদিশাকে বিয়ে করার কারণে স্বামী-স্ত্রীর বিরোধের পর তারা পৃথক বসবাস শুরু করেন।

স্বামী-স্ত্রীর রাজনীতি নিয়ে বিরোধের সুত্রপাত ঘটে ২০০৭ সালে। ২২ জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে ইস্যু করে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ রাজনৈতিক বিরোধ রুপ নেয়। এরশাদ আন্দোলনরত আওয়ামী লীগের পক্ষ্যে অবস্থান নিয়ে মহাজোট আর রওশন এরশাদ বিএনপির ইচ্ছানুযায়ী প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে লাঙ্গলের প্রার্থী দেন।

দেশের টলটলায়মান রাজনীতির মধ্যে সে সময় জাতীয় পার্টি থেকে স্বামী এরশাদকে বহিস্কার করে রওশন এরশাদ নিজে জাতীয় পার্টির চেয়ারম্যান ও গোলাম মসিহ (বর্তমানে সউদীকে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত) মহাসচিব করেন।

এরশাদও অনেকটা বাধ্য হয়ে ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ও গাইবান্ধা থেকে তিনটি আসনে প্রার্থী হয়ে রওশন পরাজিত হন। এরশাদ রংপুরের চেড়ে দেয়া আসনে উপনির্বাচনে স্ত্রী রওশনকে এমপি করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের কাহিনী সবার জানা। এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে হাসপাতালে রেখে রওশন এরশাদ নির্বাচনে অংশ নেন এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হন। গুরুমারা শিষ্যের মতোই সংসদে নিজের অধীনে স্বামী এরশাদকে রাজনীতি করতে বাধ্য করেন।

গত কয়েক বছরে স্বামী-স্ত্রীর বিরোধী বহুবার পত্রিকার শিরোনাম হয়েছে। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করা না করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কয়েকবার ঝগড়া হয়। যা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টীমে রুপান্তর ঘটানো হয়। জাতীয় পার্টি এখন কার্যত গল্পের গণিমিয়া। নিজস্ব কোনো রাজনীতি নেই; আওয়ামী লীগ যা বলে তাই তাদের করতে হয়।

এরশাদ অনেকদিন থেকে অসুস্থ। গত এক বছরে বেশ কয়েকবার সিংগাপুর গেছেন চিকিৎসা নিতে। কয়েক মাস থেকে বাসায় থাকার চেয়ে হাসপাতালেই তিনি বেশি নিরাপদবোধ করেন। তারপরও স্ত্রীর মন গলেনি।

স্বামী-স্ত্রীর সবশেষ বিরোধ বাধে ২০১৮ সালের অক্টোবর মাসে ভাই জিএম কাদেরকে দলের কো চেয়ারম্যান করায়। এই সিদ্ধান্তে স্বামী এরশাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রওশন। ভাঙ্গনের মুখে পড়ে দল। শেষ পর্যন্ত রওশন এরশাদকে সিনিয়র কো চেয়ারম্যান পদে বসানো হয়।

স¤প্রতি এরশাদ তার অবর্তমানে দলের চেয়ারম্যান পদ জিএম কাদেরের নামে ‘উইল’ করে দেন। গত ১৮ জানুয়ারীও এক বার্তায় জিএম কাদেরকে তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন এরশাদ।

গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে এরশাদ পরিবারের সব সদস্যই এরশাদের খোঁজখবর নিচ্ছেন। আত্মীয়-স্বজন ও দলের নেতাকর্মীরা খোঁজখবর নিচ্ছেন। কিন্তু রওশন এরশাদ অসুস্থ স্বামী এরশাদকে দেখতে যাননি।

কিশোরগঞ্জ-১: মনোনয়ন নিলেন সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় কিশোরগঞ্জ-১ আসন পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। গেজেটও প্রকাশ করা হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান। তাই এ আসনে উপনির্বাচন নয়, পুনঃনির্বাচন হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, যেহেতু সৈয়দ আশরাফুল ইসলাম শপথগ্রহণ করেননি, তাই এটিকে সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করা হচ্ছে।

প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আপত্তিকর ছবি তুলে চাঁদা আদায়, নারীসহ গ্রেফতার ৬

বরিশালে এক এনজিওকর্মীর আপত্তিকর ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগে নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ জানুয়ারি) নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার। এসময় তিনি জানান, গত ২০ জানুয়ারি নগরীর রূপাতলী এলাকায় তারেক খান নামে এক এনজিওকর্মীর নিজ বাসা থেকে পরিকল্পিতভাবে নগরীর কাউনিয়ার একটি বাসায় তাকে তুলে আনে একটি চাঁদাবাজ চক্র।

এসময় কয়েকজন নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে তারেকের স্বজনদের কাছে ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। বিষয়টি তারেকের পরিবার থানায় জানালে কাউনিয়াসহ বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে তারেককে উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের একদিন (বৃহস্পতিবার) পরিচ্ছন্নতা অভিযান চালাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার চর্চাকে অব্যাহত রাখতে নতুন কর্মসূচি হাতে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন কর্মসূচি অনুসারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের একদিন (বৃহস্পতিবার) পরিচ্ছন্নতা অভিযান চালাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরজুড়ে চলবে এই কর্মসূচি।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার এ ব্যাপারে চূড়ান্ত আদেশ জারি করা হবে।

বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন ,উন্নত শিক্ষার জন্য সুন্দর পরিবেশ,শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।

তিনি জানান,কর্মসূচি শুরু করতে ঝাড়ু, বালতি বা অন্যান্য সরঞ্জাম এ সময়ের মধ্যে প্রস্তুত করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপরিচ্ছন্নতার অভিযোগ পুরনো। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস এলাকা পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত থাকে না বলে বার বার অভিযোগ উঠলেও গুরুত্ব দেয় না বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এর আগেও রাজধানীর কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরিষ্কার টয়লেট থাকার অভিযোগ ওঠে।

প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ১১ মার্চ ।

প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ মার্চ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
১১ মার্চ সকাল ৮টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

বুধবার ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

এর আগে গত সোমবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রেজিস্টার ভবনে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের পরিবেশ পরিষদের বৈঠক। গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধি নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এতে অংশ নেয়।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের শূন্য আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৪৩তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। বৈঠকের পর ইসি সচিব হেলালুদ্দিন আহমদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সৈয়দ আশরাফের শূন্য আসনটির নির্বাচন নিয়ে গত ১৪ জানুয়ারিও কমিশন বৈঠক হয়েছিল। কিন্তু সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে সপ্তম ও অষ্টম, কিশোরগঞ্জ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সাভারে ট্যানারী বর্জ্য দিয়ে মাছ ও মুরগীর জন্য বিষাক্ত খাদ্য তৈরীর কাখানায় অভিযান ।

সাভারে ট্যানারী বর্জ্য দিয়ে মাছ ও মুরগীর জন্য বিষাক্ত খাদ্য তৈরীর ৬টি কাখানায় অভিযান পরিচালনা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।

এসব কারখানা থেকে ১১ হাজার টনেরও বেশী পরিমান ভেজাল খাদ্য জব্দ করা হয়েছে। এছাড়া এ কাজের সাথে জড়িত থাকায় আট ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রানীসম্পদ অধিদপ্তর ঢাকা কার্যালয় এবং র্যাব-৪ এর যৌথ উদ্যোগে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজা প্রাপ্তরা হলো- দুটি কারখানার ,  ম্যানেজার জানু মিয়া মানিক (৩৫)   ও আজিজুল (৪০)  এবং সাধারন কর্মচারী মিজান (২১),   সেনু মিয়া (৩৫),   শাহাবুদ্দিন (৩০) ,  আবুল হোসেন (৪০) ,  আনু মিয়া (২৭)  ও মনির (২১)।

ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার বলেন, এধরনের বিষাক্ত ট্যানারী বর্জ্য দিয়ে , মাছ এবং মুরগীর জন্য যে খাবার তৈরী করা হচ্ছে তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারন এসব মাছ এবং মুরগীতে যে পরিমান ক্রোমিয়াম  রয়েছে তার আটশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও নষ্ট হয়না। সেখানে আমরা মাত্র একশ ডিগ্রী তাপমাত্রায় রান্না করে যে খাচ্ছি। এ থেকে ক্রোমিয়াম মানবদেহে প্রবেশ করে লিভার, লাঞ্চ, কিডনী এবং ব্রেনের সমস্যা হবে এবং আমাদের অঙ্গপ্রতঙ্গগুলো স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে।

অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেক সারওয়ার আলম বলেন, আইন অনুযায়ী হাইকোর্টের আদেশ রয়েছে কোন ভাবেই ট্যানারী বর্জ্য দিয়ে পোল্ট্রিফিড তৈরী করা যাবেনা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ট্যানারী বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরী পোল্ট্রি শিল্পকে ঝুকির মধ্যে ফেলে দেয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্যকেও বড় ধরনের ঝুকির মধ্যে ফেলে দিচ্ছে। আমরা বলতে চাই জাতীয় স্বার্থে এ ধরনের অপরাধ যেন ভবিষ্যকে কেউ না করে। এখান থেকে ১১ হাজার টনেরও বেশী পরিমান বিষাক্ত পোল্টিফিড জব্দ করা হয়েছে। যা এ যাবৎ কালের অভিযানের মধ্যে পরিমানে সবচেয়ে বেশী।

এধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমরা জানতে পেরেছি একটি চক্র পেশী শক্তি ব্যবহার করে এসব প্রতিষ্ঠান পরিচালনা করছে। তবে এধরনের কোন অন্যায় কাজ আর চলতে দেয়া হবেনা। যে বা যারা  এবং যত বড় ব্যক্তিই হোন আর যে পরিচয়ই থাকুক এ ধরনের অন্যায় কাজ করে জনস্বাস্থ্য এবং পোল্ট্রি শিল্পকে হুমকির মুখে ফেলে দিবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকে ৮ জনকে আটক করে , দুই জনকে এক বছর করে বিনাশ্রম কাড়াদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বাকী ৬ জনকে এক মাস করে কাড়াদন্ড প্রদান করা হয়েছে।

তবে  শাস্তির জন্য যে আইন রয়েছে তাকে দুর্বল আইন হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই আইনে শাস্তির বিধান রয়েছে সর্বোচ্চ এক বছর,  যা সংশোধন করে বাড়ানোর প্রয়োজন। আজকে যাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে এর বাইরেও আরও বেশ কয়েকজন নাম এসেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী মন্ডলসহ প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে ক্রিকেটবাজীর অপরাধে ১১ জনের বিরুদ্ধে অর্থদন্ড: আটক-৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্রিকেটবাজীর অপরাধে ১১ জনের প্রত্যেকের ১ হাজার করে মোট ১১ হাজার টাকা অর্থদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোলেমান আলী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ডোমেরহাট বাজারের জনৈক মিজানুরের দোকানে টেলিভিশনের পর্দায় দেখে ক্রিকেট খেলায় বাজিতে অর্থনৈতিকভাবে জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করেন।

অর্থদ-াদেশপ্রাপ্তরা হলো- উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত আঃ জলিলের পুত্র জুয়েল মিয়া (২৫), কছর উদ্দিনের পুত্র মাইদুল ইসলাম (৩২), হরিলালের পুত্র জয়কুমার (২৪), আক্তার আলীর পুত্র মানিক মিয়া (১৮), দুলু মিয়ার পুত্র মোস্তফা কামাল (১৬), আফছার আলীর পুত্র মহব্বত আলী (২৪), সূবর্ণদহ গ্রামের নুর ইসলামের পুত্র নয়া মিয়া (২২), ফজর মুন্সির পুত্র মুকুল মিয়া (২৬). ভবানীপুর গ্রামের আশেক আলীর পুত্র সাজু মিয়া (২৩), রামজীবন গ্রামের আনছার আলীর পুত্র মিজানুর রহমান (২৫) ও পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের আব্দুল হকের পুত্র নাজমুল হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, ১৮৬০ সালের ১৮০ ধারা মোতাবেক প্রত্যেকের অর্থদ-াদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এদিকে, মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের পূর্ব বাইপাস মোড় নামক স্থান থেকে একই অপরাধে আরও ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছিল বলে জানা গেছে।

কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব “আহমেদ ইমতিয়াজ বুলবুল” আর নেই।

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।

ধামরাই উপজেলা গোডাউন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উধাও-হিসাব দিতে পারছে না শিক্ষাকর্মকর্তা

ঢাকার ধামরাই উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসের গোডাউন থেকে ৫ হাজার ৪১১ সেট নতুন সরকারি বই উধাও হয়ে গেছে । ফলে ধামরাইয়ের ১৯টি কন্ডিারর্গাডেন স্কুল সময়মতো সরকারি বই পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৩রা জানুয়ারি উপজলো নিবার্হী কর্মকর্তা আবুল কালাম উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা কাজী রাশেদ মামুনকে শোকজ করছেন । তিন র্কাযদবিসরে মধ্যে শোকজের জবাব দেয়ার নিদের্শ থাকলেও এখন পযর্ন্ত শিক্ষার্কমর্কতা শোকজের সঠিকভাবে কোনো জবাব দিতো পারেননি বলে জানাগেছে। এই নিয়ে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় চলছে ।

জানা গেছে ধামরাই উপজেলার ১৭১টি সরকারি ও ১৩৭টি কন্ডিারর্গাডেন স্কুল রয়েছে । এই সব স্কুলের চাহিদা অনুযায়ী প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর জন্য গত বছরের ১৮ নভেম্বরে শিক্ষাঅধিদপ্তরে থেকে ৪৭ হাজার ৬৬৩ সেট নতুন বই ধামরাই উপজলো প্রাথমকি শিক্ষাঅফিষ কৃর্তিপক্ষ গ্রহণ করে তা গোডাউনে রাখেন । চাহদিা অনুযায়ী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গোডাউন থেকে বই বিভিন্ন শিক্ষাপ্রতিস্ঠানে ৪২ হাজার ২৫২ সেট নতুন বই বিতরণ করেন। সরকারি বরাদ্দকৃত আরও ৫ হাজার ৪১১ সেট নতুন বই গোডাউনে জমা থাকার কথা থাকলেও সেখানে এক সেট বই ও পাওয়া যায়নি । ফলে বই না পাওয়ার কারণে জন মনে প্রশ্ন উঠেছে।

ফলে সময়মতো ১৯টি স্কুলরে শিক্ষার্থীরা নতুন বই পায়নি পরে বই না পেয়ে ৩রা জানুয়ারি ধামরাইয়রে ওদুদুর রহমান কন্ডিারর্গাটনে, প্রতভিা শশিু একাডেমি প্রতিভা বিকাশ, নবদিগন্ত, কুরঙ্গী আইডয়িাল, রুপা, সুয়াপুর প্রি-ক্যাডেট, ব্রাইট ফউিচার, শাপলা, ফাতেমা, ইন্টারসিটি মডেল, মরিয়ম শহীদুল্লাহ বিদ্যা নিকেতন, ইখলাস ইসলামকি স্কুল, সহিম উদ্দিন প্রি-ক্যাডেট, আলম আইডয়িাল, আবদুল্লাহ আল হাসান প্রি-ক্যাডেট, আর্দশ ক্যাডেট একাডেমি,সাদিয়া জয়ন্তীসহ ১৯টি কন্ডিারর্গাডেন স্কুলের প্রধান শক্ষিকরা নতুন বইয়ের জন্য উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তার কাছে গেলে ও দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকেন।

পরে বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক গণ ইউএনও এর কাছে অভেিযাগ করনে । ইউএনও আবুল কালাম ওইদনিই উপজলো শক্ষিা অফিসের গোডাউনে সরকারি বরাদ্দকৃত ৫ হাজার ৪১১ সেট নতুন বইয়ের কোনো হদসি না পেয়ে উপজলো প্রাথমকি শিক্ষা র্কমর্কতা কাজী রাশেদ মামুনকে শোকজ করেন এবং তিন র্কাযদবিসের মধ্যে শোকজের জবাব দেয়ার নির্দেশ দেন।

ধামরাই উপজলো প্রাথমকি শক্ষিা র্কমর্কতা কাজী রাশেদ মামুন বলেন, যেসব কন্ডিারর্গাটনে স্কুলে সময়মতো সরকারি নতুন বই পায়নি তাদরেকে কয়কেদনি পরে ঢাকা থেকে এনে নতুন বই দেয়া হয়ছে, তবে গোডাউন থেকে ৫ হাজার ৪১১ সেট নতুন বই না পাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধামরাইয়ের ইউএনও আবুল কালাম আজাদ জানান, গত ১৬ দিনেও গোডাউন থেকে উধাও হয়ে যাওয়া ৫ হাজার ৪১১ সেট নতুন বইয়রে কোনো হদিস দিতে পারেননি এবং শিক্ষার্কমর্কতা তার শোকজের সঠিকভাবে কোনো জবাবও দেননি,বিষয়টি র্ঊধ্বতন কর্তিপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

সর্বশেষ আপডেট...