দক্ষিণী সিনেমার দাপট নিয়ে যা বললেন সালমান
বিনোদন ডেস্ক:ভারতজুড়ে চলছে দক্ষিণী চলচ্চিত্রের দাপট। বলিউডকে ছাপিয়ে তামিল, তেলেগু কিংবা কন্নড় সিনেমাই বেশি সাফল্য পাচ্ছে। যার প্রমাণ হলো ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর মতো সিনেমাগুলো। যার সামনে বলিউডের বহুল আলোচিত সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ছে।
মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণী ছবির সাফল্য নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমান খান বলেন- ‘আর আর আর’ ছবি ভালো ব্যবসা করছে, তা সত্যিই দারুণ খবর। তবে এটা বুঝতে পারি না দক্ষিণী ছবি আমাদের এখানে ভাল চললেও, আমাদের ছবি দক্ষিণে কেন ভালো চলে না?
বলিউড ভাইজানের কথায়- হিরোইজমই ছবির আসল ইউএসপি। বলিউড প্রথম থেকেই এ ধরনের ছবি তৈরি করতে আগ্রহ দেখিয়েছে। আমার ছবিগুলো সবই তা-ই। যে ছবি দেখে গায়ের রক্ত গরম হবে, সেরকমই ছবি বানানো উচিত। এ ফমুর্লা দক্ষিণের আগে বলিউডে ছিল। এখন আমাদের ফমুর্লাতেই দক্ষিণী ছবি মারকাটারি ব্যবসা করছে।
সালমান তার নিজের অভিনীত ‘দাবাং’ ছবিটি ব্যবসা সফলতার জন্য দক্ষিণ ভারতে পবন কল্যাণের তেলুগু ভাষায় করার কথা উল্লেখ করে বলেন, দক্ষিণী সিনেমার দাপটে মনে হচ্ছে বলিউড দিন দিন পিছিয়ে পড়ছে।
এরইমধ্যে দক্ষিণী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাইন করবেন বজরঙ্গী ভাইজান।
মালায়ালাম ‘লুসিফার’ ছবিটিই তেলুগু ভাষায় রিমেক করছেন চিরঞ্জীবী। যেখানে ভাইটাল রোলে পর্দা কাঁপাবেন সালমান।




























মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে।আরিফুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহট্টা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত আবুল কালাম আজাদের ছেলে।
মঙ্গলবার(২৯ মার্চ) ধামরাই সদর ইউনিয়ন শরীফবাগ শরিফুন নেছা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার (২৭মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় একটি দোকান থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে বাঁধা দেয়ায় অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর সুমন। ফেসবুকে সে তার বাবাকে দায়ী করে একটা স্টাটাস দিয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৮ মার্চ) সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল।
সম্মেলন চলাকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সম্মেলন স্থগিত ঘোষণা করেন।
রবিবার( ২৭ শে মার্চ)বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে মৌচাক বাজার সংলগ্ন এলাকা এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৩ টার দিকে জামির্তা স্কুলের সামনে, মানিকনগর স্কুলের ছাত্র ও জামির্তা স্কুলের ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সৃষ্টি হয়, এতে একজন গুরুতর আহত হয়েছে বলেও জানা যায় ।
এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায়, জামির্তা স্কুলের সামনে বেশ কয়েকজন স্থানীয় ছেলেরা সঙ্গবদ্ধ হয়ে, হেমায়েতপুর টু মানিকনগর গামী ৪০ থেকে ৫০ টি যাত্রীবাহী সিএনজি থেকে যাত্রীদের নামিয়ে ,জামির্তা স্কুল মাঠে জড়ো করে । এ নিয়ে বিল্লাল হোসেন নামের এক সিএনজি ড্রাইভার প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করে স্থানীয় সঙ্গবদ্ধ দলটি । তাকে কেন মারছে আমির হোসেন নামের আরো এক ড্রাইভার জানতে চাওয়ায় তাকেও পিটিয়ে আহত করে তারা । এতে করে সকল সিএনজি চালকদের ক্ষিপ্ত হতে দেখে ,সঙ্গবদ্ধ দলটি পালিয়ে যায় ।