হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রশাসনের গাড়ির শব্দে দোকানের ঝাপ ব্ন্ধ, গাড়ি পালালে দোকান খোলা এই কৌশলকে রোধ করতে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ এপ্রিল বুধবার বিকালে সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও, সোহাগ চন্দ্র সাহা ছদ্দবেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলায় সরকারি নির্দশনা না মেনে ৫ টার পর দোকান খোলা রাখা রোধে, ছদ্দবেশে মোটরবাইক নিয়ে হঠাৎ নেকমরদ বাজারে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ সাহা।
সেখানে ১ টি টিন, পিলার ও গ্যাস সিলিন্ডারের দোকান খোলা অবস্থায় পায়। পরে পুলিশ ডেকে ঐ দাকানদারকে ১০০০০/- টাকা অর্থদন্ড করেন এদিকে দঃ সন্ধ্যারই সাত ভাইয়ের মার্কেটের কাছে একই কৌশলে ১ টি কীটনাশকের দোকানে ৩০০০/- হাজার টাকা অর্থদন্ড করেন। অপরদিকে মীরডাঙ্গী মাঠে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেওয়ার অপরাধে একজন মোটরসাইকেল আরোহীকে ৫০০/- টাকা অর্থদন্ড সহ তিনটি মামলায় মোট ১৩৫০০/- টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহোযোগিতা করেন বরেন্দ্র উপ- সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ ও থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক ঃ মানিকগঞ্জ সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের পানিশাইল স্কুল মাঠে নিজ অর্থায়নে হত-দরিদ্রদের মাঝে ত্রান দিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মোল্লা ও জামির্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাজাহান মেম্বার ।আজ বুধবার (১৫ই এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের পানিশাইল স্কুল মাঠে ১৫০ জন দুস্থ্য, অসহায় মাঝে এই ত্রাণ বিতরণ করা হয় । ত্রাণ বিতরণ কালে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মোল্লা বলেন ,কোভিড-১৯ – করোনা ভাইরাস থেকে নিজের কি ভাবে সুরক্ষা রাখা যায় এ বিষয়ে সকল কে অবগত করেন । তিনি আরো বলেন বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশে এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। আমরা আপনাদের সব সময় পাশে আছি থাকবো ।এবিষয়ে ১ নং ওয়ার্ডের শাজাহান মেম্বার বলেন , বিশ্বব্যাপী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে । প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশে যেন ভয়াবহ আকার ধারণ না করে সেজন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ।
উক্ত ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন পানিশাইল ২ নং ওয়ার্ডের মোতালেব মেম্বার , কাউন্সিলার শাহানাজ পারভিন , শাহিনুর রহমান সেন্টু যুগ্মসাধারণ সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামী যুবলীগ সহ আরো অনেকেই ।
অপরদিকে নিজ উদ্যগে ১৫০ দুস্থ্য, অসহায় দের মাঝ ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে সকল দুস্থ্য, অসহায় ব্যক্তি খুশি , জানা যায় করোনার প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যহত থাকবে ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে গাজিপুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ একাধিক মামলার আসামী বেনাপোল নামাজ গ্রামের মৃত কাদের ড্রাইভারের ছেলে মেহেদী হাসান সুজন(২৫) ও সুজনের সহযোগী বেনাপোল গাজিপুর গ্রামের ছাক্তার হোসেনের ছেলে আলামিন হোসেন(২৭)কে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।বুধবার(১৫ই এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এসআই মাসনুন ও সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ দুইজন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারকৃত একাধিক মামলার আসামী সুজন ও আলামিনকে অস্ত্র ও ম্যাগজিনসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, উদ্ধার অস্ত্র ও গুলি সহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ কুমিল্লার দেবীদ্বারে করোনা উপস্বর্গ নিয়ে মঙ্গলবার রাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই যুবকের শ্বাস কষ্ট দেখা দিলে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর রাত ৭টায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে ফাতেমা তাকে মৃত: ঘোষণা করেন। তবে কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে ফাতেমা জানান, শোনেছি সে দির্ঘদিন এজমা রোগে ভোগ ছিল, তার নাকে একটি ফোড়া হওয়ার কারনে জ¦র, সর্দী হতে পারে এবং এজমা জনিত কারনেও মৃত্যু হতে পারে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।
করোনা উপস্বর্গ নিয়ে নিহত ওই যুবক উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার পুত্র দুলাল ভূঁইয়া। সে কুমিল্লা ভিক্টোরীয়া সরকারী কলেজে অনাস তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দেবীদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সংলগ্ন তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’র ব্যবসা পরিচালনা করতেন। ওই ঘটনার পর প্রেসক্লাব পক্ষ থেকে এক নোটিশে আইইডিসিআর’র রিপোর্ট আসার পূর্বপর্যন্ত দেবীদ্বার উপজেলা প্রেসক্লার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে মাঝে মাঝে প্রেসক্লাব খোলা হবে আর রিপোর্ট পজেটিভ আসরে প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ১৪দিন হোম কোয়ারাইন্টেনে থাকতে হবে বলেও জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাত পৌনে ৯টায় ডাঃ আহম্মেদ কবির জানান, নিহত যুবকের মৃত্যুর বিষয়টি করোনা সন্দেহ করায় নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছি। এর আগে নবিয়াবাদ গ্রামের করোনায় আক্রান্ত হয়ে মৃত; জীবন কৃষ্ণ সাহার সংস্পর্শে থাকা আরো দেবীদ্বার মেডিকেল সেন্টার’র ডাঃ হাবিবুর রহমান, সুবিলের আছিয়া বেগম, মাশিকাড়া গ্রামের সূনীল দত্ত ও করোনার নমুনা সংগ্রহকারী দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটর টেকনেশিয়ান অলিউল্লাহ সহ ৪টি করোনার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। আজ নতুন করে আরো একজনের নমুনা এবং বুধবার সকালে নবিয়াবাদ গ্রামের করোনায় আক্রান্ত হয়ে মৃত; জীবন কৃষ্ণ সাহার নিকট আত্মীয় বেগমাবাদ গ্রামের তপন সাহার করোনার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।
এছাড়াও তিনি জানান নতুন করে গত ৩দিনে আরো ৩৩ জনকে হোম কোয়রেন্টেনে রাখা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন ডিসি মো. হারুন অর রশিদ। বুধবার সন্ধ্যা ৬টা থেকে জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করার ঘোষণা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১১টি উপজেলাসহ পুরো জেলা অবরুদ্ধ থাকবে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে সদস্যগণের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান ডিসি মো. হারুন অর রশিদ।
জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুল ইসলাম জানান, এরমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকিগুলো আরো বেশি সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউপি ও প্রতিটি গ্রাম-জনপদে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতার বাহিরে থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী স্থানীয় জন-প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দ্বায়িত্ব পালন করবেন।
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে অনেকেই নওগাঁতে ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিপ্লব,সাভার ঃ সাভারে মাটি ভর্তি ট্রাক চাপায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক নিহত হয়েছেন (৫৫)। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক রাজফুলবাড়িয়া এলাকার মব্বত আলীর ছেলে।পুলিশ জানায় দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাড়ি থেকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসছিলেন এমদাদুল হক। এসময় তাকে বহন কারী ইজিবাইকটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে পৌছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি মাটি ভর্তি ট্রাক ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই এমদাদুল হক নিহত হয় ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে জানাযা শেষে নিমেরটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করে। এঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার গাচিরচট এলাকার শেরআলী মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের দেওয়াল ভেঙ্গে মাথার উপরে পড়ে এক রিকসা চালক নিহত হয়েছে।
খবর পেয়ে নিহতের বাড়ি পরিদর্শন করে নিহতের পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
ঘাতক মাটি ভর্তি ট্রাক চালককে আটকের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাগুরা জেলা তথ্য অফিস গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলাসহ জেলা সদর,পৌরসভা ,শালিখা ও মহম্মদপুর উপজেলায় ব্যাপকহারে অব্যাহতভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। জেলার ছত্রিশটি ইউনিয়নের অধিকাংশ হাট-বাজার ও গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে শুরু থেকেই লিফলেট বিতরণ,পোস্টার স্থাপন ও জীপ গাড়ীতে মাইকের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা করা হচ্ছে। মাগুরা জেলা তথ্য অফিসের জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় জেলা শহরসহ প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ ও জন বহুল দর্শনীয় স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক তথ্য সম্বলিত এক ডজন ডিসপ্লেবোর্ড করা হয়েছে।
এছাড়া জেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে,হাটে-বাজাওে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয় যেমন,স্বাস্থ্যবিধি,সামাজিক দূরত্ব বজায় রাখা,স্ব স্ব ঘরে অবস্থান করা,গণজমায়েত না হওয়া,হোম কোয়ারান্টাইন এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি মাইকের মাধ্যমে করা হচ্ছে। এর ফলে জেলার মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম বলেন,করোনা ভাইরাস সংক্রমণ শুরুর প্রথম থেকেই জেলা তথ্য অফিস এই বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যতদিন এর প্রাদূর্ভাব থাকবে ততদিনই সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে ।
বিপ্লব ঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে ডিলার , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গত ( ১২ এপ্রিল ) রবিবার ধল্লা ইউনিয়নের তদারকি কর্মকর্তা জনাব মোঃ নাজিমুদ্দিন (উপ-সহকারীব কৃষি কর্মকর্তা ) ডিলারের মজুদকৃত চাল মাষ্টার রোল গণনা করে অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় সন্দেহ পোষণ করেন ,তাই তিনি তাৎক্ষণিক বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে অবহিত করেন ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তাৎক্ষণিক উপজেলা নিবাহি অফিসারকে নিয়ে ঘটনাস্থলে এসে মাস্টাররোল ও মজুদ গণনা করেন ।
গণনা কালে ৩০ কেজি উজনের ৮৯ বস্তা ( ২৬৭০ কেজি ) চাল কম পাওয়া যায় এবং পাশের রুমের গত মাচ মাসের বরাদ্দকৃত ৫০ কেজি উজনের ৪৪ বস্তা ( ২২০০ কেজি ) চাউল পাওয়া যায় ।
এবিষয়ে বাদী ধল্লা ইউনিয়নের তদারকি কর্মকর্তা/ টেগ অফিসার জনাব মোঃ নাজিমুদ্দিন বলেন , আমরা আপাতত তাহাকে জেল হাজতে প্রেরণ করছি , তবে দুদকে এই মামলাটি তত্ত্বাবধানে আছে ।
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত মুজিবনগর সরকারের অন্যতম উপদেস্টা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, এদেশের বাম আন্দোলন এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদ’র আজ ৯৯ তম জন্মদিন। চলমান করোনা বিপর্যয়ের কারণে কোনো আনুষ্ঠিকতা ছাড়াই প্রয়াত হবার পর তাঁর প্রথম জন্মদিনটি উদযাপিত হলো অনাঢ়ম্বরে।তিনি ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সম্ভ্রান্ত ভুইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। অধ্যাপক মোজাফফর আহমদ হোসেনতলা স্কুল, জাফরগঞ্জ রাজ ইনস্টিটিউশন, দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএ ডিগ্রি পরে ইউনেস্কোর ডিপ্লোমা অর্জন করেন। চাকুরী জীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি।
চল্লিশের দশকে ‘পাকিস্তান উন্মাদনার’ বিপরীতে যে মুষ্টিমেয় মুসলমান তরুণ ছাত্রাবস্থায় বামপন্থায় দীক্ষা নিয়েছিলেন, মোজাফফর আহমদ তাঁদের একজন। নেতা হিসেবে মেনে নিয়েছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সন্দ¦ীপের সন্তান কমরেড মোজাফফর আহমদকে। ১৯৫১-৫২ সালে যখন ভাষা আন্দোলন হয়, তখন মোজাফফর আহমদ ঢাকা কলেজের শিক্ষক। তাঁর আজমপুরের ৮/আই কলোনির বাসায়ই কমিউনিস্ট নেতারা নিয়মিত বৈঠক করতেন, যাঁদের মধ্যে ছিলেন নেপাল নাগ, খোকা রায়, অনিল মুখার্জি, সত্যেন সেন। তিনি নিজেও ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর মোজাফফর আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিলেও সেখানে বেশি দিন থাকা হয়নি। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে শিক্ষামন্ত্রী মফিজ উদ্দিন আহাম্মদের মতো শক্তিশালী প্রার্থীকে হারিয়ে পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। নিজেকে পরিচিত করে তুলেন কুঁড়েঘরের মোজাফফর হিসেবে। পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে মোজাফফর আহমদ স্বায়ত্তশাসনের পক্ষে জোরালো ভূমিকা রাখেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হলে তিনি এর কেন্দ্রীয় নেতা হন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে মোজাফফর আহমদের নামে হুলিয়া জারি হয় এবং তিনি আত্মগোপনে চলে যান। এর আগেই তিনি নিষিদ্ধঘোষিত কমিউনিস্ট পার্টির সদস্য হন। ১৯৬৭ সালে ন্যাপ বিভক্ত হলে মস্কোপন্থী অংশের পূর্ব পাকিস্তান শাখার সভাপতির দায়িত্ব নিতে হয় তাঁকে। মুক্তিযুদ্ধকালে মোজাফফর আহমদ মুজিবনগর সরকারে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক মিত্র হিসেবে নিলেও মনে করতেন, আওয়ামী লীগ যেখানে জাতীয় মুক্তিসংগ্রাম শেষ করবে, সেখান থেকেই বামপন্থীদের যাত্রা শুরু হবে। সে লক্ষে ন্যাপ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টিকে (সিপিআই) দিয়ে ইন্দিরা গান্ধীর ওপর প্রভাব সৃষ্টি করে মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা নিশ্চিত করে। ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতৃত্বে গড়ে তোলা হয় পৃথক গেরিলা বাহিনী। মোজাফফর আহমদের সম্পাদনায় নতুন বাংলা নামে একটি সাপ্তাহিক পত্রিকাও প্রকাশিত হয় মুজিবনগর থেকে। ১৯৭৯ সালের সংসদে নির্বাচিত হয়ে তিনি সমাজতন্ত্রের পক্ষে জোরালো বক্তব্য দেন। আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী এই প্রবীণ রাজনীতিক ১৯৮১ সালে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও একতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আওয়ামী লীগ সরকার মোজাফফর আহমদকে স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দিলে তিনি সবিনয়ে সেটি নিতে অপারগতা প্রকাশ করে বলেছিলেন, তিনি কোনো পুরস্কারের জন্য রাজনীতি করেননি। মানুষের ভালোবাসাই তাঁর পুরস্কার।
তিনি রাজনৈতিক কারনে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা, সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, অস্ট্রিয়া, ভারত, দক্ষিণ ইয়মেন, লিবিয়া, আফগানিস্তান, মধ্যপ্রাচ্যসহ পূর্ব ও পশ্চিম ইউরোপের বহু দেশ সফর করেন।
অধ্যাপক মোজাফফর আহমদ রচনা করেন ‘সমাজতন্ত্র কি এবং কেন’, ‘প্রকৃত গণতন্ত্র তথা সমাজতন্ত্র সম্পর্কে জানার কথা’, ‘মার্কসবাদী সমাজতন্ত্র ও কিছু কথা’ নামে রাজনীতি ও জীবনী মূলক একাধিক মূল্যবান বই।
অধ্যাপক মোজাফফর আহমদের জন্মদিনটি চলমান করোনা বিপর্যয়ের কারনে উদযাপনের কোনো আয়োজন না থাকলেও ন্যাপ কেন্দ্রীয় সম্পাক মন্ডলীর সদস্য অনিল চক্রবর্তির নেতৃত্বে কেন্দ্রীয় ন্যাপ, দেবীদ্বার উপজেলা ন্যাপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলাহাবাদ মহাবিদ্যালয়, এলাহাবাদ উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন সংগঠন মহান এ নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিপ্লব,সাভার ঃ গতকাল রাত ১১টার দিকে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে কুুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
এর আগে রাত ১০ টার দিকে তার নমুনার পজেটিভ ফলাফল জানা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মাহফুজ জানান, গত কয়েক দিন ধরে ওই চিকিৎসকের মধ্যে করোনার উপসর্গ থাকায় আজ পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হলে রাতে ঢাকা থেকে জানানো হয়, ওই চিকিৎসক করোনা পজেটিভ।
এরপরই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এই চিকিৎসক সারা দিন রোগীদের চিকিৎসা দিয়েছেন জানিয়ে আব্দুলাহ আল মাহফুজ আরো জানান, ওই চিকিৎসক রাজধানীর শ্যামলীতে থাকতেন। সেখান থেকেই সাভার হাসপাতালে এসে দায়িত্ব পালন করতেন।
এদিকে, এই ঘটনার পর পরবর্তী সিদ্ধান্ত সিভিল সার্জন ও জেলা প্রশাসক নিবে বলে জানানো হয়েছে।
আন্যদিকে, করোনা ভাইরাস মহামারি রুপ নেওয়ায় রাজধানীর উপকষ্ঠ শিল্প এলাকা সাভার লকডাউন ঘোষনা করা হয়েছে। গতকাল থেকে এ উপজেলায় কেউ বাহির হতে এবং প্রবেশ করতে পারবে না। বিষয়টি নিশিচত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান জুমন লকডাউনে সাভারবাসীকে ঘরে থাকার আহবান জানিয়েছেন।