20 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

মাগুরার শ্রীপুরে দুই গরু চোরকে গণধোলাই

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ গতকাল শনিবার গভীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের দুই গরু চোরকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। গণধোলাইয়ের স্বীকার শহিদুল কসাই (৪০) ও সামছু কসাই (৫০) কে আশংকাজনক অবস্থায় পুলিশ প্রহরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার চৌগাছি হাফিজার বিশ্বাসের ছেলে শহিদুল কসাই (৪০) ও একই গ্রামের খোরশেদ শেখের ছেলে সামছু কসাই (৫০) এলাকায় মাংশ ব্যবসার পাশিপাশি দীর্ঘদিন ধরে গরু চুরি কারবারির সাথে জড়িত রয়েছে ।

গত শনিবার রাত অনুমান তিনটার দিকে চরচৌগাছী গ্রামের কামরুলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে প্রবেশ করে। বিষয়টি কামরুল টের পেয়ে গরু চোর ,গরু চোর বলে চিৎকার দেয়। তার চিৎকার শুনে চোরেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন গ্রামবাসী দ্রæত ছুটে এসে চোরদের ধরে চরমভাবে ধণধোলাই দেয় । সংবাদ পেয়ে ওইসময়ই শ্রীপুর থানার এস,আই জুলিয়াস এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চোর শহিদুল ও সামছুকে বিক্ষুব্ধ গ্রামবাসীর কাছ উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে গ্রামবাসীর মধ্যে অনেকেই অভিযোগ করেন,চৌগাছী গ্রামের ইউপি সদস্য নওশের আলী ও জুয়াড়ি মঞ্জু শেখ চোরদের বাঁচানোর জন্য তাদের সাথে আতাত করে এ ঘটনাকে ধামাচাপা দিতে বিভিন্ন মহলে তদবির করছে বলেও অভিযোগ রয়েছে।

দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান, উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় গরু চুরির বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত মোতাবেক রাতের বেলা গরুবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপর গরু চুরি প্রতিহত করতে বিভিন্ন গ্রামে গ্রামে গ্রামবাসীদের মাধ্যমে পাহাড়াও জোরদার করা হয়েছে। সম্প্রতি এলাকার বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু গরু চুরি হয়েছে। গত সপ্তাহেও চরচৌগাছী গ্রামের কামরুলের গোয়ালঘর থেকে ২টি মূল্যবান গরু চুরি যায়। ঠিক তেমনি শনিবার রাতেও চোরেরা গরু চুরির উদ্দেশ্যে কামরুলের বাড়িতে হানা দিয়েছিল। বাড়ির লোকজন টের পেয়ে যাওয়ায় চোরেরা গরু চুরি করতে না পারলে গণধোলাইয়ের স্বীকার হয়ে পুলিশি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, শনিবার রাত অনুমান তিনটার দিকে ওই গ্রামে দুইজন লোককে মারধরের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল । তবে গরু চুরির বিষয়টি সঠিক কি-না ? এই মুহুর্তে সঠিক করে বলা সম্ভব নয় । তবে অভিযোগ পেলে বিষয়টি বিস্তারিত জানা যাবে । রবিবার সকাল পর্যন্ত কোন পক্ষই কোন অভিযোগ দেয়নি । তবে চোরদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

বিপ্লব সাভার : সারা দেশের ন্যায় সাভারেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে প্রতিদিন চলছে ভ্রাম্যমাণ আদালেতের অভিযান।রোববার সকালে সাভার বাজার বাসস্টন্ডে ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন র‌্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।র‌্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলা সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে র‌্যাব। এছাড়া র‌্যাব-৪ এর পক্ষ থেকে প্রতিদিন ১০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রদান করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাধাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীর বদস্যরা গণ পরিবহণের চালক ও যাত্রীদের করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে বিভিন্ন সড়ক-মহাসড়কসহ পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন প্রচারণতা ও ভ্রাম্যমান আদলতের অভিযান অব্যাহত থাকে।

সুন্দরগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে সরকারি আদেশ অমান্য হাট-বাজারে উপচে পড়া ভীড়

এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে সরকারিভাবে নানা উদ্যোগ নেয়া হলেও গণজমায়েত থামানো যাচ্ছেনা। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বেপরোয়া চলাফেরা করছেন। গণজমায়েত কমাতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার সর্বত্র মাইকিং,লিফলেট বিতরণসহ নানা মাধ্যমে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। তবুও কমছেনা গণজমায়েত। লোকজন নিষেধাজ্ঞা অমান্য করে হাট-বাজারে ভীড় জমাচ্ছে। এছাড়া গ্রামাঞ্চলের বিভিন্ন মোড়ে দোকানপাটের সামনে গাদা-গাদী করে বসে থাকছে লোকজন। নিষেধাজ্ঞা অমান্য করে কাঁচা বাজার ও ওষুধের দোকানের পাশাপাশি অন্যান্য দোকানপাটও খুলছে।

রবিবার(৫ এপ্রিল)সকাল ৮ টায় উপজেলার কাঠগড়াহাটে সরেজমিনে দেখা গেছে,অসংখ্য লোকের উপস্থিতি ও ভীড়। তারা সামাজিক দুরত্ব বজায় না রেখে ইচ্ছেমত গাদা-গাদী করে বেপরোয়া চলাফেরা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে,ছাইতানতলা বাজার,বেলকা হাট,মজুমদার হাট,ছিলামনির বাজার,বরুয়ার হাট,কছিম বাজার,শখের বাজার ও চৈতন্য বাজারের অবস্থাও একই। তবে গ্রামাঞ্চলের অনেক সচেতন লোক অসচেতন লোকের বেপরোয়া চলাফেরা করার কারণে কিছুটা আতংকে রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান,আজই(৫ এপ্রিল) আমরা সব ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে মিটিং করলাম। এখন থেকে প্রতি ইউনিয়নে নির্ধারিত পুলিশ থাকবে। চেয়ারম্যান,মেম্বর,পুলিশসহ আমরা সমন্বিতভাবে কাজ করবো। এতে সহজেই সমস্যার সমাধান হবে।

সাভারে কর্মহীন হত দরিদ্রদের পাশে ছাত্রলীগ নেতা সাব্বির

জাহিন সিংহ, সাভার : ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের নির্দেশনায় ,করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া দুস্থদের পাশে দাড়ালেন ঢাকা জেলা উত্তর ,ছাত্রলীগ নেতা আমির হোসেন সাব্বির।শনিবার রাতে আশুলিয়ার গকুলনগর এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি। এই কার্যক্রমে সহযোগিতা করেন ছাত্রলীগ কর্মী রনি, শিপন ও মনির।এসময় শতাধিক দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুস্থ্যদের মাঝে বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুস্থ পরিবারগুলো। নিয়মিত এধরণের বিভিন্ন সেবামূলক সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আমির হোসেন সাব্বির।

মাগুরার শ্রীপুরে পৃথক অগ্নিকান্ডে ৭টি বাড়ি-ঘর পুড়ে ছাই আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর, চৌগাছী ও মোর্তুজাপুর গ্রামে গতকাল সোমবার সকাল ও রবিবার বিকেলে পৃথক ৩টি অগ্নিকান্ডে অন্ততঃ ৭টি বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে ।দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দারিয়াপুর গ্রামের হারুণ মল্লিকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার বসতঘরসহ যাবতীয় ফসলাদি পুড়ে ছাই হয়ে যায়। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য চাল, ডাল, তরকারী, তেলসহ যাবতীয় নিত্য পণ্যসামগ্রী প্রদান করেন। একই ইউনিয়নের চৌগাছী গ্রামের সেকেন্দার বিশ্বাসের বাড়ির রান্না ঘর থেকেও আগুনের সূত্রপাত হয়ে রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে রবিবার বিকেলে উপজেলার মোর্তজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা তোরাব আলী বিশ্বাসএর ঘরসহ নাজমুল বিশ্বাস, হাসিবুল বিশ্বাস ও আলিনুর বিশ্বাসের একটি করে ঘর পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অমল কৃষ্ণ বসু জানান, প্রতিটি অগ্নিকান্ডে শ্রীপুর ফায়ার সাভির্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মাগুরায় ১ কেজি গাজাসহ আটক ২

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের ঘোড়ামারা গ্রাম থেকে ১ কেজি গাজাসহ লাবু মোল্লা (৩৫) ও নান্নু মোল্লা (৩২ ) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদিন মÐল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদরের মীরপাড়া ব্র্যাক অফিসের উজ্জলের মুদি দোকানের সামনে থেকে লাবু মোল্লা (৩৫) ও নান্নু মোল্লা (৩২ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট থাকা ১ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বাড়ি মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামে। তারা দীর্ঘদিন নিজ এলাকায়সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

মাগুরায় করোনা প্রতিরোধে সাইফুজ্জামান শিখর এমপি’র বিভিন্ন উপকরণ বিতরণ .

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর গতকাল সোমবার শহরের জামরুলতলা এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের জামরুল তলা এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে আলোচনা করার পাশপাশি তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

পরে সাইফুজ্জামান শিখর এমপি পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। সেখানে মাগুরার দরিদ্র ও নিম্ম আয়ের একটি লোকও না খেয়ে থাকবে না উল্লেখ করে সাইফুজ্জামান শিখর বলেন, করোনা নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করার পাশপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।

ধামরাইয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারক আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুলিশ পরিচয়ে বাজার বন্ধ করে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। এর আগে রবিবার (২৯ মার্চ) রাতে ধামরাইয়ের রামভদ্রপাড়া বাজারে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে ব্যবসায়ীরা।

আটকরা হলেন, ধামরাইয়ের আনালিয়াখোলা গ্রামের আশরাফুল আলমের ছেলে আশিকুর রহমান (২২) ও ধামরাইয়ের কদমতলা এলাকার মিজানুর রহমান মতির ছেলে মিঠু (২২)। এব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।।

অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা পুলিশ পরিচয়ে দলবদ্ধ হয়ে বিভিন্ন বাজারে করনোভাইরাসের কারনে দোকানপাট বন্ধ করে চাঁদাদাবি করে আসছিলো। তারা একবাজার থেকে আরেক বাজার দাপিয়ে বেড়াচ্ছিল। গতকাল ২৯ মার্চ রাতে এক ব্যাবসায়ীর কাছ থেকে ২২ হাজার ও এক টুটুল নামের এক ব্যক্তিকে টোটাইল ব্রিজের ওপর পেয়ে তার কাছ থেকে ১০ হাজার ১০ টাকা জড়িমানা আদায় করে। পরে ধামরাইয়ের রামভদ্রপাড়া বাজারে মোটরসাইকেল মোহড়া দেওয়ার সময় অভিযুক্তদের আটক করে থানায় খবর দেয় ব্যবসায়ীরা। এসময় ওই বাজার থেকে তাদের আটক করে থানায় আনে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক সিকান্দার জানান, খবর পেয়ে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। এব্যাপারে ৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানিজ কমেডিয়ান কাইশ্যা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। তিনি বাংলাদেশে কাইশ্যা নামে পরিচিত। সোমবার (৩০ মার্চ) তার মৃত্যুর খবর দিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানিয়েছে, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যাওয়া এই কমেডিয়ান ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন।

বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।

শ্রীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই দিলেন মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল রবিবার পিপিই দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাংবাদিকদের জন্য পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গøাবস্সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এছাড়াও উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিভিন্ন উপকরণ প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠি ও সম্প্রতি প্রচÐ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন দ্রব্য সামগ্রি বিতরণের জন্য উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান দায়িত্ব প্রদান করেন।

সর্বশেষ আপডেট...