24 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

মরহুম আলহাজ্ব মজিবুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী উনিয়নের পাঁচবার নির্বাচিত মেম্বার মরহুম আলহাজ্ব মজিবুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (৮নভেম্বর) তার নিজ বাস ভবন গোয়ালবাথান পৌরসভার ৩ নং ওয়ার্ডে পারিবারিক উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন আলহাজ কাউসার মন্ডল, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল।

সময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মান্নান শরীফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব রহমান বাবুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ,মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সিকদার , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালী,  উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হাসনা হেনা, পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ নেতাকর্মীরা।

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হুমায়ুন কবির,  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ৭ নভেম্বর প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষাণ-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, কৃষাণ-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান আ’লীগ সরকারকে কৃষি ও কৃষক বান্ধব বলে উল্লেখ করে তাদেরকে দেয়া বীজ ও সারের যথাযথ

বিতরণ কর্মসূচির সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে (৭ই নভেম্বর) সাহেব বাজার এলাকয় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম।

আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মেহেরুন ইসলাম মুরাদ বকসী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সেলী, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এস আলী হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান, স্বেচ্ছাসেবক দলের নেতা ইশরাক আহমেদ অর্ণব বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আবু ইসহাক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঘুষ বাণিজ্যের অভিযোগে সাভারের সাব-রেজিষ্টারের বিরুদ্ধে দলিল লেখকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি : সাভারের সাব রেজিস্টার আবু তাহের মোঃ মোস্তফার বিরুদ্ধে কমিশন দলিলের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়, দলিল দাখিল দেয়ার সময় অতিরিক্ত টাকা গ্রহনসহ ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তভোগী দলিল লেখকেরা রবিবার দুপুরে সাভার সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এসময় ভুক্তভোগীদের মোবাইলফোনে ধারন করা প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকরা বিষয়টি জানার জন্য সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে হাজির হন।

ভুক্তভোগী দলিল লেখক আশরাফ হোসেন জানান, সাভার রেজিস্ট্রি অফিসে আমরা কোন কমিশন দলিল করতে গেলে সরকারী ফিসের অতিরিক্ত কয়েকগুন টাকা সাব-রেজিস্টারকে দিতে হয়। এছাড়া দলিল প্রতি সরকারী ফিসের চেয়েও অতিরিক্ত টাকা দেয়ায়সহ বিভিন্ন কারনে উৎকোচ প্রদান করতে হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা তাদের অনৈতিক প্রস্তাবে সমর্থন দিয়ে আসলেও বর্তমানে জমির কেনবেচাঁ কমে যাওয়ায় এবং দিন দিন তাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সকল দলিল লেখকরা এসব ঘুষ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছি। অবিলম্বে ঘুষ বাণিজ্য বন্ধ করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচী হাতে নিতে বাধ্য হবো।

সাভার দলিল লেখক কল্যান সমিতির সাধারন সাধারন সম্পাদক মোহাম্মদ আলীম বলেন, আমাদের দলিল লেখকদের কিছু সমস্যার কারনে আমরা একত্রতি হয়ে বিষয়টি সাব-রেজিস্টারকে জানিয়েছি। তিনি এক সপ্তাহ সময় চেয়েছেন। এর মধ্যে সবকিছু ঠিক না হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টি অবহিত করবো।

ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাব-রেজিস্টার আবু তাহের মোঃ মোস্তফা বলেন, আমরা বিরুদ্ধে তুলা অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। প্রতিটি দলিলের ফিস পে অর্ডারের মাধ্যমে জমা হয়ে থাকে। দলিল লেখকদের কোন সমস্যা থাকতেই পারে। আপনি সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে কথা বলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাভার রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদেরকে জিম্মি করে সরকারী ফিসের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে সাব-রেজিস্টার ও দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে। এর আগে দুর্নীতির বিষয়ে তথ্য প্রমান পেয়ে দুদক সাবেক একজন সাব রেজিস্টারসহ কয়েজন দলিল লেখকের বিরুদ্ধে জরিমানা ধার্য করেন।

সেই জরিমানার টাকাও পরবর্তীতে দলিল প্রতি নির্দিষ্ট হারে সাধারন দলিল লেখকদের কাছ থেকে আদায় করা হয়।

সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন সমর (ভিডিও)

স্টাফ রিপোর্টার: সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়ার-নৌকা মার্কার জনো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে এই পথ সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় জনো ও পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম সমর , এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল । এছাড়াও উক্ত জনো ও পথসভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইন মোল্লা, তেঁতুলঝোড়া বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ, হকার্স লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

তফসিল ঘোষিত অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সিংগাইর উপজেলার মোট ১১টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে আ’লীগের ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কৃত

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি আকবর আলী মাস্টার, নেকমরদ ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মাস্টা ও উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক লেহেম্বা ইউনিয়নের রওশন আলী এই ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

এই সাথে ধর্মগড় যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান রয়েল ও একই ইউনিয়নের শ্রমিক লীগ নেতা তাহের আলীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা আ’লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বহিষ্কারের চিঠি গতকাল ৪ নভেম্বর উপজেলা আ’লীগ কমিটির কাছে আসে। ঐদিন রাতেই উপজেলা আ’লীগ এক সাধারণ সভায় বহিষ্কারের বিষয়টি অবহিতকরণসহ প্রত্যেককে চিঠি পাঠায়।

এ বিষয়ে জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশের

আলোকে ৩ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং সহযোগী সংগঠনের অপর ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন এ চিঠি প্রাপ্তির তথ্যটি নিশ্চিত করেন।

জাতীয় স্মৃতিসৌধে গণ অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

সাভার প্রতিনিধি : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ। আজ শুক্রবার(৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় পরিষদ।

শ্রদ্ধা নিবেদন করে সারা দেশে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর। রেজা-নুরের নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেয়। তারা আসার আগে থেকেই নাদিম হাসান ও আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে অবস্থান নেয় ঢাকা জেলা উত্তরের ছাত্র অধিকার পরিষদ,যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া বলেন,মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি।স্বাধীনতার ৫০ বছরেও জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই দল। জনগণের দৈনন্দিন জীবন যাতে আরও সহজ, নিরাপদ এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, এ জন্য আমরা কাজ করব।

তিনি আরও বলেন, ৪৭ থেকে ৫২,৭১,৯০ সহ এ জাতির বিভিন্ন সংকট থেকে উত্তরণে তরুণরাই অগ্রণী ভূমিকা রেখেছিলো।গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বর্তমানেও তরুণ প্রজন্ম সেই ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমান সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা আইয়ুব খানের চেয়েও খারাপভাবে মানুষের উপর অত্যাচার করছে।

ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা মুক্তিযুদ্ধের চেতনার সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিকে বাংলাদেশ রাষ্ট্রকে গড়ে তুলতে পারিনি,এটা আমাদের দুভার্গ্য। বর্তমান বিনা ভোটের সরকার ভোটাধিকার হরণ করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে। যা মুক্তিযুদ্ধের মূল্যবোধের পরিপন্থী।তাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বির্নিমান ও গণ মানুষের অধিকার রক্ষার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে। ত্যাগ ছাড়া কোন কিছু অর্জন করা যায় না,ইতিহাস রচিত হয় না। গণতন্ত্র ও ভোটাধিকারসহ জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

এ সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর বলেন, ‘জনগণের প্রতি জনবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধতা নেই বলেই এভাবে ২/৩ টাকা নয়, হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। গত ৬ মাসে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গত ৫০ বছরে বাড়েনি। এভাবে দেশ চলতে পারে না, এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের উপর আরো খড়গ নেমে আসবে।’

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর।

কালিয়াকৈরে লাঠিপেটা করে যুবক হত্যা

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকার রজব আলীর পুত্র আব্দুল হামিদ (৪৫) নামক এক যুবক কে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা পদ্মপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাঁশ কাটতে যায় আব্দুল হামিদ । এ সময় প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক, মিনহাজ হোসেন, আল আমিন, হান্নান মিয়া,আক্কেল আলীসহ আরো ৮/৯ জন তাকে বাশ কাটতে বাধা দেয়। জমির মালিকানা দাবী করে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে হামিদ কে একা পেয়ে প্রতিপক্ষরা এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে় আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেযে় পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেন।

নিহতের ভাই আরিফ হোসেন জানান, আমার ভাই হামিদকে বাঁশ কাটার ঘটনায় আমাদের প্রতিপক্ষরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা আসামিদের দৃষ্টান্ন্ত মুলক শাস্তি চাই।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাণীশংকৈলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ” মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” – এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৪ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় পৌর শহরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এক উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই স্টেশন অফিসার নাছিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহেরুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজামাল আলী।

এ ছাড়াও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা কার্যক্রমের বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরেন।

পরে এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পাড়া- মহল­াহ, হাটবাজার, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

সিংগাইরের জামির্তা ইউনিয়নে নৌকার মাঝি আব্দুল হালিম রাজুর নির্বাচনী কর্মীসভায়-অ্যাড:গোলাম মহিউদ্দিন (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা পরিষদের জামির্তা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি আব্দুল হালিম রাজুর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর)বিকেলে সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের, পানিশাইল সামছুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা টি অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড:গোলাম মহিউদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিংগাইর উপজেলা পরিষদের মেয়র ,আবু নাঈম মোঃ বাসার । শহিদুর রহমান শহিদ(সাবেক ভি.পি) ও যুগ্ন-সাধারণ সম্পাদক,সিংগাইর উপজেলা আওয়ামী লীগ । মোঃ সাইদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামী লীগ , ওবায়দুল হক সাংগঠনিক সম্পাদক, সিংগাইর উপজেলা আওয়ামীলীগ। সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার । এছাড়া উপস্থিত ছিলো সিংগাইর উপজেলা ও জামির্তা ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ,কৃষক লীগ , আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামির্তা ইউনিয়নের ভোটারগণ ।

এ সময় বক্তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলকে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে আগামী ১১ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে আহ্বান জানান ।

এ সময় বক্তারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপক্ষের প্রার্থীর সমালোচনা করে বলেন, নৌকার বিপক্ষে কেউ থাকলে তিনি আওয়ামী লীগ বলে কখনোই দাবি করতে পারেন না, এছাড়াও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বক্তারা ।

সর্বশেষ আপডেট...