22 C
Dhaka, BD
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি
স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে ।

কর্মসূচির মধ্যে ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয় । সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, মসজিদ মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন । বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রঈস উজ্জামান ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক হুমায়ুন-উর- রশীদ মুহিত, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ।

ধামরাইয়ে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে সড়কে সাইড দেয়া নিয়ে তর্কাতর্কির জেরে আল আমিন (২৬) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মার্চ) বেলা দুপুরে ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালক আল আমিন ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।

ঘাতক মাহফুজ ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়াড়ীপাড়া এলাকার ফচির ছেলে। সে পেশায় পশু চিকিৎসক।

পুলিশ জানায়, নিহত আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়াড়ীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়। পরবর্তীতে সকাল সাড়ে এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডিআইজি হাবিবুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনায় হেমায়েতপুর সুপার মার্কেটে পথযাত্রী মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত(ভিডিও)

বিপ্লব,সাভারঃ ডিআইজি হাবিবুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনায় হেমায়েতপুর সুপার মার্কেটে পথযাত্রী মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার জুম্মা নামাজের শেষে সাভারের হেমায়েতপুর সুপার মার্কেট সংলগ্ন পথযাত্রী মসজিদে ডিআইজি হাবিবুর রহমানের মুক্তি লাভের জন্য মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ।

এসময় শত শত মুসল্লিগণ পবিত্র জুম্মার নামাজ শেষে ডিআইজি হাবিবুর রহমানে রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল শেষে দোয়া করেন ।

গত মঙ্গলবার (২৩ মার্চ) করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে হাবিবুর রহমানের। এরপর তিনি ভর্তি রয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানা যায় ।হাবিবুর রহমান ১৭ তম বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন , সবশেষ তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে রয়েছেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অবদান রয়েছে পুলিশের ঢাকা রেঞ্জের এই উপ-মহাপরিদর্শকের। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ নামে বইও লিখেছেন হাবিবুর রহমান। উক্ত মিলাদ ও দোয়ার আয়োজনে ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা জনাব মোঃ আব্দুর রহমান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মোঃ আলতাফ হোসেন, মোঃ শাহিন , জুলহাস সহ মার্কেটের সকল মুসল্লিগণ ।

কটিয়াদীতে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে নাম নেই একাত্তরের গণহত্যার শিকার অনেক শহীদের

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার আড়িয়াল খাঁ নদীর তীর সংলগ্ন বধ্যভূমিতে স্থাপতি স্মৃতিস্তম্ভে নাম নেই একাত্তরের গণহত্যার শিকার অনেক শহীদের।

এতে তরুণ প্রজন্ম গণহত্যা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছেনা। তাই স্থানীয় জনগন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোকজন বাদ পড়া নাম অন্তর্ভুক্তির আবেদন করে আসছে।

১৯৭১ সালের পাকহানাদার বাহিনী হাতে পৌরসভাধীন যারা শহীদ হয়েছেন তার মধ্যে মাত্র ৭ জনের নাম স্মৃতিস্তম্ভে লেখা হয়েছে।বাদ পড়েছেন অনেকে।তারা হলেন- বিদ্যাসুন্দর দাস(৭০)ও তার ছেলে সঞ্জিত দাস(১৫),সুরেশ চন্দ্র নাথ (৪০),অশ্বিনী মিস্ত্রী (৩৫),মিহির লাল রায় (৪৩),ক্ষেত্রমোহন ঘোষ (৬০) ও বিনোদ রায় (৩০)। স্বাধীনতার ৫০ বছরেও আনুষ্ঠানিক কোন স্বীকৃতি না পাওয়াই ও বধ্যভূমিতে নাম অন্তর্ভূক্ত না হওয়াই শহীদ পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শহীদ বিদ্যাসুন্দর দাসের ছেলে দিলীপ কুমার দাস(৬৮)বলেন,স্বাধীনতাযুদ্ধে বাবা ও ছোট ভাইকে পাকহানাদার বাহিনী নিমর্মভাবে হত্যা করেছে।বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সরকার ক্ষমতায় আছে।তাই স্বীকৃতি স্বরূপ সরকারের কাছে স্মৃতিস্তম্ভে বাদ পড়া শহীদের নাম অন্তর্ভূক্তের আবেদন করছি।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার তুলসী কান্তি রাউত বলেন,বাদ পড়া শহীদের নাম স্মৃতিস্তম্ভে লেখার জন্য বেশ কয়েকবার উপজেলা প্রশাসনকে বলেছি। দ্রæততম সময়ের মধ্যে বাদ পড়া শহীদের নাম অন্তর্ভূক্ত করার দাবি জানাচ্ছি।

কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন,বিষয়টি সম্পর্কে আমি অবগত,এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।

রানীশংকৈলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

হুমায়ুন কবির প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২৫ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেন নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের উদ্যোগে এদিন সকালে রাণীশংকৈল মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে এ ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে ডাইবেটিস নির্ণয় কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে।

উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী। উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ ছাড়াও এলাকার সামাজিক – রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ডায়াবেটিকস পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পালন করেন।

এ কার্যক্রমে প্রায় শতাধিক নারী পুরুষের ডাইবেটিস পরীক্ষা নিরীক্ষা করা হয়।

করোনায় আক্রান্ত হলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান সুস্থতা কামনায় দোয়া ।

বিপ্লব,সাভারঃ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ ২৪ মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের এসপি (ক্রাইম এ্যানারাইসিস এন্ড সিপিএল) আক্তার হোসেন ।

বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।তিনি বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি পুলিশ সদর দফতরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন। বাংলাদেশ পুলিশের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিক্রমে পুলিশ সদর দফতরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সাভার বেদে পল্লির জীবন বদলে দেওয়া, হিজড়া সমাজকে আলোর পথে আনাসহ বেশ কয়েকটি সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেছেন।

তাহার সুস্থতা কামনায় আজ বাদ মাগরিব হেমায়েতপুর সুপার মার্কেটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

আল্লাহর কাছে তাহার সুস্থ্যতা কামনা করছি।

রাণীশংকৈল পৌর সভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিষ্কার পরিছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে ।

বুধবার ২৪ (মার্চ) সকালে পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় ।

এ সময় স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

এ ছাড়াও এ অভিযানে অংশগ্রণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির , উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব বসাকসহ দলীয় নেতাকর্মি, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে পৌর মেয়র বলেন আজ থেকে পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।

ইবিতে গণহত্যা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ।

আমিনুল ইসলাম, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) প্রশাসন করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

কর্মসূচীর অংশ হিসাবে ২৫ মার্চ দিবাগত রাতে কুরআনখানি ও বিশেষ মোনাজাত ও গণহত্যা দিবসকে স্মরণ করে রাত ৯টায় ক্যাম্পাসে আলো নিভিয়ে ১ মিনিটের জন্য প্রতীকী বøাক আউট কর্মসূচি পালন করা হবে।

এছাড়া দিবাগত রাতে ১৯৭৫ এর ১৫ আগষ্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে বীরঙ্গনাসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ এশা কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৬ মার্চ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মু. আতাউর রহমান।

একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে পতাকা উত্তোলন করবেন। এছাড়া শহীদ স্মৃতিসৌধেও জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

এর পর পর্যায়ক্রমে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন অনুষদ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হল, বিভিন্ন সমিতি-পরিষদ-ফোরাম এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রশাসন ভবনের তৃতীয় তলায় সম্মেলন-কক্ষে মুক্তিযুদ্ধ কর্ণারগুলোর জন্য বই প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীদের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বই প্রদান এবং পুরস্কার বিতরণ করবেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন করা হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় রবীন্দ্র-নজরুল কলাভবনের গ্যালারী হলরুমে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পুত্র-কন্যাদের অংশগ্রহণে তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে : ক্যাটাগরি ‘কথ ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত, বিষয়বস্তু ‘গ্রামবাংলাথ; ক্যাটাগরি ‘খথ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়বস্তু ‘মুক্তিযুদ্ধ বিষয়কথ এবং ক্যাটাগরি ‘গথ ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়বস্তু ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশথ।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত উপর্যুক্ত কর্মসূচিতে করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বাজায় রেখে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট- বীজ ও সার বিতরণ শুরু

কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মঙ্গলবার (২৩ মার্চ) বিনামূল্য কৃষকদের মাঝে চলতি মৌসুমে আবাদের জন্য পাট-বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

পাট সম্প্রসারণ ও বাস্তবায়নকারি অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে
বলে জানা গেছে।

এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বরে
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারসহ কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

উদ্বোধনীতে ১১ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া,৩ কেজি পটাশ ও ৩ কেজি টিএসপি সার দেয়া হয়েছে ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে এবার উপজেলায় মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে পাট বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে ।

মাগুরার শ্রীপুরে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে  সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা প্রতিযোগিতা

আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধি: মজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রা প্রতিযোগিতা শুরু হয়েছে ।

এ অনুষ্ঠান ২০ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানটির শুভউদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন অনুষ্ঠানটির শুভউদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা  ভাইচ চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।

উপজেলার সেরা ৬টি যাত্রাদল শ্রীপুর আলোর দিশারী নাট্যদল গোষ্ঠি, খামারপাড়া অন্তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠি, সারথী কল্যাণ ফাউন্ডেশন, করন্দি নবজাগরণ যাত্রা সংঘ, বেলেঘাটা পঞ্চপল্লী স্মৃতি সংঘ ও উপজেলা প্রশাসন নাট্যদল পর্যায়ক্রমে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে ।

এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সন্ধ্যায় বিশেষ আকর্ষণ জি-বাংলার সা-রে-গা-মা-পা’র সেরা কণ্ঠ নোবেল গান গাইবেন।

সর্বশেষ আপডেট...