17 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটে আবারও নিষেধাজ্ঞা জারি

বিপ্লব,সাভার ঃ সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটে আবারও নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা জজ আদালত ।

আজ মঙ্গলবার দুপুরে ওই গরুর হাটের জমিতে জেলা জজ আদালতের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানায়, ৭০ বছর ধরে আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের প্রায় ৩.২ একর জমিতে গরুর হাট বসিয়ে গরু-ছাগল বেচাকেনার সুযোগ করে দিয়েছিল আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে কয়েকদিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষের ওপর বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্ষমতার জোরে উপজেলা প্রশাসন থেকে গরুর হাটটি ইজারা নেন আশুলিয়া ইউনিয়ন এলাকার জসিম উদ্দিন মোল্ল্যা পিন্টু। পরে স্কুল কর্তৃপক্ষ গরুর হাটটি নিয়ে জেলা জজ আদালতের কাছে অভিযোগ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে রিট করলে জেলা জজ আদালত বিদ্যালয়ের নিজস্ব জমিতে অবৈধভাবে গরুর হাট বসায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুপুরে গরুর হাটটি পরিদর্শন করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এলাকাবাসী জানায় পিন্টু মোল্ল্যা স্কুলের জমিতে অবৈধ ভাবে গরুর হাট ইজারা নিয়ে ছিলো।

গরুর হাটটি জেলা জজ আদালত বন্ধ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে আরও একবার ওই জমিতে গরুর হাট বসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো উচ্চ আদালত।

মাগুরায় করোনা আক্রান্তে দুইজনের মৃত্যু

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদরের কান্দা বাঁশকোটা গ্রামের দবির হোসেন (৬৫) নামে এক কৃষক ও মাগুরা আর্দশ পাড়ার র্মৌসুমি আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

করোনায় মৃত্যুবরণকারী বাঁশকোটা গ্রামের কৃষক দবির হোসেন বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার সকালে মাগুরার আর্দশ পাড়া এলাকার আবু তাহেরের আন্তঃসত্ত্ব কন্যা মৌসুমি আক্তার(২৬) নামে একনারী সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন। গত ১ জুলাই মৌসুমি আক্তার ও তাঁর বাবা আবু তাহেরের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ৩ জুলাই তাঁদের দুজনেরই করোনা শনাক্ত হয় ।এর মধ্যে মৌসুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । তারপর ৩ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যু হয় মৌসুমি আক্তারের।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে । জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

অন্যদিকে গত কয়েক দিন করোনার কোনো রিপোর্ট মাগুরায় না আসা প্রসংগে তিনি জানান- খুলনায় বেশীচাপ থাকায় আমরা এখন ঢাকার আগারগাঁওয়ে নমুনা সংগ্রহ করে প্রেরণ করছি, যার কারনে রিপোর্ট পেতে আমাদের বিলম্ব হচ্ছে।

সাভারে হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকা থেকে অজ্ঞাত এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অনিক ,সাভার ঃ সাভারে হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকা থেকে অজ্ঞাত এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সাভারের পদ্মারমোড়ে শ্রমিকরা দিনমজুর কাজের সন্ধানে যায়। কৃষি ক্ষেতে কাজ করার সময় ওই নিহত ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাথেই মারা যান। এ ঘটনায় সঙ্গীয় অন্যান্য শ্রমিক তাকে আবার পদ্মারমোড় এলাকায় এনে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুলতান হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহত ওই শ্রমিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরার শ্রীপুরে চোরাই অটোবাইকসহ আন্তঃজেলা চোরাই দলের তিন সদস্য আটক (ভিডিও)

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ক্যাম্পের পুলিশ সোমবার বিকেলে ওয়াপদা মোড় নামক মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি চোরাই অটোবাইকসহ আন্তঃজেলা চোরাই দলের তিন সদস্যকে আটক করেছে ।

শ্রীপুর থানা পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে, রবিবার গভীর রাতে নড়াইলের পুরুলিয়া গ্রামের তবিবর মোল্যার পুত্র নিজাম উদ্দীন মোল্যার বাড়ি থেকে চোরেরা ব্যাটারী চালিত একটি অটোবাইক চুরি করে মাগুরায় গমন করেছে ।

এ সংবাদের সূত্রধরে শ্রীপুর থানার ওসি’র নির্দেশে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেল ৪টার দিকে ওয়াপদা মোড় নামক মহাসড়কে অটোবাইক তল্লাশি শুরু করেন । তল্লাশির একপর্যায়ে উক্ত চোরাই অটোবাইকটিসহ তিনজনকে আটক করেন। আটকের পর চোরেরা পুলিশের কাছে জানায় তারা গাড়ীটি নড়াইলের বাদাল ওরফে পুরুলিয়া থেকে চুরি করে বিক্রি উদ্দেশ্যে মধুখালীতে নেওয়া হচ্ছিল ।

আটককৃতরা হচ্ছে নড়াইল সদরের গোয়ালবাথান গ্রামের হবিবর শেখের পুত্র বিল্লাল শেখ (২২), একই গ্রামের টিপু মুন্সীর পুত্র নাদিম মুন্সী (২০) ও মাগুরা সদরের ধর্মদাহ গ্রামের কাওছার মোল্যার পুত্র জামিরুল ইসলাম (২৫) ওরফে জামির মোল্যা ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, আটককৃতরা সবাই আন্তঃজেলা চোরাই দলের সক্রিয় সদস্য । তাদের বিরুদ্ধে নড়াইল,মাগুরাসহ বিভিন্ন জেলায় চুরিসহ একাধীক মামলা রয়েছে । তবে উদ্ধারকৃত অটোবাইক ও উক্ত চোরদের বিরুদ্ধে নড়াইর সদর থানায় এ সংক্রান্তে মামলা থাকায় আটককৃতদেরকে নড়াইল জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।

২লাক্ষ মোবাইল ম্যাসেসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবী তালতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষণার

মৃধা শাহীন শাইরাজ ,তালতলী, বরগুনা প্রতিনিধি : ২লক্ষ মোবাইল ম্যাসেসের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তার নির্বাচনী আসন তালতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষনার দাবী জানানো হয়েছে। সোমবার বেলা ১১টায় একযোগে ডিজিটাল মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার প্রায় সব মোবাইল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষনার দাবী জানান। মোবাইল অনকরলেই শুধু একেরপর এক ম্যাসেস আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষনার দাবী।

জানা গেছে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমতলী-তালতলী সংসদীয় আসনে নির্বাচন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন তার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১২ সালের ৫ জানুয়ারী তালতলীতে উপজেলায় রুপান্তর করেন। উপজেলা ঘোষণার সাড়ে ৮ বছরেও প্রতিষ্ঠা হয়নি উপজেলার আড়াইলক্ষ মানুষের স্বাস্থ্য সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

তালতলী উপজেলাটি সাগড় পারের উপজেলা। অত্যান্ত দুর্গম এলাকা। প্রতিনিয়ত তারা স্বাস্থ্য সমস্যায় ভোগেন। অথচ উপজেলায় নেই কোন হাসপাতাল। নেই কোন এ্যাম্বুলেন্স। মুমুর্ষ অসহায় দরিদ্র রোগীদের আল্লাহর উপর কিংবা ওঝা কবিরাজের উপর ভরসা করা ছাড়া তাদের আর কোন উপায় থাকে না। একটু ভিত্তশালীরা পার্শ্ববর্তী আমতলী কিংবা অন্য কোথাও নিয়ে চিকিৎসা করান। আর গরীব হত দরিদ্ররা মরেন বাড়িতে বসে। এখানে পূর্নাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা না হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ চিকিৎসক, ওষুধ সামগ্রী, এ্যাম্বুলেন্স কিছুই দিতে পারছে না। পারছেনা রোগীদের জন্য ইনডোর ব্যবস্থা চালু করতে। বছরের পর বছর তালতলী উপজেলা পূর্নাঙ্গ হাসপাতাল চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি চালাচালি করলেও কোন কাজ হয়নি বলে জানান স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তালতলী উপজেলার সচেতন নাগরিক পরিষদের নেতা ইদ্রিসুর রহমান হৃদয় জানান, তালতলী উপজেলা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি একটি উপজেলা। তিনি মানবতার মা। তালতলীতে সকল প্রশাসনিক অফিস প্রতিষ্ঠা হলেও এখনও হাসপাতাল প্রতিষ্ঠা হয়নি। ফলে আড়াই লাখ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বি ত হচ্ছে। আশা করি তিনি তালতলী বাসীর মুখের দিকে তাকিয়ে একটি পূর্নাঙ্গ হাসপাতাল ঘোষনার নির্দেশ দিবেন।

তালতলী উপজেলা আ’লীগ সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বলেন, দেশে মহামারি করোনায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ মুহুর্তে তালতলীতে হাসপাতাল না থাকায় প্রায় আড়াই লাখ মানুষ স্বাস্থ্য সেবা সেবা থেকে বি ত। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানাবো তালতলীতে যেন পূর্নাঙ্গ হাপাতাল ঘোষনার নির্দেশ প্রদান করেন।

তালতলীতে নিয়োজিত চিকিৎসক ডা. মো. ফাইজুর রহমান জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের বরাদ্ধ ঔষধ এবং আমতলী হাসপাতাল থেকে ধার করে যে সামান্য ওষুধ পাই তা দিয়ে উপজেলার আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। এখানে রোগী ভর্তির কোন ব্যবস্থা এবং ইনডোর চালু নেই।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (তালতলীর অতিরিক্ত দায়িত্বে থাকা) ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, তালতলীতে পূর্নাঙ্গ হাসপাতাল ঘোষনা না করায় আমরা সেখানে লোকবল এবং ওষুধ সামগ্রী দিতে পারছি না। করোনার এই মুহুর্তে আমতলী হাসপাতালের নামে বরাদ্দ করা সামান্য ওষুধ তালতলীতে দিয়ে থাকি। এই দিয়ে চলছে এক উপজেলার চিকিৎসা সেবা।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বলেন, তালতলী উপজেলায় পূর্নাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রলায়ে চিঠি দিয়েছি। আশা করি শিঘ্রই আমরা অনুমোদন পাবো। অনুমোদন পাওয়া গেলে লোকবল নিয়োগ হবে তখন তালতলীতে চিকিৎসা ব্যবস্থায় আর কোন সমস্যা থাকবে না।

মাগুরার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এমপি শিখরের মায়ের স্মরণে দোয়া মাহফিল

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার বাদ যোহর মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল মরহুম আছাদুজ্জামানের সহধর্মিনী মনোয়ারা জামানের স্মরণে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্যার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্যার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়নের সভাপতি বদিয়ার রহমান মÐল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ জামিল হোসেন, মোঃ সোহরাব হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান স্বপন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মনোয়ারা জামান আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি গত পার্লামেন্টে মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তার তৃতীয় পুত্র এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।

মনোয়ারা জামান বার্ধক্যজনিত কারণে ২৮ জুন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন মোড়ে সোমবার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন শ্রেণিপেশার মাস্কহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখ মোঃ আবদুল্লাহ মিরন্নাহার বেগম, সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহাম্মেদ, মোঃ তসলিম মোল্যা, স্বজল কুমার ঘোষ, মোঃ জসীমউদ্দিন, মোছাঃ ছবিলা বেগম প্রমুখ।

এ সময় তারা উপজেলা সদরের ওয়াবদা মোড়ে, বটতলা মোড়, থানা মোড় ও কলেজ মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্কহীন সাধারণ মানুষের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন।

নাটোরে স্বাস্থবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা”

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে স্বাস্থবিধি অনুসরণ পূর্বক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পশুর হাট আয়োজনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক, নাটোর।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা,পুলিশ সুপার, লিটন কুমার সাহা ,উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ডিডি, প্রাণি সম্প্রসারন অধিদপ্তর, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পশু ব্যবসায়ী, হাটের ইজারাদারগন ও সাংবাদিকবৃন্দ।

সাভারের আশুলিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিহাব দেওয়ান নামের এক কলেজ শিক্ষার্থী নিহত

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিহাব দেওয়ান নামের (২২) এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

রাতে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ শিক্ষার্থী জিরাবো পশ্চিমপাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে। তিনি আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শিহাব। এ সময় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত উভয় যানের সাথেই পর্যায়ক্রমে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যান ওই শিক্ষার্থী। এ সময় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকসায় থাকা তিন গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল ও আফনান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল নূর তারেক জানান,স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপারকে পাওয়া যায়নি।

“নাটোরে করোনা জয় করে কাজে ফিরলেন ডাক্তার তৈমুর আলম”

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ”নাটোরে করোনা জয় করে কাজে ফিরলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার তৈমুর আলম খন্দকার। রবিবার বিকেল তিনটার দিকে তাকে করোনা জয়ী হিসেবে সংবর্ধনা প্রদান করেন নাটোর শহরের বেসরকারি হাসপাতাল সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

তাকে ফুল দিয়ে বরণ করে নেন সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও নাটোর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত সাবেক আরএমও ডাক্তার আবুল কালাম আজাদ।

উল্লেখ্য ১৩ জুন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার তৈমুর আলম খন্দকারের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি নিজেকে আইসোলেশন এ রেখে চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে পরপর দুইবার নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ আসে। গতকাল সিভিল সার্জন অফিস তাকে করোনা মুক্ত বলে সার্টিফিকেট প্রদান করেন।

সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুল আউয়াল রাজা জানান, এখন থেকে তিনি আগের মত সততা ক্লিনিকে নিয়মিত রোগী দেখবেন।

সর্বশেষ আপডেট...