ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, ‘মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিল। এধরনের অভিযান অব্যাহত আছে।
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃতিবিজরিত স্থান সংরক্ষণের লক্ষ্যে একটি মুক্তমঞ্চ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
৯ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টায় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার পরিকল্পনা ও ব্যাবস্থাপনায় সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ কার্যলয় সংলগ্ন এ মুক্তমঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান হান্নান, জামশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মোল্লা সহ যুবলীগ, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও জামশা ইউনিয়ন বাসী।
উল্লেখ্য যে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিংগাইরের জামশয় আসেন জনসাধারণের খোঁজ নিতে। বঙ্গবন্ধুর এ আগমনের সৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এ মুক্তমঞ্চের নির্মান করা হচ্ছে।
এর আগে সকাল ১১টায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন,সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে সিংগাইর উপজেলায় ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্য ক্রিকেটের পিচ্ কাজের উদ্বোধন করেন তিনি ।
নির্মাণ কাজ উদ্বোধন কালে মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব আব্দুল লতিফ তার এক বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর জীবনী থেকে বিভিন্ন সৃতিচারণ তুলে ধরেন এবং জনগণকে বঙ্গবন্ধুর সৃতি সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করেন।
এ সময় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন – বঙ্গবন্ধুর সৃতি সংরক্ষণ করা সকলেরই দ্বায়িত্ব। আমরা এ মুক্তমঞ্চ নির্মানের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃতি গুলো তুলে ধরতে পারবো বলে মনে করি।
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে সোমবার দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে করেছে ভুক্তভোগি পরিবার ।
ক্ষতিগ্রস্থ ভুক্তভোগি পরিবারের সদস্য দুলাল মুন্সী গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় গোয়াদাহ বাজারস্থ চাঁদনি মার্কেটে উপস্থিত সাংবাদিকদের কাছে লিখিত ও মৌখিক বক্তব্যে অভিযোগ করে বলেন,মহেশপুর গ্রামের বাসিন্দা প্রতিবেশী সামাদের সাথে তার দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল ।
এরই জের ধরে সোমবার দুপুরে তার পরিবারের লোকজনদের বুঝে উঠার আগেই সামাদ এর নেতৃত্বে একদল স্ব-স্বস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা,ছ্যানদা,ঢাল-সড়কি ও লাঠি-সোটা নিয়ে দুলাল মুন্সীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং পরিবারের মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পালায়ে যেতে সক্ষম হয়। তিনি আরো জানান, গত তিন মাস পূর্বে ওই সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর করেছিল ।
এলাকার ওই চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে দুলাল মুন্সীসহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীন ভুগছে । এঘটনায় নিরাপত্তা ও সুবিচারের দাবি জানিয়ে দুলাল মুন্সী ও তার পরিবারের লোকজন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, মহেশপুর গ্রামে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। পুলিশ সংবাদ পেয়ে পরক্ষনেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে ।
তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করতে আসেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় হামিদুর রহমান (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হামিদুর উপজেলার কাশিডাঙ্গা গ্রামের ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের ছেলেটা। এবং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
কলেজ অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন হামিদুর। কলেজ গেটের সামনেই অপর দিক থেকে আসা একটি বৈদ্যূতিক পিলার বহনকারী ভ্যানে থাকা পিলার বুকে লাগলে সাথে সাথে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তবে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মেয়েটির কোন ক্ষতি হয়নি।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আসছে ১০ ফেব্রæয়ারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন এলাকায় নির্বাচনী অফিস নির্মাণ করেছেন।
আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন সতন্ত্র প্রার্থী মোঃ সোহেল রানা। শনিবার রাত ৮ টার সময় ১৫/২০ জনের একদল সন্ত্রাসী উপজেলার মধ্যখালপাড় এলাকায় স্থাপিত সতন্ত্র প্রার্থী মোঃ সোহেল রানারা নির্বাচনী অফিস ভাংচুর করে।
এসময় অফিসে উপস্থিত লোকজনকে নানা ভয়ভীতি ও হমকি প্রদর্শন করা হয়। ভাংচুরের প্রতিবাদে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল রানা। মোঃ আতাউর রহমান,মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুল জলিল ও পলাশ হোসেনসহ তার কয়েকজন সমর্থক সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন।
সোহেল রানা বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু ও মোবাক্ষর হোসেন মেম্বারের নেতৃত্বে ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে।
ইনশাল্লাহ কোন অপশক্তি আমার জনপ্রিয়তাকে বিচ্যুত করতে পারবে না। ভাংচুরের ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলে সোহেল রানা জানান।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদকে ভেঙে ২০২০ সালের ৫ নভেম্বর ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
সপ্তম ধাপে সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ইউপিসহ উপজেলার ২ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়।
দিনের প্রথম প্রহরেই ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী হাফিজ উদ্দীন। বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তিনি সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নের ৩ নং খারুয়াডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন।
ভোট দিয়ে হাফিজ উদ্দিন বলেন, মোর বয়স ১১০ বছরের বেশি হয়ে গেছে। হাঁটা-চলা করিবা পারুনা। ভোট দিবা পারে মোক খুব ভালো লাগেচে। মনে হয় না আর ভোট দিবা পারিম জীবনত। ভোট দেহেনে শান্তি পানু খুব। যেইডা ভালো লাগিছে ওই মার্কাটাত ভোট দিছু গে। এইডার আগুত ত বড়গা ইউনিয়ন ছিল, এলা নয়া ইউনিয়ন করিছে সেনুয়া। নয়া ইউনিয়নত এডাই বুঝি শুরু আর শেষ ভোট মোর।
ছেলে করিম বলেন, বাবার অনেক বয়স হয়েছে। শুয়ে থাকা ছাড়া কোনো কাজ করতে পারে না। কয়েকদিন থেকেই বাবা বলছে, নতুন ইউনিয়নে আমিও ভোট দিতে যাব। তাই বাবাকে অটোরিকশায় করে কেন্দ্রে নিয়ে এসেছি। বাবা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
প্রসঙ্গত: ভোট শেষে বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জয়জুর রহমান এবং সেনুয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার মতিউর রহমান জয়লাভ করেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোমবার বিকেলে পেঁয়াজ চাষ বিষয়ক মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী ক্ষেত পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
২০২১-২২ অর্থ-বছরে প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা।
অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশান (ভূমি) শ্যামানন্দ কুÐু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলামসহ আরোও অনেকে।
উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, চলতি শীতকালীন মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩ শত ৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্ত্র এ বছর ৬ হাজার ৬ শত ৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে যা লক্ষমাত্রার চেয়েও বেশি।
মাঠ দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাগণ, সাংবাদিক, শ্রীপুর সদর ইউনিয়নের ২ শতাধিক পেঁয়াজ চাষি অংশ নেন। এর আগে অতিথিগণ গোয়ালপাড়া মাঠের পেঁয়াজের বিভিন্ন প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে তীব্র শীত পড়েছে। আর এই শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে নেমে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা ।
সিংগাইরে জামির্তা ইউনিয়নের বঙ্গবন্ধু মোড় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সোমবার দুপুরে প্রায় ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া এই কম্বল বিতরণ করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা ,কম্বল বিতরণ শেষে সকলের মাঝে মাক্স বিতরণ করা হয় ।
এ সময় জামির্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস উদ্দিন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রবিবার ৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনার দিন দুপুরে সদর রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া চান্দের মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হুমায়ুন রাজাগাঁও ইউনিয়নের আসান নগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত হুমায়ুন কবির দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
রুহিয়া থানার উপ পরিদর্শক সফিউর রহমান নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড আঘাতে হুমায়ুনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত বৃষ্টির প্রভাবে উপজেলার বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় তিন কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ভাটা মালিকেরা ।
dav
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮টি ইট ভাটা রয়েছে। এ ইট ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ চলছিল। অসময়ে পৌষের হঠাৎ বৃষ্টি শুরু হলে এর প্রভাবে প্রত্যেকটি ইট ভাটা মালিক ক্ষতির শিকার হয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি তারা। শনিবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভেঙ্গে চুরে যায় লক্ষ লক্ষ পিস কাঁচা ইট। রবিবার ৬ ফেব্রুয়ারি সকালে সরেজমিনে গিয়ে ইট ভাটার এমন দৃশ্য চোখে পড়ে।
রাণীশংকৈলএলাকায় অবস্থিত মাহি ব্রিক্স, এম বি বি ব্রিক্স ও ইট ভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান, ভাটা মালিক সমিতির সভাপতি আহমেদ হোসেন বিপ্লব জানান, উপজেলার ২৮টি ইট ভাটা চলমান রয়েছে। অসময়ের বৃষ্টিতে তাদের ইট ভাটায় প্রায় ১ কোটি ৫৫ লক্ষ নতুন তৈরি কাঁচা ইট নষ্ট হয়েছে। এই ইটগুলো পোঁড়াতে পারলে তা থেকে প্রায় ২০ কোটি টাকা বিক্রি করা যেত। তিনি আরো বলেন, এ মাটি পুণরায় ব্যবহার করা সম্ভব হলেও, ইটগুলো তৈরীতে শ্রমিকদের টাকা দিতে হবে, আবার অপসারণ করতে ও নতুন করে তৈরি করতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। এতে করে ভাটা মালিকদের বড় অংকের টাকা লোকসানে পড়তে হচ্ছে। সন্ধ্যারই জি এইচ ডি ইটভাটা মালিক প্রভাষক মোস্তাফিজুর রহমান জানান, আমার এলাকায় কয়েকটি ইটের ভাটা রয়েছে। বৃষ্টিতে আমার ইটভাটায় প্রায় ৭ লক্ষ কাঁচা ইট নষ্ট হয়েছে। ইটগুলোর বাজার মূল্য প্রায় কোটি টাকা।
মাঘের শেষে অযাচিত বৃষ্টির কারণে তাদের অনেক লোকসান হয়েছে। এ বৃষ্টির কারণে নতুন ইট তৈরি বন্ধ রয়েছে। শ্রমিকেরাও আপাতত কয়েক দিন বেকার হয়ে বসে থাকবে। এদিকে কয়লার মূল্য বৃদ্ধি, বিরুপ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ইট ভাটা মালিকরা অর্থনৈতিক বড় ক্ষতির সম্মুখিন হওয়ায় তা কাটিয়ে ওঠা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পড়বে বলে জানান ইট ভাটা মালিকেরা
রাণীশংকৈলে মাঘের বৃষ্টিতে ভাটা মালিকেরা ১০ কোটি টাকা ক্ষতির শিকার
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত বৃষ্টির প্রভাবে উপজেলার বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় তিন কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ভাটা মালিকেরা ।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮টি ইট ভাটা রয়েছে। এ ইট ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ চলছিল। অসময়ে পৌষের হঠাৎ বৃষ্টি শুরু হলে এর প্রভাবে প্রত্যেকটি ইট ভাটা মালিক ক্ষতির শিকার হয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি তারা। শনিবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভেঙ্গে চুরে যায় লক্ষ লক্ষ পিস কাঁচা ইট। রবিবার ৬ ফেব্রুয়ারি সকালে সরেজমিনে গিয়ে ইট ভাটার এমন দৃশ্য চোখে পড়ে।
রাণীশংকৈলএলাকায় অবস্থিত মাহি ব্রিক্স, এম বি বি ব্রিক্স ও ইট ভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান, ভাটা মালিক সমিতির সভাপতি আহমেদ হোসেন বিপ্লব জানান, উপজেলার ২৮টি ইট ভাটা চলমান রয়েছে। অসময়ের বৃষ্টিতে তাদের ইট ভাটায় প্রায় ১ কোটি ৫৫ লক্ষ নতুন তৈরি কাঁচা ইট নষ্ট হয়েছে। এই ইটগুলো পোঁড়াতে পারলে তা থেকে প্রায় ২০ কোটি টাকা বিক্রি করা যেত। তিনি আরো বলেন, এ মাটি পুণরায় ব্যবহার করা সম্ভব হলেও, ইটগুলো তৈরীতে শ্রমিকদের টাকা দিতে হবে, আবার অপসারণ করতে ও নতুন করে তৈরি করতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। এতে করে ভাটা মালিকদের বড় অংকের টাকা লোকসানে পড়তে হচ্ছে। সন্ধ্যারই জি এইচ ডি ইটভাটা মালিক প্রভাষক মোস্তাফিজুর রহমান জানান, আমার এলাকায় কয়েকটি ইটের ভাটা রয়েছে। বৃষ্টিতে আমার ইটভাটায় প্রায় ৭ লক্ষ কাঁচা ইট নষ্ট হয়েছে। ইটগুলোর বাজার মূল্য প্রায় কোটি টাকা।
মাঘের শেষে অযাচিত বৃষ্টির কারণে তাদের অনেক লোকসান হয়েছে। এ বৃষ্টির কারণে নতুন ইট তৈরি বন্ধ রয়েছে। শ্রমিকেরাও আপাতত কয়েক দিন বেকার হয়ে বসে থাকবে। এদিকে কয়লার মূল্য বৃদ্ধি, বিরুপ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ইট ভাটা মালিকরা অর্থনৈতিক বড় ক্ষতির সম্মুখিন হওয়ায় তা কাটিয়ে ওঠা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পড়বে বলে জানান ইট ভাটা মালিকেরা