সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় চাঁদা বাজির অভিযোগে সোহাগ মুন্সী নামের (২৬) এক কথিত যুবলীগের কর্মীকে আটক করেছে পুলিশ।
রাতে আশুলিয়ার বাইপাইলের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সী আশুলিয়া থানা যুবলীগের কর্মী দাবি করলেও আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার তা অস্বীকার করে বলেছেন সোহাগ যুবলীগের কর্মী বা সদস্য নন কোন চাঁদা বাজের যুবলীগে যায়গা নেই বলেও বলেন তিনি। এদিকে আটক কথিত যুবলীগ কর্মী যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও মঈনুল ইসলাম ভুইয়ার সাথে বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলে মানুষকে ভয়ভিতি দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়,চাঁদা বাজির মামলায় রাতে আশুলিয়ার বাইপাইলের একটি এলাকা থেকে সোহাগ মুন্সীকে আটক করা হয়েছে বর্তমানে তিনি আশুলিয়া থানা হেফাজতে রয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়,আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সীর নামে চাঁদা বাজি ধর্ষণসহ নানা অভিযোগে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এত অপকর্মের পরেও সে কিভাবে এলাকায় সন্ত্রাসীত্ব কায়েক করেছে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন।
আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সীর সর্বোচ্চ সাজা দাবি করেছেন এলাকাবাসী। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
তাকে আটকের বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার এস আই সুদীপ কুমার দাস।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সামনে বুধবার সকালে জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শ্রীপুর প্রেস ক্লাব আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, মাগুরার বাণীর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক বিকাশ বাছাড়, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মানববন্ধনের একাত্মতা ঘোষণা করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা জোয়ারদার।
এ বিষয়ে শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল বলেন, জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই ঢাকা থেকেঃ- ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া এলাকায় নিখোঁজের ৩ দিন পর সুফিয়া বেগম (৬৮) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। বুধবার (৮ জুলাই) দুপুরে নিহতের বাড়ির পাশে পরিত্যাক্ত একটি মুরগির খামারের পাশে থেকে লাশটি উদ্ধার করে স্বজনরা।
নিহত সুফিয়া বেগম স্থানীয় মোঃ গিয়াস উদ্দিনের স্ত্রী। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এব্যাপারে, নিহতের পুত্র মোঃ রফিক জানায়, গত ৫ ই জুলাই রাতে এশার নামাজের পর থেকে তার মা সুফিয়া বেগমকে আর দেখতে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো বলেও জানায় সে।
তবে স্থানীয়রা জানায়, চারটি পুত্রসন্তান ও একটি কন্যার জননী হয়েও সন্তানদের কাছ থেকে ভরণ-পোষণ তেমনটি পায়নি নিহত সুফিয়া বেগম।
ধামরাই থানার ওসি (তদন্ত)
কামাল হোসেন, উপ-পরিদর্শক আনোয়ার ও তন্ময় সাহা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারাই সম্মিলিতভাবে মৃত সুফিয়া বেগমের লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
এব্যাপারে মুঠোফোনে ধামরাই থানার উপ-পরিদর্শক তন্ময় সাহা জানান, আমাদের তদন্ত ওসি স্যার সহ ঘটনাস্থলে আমরা ছিলাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মোঃ নাহিদুল ইসলাম(নাহিদ) নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের লালপুরে সরকারি গাছ কর্তনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া নাটোর জেলা পরিষদ সার্ভেয়ার ও তার সঙ্গীদের উপর হামলা করেছে গাছ কর্তনকারীরা।
লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা-গন্ডবিল রাস্তার আট্টিকা গ্রামে গত সোমবার (৬ জুলাই) এ ঘটনা ঘটে। হামলাকারীরা নাটোর জেলা পরিষদ সার্ভেয়ার তন্ময়, জেলা পরিষদ ডাক বাংলো লালপুরের কেয়ারটেকার মুজাহিদ, তদন্ত টিমের ডাকে ঘটনাস্থলে যাওয়া বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হায়দার আলী ও তার সঙ্গী উধনপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে আব্দুস সালামকে বেধড়ক কিল-ঘুষি ও মারপিট করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) লালপুর থানায় হায়দার আলী বাদি হয়ে একটি অভিযোগ করেছেন বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা-গন্ডবিল সড়কের ২টি শিশু ও জাম গাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আট্টিকা গ্রামের আজিজুল আলম মক্কেল মাস্টারের ভাই আব্দুল মান্নান ওরফে মটর গত শুক্রবার (১৯ জুন) দুপুরে গাছ কাটার চেষ্টাকালে খবর পেয়ে লালপুর থানা পুলিশ গাছ দুটির ক্রেতা রুলু কে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এ সময় গাছ দুটির বিক্রেতা আব্দুল মান্নান মটর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গাছের মালিকানা নিষ্পত্তি না হওয়া অবধি গাছ না কাটার শর্তে রুলুকে ছেড়ে দেয় পুলিশ।
এ নিষেধ অমান্য করে গত রোববার (৫ জুলাই) গাছ দুটি কেটে নেন আব্দুল মান্নান মটর। খবর পেয়ে পরের দিন ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ সার্ভেয়ার।কথোপকথোনের এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান আজিজুল আলমের ছেলে আসাদুজ্জামান বাবু জেলা পরিষদ সার্ভেয়ার তন্ময় ও ইউপি সদস্য হায়দার আলীকে মারপিট শুরু করলে বাকী সঙ্গীরা তাদের রক্ষার জন্য এগিয়ে যায়। এ সময় গাছ কর্তনকারী আব্দুল মান্নান মটর, সাবেক চেয়ারম্যান আজিজুল আলম, সাবেক চেয়ারম্যানের ছেলে আব্দুল আলীম, আমিনুল ইসলাম পলাশ, সাবেক চেয়ারম্যানের ভাই মহাসিন আলীর ছেলে মুনজুর রহমান ও জাকির হোসেন মিন্টু তাদের সকলকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। নিজেদের রক্ষার্থে ঘটনাস্থল থেকে সার্ভেয়ার সহ বাকীরা চুপচাপ চলে যান।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পরিষদ সার্ভেয়ার তন্ময় জানান, পুরো ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ তহসিলদার ইউসুফ আলী জানান, রাস্তা পাশ্ববর্তী জমির মালিক গাছটি নিজের জমিতে দাবি করেন। সরকারী সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারন করা দরকার।
এ ব্যাপারে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে নাটোর জেলা পরিষদ প্রধান নির্বাহী খন্দকার ফরহাদ আহমেদের সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরায় করোনা মহামারির ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মাগুরা জেলা শাখা ।
বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করা হয় । এ সময় কর্মসূচীতে লিখিত বক্তব্য পাঠ করেন মাগুরা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি বশিরুল ইসলাম। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী ইউসুফ ও সদস্য মেহেদী হাসান লিপন প্রমুখ ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, করোনা মহামারিতে ৪ মাস ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষকদের সব আয়ের পথ বন্ধ হয়ে গেছে । মাগুরা জেলার ১৫০টি কিন্ডার গার্টেনের প্রায় ১ হাজার ৬শ শিক্ষক বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে । এছাড়া প্রতিষ্ঠানের ভাড়া বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবী জানান তারা । মানববন্ধন কর্মসূচী শেষে এসোসিয়েশন নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ।
সাভার প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করবে মালিকপক্ষ এমন অভিযোগ তুলে কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এঘটনায় ওই কারখানার জিএম আওলাদ হোসেনকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে শ্রমিকরা।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া বাজার এলাকায় লিলি এ্যাপারেলন্স লিমিটেড গার্মেন্টস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়,ওই পোশাক কারখানায় কাজ করেন প্রায় ১৫’শ শ্রমিক। সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা জানতে পারে মালিকপক্ষ নানা অজুহাতে কারখানাটি বন্ধ করবে। পরে শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ করে গেট আটকিয়ে অবস্থান নিয়ে কারখানার জিএম আওলাদ হোসেনকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে কারখানার অন্য কর্মকর্তাদের অবরুদ্ধে করে রাখে। পরে খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কারখানার গেট ভেঙ্গে ফেলে ভিতরে প্রবেশ করে শ্রমিকদের শান্ত করার চেষ্টা। কয়েক দফা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও পুলিশ তা পারেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখনো কারখানার ভিতরে অবস্থান করছে। শ্রমিকদের দাবি এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে মালিকপক্ষ গার্মেন্টস বন্ধ করে দিলে তারা কোথায় যাবে। না খেয়ে মরা ছাড়া তাদের আর কোন উপায় থাকবে না।
শিল্প পুলিশ বলছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান-এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, সিনিয়র শিক্ষক মীর মশিয়ার রহমান, আনন্দমোহন দত্ত, এসএম তৌহিদুর রহমান, শিরিনা খাতুন, নাসরিনা পারভীন, শাহজাহান আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির ৭ দফা দাবিতে তারা উল্লেখ করেন কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষকদের জন্য প্রণোদনা ও সহজ শর্তে ঋণ প্রদান, আপদকালীন সংকট মোকাবেলায় সহযোগিতা প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা, প্রাথমিক শিক্ষার অবদানে কিন্ডারগার্টেনকে গুরুত্ব প্রদান, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন প্রক্রিয়া তরান্বিত করা প্রভৃতি।
তারা করোনাকালীন সময়ে নন এমপিও শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনুরূপভাবে কিন্ডারগার্টেনের শিক্ষকদেরও সহযোগিতা করার অনুরোধ জানান।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান বলেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সকল শ্রেণি-পেশার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তেমনি কিন্ডারগার্টেনের শিক্ষকদের সহযোগিতা করা এখন সময়ের দাবি। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধনে উপজেলার ১৯ টি কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।
সাভার ,প্রতিনিধি ঃ মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলায় সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা ধনিয়া এলাকার আজিজ পাগলার ছেলে।
পুলিশ জানায়,গতকাল রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলায় গোপন সংবাদের ভিতিত্বে তাকে আটক করে মানিকগঞ্জ সদর এস আই নজরুল ইসলাম। বর্তমানে তিনি সদর থানায় রয়েছেন। এ মামলায় এতদিন তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।
এলাকাবাসী জানায়, আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলহাস কমিটির পদ পাওয়ার পর থেকেই এলাকায় তার বিরুদ্ধে নানা ধরণের অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
অপরাধ যেই করুক তার বিরুদ্ধে কোন ছাড় নেই বলে জানিয়েছেন,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃদ্ধ।
আটক স্বেচ্ছাসেবক লীগের নেতা জুলহাসকে দুপুরে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন,মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্য ওসি রকিবুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক ঃ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিয়াউদ্দীন খান। তিনি দেশটির রাজধানী ওয়াশিংটন মেট্রো আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন।
ওয়াশিংটনের ভার্জিনিয়ায় বসবাসরত মরহুমের ছেলে জালাল খান জানিয়েছেন গত ৪ঠা জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন অধ্যাপক জিয়াউদ্দীন খান। গেল ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বেড়াতে আসেন তিনি।
এক পর্যায়ে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে পারেননি তিনি। পরে জুনের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়লে করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে ৭৬ বছর বয়সী আওয়ামীলীগ নেতার।
মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার সন্তান। ওয়াশিংটন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা মনে করছেন, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রবাসে যেমন অভিভাবকহীন হয়ে গেল আওয়ামীলীগ তেমনি দেশও হারালো একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় সরকারি শ্রীপুর কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রদত্ত প্রায় সাড়ে চার শত বিভিন্ন ফলদ ও বনজ ও ঔষধি গাছ উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে রোপন করা হবে। উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল রহিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরো মোল্যা, হাবিবুর রহমান, ওমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যা, সুজন বিশ্বাস, আল আমিন, সাচ্চু মিয়া, প্রাচার সম্পাতদক পলাশ শেখ, দপ্তর সম্পাদক সাগর মিয়া, দারিয়াপুর ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন রাহুল, নাকোল ইউনিয়নের সভাপতিসহ হাসান রুবেল, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাসসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ কর্মসূচির আওতায় মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের দেওয়া বিভিন্ন ধরনের সাড়ে ৪ শ’ গাছের চারা উপজেলার ৮ ইউনিয়ন কমিটির মাধ্যমে রোপন করা হচ্ছে। আগামীতে আরও গাছ লাগানো হবে।