মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) : বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব থেকে শুরু করে চলমান প্রাকৃতিক দুর্যোগে ধামরাই উপজেলা ছাত্রলীগ মানবতার সেবায় সবার আগে সবসময় অসহায় মানুষের পাশে নিরন্তর সেবাপ্রদান করে চলেছেন।
ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাদ্দেছ হোসেন ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম এর নির্দেশে ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে যাদবপুর ইউনিয়নে গরুগ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রি বিতরন করা হয়েছে।
যে কোন প্রাকৃতিক দুর্যোগে ধামরাই উপজেলা ছাত্রলীগ মানবতার সেবায় সবার আগে সবসময় অসহায় মানুষের পাশে নিরন্তর সেবাপ্রদান করে চলেছেন।
সোমবার (২০শে জুলাই) সারাদিন ব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করো যাদবপুর ইউনিয়ন গরুগ্রাম বন্যা কবলিত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান হাবিব খান।
এ’সময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তমাল হোসেন, কুল্লা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আসাদ , পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিকসহ ধামরাই উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলারবাউকাঠি গ্রামের এক অসহায় ঋষি ( মুচি) পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘ দিন ধরে লোলুপ দৃষ্টিতে পড়া এ পরিবারটির একটুরো মাথাগোঁজার ঠাঁই মাত্র ৩ কাঠা জমিই ইয়াবা উদ্ধারের কারণ বলে অসহায় সংখ্যালঘু পরিবারটির দাবী।
ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, ২০/০৭/২০২০ইং তারিখ সোমবার দুপুরের দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের রবীন দাসের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রবীন দাসের (৪৫) ঘরের সামনের বারান্দার আড়ায় লুকানো অবস্থায় ১১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবীন দাসকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রবীন দাসের ছোট বোন সবিতা দাস (৩০) দির্গদিন থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের বারান্দায় ফুটপাতে বসে মুচির কাজ করে ভাইয়ের সংসারের জীবিকায় সহায়তা করে আসছেন। তিনি ঝালকাঠি জেলার একমাত্র নারী মুচি।
সবিতা দাস বলেন, আমার ভাই পান-সিগারেটও খায় না। কসাইয়ের কাজ করে সংসার চালায়। আমাদের এই জমিটুকোই কাল। অনেক বছর ধরে এলাকার একটি কুচক্রি মহল এই জমি কিনতে চায়। তারা বিভিন্ন সময় আমাদের বাড়ি ঘর ছাড়তেও হুমকী দিয়ে আসছে। নানা অজুহাতে এলাকার কিছু লোক আমাদের ঘরেও প্রায়ই আসে। তাদের মানা করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে।
ঝালকাঠির জীবন সংগ্রামী এ নারী মুচি সবিতা দাস আরও বলেন, আমরা যদি ইয়াবা বেচতাম তাহলে নারী হয়ে আমাকে ফুটপাতে অন্যের জুতা সেলাই করতে হত না। পৈত্রিক সম্পত্তির মোট ৫ কাঠা জমির ২ কাঠা খালে বিলিন হয়ে গেছে জানিয়ে সবিতা আরও বলেন, এখন তিন কাঠা জমিতে ভাঙা ঘরে আমারা থাকি। ঘরের সামনে আমাদের জমিতেই দোকান ঘর উঠিয়ে অন্যরা ভাড়া আদায় করে খায়। আমরা তাতেও বাঁধা দিতে সাহস পাইনা।
এখন শেষ সম্বল জমিটুকো গ্রাস করতে এই ইয়াবা উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলে দাবী করেন সবিতা।
এব্যপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, এ পরিবারটি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে সেটা তদন্তে বেড়িয়ে আসবে। পুলিশ সঠিক তদন্ত করবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, সদর উপজেলার এ অসহায় পরিবারটি বংশ পরমপরায় ওই গ্রামে বসবাস করে আসছে। বরীন দাসের বাবা প্রয়াত সতিষ দাস পেশায় একজন মুচি ছিলেন। তার কাছে শেখা মুচির কাজ করেই সবিতার জীবিকা চলে। আর ভাই রবীন কসাইয়ের কাজ করেন। বরীন ছড়াও সংসারে তার স্ত্রী, প্রতিবন্ধী শিশু ছেলে এবং তিন বোনকে নিয়ে চরম দরিদ্রতার মাজে বসবাস করে আসসেন।
এ আর আহমেদ হোসাইন,দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি ঃ করোনায় মারা গেলেন, বিএনপি নেতা আব্দুল আউয়াল খান(৫৫)। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা কলেজ’র সাবেক জিএস, কেন্দ্রীয় মৎস জীবী দলের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ছিলেন।
করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে বেশ কিছুদিন হাসপাতালে সয্যাসায়ী থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। সোমবার বেলা ২টায় ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে দেবীদ্বারে শোকের ছায়া নেমে আসে। তিনি একজন সচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার কাশারী খোলা। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১কণ্যা সন্তান রেখে গেছেন।
আব্দুল আউয়াল খান’র ছোট ভাই আব্দুল মবিন খান জানান, তার ভাইকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার করোনা নমুনা পরীক্ষা পজেটিভ আসে। তার শ্বাস কষ্ট বেড়ে গেলে মুগতাতে আইসিইউ বেড না পাওয়াতে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসিওলেশনে ছিলেন ৪/৫দিন।
বিএনপি নেতা আব্দুল আউয়াল খান’র মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় কমিটি ছাড়াও গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা ৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী। বিএনপি হংকং শাখার সভাপতি এ,এফ, এম তারেক মূন্সী, বিএনপি কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম সহ জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তিবর্গ।
সোমবার বাদ ইশা নিজ গ্রাম কাশারিখোলায় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সোমবার (২০ জুলাই) দুপুুর ২টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী কে আটক করেন র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
আটককৃত(১) নয়ন (২৬)লালপুর উপজেলার গৌরীপুর এলাকার আব্দুুস সাত্তারের ছেলে!(২) সিয়াম ইসলাম(৩০) বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র্যাব-৫এর অভিযানিক দল গোপাল পুর রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ পিচ ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-ঢাকার ধামরাইয়ে মসজিদের উন্নয়নের হিসেব চাওয়ায় এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারধর করে রক্তাক্তের ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা বাদী হয়ে ধামরাই থানায় দশ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।
সোমবার (২০ জুলাই) সকালে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন উপজেলার চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এর আগে রাতে চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের ইউনুছ আলী ছেলে রাজিব (২৬), একই এলাকার সোনা মিয়ার ছেলে আনোয়ার (২৩) ও দুলু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন আলী (২৫)।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুন্ধিতারা জামে মসজিদের ভিতরে জুম্মার নামাজ শেষে আলোচনায় বসেন তারা। এসময় মসজিদের উন্নয়নের হিসাব চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মসজিদ কমিটির সেক্রেটারির ভাই হাসান ও তার স্বজনরা। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায় তাকে হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন হাসান, কালা, সোনা মিয়া, আনোয়ার, হোসেন ও রুবেলসহ ৯-১০জন। এতে বাঁধা দিলে তার স্কুল শিক্ষক ছেলে লিটন ও রাশেদুলকে মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া জানান, মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিপ্লব,সাভার ঃ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভারে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে একটি সেমাই কারখানাসহ দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি কারখানাকে নগদ চার লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজী মোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় অভিযান পরিচালনা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।
র্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্য কর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে আজ ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।
এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে সেমাই তৈরির অভিযোগে কারখানাটির মালিক ইমরান হোসেনকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারদন্ড প্রদান করেন।
সেই সাথে কারখানাটি থেকে চার’শ লিটার পোড়া তৈল,বেশ কয়েক কেজি সেমাই,ডালডা সহ নানা উপকরণ জব্দ করেন র্যাব। সেই সাথে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে কারখানার মালিককে সেমাই তৈরির নির্দেশ দেওয়া হয়। এদিকে কারখানাটিতে সেমাই তৈরির সময় শ্রমিকদের করোনা ভাইরাসের কারণে কোন স্বাস্থ্য সুরক্ষা দেখা যায়নি। কারখানাটির মেঝ সাঁতসেধে ও সেমাই তৈরির সময় ময়দা দিয়ে ইদুরের দৌড়া দৌড়ি দেখা গেছে।
অন্যদিকে সাভারের নামাবাজারের কাজীমোকমাপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিমকিসহ নানা ফুড জাতীয় আইডেম তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো রেবা রানী কারখানার মালিক দুলাল সাহা ।
পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে আজ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। কারখানাটির মালিক দুলাল সাহা নিমকি,চানাচুর,ডালভাজাসহ পাঁচটি আইডেম তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। ইতি মধ্যে এইসব মুখরোচক খাবার খেয়ে শিশুসহ নানা মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে র্যাব।
এছাড়া কারখানাটিতে যেখানে খাবার তৈরি করা হতো সেখানে দেখা গিয়েছে ভেড়ার দল। সেই ভেড়ার বিষ্টা মিশে যাচ্ছে খাবারে। এসময় র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই কারখানার মালিক দুলাল সাহাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
এলাকাবাসীর অভিযোগ প্রতিটি ঈদের আগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাবার তৈরি করে বাজারে বিক্রি করে আসছে। যা খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়েছে।এলাকাবাসী অবিলম্বে এই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিনুর রহমান বলেন, অসাধু ব্যক্তিরা নোংরা পরিবেশে কেউ খাবার তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে।
বিশেষজ্ঞরা বলছে কাপড়ের রঙ দিয়ে তৈরি করা সেমাই ও নিমকিসহ ফুড জাতীয় খাবার খেলে মানুষের ক্যান্সারসহ নানা রোগ হতে পারে। অভিযানে এসময় র্যাব ৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সময় ডেস্ক ঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৮ জন । এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৬৮ জন।
সোমবার (২০ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৬১ হাজার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হলো।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।
ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
বিপ্লব,সাভার ঃ দেশে করোনা ভাইরাসের ভয়াভহ প্রকোপ থাকা সত্বেও সাভারে তৈরি পোশাক কারখানা গুলোতে গাদা-গাদি করে প্রবেশ করছেন শ্রমিকরা।
নিরাপদ দূরত্ব বজায় রাখা তো দূরের কথা এক সাথে হাতে হাত ধরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে।
এদিকে কোন গার্মেন্টস কারখানায় জীবানু নাশক স্প্রে থাকলেও অনেক গার্মেন্টস তা নেই। তাই জীবনের ঝুকি নিয়েই প্রতিদিন কারখানায় কাজে যোগ দিচ্ছেন কয়েক লক্ষ শ্রমিক।
এছাড়া গাড়িতেও তারা গাদা-গাদি করে উঠছে ও নামছে। অপরদিকে সাভারে আশঙ্কা জনক হাড়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা । আক্রান্তদের বেশীর ভাগেই গার্মেন্টস শ্রমিক। জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নিরাপদ দূরত্ব বজায় না রাখায় করোনার আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।
সরেজমিনে পোশাক কারখানা গুলোতে পরিদর্শনে দেখা যায় নিরাপদ দূরত্ব মানছে না শ্রমিকরা। শ্রমিকদের দাবি তারা শুধু যানেন সকাশে কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিলে তাদেও চাকুরী হাড়াতে হবে। তাই তারা নিরাপদ দূরত্ব কি জিনিস তা বোঝেন না।
কারখানার মালিকদের দাবি নিরাপদ দূরত্ব বজায় রেখেই তারা পোশাক কারখানা গুলোতে শ্রমিকদের কাজে নিচ্ছেন।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে শহরের বনবেলঘরিয়া এলাকার ওই ইলেকট্রিক কারখানার মালিক এসএম আব্দুল মান্নানকে এই জরিমানা করা হয়।
সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলার সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জিআর কেবলকে ভোক্তা অধিকারের ৫০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনএসআই এডি জাহাঙ্গীর আলম সদর থানার পুলিশের একটি দল।
এর আগে রবিবার সকালে ওই নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার কারখানার সন্ধান পায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)।সেই অনুযায়ী এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক তার তৈরির মেশিন জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘরিয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর নামে নকল ও নিম্ন মানের ইলেকট্রিক তার তৈরি করে বাজারজাত করে আসছিল।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মুজিব বর্ষ উপলক্ষে ১ হাজার বৃক্ষ চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
১৯/০৭/২০২০ইং তারিখ রোববার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যলয়ের সবুজ চত্তরে বাহিনীর ইউনিয়ন পর্যায়ের সদস্যদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।
এসময় সহকারী জেলা কমান্ডন্ট মো. জাহিদুল ইসলাম, নলছিটি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত সহ আনসারের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেতা ও সদস্যদের মাঝে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, আমলকি, নিম ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।
ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে আনসার ভি ডি পির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপন কর্মসুচি পালন করছি।