গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন সৌজন্যে ওয়ালটন গ্রুপ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বিপি এম জেলা ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন।
তিনি বলেছেন অনেক দিনের স্বপ্ন ছিল একটি ট্রাফিক পুলিশ বক্স হবে। শুধু পুলিশের জন্য নয় বিপদগ্রস্ত ও পথচারীদের প্রয়োজনে কাজে আসবে এই ট্রাফিক পুলিশ বক্স।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জেলা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসপি সফিউল্লাহ বলেন, গাজীপুরের চন্দ্রা এলাকাটি অত্যান্ত ব্যাস্ত একটি স্থান, দিন রাত এখানে মানুষের আনাগুনা থাকে। ব্যাস্ততম এ স্থানে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে জেলা ট্রাফিক পুলিশ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ওয়াল্টন গ্রুপের হস্তক্ষেপে স্বপ্নটা আজ সার্থক হয়েছে।
চন্দ্রা এলাকায় আমাদের একটি আধুনিক ট্রাফিক বক্স হয়েছে। এটি আমাদের জন্য অত্যান্ত আনন্দের। আমরা আশা করব এই ট্রাফিক পুলিশ বক্সটি যেন সকলের কাজে আসে।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াল্টন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক মহসীন আলী মোল্লা, গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি নন্দিতা, গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার ফারজানা আফরুজ জেমি, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী এডিশনাল এসপি ছানোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্ট্র শাহাব উদ্দিন, কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান, জেলা টি আই প্রশাসন খাইরুল হাসান সরকার , জেলা ট্রাফিক টি আই কাওছারী আলম,জেলা ট্রাফিক সার্জেন্ট মকবুল হোসেন,গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন , সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাভারে এক নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে – হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: সাভারে সীমা আক্তার নামের এক নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সবুজ নামের এক হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায়,গত বছরের ২৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে সীমা আক্তার নামের ওই নারীকে গলা টিপে ও শ^াসরোধ করে হত্যা করে সবুজ নামের এক যুবক। এঘটনায় ১ ডিসেম্বর নিহত সীমার বাবা শহিদ মিয়া সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে কর্ণপাড়া এলাকা থেকে হত্যাকারী সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এসময় হত্যাকারীর কাজ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়। হত্যাকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী।
কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আজিবুর রহমান বিজয়ী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ৫ নং শ্রিফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আজিবুর রহমান।
নয়জন চেয়ারম্যান পদপ্রার্থীকে হারিয়ে ৫ হাজার ৯০০ ভোটে বিজয়ী হন নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ আজিবুর রহমান।
অন্যদের মধ্যে টেলিফোন মার্কার (স্বতন্ত্র) কামরুল হাসান আমজাদ পেয়েছেন ১ হাজার ৩২২ ভোট, মোটরসাইকেল মার্কার (স্বতন্ত্র) ফরহাদ হোসেন পেয়েছেন ২ হাজার ৩৪৫ ভোট, টেবিল ফ্যান মার্কার (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পেয়েছেন ৫৯৫ ভোট, আনারস মার্কার (স্বতন্ত্র) প্রার্থী সোহেল রানা পেয়েছেন ১ হাজার ৬১০ ভোট, অটোরিকশা মার্কার (স্বতন্ত্র) প্রার্থী সজীব হোসেন ১৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা মার্কার সোহেল হোসেন ৭১ ভোট, চশমা মার্কার (স্বতন্ত্র) প্রার্থী রতন কুমার সাহা ১ হাজার ৪৮ ভোট ও ঢোল মার্কার (স্বতন্ত্র) প্রার্থী রাজীব সাহা ৮ ভোট পেয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ. এম শামসুজ্জামান ভোটের ফলাফল নিশ্চিত করেছেন।
জঙ্গলে ফিরে গেলো ঠাকুরগাঁওয়ে জীবিত উদ্বারকৃত রেড কুরাল কুকরি
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রাম থেকে রেড কোরাল কুকরি সাপটি জীবিত উদ্ধারের পর জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ শিংড়া বনে (শালবন) সাপটি ছেড়ে দেয় জেলা বনবিভাগ।
ঠাকুরগাঁও বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বনবিভাগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বালিয়া গ্রামের স্থানীয় জয়নাল হোসেন নামের এক ব্যক্তি জালের ফাঁদ পেতে রেড কোরাল কুকরি সাপটি ধরেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। আজ দুপুরে জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে। বনে অবমুক্ত করার সময় সাপটি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর ইসলাম।
এর আগেও এ জেলায় একটি মৃত রেড কোরাল সাপ পাওয়া গিয়েছিল। কোদালের কোপে ওই সাপটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল । তবে এই প্রথম জীবিত অবস্থায় রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করলো বনবিভাগ।
শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক-সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী আর নেই
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:
মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের অধীনে ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃতু্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনি, আতœীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
মোল্যা নবুয়ত আলী ছাত্রজীবনে তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৩ নং শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুÐ, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি হুমাউনুর রশীদ মুুহিত, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মাগুরা ও শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা প্রশাসকের গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



























শনিবার (১২ই ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ১১ টার দিকে , গোপন সংবাদের ভিত্তিতে , সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের, লক্ষ্মীপুর এলাকা থেকে হাতেনাতে মাসুদ রানা (৩২) পিতাঃ মৃত আরজান আলী , নামের এক মাদক কারবারিকে আটক করে ধল্লা ফাঁড়িপুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে, ধল্লা ফাঁড়ির ইনচার্জ এস,আই আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ কনস্টেবল জুয়েল, ও কনস্টেবল পিয়াম, মাসুদ রানা নামের এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করতে সক্ষম হই, এ সময় তাহার সাথে থাকা পলিথিনে মোড়ানো ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।স্থানীয়দের অভিযোগ, মাসুদ রানা দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।

প্রতিটি পরিবারকে ১ দশমিক ৫ শতক জমি ইতোমধ্যে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। ঘরগুলোতে দুটি বেডরুম, একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। ঘরগুলোর পাশেই ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের পরাজিত মেম্বারপ্রাথী মন্নু মন্ডল ও তার সহযোগী সিরাজ মন্ডল -এর সমর্থকেরা একজোট হয়ে এই হামলা চালিয়েছে। বেলা ১টার দিকে সিরাজ মন্ডল এবং মন্নু মন্ড নেতৃত্ব দিয়ে তাঁর সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়ে ব্যাপক ভাঙচুর করে ।
তিনি আক্ষেপ আরোও বলেন, ৩৭ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকায় গÐগোল চান না অথচ বিএনপি’র লোকজন আওয়ামী লীগের ঘাড়ে ভর করে একজোট হয়ে তাঁর লোকজনের বাড়ি-ঘর ভাংচুর করে। ক্ষতিগ্রস্থরা হলেন, ইরান বিশ্বাস, মাহবুব মন্ডল, হাবিব মÐল, সুলতান বিশ্বাস, আমিরুল, আউয়াল, নবজেল, সোহেল, রুবেল, মাহমুদ বিশ্বাস, মহাবুব, রুবেল, উজির শেখ, আমিরুল শেখ, সাইদুল শেখ, আসাদুল শেখ, সুলতানসহ ৪০ জন ।
বুধবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে আটক ৯জন পলাতক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
৯ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টায় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার পরিকল্পনা ও ব্যাবস্থাপনায় সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ কার্যলয় সংলগ্ন এ মুক্তমঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান হান্নান, জামশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মোল্লা সহ যুবলীগ, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও জামশা ইউনিয়ন বাসী।
উল্লেখ্য যে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিংগাইরের জামশয় আসেন জনসাধারণের খোঁজ নিতে। বঙ্গবন্ধুর এ আগমনের সৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এ মুক্তমঞ্চের নির্মান করা হচ্ছে।