18 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

নতুন নৌবাহিনীর প্রধান কুমিল্লা দেবীদ্বারের সন্তান অভিনন্দনে ফেইসবুকে ভাইরাল

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলার কৃতি সন্তান উপজেলার ছোটনা গ্রামের অব: সেনা সদস্য মৃত: আফজাল হোসেন’র পুত্র মোহাম্মদ শাহীন ইকবাল (মিলন)। তিনি রিয়ার অ্যাডমিরাল থেকে পদোন্নতি পেয়ে ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হওয়ার মধ্য দিয়ে
নৌবাহিনীর প্রধান হন।

তিনি ৫ ভাই বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে তৃতীয়।
তার বড় ভাই অব: কর্নেল জাফর ইকবাল, ছোটভাই খোকন মেরিন ইঞ্জিনিয়ার, মেঝো ভাই শামিম আহাম্মদ একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা।

গত সাত মাস ধরে তিনি সহকারী নৌ বাহিনীর প্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
১৮ জুলাই ২০২০ই তারিখ বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল ওয়েব সাইটের নোটিশ বোর্ড বলা হয়েছে বর্তমান নৌ বাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই অপরাহ্ন ও নৌবাহিনীর চাকুরি থেকে অবসর প্রদান হলে তার স্থলাভিত্তিক হবেন মোহাম্মদ শাহীন ইকবাল।

নতুন নৌবাহিনীর প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল’র প্রজ্ঞাপন জারি হলে তার জন্মস্থান কুমিল্লা-৪ দেবীদ্বারের নির্বাচিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এক প্রেস নোটে নৌবাহীনির প্রধানকে অভিনন্দন জানান।

ওই দিকে এই খবর ফালাও করে ইলেকট্রনিক,প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে মহা আনন্দে আনন্দিত কুমিল্লাবাসী আনন্দিত নতুন নিয়োগ পাপ্তি নৌবাহিনীর প্রধান শাহীন ইকবাল’র দেবীদ্বার উপজেলাবাসী।
আল্লাহর কাছে শুক্রীয়াসহ, অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায়, ফেইসবুকে পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে ভাইরাল হচ্ছে ওই মহাজনের।
দৈনিক কুমিল্লার কন্ঠের সম্পাদক ও প্রকাশ kamal Uddin”র আইডিতে পোস্ট করা পেইজে Mahabub islam কমেন্টস করে বলেন- ” আমরা বলি সব সময় কুমিল্লা এগোলে, এগোবে বাংলাদেশ। ” প্রবীণ সাংবাদিক A B M Atiqur Rahaman এর আইডিতে Hafaz Mawlana Jalal Uddin Romi বলেন- ” আমাদের কুমিল্লার গর্ব। ” দৈনিক আমাদের দেবিদ্বার পত্রিকার আইডিতে মোঃ বিল্লাল হোসেন বলেন ” শুভ কামনা রইলো। ” Md Jahangir Hosen এর আইডিত সাগর চৌধুরী উত্তম বলেন- ” জয় বাংলা।”

ওই গুনীজন দীর্ঘ দিন বেঁচে থাকুক দেশ ও জাতির উন্নয়নে এমনটি কামনা করছেন দেশবাসী ও তার জন্ম স্থান দেবীদ্বার উপজেলাবাসী।

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ১৯ জুলাই রবিবার দুপুরে ডোবার পানিতে পড়ে হাসান আলী (৩) নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান পৌরশহরের দঃ সন্ধ্যারই হাজীপাড়া গ্রামের ইসমাইল হোসেন ছেলে।

পারিবারিক ও পুলিশ সুত্রমতে আজ দুপুর আনুমানিক ১২টায় হাসান ও হোসেন দুই জমজ ভাইকে বাড়িতে রেখে তাদের মা বাবা কাজে ব্যস্ত ছিল।

হঠাৎ হাসানকে খুঁজে না পাওয়া গেলে, তাঁর মা ও নানী বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পিছনের ডোবার পানিতে দুপুর দেড়টায় হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকস হাসানকে মৃত বলে ঘোষনা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেের আবাসিক মেডিক্যাল অফিসার ডঃ ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান আলী বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থ পরিদর্শন করেছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত এবং পারিবারের কোন অভিযোগ নেই। মৃতের পরিবার লাশ বিনা ময়না তদন্তের অনুমতির জন্য সংশ্লিষ্ট কাউন্সিলর ও মেয়র বরাবরে আবেদন করেছে অনুমতি সাপেক্ষে দাফন সম্পন্ন কাজ হবে।

তালতলীতে আনসার ও ভিডিপি সদস্যদের গাছের চারা বিতরণ

মৃধা শাহীন শাইরাজ ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায় “মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ১৯ জুলাই রবিবার আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর পালন করে।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লার সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছিল দূরত্ব বজায় রেখে আলোচনা সভা এবং আনুষ্ঠানিক ভাবে সদস্যগণের মধ্যে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ মাসুম বিল্লহ্, সাংবাদিক মৃধা শাহীন শাইরাজ ইউনিয়ন দলপতি দলপতি/দলনেত্রী ও কমান্ডার গন ।

“নাটোরের লালপুরে ৩৭০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক”

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃ রাজশাহী র‍্যাব-৫ সিপিসি-২ (নাটোর) লালপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইয়াকুব খামারুর ছেলে আকাশ হোসেন বাদশা (৩১) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পরিচালক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে সিপিসি-২, নাটোর র‍্যাব ক্যাম্পের একটি অপারেশনা দল নাটোর লালপুরের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আকাশ হোসেন বাদশা নামে এক মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

সেসময় ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি মেমোরী কার্ড জব্দ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে ওই মাদক ব্যবসায়ী আকাশ হোসেন বাদশা।

মাদক সংরক্ষণ ও বহন করায় বাদশার বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইউপি সদস্যের

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ লালপুর উপজেলার ২নং ইশ্বরদী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গত ৩ বছর ধরে সম্মানি ভাতা ও ৩ মাস ধরে সরকারি ভাতা দেননি ইউপি চেয়ারম্যান।

এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ভুক্তভূগী ওই ইউপি সদস্য। অভিযোগ সূত্রে জানা যায়,লালপুর উপজেলার ২নং ইশ্বরদী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মজনুর মণ্ডলকে ইউনিযন পরিষদের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখেছেন ইউনিযন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়।

তাছাড়া বিগত ৩ বছরে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য সম্মানি ও গত ৩ মাসের সরকারি ভাতাও দেয়া হয়নি। এ ব্যাপারে চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুন্দরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতিকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি,স্বেচ্ছাচারিতা, দলীয় শৃংখলা বিরোধী কাজের অভিযোগে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শমেস উদ্দিন বাবুকে অব্যাহতি প্রদান করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ’র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জাবেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন শমেস উদ্দিন বাবু একজন ক্ষমতা লিপ্সু ব্যক্তি। দলের ভিতরে অনুপ্রবেশকারীর নামান্তর। ধূর্ত চরিত্রের এই ব্যক্তি সভাপতি পদে আসিন হয়েই নানান অপকর্মে জড়িয়ে পড়েন। একের পর এক তাঁর দুর্নীতির মাত্রা বাড়তে থাকে। এছাড়া তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করে পদ-পদবী ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় রাজনীতিতে দলকে করেছেন প্রশ্নবিদ্ধ ও গণবিচ্ছন্ন। তিনি গড়ে তোলেন একটি অসাধু নিকৃষ্ট চক্র। যাদের কাজ মানুষকে বেকায়দায় ফেলে আর্থিক সুবিধা বাগিয়ে নেয়া।

বিশেষ করে সমাজের হত-দরিদ্র শ্রেণির লোকদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়া তাঁর নিত্য নৈমিত্তিক কাজ। তাকে তাগাদা দিয়ে এসব কাজ থেকে ফেরানো যায়নি। সংবাদ সম্মেলনে জাবেদ আরো বলেন, এমতাবস্থায় গত ১৪ জুলাই/২০২০ বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হিসেবে সিনিয়র সহ-সভাপতির নির্দেশক্রমে ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী সভা আহ্বান করা হয়। সভায় ৬০ জন সদস্যর মধ্যে পাঁচজন সদস্য মৃত্যবরণ করায় বাকি ৫৫ জন সদস্যের মধ্যে ৪৪ জনের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সভাপতি শমেস উদ্দিন বাবুকে ইউনিয়ন আ.লীগের যাবতীয় কর্মকা- থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া সাংগঠনিক বিধান অনুযায়ী জোষ্ঠ সহসভাপতি আব্দুল খালেক গাফলাদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক গাফলাদার, সহসভাপতি মমতাজ উদ্দিন, সহসভাপতি পরেশ চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমএ আউয়াল কবির, প্রচার সম্পাদক শাহ আলম ভুইয়াঁ, ৯ নং ওয়ার্ড সভাপতি আব্দুল করিম ইজারাদার, ৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক বিরেন্দ্র নাথ গঙ্গা প্রমূখ।

সুন্দরগঞ্জে ভাতা প্রাপ্তদের মাঝে বই বিতরণ

এনামুল হক ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৯-২০ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ২৮৫ জনের মাঝে বই বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতাপ্রাপ্তদের মাঝে বই বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ, ইউপি সদস্য রিয়াজুল হক, জবেদ আলী, আবুল কালাম, রিয়াজুল হক ভুট্টু, লাবলু প্রামাণিক, সানোয়ার হোসেন বাবু, ফারুক মিয়া, নূর মোহাম্মদ মিন্টু, সাহিদা বেগম, ইউপি সচিব আলতাফ হোসেন প্রমূখ।

সাভারের এভার লাস্টিং হিউমান রাইটস এর সেচ্ছাসেবকদের উদ্যেগে মাক্স বিতরন (ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারে মাক্স বিতরন ও ডেঙ্গু সচেতনতামুলক আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাভারের কমলাপুর বাজারে এভার লাস্টিং হিউমান রাইটস এর সেচ্ছাসেবকদের উদ্যেগে মাক্স বিতরন ও ডেঙ্গু সচেতনতামুলক আলোচনাসভার আয়োজন করেন । এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের সিভিল সার্জন ডাঃ সায়েমুল হুদা উপস্তিত হয়ে এ মাক্স বিতরন করেন। পরে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে এবং ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিষয়ক নানাবিধ পরামর্শ সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন

এসময় এভার লাস্টিং হিউমান রাইটস এর চেয়ারম্যান মোঃ রবিউল আলম, মহাসচিব মোঃ খলিলুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম সহ অনেকে উপস্তিত ছিলেন।

পুলিশ পরিচয়ে প্রতারক গ্রেফতার ।

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃ রাজশাহী থেকে একদল পর্যটক অদ্য ১৭-০৭-২০২০ খ্রি. পাটুল যাওয়ার পথে নাটোর থানাধীন দিঘাপতিয়া গনভবণের সামনে পৌঁছিলে মোঃ শাহিন আলম (৩৫), পিতা-মৃত সমসের আলী @ গোলাম হোসেন, সাং-উলিপুর আমহাটি, থানা ও জেলা-নাটোরসহ অজ্ঞাতনামা ৪/৫ জন প্রতারক নিজেদেরকে পর্যটকদের কাছে পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যাগে ইয়াবা ট্যাবলেট দেওয়ার চেষ্টা করলে শাহিনকে ধৃত করা হয়।

এ সংক্রান্তে নাটোর থানার মামলা নং-৫৯, তারিখ-১৭-০৭-২০২০ খ্রি., ধারা-৩৪১/১৭০/৩২৩ পেনাল কোড রুজু করা হয়েছে।

মামলা রুজুর পর নাটোর থানা পুলিশ, ডিএসবি এবং ডিবি কর্তৃক এ ঘটনার সাথে জড়িত প্রতারক ১। মোঃ শাহাদৎ হোসেন (৩০) এবং ২। মোঃ রুবেল পাটোয়ারী (৩২) দ্বয়কে গ্রেফতার করেন। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

লালপুরে গৃহবধূকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ইংরেজের পুত্র জাব্বারে স্ত্রী স্মৃতি’ কে মারপিট করে হত্যা শেষে পুকুরে ফেলে দিয়েছে এই মর্মে স্ত্রীর স্বজনরা ও স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ( ১৭ জুলাই) দুপুরে লালপুরের মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে মৃত এলাহী বক্সের পুকুরে একটি লাশ ভেসে উঠে। এ সময় স্থানীয় লোকজন লাশটি জাব্বারের স্ত্রী স্মৃতি’র (২০) বলে নিশ্চিত করে।
স্থানীয়রা আরো জানায়, মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলু আলীর মেয়ে স্মৃতির সাথে ইংরেজের পুত্র জাব্বারের (৩০) বিয়ে হয়। তাদের ঘরে ১ কন্যা সন্তান রয়েছে বলেও জানান।

জাব্বার পরকীয়ায় জড়িয়ে পড়লে মাঝে মধ্যে তাদের দ্বন্দ্ব হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে কলহের জেরে স্মৃতিকে মারপিট করে হত্যা করে পুকুরে ফেলে দেয় স্বামী জব্বার। শুক্রবার দুপুরে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের দেহে মারধরের চিহ্নের পাশাপাশি তার সামনের দাত ভাঙ্গা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, লাশের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে, তদন্তের জন্য উদ্ধার শেষে মর্গে পাঠানো হচ্ছে। স্বামী পলাতক রয়েছে, তাকে আটকের জন্য জোর চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ ।

সর্বশেষ আপডেট...