26.9 C
Dhaka, BD
শনিবার, জুলাই ১৮, ২০২৬

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঠাকুরগাঁওয়ে কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আসাদুল্লাহ (২২) নামে কথিত এক বখাটে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানা তদন্ত করে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করে।

স্কুল ছাত্রীর পিতা গত বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগ তদন্ত করে মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৪, তাং-১৪/১০/২১।

বখাটে আসাদুল্লাহ (২২) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মৃত এহ্সান আলীর ছেলে।

ছাত্রীকে উত্যক্ত করার কারণে এর আগেও আসাদুল্লাহকে কয়েকবার সতর্ক করা হয়েছে। আসাদুল্লাহ নিজেকে স্থানীয় সাংবাদিক হিসেবে সকলকে পরিচয় দেয় ও এই পরিচয়ের আড়ালে অপকর্ম করে বেড়ায় এমন অভিযোগ এলাকাবাসীর।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ই অক্টোবর মঙ্গলবার স্কুল ছাত্রী সকালে বাসা হতে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে যাওয়ার জন্য রাওনা দেয়। পথিমধ্যে আসাদুল্লাহ স্কুল ছাত্রীর সাথে কথা বলার জন্য রাস্তা আটকায়। এসময় স্কুল ছাত্রী থামতে না চাইলে আসাদুল্লাহ তার ব্যাগ ও হাঁত ধরে টানাটানি করে ও শারিরিক যৌন হয়রানী করে। পরে কোনভাবে স্কুল ছাত্রী পালিয়ে গিয়ে বাসায় তার বাবাকে বিষয়গুলো জানায়।

পরে স্কুল ছাত্রীর পিতা স্কুল কতৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে কথা বলে আসাদুল্লাহকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মেয়ের পিতা বলেন, আমার মেয়ের গানের গলা অনেক সুন্দর। সে তার ভবিষৎ সুন্দর করার জন্য পড়ালেখা করতেছে। সেখানে বখাটে কথিত সাংবাদিক পরিচয়ধারী আসাদুল্লাহ আমার মেয়ের ভবিষৎ নষ্ট করার জন্য এসব করতেছে। এর আগেও আসাদুল্লাহ কে সতর্ক করা হয়েছে।

কিন্তু সে নাকি সাংবাদিক, তার কেও কিছু করতে পারবে না এমন ধমক দেখায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, থানায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে ধরার চেষ্টা চলতেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

সিংগাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন এ পাবজি খেলার আইডিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে খুন হলো রাজু (১৩) নামের এক কিশোর।

ভিকটিম নিহত রাজু উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের মোসলেম মিস্ত্রী ওরফে মোছার ছেলে।

খুনের প্রধান অভিযুক্ত আসামি একই এলাকার রাজু কোরাইশীর ছেলে আলিফকে (১৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম মোল্যা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিসার ইনচার্জ, মোঃ শফিকুল ইসলাম মোল্লা স্থানীয়দের বলেন, পাবজি খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নেয় আলিফ। পরে তাকে কৌশলে নিলাম্বরপট্রি এলাকার রুপারচর বাজারের কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতর নিয়ে যায় এবং মুখে শার্ট ডুকিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায় রাজুকে মৃত ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে।
কাশবনের ভেতর থেকে গোঙ্গানির শব্দ পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে রাজুর মৃত্য হয়।

মৃত্যর খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তর বাড়ি ঘেরাও করে। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা আওয়ামী লীগ এর নের্তৃত্ববৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সহয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত আলিফকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রস্তুতি চলছে।

ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টর: ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা ওমরাহ হজে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

শনিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড ওমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।

একইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ যেসব এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী বহন করে তাদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। নতুন এই নির্দেশনা আগামী ১৭ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেটকারের সম্পূর্ণ সিট ব্যবহার করতে পারবেন। তবে হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ ২ জনের অবস্থান বলবৎ থাকবে। আগে যাত্রীরা বাস ও গাড়ির ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতেন।

ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ জায়গায় মাস্ক পরতে হবে।

মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

ওমরাহ, নামাজ, জিয়ারতের জন্য আগের মতোই ওমরাহ কোম্পানি থেকে তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না।

মাগুরায় নির্বাচনী সংহিসতায় নিহত ৪, আহত ২০

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্ততঃ ২০ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে- রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদরের জগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর নজরুর ইসলাম ও সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বর প্রার্থী ঘোষণা করা হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষের উপর ধারোলো অস্ত্র লাঠিশোঠা নিয়ে হামলা চালায় এ হামলায় পাল্টা হামলায় ঘটনা স্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তিরতদের মধ্যে একাধিক ব্যাক্তির অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ।

আশুলিয়ায় অ্যালায়ান্স নিট কম্পোজিট লিমিটেডে আগুন,সংবাদ সংগ্রহে বাধা

স্টাফ রিপোর্টারঃআশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার অ্যালায়ান্স নিট কম্পোজিট লিমিটেড নামের একটি ফেব্রিক্স তৈরীর ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহঃস্প্রতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফ্যাক্টরির এক শ্রমিক জানান, দুপুরে লান্স শেষ করে তারা পুনরায় কাজে যোগ দেন। এ সময় হঠাৎ করে ফেব্রিক্সের গোডাউনের মাঝে আগুনে শিখা দেখতে পায় এক শ্রমিক।

পড়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত শ্রমিকদের সহযোগিতায় ফেব্রিক্স বাহিরে বের করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হলে তাদের লাঞ্চিত করেন কারখানাটির একজন উচ্চ কর্মকর্তা ও সিকিউরিটি সাইফুল ইসলাম।

উল্লেখ্য, উক্ত অগ্নিকাণ্ডে অ্যালায়ান্স নিট কম্পোজিট লিমিটেডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমে কোন সাক্ষাৎকার দিতে রাজি হয়নি।

রাণীশংকৈলে ৩৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হুমায়ুন কবির রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রাম থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৩৯ পিস ইয়াবাসহ সামসুল হক ফুচু (৪০)ও দবিরুল ইসলাম (৩০) নামে দু’ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ অক্টোবর রাত ১২:৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এস আই বদিউজ্জামান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই দু’জনকে তাদের বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করেন । এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৭০০( ২ হাজার ৭ শত) টাকাও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সামসুল গন্ডগ্রামের গ্রামের মৃত দিদার আলীর এবং দবিরুল একই গ্রামের সমিরউদ্দিনের ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে ১৪ অক্টোবর সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) ১০তলা বিশিষ্ট দুটি আবাসিক হলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

এনামুল ইসলামঃ ইসলামী বিশ্ববিদ্যালয় উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধীত” শীর্ষক প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য ১০ তলা ১০০০ সিট বিশিষ্ট দুটি আবাসিক হলের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ, এম.পি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। দেশের এমন কোন অংশ নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগে নাই। পাশাপাশি দেশের মেগা প্রকল্পের কাজগুলো দ্রুত শেষের পথে। বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে মাথা উচু করে দাড়িয়েছে। আর এটি সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় বলিষ্ঠ নেতৃত্বে ও সুশাসনের কারনে। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতাই বিশ্বাস করে না তারা দেশের উন্নয়ন নিয়ে অযথা ভিত্তিহীন সমালোচনা করে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধরু সেই বিখ্যাত উক্তি সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। আর এই সোনার মানূষ গড়তে পারে একমাত্র শিক্ষক। তাই বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন, আমরা রক্ত ও জীবন দিয়ে কিনেছি এই বাংলা। তাই দেশকে উন্নয়নের চরম শিখরে পৌছানোর জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমি এতদিন শূণ্য বাগানে মালির কাজ করছিলাম। আস্তে আস্তে শূণ্য বাগানে ফল-ফুল ধরতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন আগামী দুই বছরের মধ্যে বিশ^বিদ্যালয়ের মেগা প্রকল্পের কাজগুলো শেষ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এর আগে ক্যাম্পাসে এসে প্রথমেই কুষ্টিয়া-৩ আসনের এম.পি এবং কুষ্টিয়া উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেণ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেণ অনুষ্ঠানের সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত উন্নয়নের একটি সংক্ষিপ্ত ভিজ্যুয়াল ট্যুর প্রদর্শন করা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী(ভারঃ) মুন্সী শহীদ উদ্দিন মোঃ তারেক ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) এইচ.এম আলী হাসান।

এছাড়া বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান জননেতা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফকে। এরপর দুটি আবাসিক হলের ভিত্তি প্রস্তর ও ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন জননেতা জননেতা মাহবুবউল আলম হানিফ, এম.পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্ট্রার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদরের ইউ.এন.ও সাধন কুমার বিশ্বাস, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারঃ) এ.কে. আজাদ লাবলু, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাস জোহা, সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমানসহ বিশ^বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কমচারীবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতাকর্মীরা। আলোচনা সভা অনুঠানটি পরিচালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান।

মাগুরার শ্রীপুরের গড়াই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুরের গড়াই নদীতে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ।

শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীতে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । শ্রীপুর আন্তঃইউনিয়ন নৌকাবাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে ।

আয়োজক কমিটির সভাপতি, নাকোল ইউপি চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফাজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রতিযোগিতায় খুলনা,কুষ্টিয়া,রাজবাড়ী,নড়াইল ও মাগুরার মোট ৮ টি নৌকা অংশ নেয় । প্রতিযোগিতায় অংশ নেয়া জলপরি নৌকা ১ম, লালন শাহ ২য় এবং ৩য় স্থান অধিকার করে আতিক হাসানের নৌকা।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

নৌকাবাইচ উপলক্ষে গড়াই নদীর সেতুর দু’প্রান্তে বসেছিল গ্রামীণ মেলা এবং নদীর দুই পাড়ে ভীড় জমেছিল হাজার হাজার নর-নারীর মিলন মেলা ।

সিঙ্গারের জামির্তা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা (ভিডিও)

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার জামির্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নৌকার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করলেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম রাজু ।

মঙ্গলবার বিকেলে শোভাযাত্রাটি জামির্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে, এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত আব্দুল হালিম রাজু ।

এ সময় প্রায় তিনশ মোটরসাইকেল এই শোভাযাত্রায় অংশ নেয় । এসময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা পরিষদের মেয়র , আবু নাঈম বাসার, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং স্থানীয় সর্বস্তরের জনগণসহ প্রায় এক হাজার লোক অংশ নেয়।

শোভাযাত্রায় আব্দুল হালিম রাজু বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানো সহ, এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আসন্ন ইউপি নির্বাচনে ভোট চাইলেন তিনি ।

এসময় তিনি দাবি করে বলেন, ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবেন এমনটাই প্রত্যাশা।’

সাভারে আওয়ামী লীগের কমী সভা অনুষ্ঠিত (ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে আওয়ামী লীগের কমী সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারের লাজ পল্লী কনভেনশন সেন্টারে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের এই কমী  সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কমী সভায় হাজী মোঃ আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মঞ্জুরুল আলম রাজিব ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  ফখরুল আলম সমর।

এসময় সাভার উপজেলা ও তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকাল নেতা কমী সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ আপডেট...