24 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

সাভারে দূরপাল্লার বাস থেকে অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার।

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দূরপাল্লার একটি বাস থেকে স্যুটকেসবন্দি অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। একই সাথে কাউকে আটকের বিষয়টিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় সেবা গ্রীন লাইন নামে দূরপাল্লার একটি পরিবহন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নবীনগরের সেবা গ্রীন লাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন জানান, তাদের বাসটি রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জে যাত্রী পরিবহন করে। শুক্রবার দুপুর আড়াইটায় তাদের কাউন্টারের ১৯ জন যাত্রীসহ মোট ৪০ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। পরে আরিচা এলাকায় ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ সিটের এক যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে তাদের জানায় বাসটির স্টাফরা। পরে বাসটি গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছলে ওই যাত্রীর বাসের বক্সে রেখে যাওয়া একটি কালো রঙের স্যুটকেস পাওয়া যায়।

এসময় স্যুটকেসটির মালিক না পেয়ে আবারো একই বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেয়া হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শনিবার রাতে গাবতলী থেকে বাসটি এর চালক লালু মিয়া, সুপারভাইজর সবুজ শেখ ও হেলপার নয়নকে নিয়ে নবীনগরে পাঠায়। এরপর আশুলিয়া থানা পুলিশ ও পিবিআইর কর্মকর্তারা স্যুটকেস খুলে এক তরুণীর লাশ বের করেন।

আশুলিয়া থানার এসআই মাসুদ জানান, রাতে নবীনগর এলাকায় বাসটির বক্স খুলতেই এর ভেতর থেকে উটকো গন্ধ বের হতে থাকে। পরে পিবিআই ও পুলিশের উপস্থিতিতে কালো রঙের স্যুটকেসটি খোলা হলে এর ভেতর থেকে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর পরনে কেবল একটি হলুদ রঙের পায়জামা ও অন্তর্বাস ছিল।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, ওই তরুণীকে হত্যার পর তার লাশ স্যুটকেসে ভরে যাত্রীবেশে কৌশলে বাসের বক্সে রেখে গেছে হত্যাকারী। তার বয়স ২৪-২৫ হবে। তবে কীভাবে এবং কেন ওই তরুণীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। এঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ধামরাইয়ে বিসিক শিল্প নগরীর বর্ধিতাংশের উদ্বোধনী অনুষ্ঠান।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) :শিল্প নগরীর কোন প্রজেক্ট পড়ে থাকবে না বলে মন্তব্য করেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি আরো বলেন, অনেক শিল্প নগরীর অনেক প্রজেক্ট পরে রয়েছে। ব্যবসায়ীরা শিল্প নগরীর প্রজেক্ট নিয়ে বিজনেস কারখানা তৈরি না করে, পরিত্যাক্ত করে রেখেছে। তাদের বরাদ্ধ বাতিল করে পুনঃরায় বরাদ্দ দেয়া হবে।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এর উদ্যোগে ধামরাই বিসিক শিল্প নগরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

সোমবার (১৫ মার্চ) ধামরাই বিসিক শিল্প নগরী চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান এনডিসির সভাপতিত্বে, বিশেষ অতিথি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ, শিল্প সচিব আব্দুল হালিম, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর-মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সামিউল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন প্রমুখ।

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন এর প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের জেলা প্রশাসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনের পরে ‘মিথ্যা নাটক’ সাজিয়ে সাজা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়েছে।১৫/০৩/২০২০ইং তারিখ রবিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।

এতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, প্রবীন সাংবাদিক শ্যামল সরকার, প্রেস ক্লাবের সহসভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য মেহেদী হাসান জসীম ও ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে অপসারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানান । অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

ঝালকাঠি প্রেস ক্লাব, অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি পরিবার, কালের কন্ঠ শুভসংঘ যৌথ ভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

কুমিল্লা দেবীদ্বারে করোনা ভাইরাস সন্দেহে ২ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে

এ আর আহমেদ হোসাইন : (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বারে ২ প্রবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রোববার সকালে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির ওই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র- সিএসসি/শা- ২০২০/১৫৬০/১(১৭) তারিখ- ১৪/০৩/২০২০ইং, স্মারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আওতায় করোনা ভাইরাস আক্রান্ত রোগির বর্ণনা, নতুন- পুরাতন রোগি থেকে থাকলে তাদের সংখ্যা ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জনের কার্যালয়ে দৈনিক তথ্য প্রদানের নির্দেশ প্রাপ্তির এক দিনের মাথায় ২ প্রবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তথ্য পাওয়া গেছে। যার তথ্য আমরা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরন করেছি।

করোনা ভাইরাসে আক্রান্ত ওই ২প্রবাসী সম্পর্কে ডাঃ আহমেদ কবির জানান, দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ আবুল হোসেন’র পুত্র বাহরাইন প্রবাসী মোঃ সোহেল গত ৪মার্চ এবং গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের মোঃ মনু মিয়ার পুত্র সৌদী প্রবাসী মোঃ মজিবুর রহমান গত ৫মার্চ দেশে আসেন। তাদের সর্দি, কাসি, জ¦রে আক্রন্ত থাকায় বিভিন্ন মাধ্যম এবং আমাদের ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের তথ্যের ভিত্তিতে ওই বিষয়টি নিশ্চিত হই।

রোবার বেলা ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির’র সাথে যোগাযোগ করে জানা যায়, মোঃ মজিবুর রহমান সুস্থ্য আছেন এবং মোঃ সোহেল’র জ¦র এখনো সারেনি। তাই দু’জনকেই তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সেল ফোনে তাদের সাথে যোগাযোগ অব্যাহত আছে এবং স্বাস্থ্যের উন্নতি ও অবনতির খোঁজ খবর নেয়া হচ্ছে। এসময় পরিবার ও আত্মীয় স্বজনের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

আমাদের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষনের পর সুস্থ্য হওয়ার নির্দেশ দেয়ার আগ পর্যন্ত তারা হোম কোয়ারেন্টাইনেই অবস্থান নিতে হবে। তবে যদি কোন রোগির অবস্থা জটিল আকার ধারন করে, তাহলে তাদের ঢাকা মহাখালী ‘আই-ই-ডিসিআর’-এ স্থানান্তরিত করা হবে। কারন,- করোনা ভাইরাস আক্রান্তদের চিহ্নীত এবং সেবাদানে ওটাই আমাদের দেশের একমাত্র সেবা কেন্দ্র।

সর্বশেষ অবস্থান জানতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসারত ধলাহাস গ্রামের মোঃ মনু মিয়ার পুত্র সৌদী প্রবাসী মোঃ মজিবুর রহমান’র সাথে সেল ফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি তবে এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বারাইন প্রবাসী মোঃ আবুল হোসেন জানান, আমি এখন অনেকটাই সুস্থ্য চিকিৎসকের নির্দেশ মেনেই ঔষধ সেবন করে আসছি। এখন জ¦র একটু কমে আসছে। স্বজনদের সাথে সেল ফোনেই কথা বলছি।

এব্যপারে সাবেক কুমিল্লা জেলা সিভিল সার্জন ও বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মজিবুর রহমান’র সাথে সেল ফোনে যােগাযোগ করলে তিনি জানান, এ বিষয়টি নিয়ে আতঙ্কতি হওয়ার কোন কারন নেই। করোনা আক্রান্ত প্রবণ দেশগুলো থেকে আমাদের দেশে আসা লোকজনকে বিমানবন্দরে থাকা অবস্থাই প্রাথমিক পরীক্ষা করে ছাড়া হয়। এসময় বিশ^স্বাস্থ্য সংস্থার একটি নির্দেশিকাও তাদের দেয়া হয়, যাতে দেশে আসার পর স্বর্দি, কাশি, গলাব্যাথা, জ¦র দেখা দিলে ঢাকা মহাখালী ‘আই-ই-ডিসিআর’র হট লাইনে ফোনে যোগাযোগ করতে বলা হয়। তাদের নির্দেশ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা সেবা নিতে হবে।

১৪দিন এলক্ষণগুলো পরিবর্তন না হলে বা লক্ষণগুলো প্রকাশ পেলে মহাখালী ‘আই-ই-ডিসিআর’র মেডিকেল টিম রোগির কফ, রক্ত সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করবেন। করোনার ভাইরাস পাওয়া গেলে বা পজেটিভ হলে তাদের মহাখালী ‘আই-ই-ডিসিআর’র নিবিড় পর্যবেক্ষনে রেখে চিকিৎসা সেবা দেয়া হবে।

নলছিটিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা কুলকাঠি ইউনিয়ানের দেলদুয়ার গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন নলছিটি থানা পুলিশ।

১৩/০৩/২০২০ইং তারিখ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ মাদক ব্যবসায়ী হলেন কুলকাঠি গ্রামের মোঃ লতিফ খান এর ছেলে মোঃ মনির খান (৩৫), দেলদুয়ার গ্রামের মোঃ মোবারক হাওলাদার এর ছেলে মোঃ রিমন হাওলাদার (৩০)।

এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেছে।

নলছিটি থানার এসআই মোঃ রাসেল মোল্লা জানান, মনির ও রিমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল । এদের কাজ থেকে একটি মটর সাইকেল আটক করা হয়েছে যার নাম্বার ঝালকাঠি হ ১১-২৮৯০ ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে এদের নামে মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে ।

১৩ মার্চ বিকাল ৫টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশি নাগরিক দের ১৩ মার্চ বিকাল ৫ টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিক দের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং দু দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল থাকবে।শুক্রবার( ১৩ মার্চ) বিকাল সাড়ে ৫ টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি নাগরিক দের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিক দের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।

জানা যায়, বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, করোনা ভাইরাস রোধে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে এক চিঠিতে জানিয়েছে আগামী ১৩ মার্চ বিকাল ৫টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যে সব বাংলাদেশি নাগরিক ১৩ মার্চ বিকাল ৫ টার আগে ভারতে প্রবেশ করবে তারাই আবার দেশে ফিরতে পারবে।

তিনি আরো জানান, শুধুমাত্র ক‚টনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থায় কর্মরতরা ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া ভারতীয় নাগরিক দের বাংলাদেশ প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি করিনি বাংলাদেশ সরকার। শুরু মাএ চিন,ইরান,ইতালি ও দক্ষিন করিয়ার নাগরিক দের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইনসেরে জেমী জানান, এখনো পর্যন্ত আমদানি রপ্তানি সাভাবিক রয়েছে। আমাদের কাছে আমদানি রপ্তানি বন্ধের কোনো নির্দেশনা আসেনি।

বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, ঝালকাঠিতে আমির হোসেন আমু

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী বর্তমানে ঝালকাঠি ২ আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন আমু।১২/০৩/আজ (বৃহস্পতিবার) সকালে বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলন করে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

২০০৪ সালে একটি নামকরা বিদেশি মিডিয়া সারা বিশ্বে জরিপ করে এ তথ্য প্রকাশ করেছেন। জরিপে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ অনেকেরই নামই ছিলো। সারা বিশ্ব তখন একজনকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলেছিলেন।

জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম , জেলা আওয়ামীলীগের সেক্রেটারী খান সাইফুল্লাহ পনির , উপজেলা পরিষদের চেয়ারম্যান খাঁন আরিফুর রহমান , পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার , ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হাফিজ আল মাহমুদ প্রমূখ ।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।

এসময় আলহাজ্ব আমির হোসেন আমু প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রদের মাঝে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রানীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ১২ মার্চ বৃহস্পতিবার সকালে কলেজ চত্বরে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলালউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যদিয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক, কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, নেকমরদ ইউনিয়ন আ”লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক সৌকত আলী স্বপন প্রমুখ ।

এছাড়াও সরকার দলীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত: নেকমরদ বঙ্গবন্ধু কলেজটি ১৯৭২ সালে স্থাপিত হয়। বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে অনেক কলেজকে জাতীয়করণ করা হলেও বহু প্রাচীন এই কলেজটি এখনও জাতীয়করণ করা হয়নি বলে, কলেজ কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

ডিএমপি ঢাকা অপহরণ মামলায় পুরস্কৃত হয়েছেন এস আই মানিক।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ডিএমপি ঢাকা অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার এর জন্য মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি জনাব শফিকুল ইসলাম পিপিএম এর নিকট হতে পুরস্কৃত হয়েছেন এস আই মানিক কলাবাগান থানা ডিএমপি ঢাকা।গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে দক্ষতার স্বীকৃতিস্বরুপ পুরস্কৃত হয়েছেন।

ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুরস্কৃত হয়েছেন পুলিশ এস আই মানিক কলাবাগান থানা ডিএমপি

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ডিএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মুজিববর্ষে মান্দার ইউএনও’র ব্যতিক্রমী নলেজ ক্যালেন্ডার

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ব্যতিক্রমী নলেজ ক্যালেন্ডার প্রকাশ করেছেন নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। এই ক্যালেন্ডারের মাধ্যমে শিক্ষার্থীরা এক নজরে জানতে পারবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় চারনেতা, জাতীয় স্মৃতিসৌধ ও বাল্য বিয়ে নিরোধ আইন সম্পর্কে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্যতিক্রমী এ নলেজ ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলেজ ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সভায় উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা মমিন শাহানা সরকারি কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, সহকারি প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশিত নলেজ ক্যালেন্ডার থেকে শিক্ষার্থীরা অতি সহজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ১৫ টি প্রশ্নের উত্তর জানতে পারবে। এছাড়া জানা যাবে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে ১২টি, মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় চারনেতার ১০টি এবং বাল্যবিয়ে নিরোধ আইন সম্পর্কে ৬টি প্রশ্নের উত্তর। জ্ঞানভিত্তিক এধরণের ক্যালেন্ডার প্রকাশ করায় ইউএনও আব্দুল হালিমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীমহল।

এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম জানান, ‘আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং তার আদর্শকে অন্তর ধারণ ও লালন করতে পারে সেই লক্ষে এ নলেজ ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এছাড়া মহান মুক্তিযুদ্ধ, জাতীয় চারনেতাসহ অন্যান্য মৌলিক বিষয়ে জ্ঞানঅর্জনে আগ্রহী করে তুলতে মান্দা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নলেজ ক্যালেন্ডার প্রদান করা হচ্ছে।’
নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ‘নলেজ ক্যালেন্ডার থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে মান্দার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে। এতে শিক্ষার্থীরা আদর্শ দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

এর আগে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে সম্প্রসারন ও সংস্কারকৃত মিনি শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানার উদ্বোধন করেন।

সর্বশেষ আপডেট...