সাবেক সংসদ সদস্য বলেন, জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আওতায় সমগ্র জেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে নিম ও তাল গাছের চারা
ধামরাই থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেপ্তার।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাই থানার নিয়মিত অভিযানের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ১১ জন চিহ্নিত আসামী গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি অপারেশন মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া লুৎফরের বাড়ি হইতে ৪ জন মাদক ব্যাবসায়ী আটক করা হয়। ওই চারজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১২৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ৩,৭৬,৫০০ শত টাকা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটকৃতরা হলো,১. সোহরাব হোসেন (৩৮) ২. জুসহাস উদ্দিন (৩৫) ৩. লুৎফর রহমান (৪০) ৪. রিপন আলী (৩২)।
একই রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানান, পুলিশের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃতরা হলোঃ ১. সঞ্চয় মনিদাস, ২. মিলন, ৩. বাবু, ৪. ফজলু মিয়া, ৫. গোলাম মোস্তফা, ৬. রিজন, ৭. মন্টু মিয়া।
ধামরাই থানা অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, এস আই খায়ের, এসআই বিএম জনি, এসআই খায়রুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এসআই রিপন, এএসআই কায়ছারসহ পুলিশের ফোর্স প্রমুখ।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।
শার্শায় পুলিশের অভিযান ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: মাদক ব্যবসায়ী পলাতক
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।গত রবিবার(১২ই জুলাই) সন্ধ্যায় এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অগ্রভূলোট বাজারে অভিযান চালালে অগ্রভূলোট গ্রামের মৃত ইমাম সরদার এর ছেলে একাধিক মামলার আসামী মফিজুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে এএসআই রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক একাধিক মাদক মামলার আসামী মফিজুর রহমান এর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
পলাতক মাদক ব্যবসায়ী মফিজুর রহমার এর বিরুদ্ধে পূর্বের মামলা সমূহ শার্শা থানার মামলা নাম্বার ১ তারিখ ২/২/১৯ ধারা ৩৬(১)এর ১৪(খ)/৩৬(১) এর ১০(ক) ৪৭ বোতল ফেন্সিডিল ১০ পিস ইয়াবা,শার্শা থানার মামলা নাম্বার ১৪ তারিখ ১৩/৬/১৯ – ১০০ গ্রাম গাঁজা,শার্শা থানার মামলা নাম্বার ১৩ তারিখ ১০/১২/১৮ – ১০৯০(এক হাজার নব্বই) পিস ইয়াবা ও বেনাপোল পোর্ট থানার মামলা নাম্বার ২ তারিখ ১/১/১৯ – ৬০০(ছয়শত) পিস ইয়াবার মামলা রয়েছে।
কুমিল্লায় নবজাতক শিশুকে হাসপাতালে রেখে বাবা-মা উধাও চিকিৎসা দায় ভার নেন জেলা পুলিশ সুপার
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :কুমিল্লায় টাকার অভাবে নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে উধাও বাবা ও মা। ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
হাসপাতালের চিকিৎসা বাবদ টাকার অভাবে নবজাতক শিশুকে ফেলে বাবা- মা পালিয়ে গেছেন এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম’র নজরে পড়লে রোববার বিকালে নগরীর ঝাউতলা এলাকায় অবস্থিত মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে গিয়ে ওই নবজাতকের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম।
রবিবার (১২ জুলাই) বিকালে নগরীর ঝাউতলা এলাকার ‘কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল’ কর্তৃপক্ষ এসব তথ্য জানান।
জানা যায়, গত ৫ জুলাই দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের হতদরিদ্র মিজানুর রহমান ও শিরীন আক্তার দম্পতির ঘরে জমজ দুটি শিশুর জন্ম হয়। জন্মের পর-পরই একটি শিশু মারা যায় এবং অপর মেয়ে শিশুটির জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে চিকিৎসক ওই শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে শিশুর মা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড্ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম চৌধুরী বলেন, ‘শিশুর বাবা মিজানুর রহমান ৫ জুলাই রাতে শিশুটিকে এই হাসপাতালে এনে ভর্তি করান। এরপর থেকে তিনি উধাও হয়ে যান। হাসপাতালে ভর্তির সময় একটি মোবাইল নম্বর দেওয়া হয়ে ছিল। কিন্তু ওই নম্বরটি কখনো বন্ধ থাকে, আবার কখনো খোলা থাকলেও কেউ রিসিভ করে না। পরে শিশুর বাবাকে খুঁজে না পেলেও মায়ের সন্ধান পেয়ে শিশুর শারীরিক অবস্থার বিষয়ে জানাই।
পরে ৮ জুলাই শিশুর মা হাসপাতালে আসেন। কিন্তু শিশুটিকে নেওয়ার মতো আর্থিক অবস্থা নেই বলে তিনি জানান।
৭ দিনে এ শিশুর চিকিৎসার ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।পরে জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ওই শিশুর দায়িত্ব নিয়ে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানান জন্মের সময় শিশুটির ওজন ছিল সাড়ে ৭শ গ্রাম।
এদিকে খরচ বহনের খবর পেয়ে শিশুর বাবা-মা ও স্বজনরা রবিবার (১২ জুলাই) দুপুরে হাসপাতালে ছুটে আসেন। নবজাতকের বাবা মিজানুর রহমান জানান, ‘আমি গরীব মানুষ। তাই টাকা না থাকায় শিশুটিকে নেওয়ার জন্য হাসপাতালে আসিনি, লজ্জায় পালিয়ে ছিলাম। এসপি স্যার খরচের দায়িত্ব নেওয়ায় আমরা আনন্দিত। স্যারের জন্য আমরা দোয়া করি।’
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত উদার হয়ে শিশুর চিকিৎসা দিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। মানুষ হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে আমি শিশুটির দায়িত্ব নিয়েছি।
সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা(ভিডিও)
বিপ্লব,সাভার ঃ বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার সকাল থেকেই কারখানার সামনে প্রায় চার হাজার শ্রমিক অবস্থান নেয়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে পুলিশের জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




































