সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এক প্রতিবন্ধী শিশুকে ইভটিজিং করার অভিযোগে মোস্তা মিয়া নামে ২ সন্তানের জনক এক নরপশুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার ফতেখাঁ গ্রামের মোজা মিয়ার ছেলে মোস্তা মিয়া (৩২ ) প্রতিবেশী শারীরিক,বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী এক শিশুকে(১২) শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ল্যাট্রিনে টেনে নিয়ে গিয়ে ইভটিজিং করে।
এসময় বোবা ওই শিশুর আউ-আউ শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, পরে রাতে দু’দফায় স্থানীয় কয়েকজন টাউট প্রকৃতির লোক মোস্তা মিয়ার টাকা খেয়ে তার বাড়িতে বসে ঘটনাটি আপোষ-মীমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। ওই রাতেই প্রতিবন্ধীর মা থানায় লিখিত এজাহার দেন। বৃহস্পতিবার থানায় ইভটিজিং ধারায় মামলাটি রেকর্ড করা হয়।
থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের একটি খাল থেকে ফারজানা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
০৯/০৭/২০২০ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় খালে তার মৃত্যুদেহ ভেসে উঠলে স্থানিয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার সকালে প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হন দশম শ্রেনির ছাত্রি ফারজানা (১৫)। অনেক খোজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
সময় ডেস্ক ঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।
এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।
এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।
১৯৪৩ সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
সাহারা খাতুন ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার মোঃ হানিফ মিয়া ক্ষমাতার দাপটে তার মালিকানা ছয় তলা ভবনে বহুদিন ধরে অবৈধ ভাবে গ্যাস সংডোগ ব্যবহার করে আসছে।
পরে খবর পেয়ে সাভার তিতাস গ্যস কতৃপক্ষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে ভবনের মালিক হানিফ মিয়ার কাছে জান্তে চাইলে তিনি প্রধমে এব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। পরে একপর্যায়ে তিনি বলেন আমার ভবনে বারটি ডাবল চুলার অনুমোদন রয়েছে , এ ছারাও দুই তিনটা বারতি সংযোগ থাকতে পারে এই মুহুর্তে আমি সঠিক ভাবে মনে করতে পারছিনা। তবে এ ব্যাপারে আপনি গ্যাস অফিসে যোগাযোগ করে।
এব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, ওই ভবনে হানিফ মিয়ার নামে দুটি ডাবল চুলার অনুমোদন রয়েছে । এছারাও তিনি অবৈধ ভাবে আরো ১৪টি সংযোগ ব্যবহার করে আসছে। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ভবনটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, কোম্পানির নিতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে নিতিমালা ২০১৪ অনুযায়ী অবৈধ সংযোগকারী হানিফ মিয়াকে জরিমানা করা হবে। নিয়ম অনুযায়ী জরিমানার টাকা পরিশোধ করে যদি নতুন সংযোগের ব্যাপারে আবেদন করেন সে ক্ষেত্রে তার বৈধ দুটি সংযোগ চালু করা হবে। তর্বে সর্ত থাকবে সে অবৈধ সংযোগ ব্যবহার করতে পারবেনা বলে জানান তিনি।
এঘটনায় পরে ভবনের মালিক হানিফ মিয়ার কাছে পুনরায় জান্তে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, তার দুটি ডাবল চুলার অনুমোদন ছিলো, বাকিগুলো সে অবৈধ ভাবে ব্যাবহার করে আসছিলো ।
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :”এগিয়ে আসছে করোনা জয়ী পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন জাগ্রত মানবতায়
দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।”
এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনে সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত পুলিশ সদস্য যারা করোনা যোদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ন সুস্থ হয়ে নিজ স্বেচ্ছায় মানবতার পাশে দাড়াতে প্লাজমায় ডোনেট দানে এগিয়ে আসছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে।
ওই মহৎ উদ্যোগকে হৃদয়ে গ্রহন করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২৭ জন প্লাজমায় ডোনেট দানকারী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। করোনা মোকাবেলায় শুরু থেকে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে যাচ্ছেন জেলার ওই পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম।
ওই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ তানভীর সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মোহাম্মদ নাজমুল হাসান, নবনিয়োগযুক্ত এডিসনাল (এসপি) শাহরিয়া মোহাম্মদ নিয়াজ প্রমুখ।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের পটল এলাকা থেকে স্বর্ণ চোরাকারবারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গেল রাতে ধামরাইয়ের পটল এলাকা থেকে তাদের আটক করে ধামরাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের বারসহ মোট ২৫ ভরি স্বর্ণাংকার উদ্ধার করা হয়।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) মাছুদুর রহমান জানান, গেল রাতে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম নাইট রাউন্ড টহল ডিউটিকালে ধামরাই বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশের সহযোগীতায় প্রাইভেটকারের চালক ও দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তাদের অপর এক সহযোগী পটল এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে বিদেশ থেকে শুল্ক ফাকি দিয়ে আনা স্বর্ণ আনতে গিয়েছে। পরে পুলিশ বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রুবেলসহ চক্রের আরো এক সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বারসহ মোট ২৫ ভরি স্বর্ণংকার উদ্ধার করা হয়।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের খালেক হাসংকিং মিলের সামানে ৮ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ড্রাইভার গুরুত্বর আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে নেকমরদ থেকে জুনায়েদ পরিবহন ঢাকা মেট্রো-ট ১৪৭৬৯১ নামে একটি ট্রাক রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল অপরদিক থেকে টি এন্ট টি এন্টার প্রাইজ ঢাকা মেট্রো- ট ১৫৬২১১ নামে আরেকটি ট্রাক দ্রুতগতিতে নেকমরদ যাচ্ছিল খালেকের মিলের সামনে একটি ছোটযানকে সাইড দিতে গিয়ে প্রচন্ড জোরে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ বাধেঁ। এতে একজন ড্রাইভাসহ বাকীরা পালিয়ে যায়। কিন্তু টিএন্টটি এন্টার প্রাইজের ড্রাইভার দু’ট্রাকের মধ্যে চাপাপড়ে।
সাথে সাথে রাণীশংকৈল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় সেই ড্রাইভারসহ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সাব ইন্সপেক্ট আহসান হাবিব ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাভার প্রতিনিধি : পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদে জিআর এর উদ্যোগে প্রায় ৫’শ ৭৭ জনের মাঝে এ চাউল বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
চাউল বিতরণে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার সাজ্জাদ হোসেন,আশুলিয়া ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার,আব্দুল খালেক,মোহাম্মদ আলী,ইউপি সচিব আফজাল হোসেনসহ আরো অনেকে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ কালের কন্ঠের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও তরুণ সাংবাদিক শেখ মামুন-উর রশিদ’র শুভ জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।
জয়যাত্রা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝের সার্বিক তত্ত্বাবধানে ও দৈনিক গণমুক্তি’র উপজেলা প্রতিনিধি সুদীপ্ত শামীম’র ব্যবস্থাপনায় তরুণ সাংবাদিকের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বুলু, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি জাহিদ হাসান জীবন, জয়যাত্রা টেলিভিশনের ক্যামেরাপার্সন এলআই রানা, সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক এনামুল হক, দৈনিক বাংলাদেশ আলো’র প্রতিনিধি বিপুল ইসলাম আকাশ প্রমূখ।
শুভাকাঙ্খীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপি ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধানে শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শ্রীপুর কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাজমুল হুদা, মোঃ শাহীন আলম, মোঃ বিপ্লব হোসেন, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্র্র্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শ্রীপুুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকগণ অংশ গ্রহণ করেন।