পরে পুলিশ আজ সকালে তার স্বামী মোস্তাফিজার রহমানকে আটক করেছে পুলিশ।
আশুলিয়ায় পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার বিকালে আশুলিয়ার শিকদারবাগ হাবুডাঙ্গা হ্যাচারীর মোড় এলাকার একটি পুকুরে থেকে এই মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত রেবেকা বেগম (২৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের নবু শেখের মেয়ে। সে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতো। রংপুর জেলায় তার স্বামী মফিজুলের গ্রামের বাড়ি। তাদের মুন্নী আক্তার নামে ১২ বছরের একটি মেয়ে রয়েছে।
নিহতের মেয়ে মুন্নী আক্তার জানায়, তার বাবা মফিজুল ফেরি করে বিভিন্ন এলাকায় লুঙ্গি বিক্রি করতো। সে ঢাকার মিরপুরে থাকতো। এখানে তেমন একটা আসতো না। এক সপ্তাহ আগে রেবেকা মিরপুর থেকে মফিজুলকে ওই এলাকার হ্যাচারীর মোড়ে ডেকে আনে। এসময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপরে তার স্বামী মফিজুল আবার চলে যায়। শনিবার রাত ৯ টার দিকে রেবেকা আবার তার স্বামীর সঙ্গে দেখার করার কথা বলে বের হয়ে আর ফিরে আসে নি।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই(উপ-পরিদর্শক) মোঃ এমদাদ হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধলপুর এলাকার একটি পুকুর থেকে রেবেকা আক্তার নামে এক নারী ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানাযাবে এটি হত্যা না অন্য কিছু। এই ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
অন্যদিকে সাভারের বনপুকুর এলাকা থেকে আলেয়া আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন তার মা
স্টাফ রিপোর্টার ঃ ঢাকার ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে বিক্রি করে দিয়েছেন তার মা। এঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার বাটারখোলা গ্রামে। এদিকে নবজাতককে বিক্রির বিষয়টি শুনে তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ধামরাই থানা পুলিশ।
এলাকাবাসী জানায় স্বামী, দুই সন্তান ও মা-বাবাকে নিয়ে ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বাটারখোলা গুচ্ছ গ্রামে থাকতেন নাজমা বেগম (২৮) এক গৃহবধু। গুচ্ছ গ্রামে বাস করলেও তাঁদের নামে সরকার থেকে কোনো ঘর বরাদ্দ ছিল না। দুই মাস আগে নাজমার স্বামী বাবুল হোসেন মারা যান। চার দিন আগে মারা যান তাঁর মা। সাত মাস আগে মারা গিয়েছিলেন বাবা আক্কাস আলী।
নিত্য অভাব আর প্রিয়জনদের হারিয়ে দিশাহারা হয়ে পড়েন নাজমা। স্বামী মারা যাওয়ার সময় নাজমা সাত মাসের অন্তঃসত্ত¡া ছিলেন। অবুঝ দুই সন্তানের জন্য কিছুই রেখে যাননি স্বামী। এর মধ্যে গত বৃহস্পতিবার নাজমার প্রসব বেদনা ওঠে। স্থানীয় ইউপি মহিলা সদস্য আছিয়া বেগমের সহযোগিতায় তাঁকে ভর্তি করা হয় ধামরাইয়ের ডাউটিয়া রাবেয়া মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই দিন অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে এক ছেলে সন্তান জন্ম দেন তিনি। এই নবজাতককে নিয়েই তিনি পড়ে যান বিপাকে। পরে অভাবের তাড়নায় গত শুক্রবার সেই নবজাতককে বিক্রি করে দেন মাত্র ৬০ হাজার টাকায়। হাসপাতালের ১০ হাজার ৫০০ টাকা বিল পরিশোধ করে শুক্রবার সন্ধ্যায় নাজমা হাসপাতাল থেকে চলে যান সেই গুচ্ছ গ্রামে।
নাজমা বেগম বলেন, পৃথিবীর কোনো মা তাঁর সন্তান ব্যাচপার চায় না। আমিও চাই ন্যাই। কিন্তু আমিতো অসহায়। আমার একটি মেয়ে (৮) ও একটি (৫) আছে। ওগোই কী খাওয়ামু। আমার থাকারই ঘর নাই। অন্যজনের দয়ায় আমাগো থাকপার দিছে। চিন্তাই থাকি কোন সময় খ্যাদিয়ে দেয়।’ স্থানীয় ইউপি মহিলা সদস্য আছিয়া বেগম বলেন, নিরুপায় হয়ে সন্তান বিক্রি করেছেন নাজমা।
এবিষয়ে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, সন্তান বিক্রি আইনবিরোধী। এটা অত্যন্ত অমানবিক ও দুঃখজনক ঘটনা। তবে তাঁকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন বিক্রি করা নবজাতককে উদ্ধারে ধামরাইর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ ।
রাণীশংকৈলে বিষ খেয়ে একব্যাক্তির আত্মহত্যা
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল বাজারে নিজ বাড়িতে গত ২৭ জুন শনিবার গভীর রাতে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
মৃতের নাম মামুন গাজী( ৬০)।তিনি একজন হার্ডওয়্যার ব্যবসায়ি ছিলেন। খবর পেয়ে পরদিন ২৮ জুন রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ হেফাজতে নেয়। আত্মহত্যার কারন জানা যায়নি।
রানীশংকৈল থানার এস আই খাজিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের আত্মীয়স্বজন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এডিএম স্যারের কাছে লাশের ময়না তদন্ত না করার জন্য আবেদন করেছেন। অনুমতি পেলে লাশ হস্তান্তর করা হবে।
আশুলিয়ার কুড়গাও এলাকায় ২ শিশু সন্তানের জননীর পরকিয়ায় বাধা হওয়ায় স্বামীকে ক্যাডার বাহিনী দিয়ে হুমকি
নজরুল ইসলাম মানিক,আশুলিয়া ঃ আশুলিয়ার কুড়গাও এলাকায় ২ শিশু সন্তানের জননীর পরকিয়ায় বাধা হওয়ায় স্বামীকে স্থানীয় কয়েকজন স্বার্থলোভী মাদবর ও ক্যাডার দিয়ে প্রভাবিত করে ঘর আর ব্যবসা প্রতিষ্ঠান ছাড়কে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।


































