সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ-মাহফিল-২০২০। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। জেলা জুড়ে এখন সাজ-সাজ রব আর এ নিয়ে
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে মাওলানা গাজী মো. শহিদুল ইসলাম।২০/০২/২০২০ইং তারিখ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে,২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠান উদ্বোধন এবং ২৪ ফেব্রুয়ারি বাদ ফজর সমাপনী বয়ান ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহিন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর।উক্ত বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ভারত সহ বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরামগন অংশ নিয়ে তাশরীফ নিবেন।এ মাহফিলে লক্ষ লক্ষ মেহমান আ’মলী জিন্দেগী গঠনে অংশ নেবেন । সংবাদ সম্মেলনের লিখিতপত্রে আরও জানানো হয়েছে, র্নিমান করা হয়েছে ৫টি প্যান্ডেল। প্রতি প্যান্ডেলে ৫ হাজার মুয়াল্লেম ও দশ হাজার স্বেচ্ছাসেবক মাহফিলের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। বসানো হয়েছে গ্রামীণ ফোনের শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম, সিসি ক্যামেরা। তিন বেলা খাওয়ার সুব্যবস্থাসহ রয়েছে চিকিৎসাসেবাও। যাতায়াতে মূল সড়ক ছাড়াও তৈরি করা হয়েছে সংযোগ সড়ক।
সব প্রস্তুতি শেষে এখন সাজ-সাজ রব। এ বছর ৫ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্পব সরকার (৪৫) গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।আজ বৃহস্পতিবার ২০,০২,২০২০ইং সকালে ধামরাই উপজেলার বাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ গ্রেফতারকৃত বিল্পব সরকার ধামরাই উপজেলার বাস্তা এলাকার মৃত তুলা সরকারের ছেলে ও বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, গত ৩০,০৯,২০১৮ সালে তার বিরুদ্ধে ধামরাই থানায় নাসকতার সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই বিল্পব সরকার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার বাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ, আর আহমেদ হোসাইন,দেবীদ্বার(কুমিল্লা) ঃ সমাজকে গড়তে হলে, দেশকে গড়তে হলে নিজেকে আগে গড়ে তুলতে হবে। নিজেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিতই নয়, মানবিক শিক্ষায় এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ মুজিব শতবর্ষে বলতে চাই,- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তর’র নির্বাচন কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধেই নন; তিনি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে তার রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম এবং এদেশের নিপিড়িত মানুষের জন্য যে ত্যাগ, জেল- জুলুম, নির্যাতন ভোগ করে গেছেন,- তার থেকে আমাদের শিক্ষা অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে আমাদের এ দেশকে একটি ক্ষুধা, দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার উপজেলার ‘গঙ্গামন্ডল মডেল কালেজ’র নবনির্মীত ভবনের উদ্ভোধন ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখতে যেয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই বক্তব্য তুলে ধরেন।
কলেজ প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জুলিওকুরি বঙ্গবন্ধু পত্রিকার সম্পাদক আব্দুল আউয়াল ভূঁইয়া, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার।
স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র নির্বাহী সদস্য মোঃ জহিরুল হক সরকার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুদ, প্রভাষক সাইফুল ইসলাম শামিম, যুবলীগ উপজেলা সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিক, শিক্ষার্থী মোঃ বাছির প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গঙ্গামন্ডল কলেজ’র ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ রাশেদুল মনির।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে নবনির্মীত ভবনের উদ্ভোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপ্লব,সাভার ঃ বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় রাকেব এ্যাপারেলন্স কারখানার শ্রমিকরা হেমায়েতপুর সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এঘটনায় ওই সড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে । গত কয়েকদিন আগে ২৩-০১-২০২০ইং তারিখে বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিল কারখানার শ্রমিকরা । পর পর ওই কারখানার শ্রমিকরা বেতনের জন্য সড়ক অবরোধ করায় কারখানা কতৃপক্ষের কঠোর শাস্তি দাবি করেছেন বাসযাত্রী ও স্থানীয় এলাকাবাসী।
শ্রমিকরা জানায় ওই কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করে আসছিলো গেল জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিলো আজ কিন্তু মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের আজ বেতন দিতে পারবে না জানালে শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে দুপুর থেকে হেমায়েতপুর সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে রাত নয়টারদিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উপব্যবস্থাপক শাকিল মাহফুজ সময়ের খবর কে জানান শ্রমিকদের বেতন ২৭ তারিখ প্রধান করা হবে । আর শনিবার অফিস আগের মতোই খোলা থাকবে । আর আমরা আপাতত সুইং সেকশন বন্দ রাখবো ।
শ্রমিকরা বলছে ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তারা কারখানার পোশাক বিক্রির লাভের টাকা লুটপাট করে খাওয়ার কারনে মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে পারছে না এমন অবস্থায় কারখানার মালিক পথে বসে গেছেন। পুরাতন ম্যানেজ মেন্টের লোকজনকে সড়িয়ে নিয়ে নতুন লোক নিয়োগ করলে কারখানাটিতে আবারও মালিক লাভের মুখ দেখবেন বলে আশা করেন তারা।
এদিকে বকেয়া বেতনের দাবিতে গেল এক মাস আগেও ওই কারখানার শ্রমিকদের সাথে কারখানা কতৃপক্ষ ও বহিরাগতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে আহত হয় অন্তত ৩০ জন শ্রমিক
এদিকে কারখানার এক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন আরে ভাই আমাদেরই চাকুরী চলে যায় যায় অবস্থা আমরা আর কিবলবো।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্টাফ রিপোটার ঃ ঢাকার সাভারে ভাকুর্তা ইউনিয়নের ছাত্রলীগের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় ভাকুর্তা ইউনিয়ন ছত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আঃ রহমান গুরুতর আহত হয়েছে।বুধবার বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়ের মুগড়াকান্দা আউয়াল মার্কেট এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আঃ রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে ক্রিকের টুর্নামেন্ট খেলার বিষয়ে আলাপ শেষে ভাকুর্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন এর বাসা থেকে ফেরার পথে আউয়াল মার্কেট এলাকায় পৌছালে উৎপেতে থাকা এলাকার চিহৃত মাদক ব্যাবসায়ী ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল তাদের উপরে অতর্কিত হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আঃ রহমানকে এলোপাথারী ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় মোঃ কবির হোসেন ও নাদির হোসেনসহ চার জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ো করা হয়েছে।
আহত আঃ রহমানের বাবা আঃ রহিম বলেন মুগড়াকান্দা এলাকার মোঃ কবির ও নাদির হোসেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।
এর আগে এলাকায় তাদের মাদক ব্যবসায় বাধাদিলে আমার ছেলেসহ পবিবারের সদস্যদের উপরে তারা ভিবিন্ন ভয়ভিতি দেখিয়ে আসছিলো।
তাদের মাদক ব্যবসা বাধা দেয়ার কারনে তারা খিপ্ত হয়ে তার ছেলের উপওে হামলা চালায় বলেন জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, মোঃ নাদির হোসেন মাদক ব্যবসা করতে করতে মাদক সেবনে আসক্তি হয়ে পরেছেন। এর আগে বহুবার তাকে মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি রাখা হয়েছিলো।
ভাকুর্তা মুগড়াকান্দা এলাকার মোঃ কাবির হোসেনের কাছে এ ব্যপারে জান্তে চাইলে তিনি বলেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী আব্দুল বাতেন এর অসুস্থ্যর ব্যাপার নিয়ে আঃ রহমান বলেন বাতেন মরেগেছে । এব্যপারে আঃ রহমানের সাথে তার বাকবিতন্ডতা হয়।
এসময় মোঃ কবির হোসেন প্রতিবেদককে বলেন এ ব্যপাওে আপনি হাজী বাতেন ভাইয়ের সাথে কথা বলেন।
এ ব্যপারে ভাকুর্তা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন হামলার ঘটনায় দু-পক্ষ থেকেই লিখিত অভিযোগ করা হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে নানা অনিয়মের অভিযোগে ২ ইটভাটা ও ২ ব্যাটারি কারখানাকে ১৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর অনেকাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে যাতে করে তারা পরবর্তীতে কোন ইট উৎপাদন করতে না পারে এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা পায়।বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ২ টি ইট ভাটাকে ১২ লাখ টাকা ও ২ টি ব্যাটারি কারখানাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ জানান, বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের দেড় কিলোমিটারের মধ্যে কোন ইট ভাটা থাকবে না, ইটভাটা থাকা বেআইনি।কিন্তু ডাউটিয়া এলাকার ২টি ইটভাটার মালিক এ আইন অগ্রাহ্য করে দির্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে । এছাড়া ইটভাটাগুলো কৃষি জমির টপ সয়েল ব্যবহার করে ইট তৈরি করছে ও মারাত্বকভাবে পরিবেশ দূষণ করছে ।
এসব অভিযোগের ভিত্তিতে সকাল থেকে শুরু হওয়া অভিযানে ২টি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে প্রিয়াংকা ও লাকী সেবেন ব্রিকসের মালিকরা জরিমানার ১২ লাখ টাকা পরিশোধ করেন। অপরদিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় আরগাজ ব্যাটারি কারখানাকে ২ লাখ ও বেলিশ্বর এলাকায় একটি চায়না ব্যাটারি কারখানাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ইট ভাটা ও ব্যাটারি কারখানার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তাদের কোন বৈধ কাগজপত্র নাই। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ কাগজপত্র নাই এবং ব্যাটারি কারখানার দূষিত বর্জে পানি ও পরিবেশে র মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই এ অভিযান এবং তা অভ্যাহত থাকবে।
ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম তামজিদ ইসলাম বলেন, ডাউটিয়ার ২টি ইটভাটা ৪০০ থেকে ৫০০ মিটারের মধ্যেই হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যা ইটভাটা আইনের বহির্ভূত। তাই এসব ইটভাটাকে জরিমানার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বাকী ২ টি ব্যাটারি কারখানার কারণে পানি দূষিত হচ্ছে এবং তাদের কোন বৈধ কাগজপত্র নাই।তাই তাদের জরিমানার আওতায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, সম্প্রতি রাজধানী ঢাকার বায়ু দূষণের পরিমাণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আদালত উদ্বেগ প্রকাশ করেছেন। দূষণ রোধে হাইকোর্টের কঠোর নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনার দীর্ঘ সাড়ে ১৪ বছর পর দুইজনকে যাবজ্জাীবন যাবত জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ।দন্ড প্রাপ্তরা হলেন ঝালকাঠির বিকনা গ্রামের মো. ইউনুস মল্লিক এর ছেলে মো. জিয়াউর রহমান এবং বৈদারাপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ফরিদ হোসেন । একই সাথে বিস্ফোরক আইনের ৪ ধারায় তাদেরকে আরো দশ বছরের কারাদেশ দেয়া হয়েছে।
১৯/০২/২০২০ইং তারিখ বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-২ আদলতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে ঝালকাঠি জেলা শহরের পাঁচটি স্থানে একই সঙ্গে পাঁচটি বোমার বিস্ফোরণে কেপে ওঠে ঝালকাঠি শহর।
ঝালকাঠি জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ওসি মো. সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০৬ সালের ২২ অক্টোবর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।
জেএমবির সদস্য ঝালকাঠির বিকনা গ্রামের মো. জিয়াউর রহমান ও আহত অবস্থায় আটক রিকশা চালক ফরিদ হোসেনকে অভিযোগপত্রে আসামী করা হয়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রাহণ করে উপরোক্ত রায় ঘোষণা করা হয়।
রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসম মোস্তাফিজুর রহমান মনু এবং আসামী পক্ষে ছিলেন এ্যাড. নাসির উদ্দিন কবীর।
প্রসঙ্গত, ১৭ আগস্ট বোমা হামলার ঘটনার আড়াই মাস পর ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক সোহেল আহমেদ নিহত হন।
এ মামলায় ঝালকাঠির আদালতেই জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ ৭ শীর্ষ জঙ্গির ফাসির আদেশ হয়।
ষ্টাফ ,রিপোর্টার : রাজধানী ঢাকার অদুরে সাভারে অবৈধ ভাবে গড়ে উঠেছে কয়লা কারখানা। এসব কয়লা কারখানায় রাতদিন ধরে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। আর এসব কাঠ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা।এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, আর অন্যদিকে হুমকির মুখে পরছে পরিবেশ বিপর্যয়ের।
উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুগড়াকান্দা এলাকায় কৃষি আবাদী ফসলি জমির পাশে দুটি অবৈধ কয়লা কারখানা গড়ে উঠেছে। স্থানীয়রা বলেন, কয়লা কারখানার মালিক মোঃ আবু বক্কর ছিদ্দিক ক্ষমতার দাপট দেখিয়ে বহু বছর ধরে কৃষি আবাদী এলাকায় এই কারখানা পরিচালনা করে আসছে।এসবন কয়লা কারখানা গুলো প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই ১৫ থেকে ২০টি চুল্লি নির্মাণ করে সেখানে কাঠ পুড়িয়ে তৈরি করছেন কয়লা। কয়লা কারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে পুরো এলাকা। কারখানার আশ পাশের স্থানীয় বাসিন্দা শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ লোকজনদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রন্ত হচ্ছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়া কান্দা এলাকায় দুটি অবৈধ কয়লা কারখানা রয়েছে। সেখানে রাতদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার টন কাঠ।
এ ব্যাপারে কারখানার মোঃ আবু বক্কও ছিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ফসলি জমিতে এসব কারখানায় দিনরাত ২৪ ঘন্টাই অবাধে কাঠ পোড়ানোর ফলে একদিকে যেমন বনজ সম্পদ উজার হচ্ছে, অন্যদিকে কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়ে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে।
এ ব্যপারে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি আবাদি এলাকায় অবৈধ কয়লা কারখানার কালো ধোয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হচ্ছে, এতে ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। এছারাও এলাকার শিশু কিশোর থেকে শুরুকরে বুদ্ধ লোকজনদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আত্রæান্ত হচ্ছে।
এসময় তিনি আরো বলেন, এ ব্যপারে উপজেলা প্রশাসনকে জানালেও কারখানাগুলো বন্ধের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন বলেন, এসব অবৈধ কারখানা বন্ধ না করলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরায় বন্দুক যুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত হয়েছে। পুলিশ গতকাল বুধবার ভোরে মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের দাবী অভ্যন্তরীন কোন্দলের জের ধরে দুই দল ডাকাতের মধ্যে এ বন্দুক যুদ্ধের ঘটনায় ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, ভোররাতে গোলাগুলির শব্দ শুনে সদরের ররুনাতৈল গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে স্থায়ীয় মাঠ থেকে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করে। পরে খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে নিহত দুই জন হচ্ছেন-ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মন্ডলের পুত্র ডাকাত সর্দার লাভলু মন্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারী উপজেলার ডাকাত সর্দার দাউদ হোসেন (৩৮)।
নিহত দুইজনের নামে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের ঘটনায় মামলা রয়েছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় এ দুই ডাকাত সর্দার নিহত হয়েছেন বলে ওসি সাইফুল ইসলাম দাবী করেছেন।
সাইফুল ইসলাম জানান, ময়না তদন্ত জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা করা হবে। এছাড়া বন্দুক যুদ্ধের ঘটনা তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, চায়না ডেইলি – অবশেষে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে মার্কিন গবেষকরা। আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ওষুধটি প্রাথমিক ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন।
অন্যদিকে ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল নভেল করোনা ভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে চীন। চীনের ঝেঝিয়াং প্রদেশের সরকার ফ্যাপিলাভির অ্যান্টিভাইরালটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। করোনা ভাইরাসের এটিই প্রথম কোনো প্রতিষেধক যা দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনেরও অনুমোদন পেয়েছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তবে তার চিকিৎসা শুরু হয় স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। ওই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল গঠন করা হয়।
অ্যাডিসনের দলটি হাসপাতালে বায়োহ্যাজার্ড টিম আইসোলেশন ইউনিট তৈরি করে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে সেখানে স্থানান্তর করা হয়।
অ্যাডিসন বলেন, ‘ইন্ট্রাভেনাসের থেরাপি দেয়ার মতো আমরা প্রতিদিন যা যা করছিলাম তাতে মনে হচ্ছিল যে, অবস্থা বেশ জটিল। আমাদের দুই জোড়া গ্লাভস পরতে হচ্ছিল। এটা তো ছিল ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন মানুষের কাজ। কিন্তু আমাদের সব করতে হচ্ছিল। এমন সুরক্ষিত পোশাক-পরিচ্ছেদ আমাদের শিরাগুলোকেও মুক্তি দিচ্ছিল না।’
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ‘রেমডেসিভির’ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান। অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে একটি অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করে। ওষুধটি তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিড ফার্মাসিটিউক্যালস।
ওই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা ওই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রোগী বাড়ি ফেরেন।
মার্কিন এ চিকিৎসক বলেন, ‘এটাই করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে প্রথম এবং একমাত্র সফলতা হলেও এ পদ্ধতি যে কাজ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।