25 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

মাগুরার শ্রীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে পুলিশ সুপারের বিশেষ উপহার সামগ্রী পৌছে দিলেন শ্রীপুুর থানার ওসি আলী আহমেদ মাসুদ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুুর উপজেলায় করোনায় আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত ব্যক্তিবর্গে বাড়িতে বাড়িতে গিয়ে মাগুরার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজোয়ান পিপিএম মহোদয়ের বিশেষ উপহার সামগ্রী পৌছে দিলেন শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ ।

মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার বিকেল সাড়ে ৫টার থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে করোনায় আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত উপজেলার দূর্গাপুর গ্রামের আফজাল হোসেন (৭৫) ও দ্বারিয়াপুর গ্রামের নতুনপাড়া এলাকার উসমান মোল্যা(৩৫) এর বাড়িতে গিয়ে মাগুরার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজোয়ান পিপিএম মহোদয়ের বিশেষ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয় ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার,এসআই আজম ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।

উপহার সামগ্রী প্রদানকালে শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ বলেন,যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিগণ কর্মহীন হয়ে অসহায়ত্বের মধ্যে নিজ বাড়িতে অবস্থান করছে । সেহেতু আত্মমানবতার সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মাগুরার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের বিশেষ উপহার সামগ্রী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গে বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হয়েছে।

ইটভাটার কারণে ২০ হাজার মানুষের চলাচলের ভোগান্তি

তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে অবৈধ ইটভাটার করণে একটি সড়কের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ ২০হাজার মানুষের ভোগান্তি পড়তে হয় বর্ষার সময়। এমন অভিযোগ এনে ও সড়কটি পাকা করনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকা করার আশ্বাস দেন।

সোমবার(১৫জুন) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব ঝাড়াখালী নামন স্থানে সড়কে মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী এলাকায় হোছেন ব্রিকস আমতলী(এইচবিএ) নামের একটি নিবন্ধনহীন ইটভাটা স্থাপন করেন মো.হোছেন নামের এক ব্যক্তি। এই ব্রিকসটির শুরু থেকে এলাকার পরিশের ক্ষতির কথা চিন্তা করে এটায় বাধা দেন স্থানীয়রা। সেই বাঁধা উপেক্ষা করে ঐ অবৈধ ইটভাটা স্থাপন করেন হোছেন। পাশাপাশি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ ছয়টি গ্রামের ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র মাটির সড়ক দিয়ে ঐ ইটভাটার মালামাল নেওয়ার জন্য ট্রাক ও মাহিদ্রা চলাচল করতে থাকে। এতে করে সড়কটির বর্ষার সময় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে । ভোগান্তিতে পড়ে ঐ সব এলাকার সাধারণ মানুষের জনজীবন। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকা করণের আশ্বাস দিয়েছেন।

মানবন্ধনে একাধীক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,এই ইটভাটার কারণে এই সড়কটি দিয়ে চলচল করতে পারছিনা।এই সড়ক দিয়ে আমাদের প্রতিদিন জীবনজীবিকার তাগিদে ছুটে চলতে হয়। এই বর্ষার সময় আমাদের সবকিছু থেমে যায়। তাই প্রশাসনের কাছে দাবি ইটভাটা বন্ধ করে এই সড়কটি পাকা করে দেয় তাহলে ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র উপায় হবে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান বলেন,বিভিন্ন সময়ে এই অবৈধ ইটভাটার বিষয়ে প্রশাসনের বলেও কোনো সমাধান পাইনি।এখন ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে আছে। এই সড়কটি পাকা করে দিলে ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে।

মানবন্ধনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বারেক মাঝি অভিযোগ করে বলেন, এই মাটির সড়কটি দিয়ে এ এলাকার প্রায় ২০ হাজার মানুষের চলাচল। এই ইটভাটার ট্রাক-মাহিদ্রা চলাচলের কারণে সড়কটি এখন বেহাল দশা। প্রশাসনের দাবি জানাচ্ছি যাতে এই রাস্তাটি পাকায় হয়।

এবিষয়ে হোসেন ব্রিকস আমতলী(এইচবিএ) মালিক মো.হোসেন বলেন সড়কটি মানুষের চলাচলের জন্য প্রায় ১ লাখ ইট দেওয়া হয়েছে।যাতে করে ট্রাক-মাহিদ্রা চলাচলে কোনো ক্ষতি যাতে না হয়।

তালতলী প্রকৌশলী আহম্মেদ আলী বলেন,খোঁজখবর নিয়ে সড়কটি খুব দ্রুত পাকা করণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে ।

এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন,সড়কের ক্ষতি করে কোনো ইটভাটা চলতে পারবেনা। সাধারণ মানুষ তাদের ভোগান্তির কথা উল্লেখ করে লিখত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।

কুমিল্লায় র্যাবের অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি : র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র একটি অভিযানিক দল ১৩ ই জুন ২০২০ ইং তারিখ সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অভিযান পরিচালনাকালে মাইক্রোবাসের প্রপেলার শ্যাফ্টের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ১৪,২৬৫ (চৌদ্দ হাজার দুইশত পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র্যাব। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউছিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩৬) এবং একই উপজেলার ডেমসা গ্রামের মোজাফফর আহমদের ছেলে মোঃ আরাফাত উল্লাহ (২৮)।

অপর দিকে জেলা সদর দক্ষিণ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অভিযানকালে কাভার্ড ভ্যানের কেবিনে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে বাগেরহাট জেলার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ ইমরান (২২) কে ২০০ শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।

ওই আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন দীর্ঘদিন যাবৎ তারা দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব সৃত্রে জানান।

সিংগাইরে ব্যাংক কর্মকর্তা জসিমের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার : সিংগাইরে রাস্তা দখল করে ব্যাংক কর্মকর্তার বাড়ি নির্মাণের মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ জসিম উদ্দিন।

দৈনিক ভোরের কাগজ প্রত্রিকায় গত ১১ জুন ২০২০ প্রকাশিত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চন্দনপুর ঋষিপাড়া গ্রামে ব্যাংক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সরকারি রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের কাজ করছে।

প্রকাশিত মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ করেছেন ব্যাংক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

প্রতিবাদে তিনি বলেন, মিথ্যে বানোয়াট খবর প্রকাশ করে একটি কুচক্রমহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রয়াস চালানো হয়েছে।

তিনি এসময় আরো বলেন, সিংগাইর উপজেলার চন্দনপুর ঋষিপাড়া গ্রামে আমার নির্মাণাধীন বাড়িটি নিজস্ব সম্পত্তির উপরে করা হচ্ছে এবং বাড়ির সামনে সড়কের দু-পাশেই আমার মালিকানা জমি রয়েছে।

আমি সড়কের জমি ছেড়ে নিজস্ব সম্পত্তির উপরে বাড়ি নির্মাণ করা সত্তেও একটি কুচক্রমহল আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি প্রকাশিত প্রতিবেদনটিকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেছেন, এতে সমাজে তাঁর সম্মানহানি হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আমার বক্তব্য ফলাও করে প্রকাশের মাধ্যমে প্রতিবেদক লিখেছেন ,অভিযুক্ত সরকারি ব্যাংক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, একজন সরকারি চাকরিজীবি হিসেবে আমাকে বিধি-বিধান মেনেই কাজ করতে হবে। আমি যেভাবে চিন্তা করেছিলাম বিষয়টি ওরকম না। তাই ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের সামনেই নির্মিত বাউন্ডারি দেয়াল উঠিয়ে দিয়েছি।
অথচ এই প্রতিবেদকের সাথে আমার কোনো প্রকার দেখা বা ফোন আলাপ হয়নি এমনকি এ ধরনের বক্তব্য আমি দেইনি। তাই আমি এ ধরনের মনগড়া মিথ্যে, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ যুবক আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম সাদিপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম এর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর গ্রামস্থ আস্তানা মোড়ে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে। তিনি আরো বলেন,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে তার ‍মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রেডজোনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রেডজোনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সময় সংবাদকে তিনি বলেন, দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, রেডজোনের মানুষগুলো নিজে নিজের জায়গায় থাকবে। তারা সেখানে সাধারণ ছুটিতে থাকবে। সেরকম একটি প্রজ্ঞাপন আগামীতে থাকবে।

নতুন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত সীমিত পরিসরে অফিস-দোকানপাট খোলা রাখার কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বাড়তে পারে এলাকাভিত্তিক লকডাউনের পরিধি। এর আগে জারি করা প্রজ্ঞাপনে ১৫ জুন পর্যন্ত বয়স্ক ও প্রসূতি কর্মী ছাড়া বাকিরা কাজে যেতে পারবেন বলে জানানো হয়।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন, আমাদের যে প্রজ্ঞাপনটা ছিল যারা বয়স্ক, অসুস্থ ও প্রসূতি কর্মী তারা বাড়িতে থেকে কাজ করবেন। কারণ তারা ঝুঁকিতে আছেন, তাই তারা আসবেন না।

আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী একথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।’

শেখ হাসিনা আরও বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।

এর আগে, টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর রেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই করোনা আক্রান্ত: বাড়ি লকডাউন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম নামে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তারা দুই জন বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বিএনপি’র নেতা আবু তাহের ভারতের বাড়িতে ভাড়া থাকেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী জানান, গত দুইদিন আগে এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দেন। নমুনার রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ আসে। সেকারণে তাদের দু’জনেরই বাড়িতে লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত দু’জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন বলে তিনি নিশ্চিত করেন।

ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে বাংলাদেশের বেনাপোল দিয়ে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে দুই বছর পর বেনাপোল দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ফিরে আসা আসমা খাতুন (১৭) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বাসিন্দা ও ফাইমা খাতুন (১৬) ফেনি জেলার ছাগইনাইয়া থানার বাসিন্দা ।

বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বাংলাদেশী দুই কিশোরী দুই বছর আগে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচারের পর গুজরাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে ।

পরে জেল থেকে চিলড্রেন হোম ফর গার্লস আহম্মদাবাদ গুজরাট নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ইমিগ্রেশন কাযক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।সেখান থেকে বাংলাদেশী একটি এনজিও সংস্থা তাদের হেফাজতে নিয়ে বাড়িতে পাঠানো ব্যবস্থা করবে।

সর্বশেষ আপডেট...