28.2 C
Dhaka, BD
বুধবার, জুলাই ১৫, ২০২৬

মাগুরার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের আইন-বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওহিদুজ্জামান টিপুু । উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোঃ সালাউদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্লা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সোহরাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ কাজী তারিকুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা,শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা ও স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেলসহ আরোও অনেকে । এছাড়াও অনুষ্ঠানে অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দের সর্বোসম্মতিক্রমে সোহেল রানা জনিকে সভাপতি,সুমন আলীকে সাধারণ সম্পাদক ও ইকবল হোসেনকে সাংগঠনিক নির্বাচন করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয় ।

সাভারে ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাল পুনঃখনন শুরু (ভিডিও)

স্টাফ রিপোর্টার: সাভারে ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভাকুর্তা ও যাদুরচর সরকারী খাল পুনঃখনন মুক্ত শুরু হয়েছে।

সোমবার দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সরকারী খাল পুনঃখনন মুক্ত কাজের উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। দীর্ঘদিন পরেও হলেও খালটি পুনঃখনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসী জানায়,ভাকুর্তা ও যাদুরচর এলাকার ওই খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী সামান্য বৃষ্টিতে নানা দুর্ভোগ সহ জলাবন্ধতায় ভুগছিলেন পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে খালটি আজ থেকে পুনঃখননের কাজ শুরু হলো। দীর্ঘ তিন’শ ফিটের এই খালটি পুনঃখননের কাজ শুরু হওয়ায় খালটির সৌন্দর্য ফিরে আসবে বলে মনে করেন এলাকাবাসী। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন,দেশরত্ম শেখ হাসিনার সরকারের নির্দেশনায় জনস্বার্থে পানির অবাধ প্রবাহ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তেঁতুলঝোড়া ইউনিয়ন। নতুন করে কেউ খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে বলেও জানান তিনি।

খালটি পুনঃখননে এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুরুল আমিন,ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম,তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহ্আলম,ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,ইউপি সদস্য ইয়াকুব আলী পলাশ,সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদসহ আরো অনেকে।

সিংগাইরের ধল্লা ইউনিয়নে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক ।

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা সিংগাইর থানায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ ।

শনিবার (১২ই ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ১১ টার দিকে , গোপন সংবাদের ভিত্তিতে , সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের, লক্ষ্মীপুর এলাকা থেকে হাতেনাতে মাসুদ রানা (৩২) পিতাঃ মৃত আরজান আলী , নামের এক মাদক কারবারিকে আটক করে ধল্লা ফাঁড়িপুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে, ধল্লা ফাঁড়ির ইনচার্জ এস,আই আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ কনস্টেবল জুয়েল, ও কনস্টেবল পিয়াম, মাসুদ রানা নামের এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করতে সক্ষম হই, এ সময় তাহার সাথে থাকা পলিথিনে মোড়ানো ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।স্থানীয়দের অভিযোগ, মাসুদ রানা দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।

এই বিষয়ে সিংগাইর থানার ভার কর্মকর্তা, সফিকুল ইসলাম মোল্লা বলেন, সিংগাইরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী কাউকেই ছাড় দেয়া হবে না , মাদক ব্যবসায়ী, মাসুদ রানা কে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি ।

গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্স  শুভ উদ্বোধন সৌজন্যে ওয়ালটন গ্রুপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বিপি এম জেলা ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন।

তিনি বলেছেন অনেক দিনের স্বপ্ন ছিল একটি ট্রাফিক পুলিশ বক্স হবে। শুধু পুলিশের জন্য নয় বিপদগ্রস্ত ও পথচারীদের প্রয়োজনে কাজে আসবে এই ট্রাফিক পুলিশ বক্স।

শনিবার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জেলা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসপি সফিউল্লাহ বলেন, গাজীপুরের চন্দ্রা এলাকাটি অত্যান্ত ব্যাস্ত একটি স্থান, দিন রাত এখানে মানুষের আনাগুনা থাকে। ব্যাস্ততম এ স্থানে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে জেলা ট্রাফিক পুলিশ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ওয়াল্টন গ্রুপের হস্তক্ষেপে স্বপ্নটা আজ সার্থক হয়েছে।

চন্দ্রা এলাকায় আমাদের একটি আধুনিক ট্রাফিক বক্স হয়েছে। এটি আমাদের জন্য অত্যান্ত আনন্দের। আমরা আশা করব এই ট্রাফিক পুলিশ বক্সটি যেন সকলের কাজে আসে।

এসময় উপস্থিত ছিলেন,  ওয়াল্টন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক মহসীন আলী মোল্লা, গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি নন্দিতা, গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার ফারজানা আফরুজ জেমি, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী এডিশনাল এসপি ছানোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্ট্র শাহাব উদ্দিন, কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান, জেলা টি আই প্রশাসন খাইরুল হাসান সরকার , জেলা ট্রাফিক টি আই কাওছারী আলম,জেলা ট্রাফিক সার্জেন্ট  মকবুল হোসেন,গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন , সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাভারে এক নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে – হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার: সাভারে সীমা আক্তার নামের এক নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সবুজ নামের এক হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাতে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায়,গত বছরের ২৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে সীমা আক্তার নামের ওই নারীকে গলা টিপে ও শ^াসরোধ করে হত্যা করে সবুজ নামের এক যুবক। এঘটনায় ১ ডিসেম্বর নিহত সীমার বাবা শহিদ মিয়া সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে কর্ণপাড়া এলাকা থেকে হত্যাকারী সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এসময় হত্যাকারীর কাজ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়। হত্যাকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী।

কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নৌকার প্রার্থী আজিবুর রহমান  বিজয়ী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ৫ নং শ্রিফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আজিবুর রহমান।

নয়জন চেয়ারম্যান পদপ্রার্থীকে হারিয়ে ৫ হাজার ৯০০ ভোটে বিজয়ী হন নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ আজিবুর রহমান।

অন্যদের মধ্যে টেলিফোন মার্কার (স্বতন্ত্র) কামরুল হাসান আমজাদ পেয়েছেন ১ হাজার ৩২২ ভোট, মোটরসাইকেল মার্কার (স্বতন্ত্র) ফরহাদ হোসেন পেয়েছেন ২ হাজার ৩৪৫ ভোট, টেবিল ফ্যান মার্কার (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পেয়েছেন ৫৯৫ ভোট, আনারস মার্কার (স্বতন্ত্র) প্রার্থী সোহেল রানা পেয়েছেন ১ হাজার ৬১০ ভোট, অটোরিকশা মার্কার (স্বতন্ত্র) প্রার্থী সজীব হোসেন ১৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা মার্কার সোহেল হোসেন ৭১ ভোট, চশমা মার্কার (স্বতন্ত্র) প্রার্থী রতন কুমার সাহা ১ হাজার ৪৮ ভোট ও ঢোল মার্কার (স্বতন্ত্র) প্রার্থী রাজীব সাহা ৮ ভোট পেয়েছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ. এম শামসুজ্জামান ভোটের ফলাফল নিশ্চিত করেছেন।

জঙ্গলে ফিরে গেলো ঠাকুরগাঁওয়ে জীবিত উদ্বারকৃত রেড কুরাল কুকরি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রাম থেকে রেড কোরাল কুকরি সাপটি জীবিত উদ্ধারের পর জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ শিংড়া বনে (শালবন) সাপটি ছেড়ে দেয় জেলা বনবিভাগ।

ঠাকুরগাঁও বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বনবিভাগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বালিয়া গ্রামের স্থানীয় জয়নাল হোসেন নামের এক ব্যক্তি জালের ফাঁদ পেতে রেড কোরাল কুকরি সাপটি ধরেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। আজ দুপুরে জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে। বনে অবমুক্ত করার সময় সাপটি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর ইসলাম।

এর আগেও এ জেলায় একটি মৃত রেড কোরাল সাপ পাওয়া গিয়েছিল। কোদালের কোপে ওই সাপটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল । তবে এই প্রথম জীবিত অবস্থায় রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করলো বনবিভাগ।

শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক-সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী আর নেই

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:
মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের অধীনে ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃতু্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনি, আতœীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

মোল্যা নবুয়ত আলী ছাত্রজীবনে তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৩ নং শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুÐ, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি হুমাউনুর রশীদ মুুহিত, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মাগুরা ও শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা প্রশাসকের গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঠাকুরগাঁওয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘর পেল ১১ অসহায় পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ১১টি অসহায় পরিবারকে সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর জমিসহ ১ টি কে ঘর দেয়া হয়েছে। গতকাল বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিমানবন্দর এলাকার পস্তমপুর গ্রামে ওইসব উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রতিটি পরিবারকে ১ দশমিক ৫ শতক জমি ইতোমধ্যে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। ঘরগুলোতে দুটি বেডরুম, একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। ঘরগুলোর পাশেই ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে।

ঘর পেয়ে খুশি আবদুল্লাহ বলেন, আমরা রেলের জমিতে বসবাস করতাম। এই কষ্টের বিষয়টি আমরা সমাজকর্মী জুয়েল ভাইকে জানাই। তিনি আমাদের এই ঘরের ব্যবস্থা করে দিলেন। এখন আর কারও জমিতে থাকতে হবে না। আমাদের এখন নিজের জমি আর ঘর হলো। যারা আমাদের ঘর করে দিলেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক।

উপকারভোগী আমিনা খাতুন বলেন, আমাদের থাকার কোনো জায়গা ছিল না। আমাদের এ রকম টাকা-পয়সা নেই যে আমরা জমি কিনে ঘরবাড়ি করব। আমরা রেলের জায়গায় থাকতাম। আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাদের ঘরের ব্যবস্থা করে দিল। আমরা এখন ভালোভাবে বসবাস করতে পারব। ইবাদত বন্দেগি করতে পারব। যারা ঘর করে দিয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল করুক।

ঘর পেয়ে খায়রুল ইসলাম বলেন, আমি ২০০৭ সাল থেকে ভাড়া বাসায় থাকতাম। জমি কিনে ঘর করার কোনো সামর্থ্য নেই আমার। বাসা ভাড়া পরিশোধ করা নিয়ে প্রতি মাসে অনেক কষ্ট করা লাগতো। অবশেষে প্রতিমাসে ভাড়া দেওয়ার অবসান হলো। আমরা জমিসহ ঘর পেয়ে অনেক খুশি ও আনন্দিত। যারা এ কাজে সম্পৃক্ত আছেন, তাদের আল্লাহ ভালো করুন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বরত প্রতিনিধি আক্তার আহমেদ জুয়েল বলেন, আজকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হল। যাদের কোনো জমি নেই, বাসা ভাড়া নিয়ে থাকেন, মূলত তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা কয়েকজন মিলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে ১১টি পরিবারের জন্য জমিসহ ঘর তৈরি করে দেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের সহযোগিতা করা আমাদের কর্তব্য। মানুষের মধ্যে সেই মানুষটিই উত্তম যিনি মানুষ ও মানবতার কাজ করেন।

মানবতার জন্য ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য।

মাগুরার শ্রীপুরে ৩ গ্রামে দফায় দফায় সংঘর্ষ ৪০ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চর-গোয়ালপাড়া ও সাহেবপাড়া ও বাগবাড়িয়া গ্রামে বুধবার দিনব্যাপি সামাজিক দলাদলি ও সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জয়-পরাজয়কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মÐলের বাড়ি-ঘরসহ তার সমর্থকদের কমপক্ষে ৪০ টি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের পরাজিত মেম্বারপ্রাথী মন্নু মন্ডল ও তার সহযোগী সিরাজ মন্ডল -এর সমর্থকেরা একজোট হয়ে এই হামলা চালিয়েছে। বেলা ১টার দিকে সিরাজ মন্ডল এবং মন্নু মন্ড নেতৃত্ব দিয়ে তাঁর সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়ে ব্যাপক ভাঙচুর করে ।

তিনি আক্ষেপ আরোও বলেন, ৩৭ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকায় গÐগোল চান না অথচ বিএনপি’র লোকজন আওয়ামী লীগের ঘাড়ে ভর করে একজোট হয়ে তাঁর লোকজনের বাড়ি-ঘর ভাংচুর করে। ক্ষতিগ্রস্থরা হলেন, ইরান বিশ্বাস, মাহবুব মন্ডল, হাবিব মÐল, সুলতান বিশ্বাস, আমিরুল, আউয়াল, নবজেল, সোহেল, রুবেল, মাহমুদ বিশ্বাস, মহাবুব, রুবেল, উজির শেখ, আমিরুল শেখ, সাইদুল শেখ, আসাদুল শেখ, সুলতানসহ ৪০ জন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা বারোটার দিকে বদিয়ার মন্ডলের প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেন শ্রীপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সাহেবপাড়া যাওয়ার পথে গোয়ালপাড়া কবরস্থান নামক এলাকায় পৌঁছালে সেখানে বদিয়ার মÐলের সমর্থকেরা তাকে কুপিয়ে মারাত্বক আহত করে। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ সময় এলাকায় কোনো পুরুষ লোকের দেখা না মিললেও শুধুমাত্র মহিলারাই তাদের বাড়ি-ঘর পাহাড়া দিচ্ছে। তবে এলাকায় চরম উত্তেজনা থাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ আপডেট...