ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে যোগদানের পর বাল্য বিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেও কুচক্রী মহলের কারনে মাঠে থাকতে পারেননি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। যার কারণ হল যোগদানের পর আট মাসের মাথায় বদলি।ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর ৭ মাসের মধ্যেই প্রায় ২০টি বাল্যবিয়ে প্রতিরোধ করেন। তানিয়া ফেরদৌসের অনত্র বদলী করায় জনমনে এক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঝালকাঠিতে মাত্র কয়েক মাসেই সদর উপজেলায় যোগদানের পর থেকে যখন যে সময়, যেখানেই বাল্যবিয়ের কথা শুনেছেন সকাল, বিকেল আর রাত নেই ছুটে গেছেন প্রত্যন্ত এলাকায়। সেই সাথে ঘটনার সত্যতা পেয়ে সাংবাদিকদেরও অবগত করেছেন।
ঝালকাঠি সদর উপজেলায় যোগাদানের পর এখন পর্যন্ত দিন-রাত যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২১টি বাল্য বিয়ে প্রতিরোধ করেছেন।
সম্প্রতি গত ৮ ও ৯ ফেব্রুয়ারী মাত্র ১২ ঘন্টার ব্যবধানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের হস্তক্ষেপে দুইটি ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরোধের মাধ্যমে ১৩ বছর বয়সী নবম শ্রনী পড়ুয়া দুইজন স্কুল ছাত্রীকে ফিরেয়ে দিয়েছেন নতুন জীবন ।এ বিষয় অনুসন্ধানে জানাযায়, প্রশাসনিক কাজে স্বচ্ছতা, সদালাপি এবং সৎ কর্মতা হিসাবে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঝালকাঠিতে যোগদানের মাত্র ৮ মাস যেতে না যেতেই, কেন বদলী জনিত কারনে ঝালকাঠিকে বিদায় জানাতে হলো ? এ বিষয়টি ওপেন সিক্রেট থাকলেও প্রশাসন, গোয়েন্দা বিভাগ, সাংবাদিক, দুদকসহ সরকারের সকল বিভাগ অবগত আছে।
সরকারী এই কর্মকর্তা বিরোধী এক চক্র কয়েকদিন আগে তার বিরুদ্ধে উৎকোচের বিনিময় চৌকিদার নিয়োগ করছেন বলে অপপ্রচার চালায়। সেই সাথে ঝালকাঠির একাধিক সিনিয়র সাংবাদিকদের এমন তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টায়ও কমতি ছিলো না।
কিন্তু অপপ্রচার কারী চক্রটি জানতেন না ঝালকাঠির পেশাদার সাংবাদিকদের কাছে তানিয়া ফেরদৌস একজন সাদা মনের সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত মুখ। সাংবাদিকদের জানা ছিল তানিয়া ফেরদৌস এ নিয়োগে স্বচ্ছতা রাখতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নিয়ে নিয়োগ প্রক্রিয়ার সকল পর্যায় স্বশরীরে উপস্থিত ছিলেন।
এছাড়াও বাছাই প্রক্রিয়ার অন্যতম সদস্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রকৌশলী এবং সদস্য সচিব আনসার ভিডিপি কর্মকর্তা সংশ্লিষ্ট ছিলেন।শুধু তাই নয় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে গোয়েন্দা বিভাগ ও পুলিশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনুসন্ধানের গভীরে গিয়ে জানাযায়, শুধু নিয়োগ প্রক্রিয়াই নয় ২০১৯ সালের জুন মাসে যোগদান করেই তিনি প্রথম ২০১৮-১৯ সালের এডিবি প্রকল্পের কাজ না দেখে চেকে স্মাক্ষর না দেয়ায় পড়েন রোসানলে। এডিবি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। প্রকল্পের সহ-সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকায় তানিয়া ফেরদৌস কাজ না দেখে চেক ফিরিয়ে দেয়ায় বিরাগভাজন ও অপ্রিয় হয়ে যান অনেকের কাছে। এক পর্যায় এডিবি প্রকল্পের কাজ দেখতে না পারলেও প্রকল্প সদস্য সচিব কতৃক চুড়ান্ত প্রতিবেদন ও কাজের মান প্রত্যয়ন স্বাপেক্ষে আর্থিক অনুমোদন দিতে বাধ্য হন তিনি। এছারাও একই সমস্যার সম্মুখিন হন টিআর, কাবিখা প্রকল্প নিয়েও। যার সভা না করে প্রকল্প অনুমোদনে দ্বিমত করায় তিনি আরো অপ্রিয় হয়ে ওঠেন বলেও অনুসন্ধানে করে জানা যায়।
ঝালকাঠিতে যোগদানের পর শুধু বাল্য বিয়েই নয় সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায় ও বিভিন্ন স্কুল, কলেজে গিয়ে জঙ্গী, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধ, সভা সমাবেশ করেছেন। এছাড়াও সদর উপজেলাধীন ইউনিয়ন গুলোতে গিয়ে কিশোর কিশোরী ক্লাবের নিয়োগ, তথ্য অধিকার আইন, ধান ও গম বীজ সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক সততার সহিত মুক্তিযোদ্ধাদের তালিকা বাছাইয়ের কাজ সম্পন্ন করেন।
২০১৯ এ ঘূর্নিঝড় বুলবুল অাঘাত হানার বার্তা সহ মানুষকে বাঁচাতে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসার আহবানে নিজ জীবনের ঝুকি নিয়ে তার নেতৃত্বে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে নদী তীরবর্তী এলাকায় ছুটে গিয়ে সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয়স্থলে আনতে কাজ করেছেন। সেই সাথে ঘূর্নীঝড় বুলবুলের আঘাত শেষে ঐ সকল এলাকা সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ মানুষেকে সাহায্য করার মাধ্যমে তাদের পাশে দাড়িয়েছেন। প্রাকৃতিক দূর্যোগে শৈত প্রবাহে গরীব মাঝে কম্বল বিতরন করেছেন।ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান তানিয়া ফেরদৌসকে শেষ পর্যন্ত ঝালকাঠি কর্মস্থল থেকে অনত্র চলে যেতেই হলো।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানায়, ঝালকাঠিতে যোগদানের ৮ মাসেই বদলীর বিষয়ে কোন মন্তব্য না করে তিনি বলেন, বদলী একটি নিয়ম তান্ত্রিক প্রক্রিয়া, এটা যে কোন সময়ই হতে পারে। কতৃপক্ষের নির্দশনা পালন করা আমার দায়িত্ব ও কর্তব্য। আমার কাজের মূল্যায়ন সাধারন মানুষের উপর ছেড়ে দিলাম। ঝালকাঠি জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় কথিত বন্দুকযুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ি আওরঙ্গজেব ওরফে জেবু (৫০) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেুলয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর এলাকায় একটি আমবাগানে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত জেবু উপজেলার দেলুয়াবাড়ি এলাকার মৃত নবির উদ্দিনের ছেলে। ঘটনায় ডিবির দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ি জেবু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত জেবুর বিরুদ্ধে মান্দা থানায় এক ডজনেরও বেশি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার বিকেলে ঝালকাঠি পৌরসবার কলেজ খেয়াঘাট থেকে অভিযান চালিয়ে ১২পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, সদর উপজেলা পৌরসভার পূর্ব চাদকাঠি এলাকার নান্নু মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন ইব্রাহিম (প্রেম) ২০, মোঃ সুলতান আহমেদ খান এর ছেলে ইমরান খান (রুবেল) ২৮ দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন সংবাদের ভিতিত্তে ডিবি পুলিশের ইন্সপেক্টর এনামুল হোসেন, পরিদর্শক মাইন উদ্দিন, এস আই মফিজুররহমান এর নেতৃত্বে একটি টিম ১০/০২/২০২০ইং তারিখ সোমবার বিকেল উপজেলা সদরের পৌরসভার কলেজ খেয়াঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে জহির উদ্দিন ইব্রাহিম (প্রেম) ও ইমরান খান (রুবেল) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২পিস ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র মোঃ জহির উদ্দিন ইব্রাহিম (প্রেম) এখন মাদক ব্যবসার সাথে জড়িত এবং তিনটি মাদক মামলার আসামি।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দ্বারিয়াপুর ইউনিয়নে বসবাসরত নাগরিকদের উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক,বিধবা, স্বামী নিগৃহীতা,অসচ্ছল ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা প্রাপ্তির আবেদনকারীদের চুড়ান্ত বাছাই পর্ব অনু্ষ্ঠিত হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে এ বাছাই পর্ব অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম,দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, মাগুরা জেলা ওয়েভ ফাউন্ডেশনে সমন্বয়কারী তাসরিন জামান,ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি হারুণ-অর-রশিদ আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন মোল্যা, ইউপি সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা ।
হুমায়ুন কবির,রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল – বালিয়াডাঙ্গী মহাসড়কে দ্রুতগামী পিকআপের ধাক্কায় মতিউর রহমান (৩০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
অপর মোটরসাইকেল আরোহী রায়হান (২৮) গুরত্বর আহত হয়েছেন। ৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাণীশংকৈল – বালিয়াডাঙ্গী মহাসড়কের বিলপাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওলিউর রহমানের ছেলে। গুরুত্বর আহত রায়হানের বাড়িও একই গ্রামে।
বালিয়াডাঙ্গী সার্ভিসের তথ্যমতে, বালিয়াডাঙ্গী হইতে নেকমরদের উদ্দেশ্যে যাওয়া একটি মুরগির পিকআপ অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মতিউর রহমান।
এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা রায়হান গুরুতর আহত হয়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত রায়হানকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকাপটিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে ।
বিপ্লব , সাভার ঃ সাভারে অবৈধ দুটি ব্যাটারি তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ,নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার লিজেন্ড ব্যাটারি ও জেলটেক লিমিটেড ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ পরিবেশ দূষণকরে ব্যাটারি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। পরে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে কারখানা দুটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
সেই সাথে ওই দুটি কারখানার পাশে পরিবেশ দূর্ষণের অভিযোগে সেভেন ষ্টার নামের একটি র্যাগ তৈরিরি কারখানার মালিক শফিকুল ইসলামকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন ওই কারখানা দুটি অবৈধ তাদের কারখানার বিষাক্ত গ্যাসে ওই এলাকার মানুষ নানা রোগে ভুগছিলেন ক্যান্সারসহ ওই কারখানার শ্রমিকরাও বিভিন্ন অসুখে ভুগছিলেন। জীবনের তাগিদে শ্রমিকরা এতোদিন অসুখ নিয়ে কাজ করছিলেন বলে জানিয়েছেন তারা।
অবৈধ কারখানা দুটি সিলগালা করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম,হিসাব রক্ষক কর্মকর্তা উজ্জল বড়–য়াসহ আরো অনেকে।
চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর জন্মদিন রবিবার বিকেলে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ১নং হল রুমে পালন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা সমিতির আইন সম্পাদক সাবেক আই ছাত্র নেতা এ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা।সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও পদ্মা সেতুর আইন উপদেষ্ঠা এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএজি আলতাফ হোসেন আমানী, এএজি হাতেম আলী, ব্যারিস্টার রফিকুল আলম মিল্টন, এ্যাডভোকেট জাহিদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, রঞ্জিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, মোঃ শাকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, প্রচার সম্পাদক মির্জা চয়ন, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমাম হাসান ইমন সহ অন্যান্য আইনজীবী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন এবং বিভিন্ন জেলা ও ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
শেষে সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর বর্ণাঢ্য রাজনীতি সহ তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কেক কাটেন অতিথিবৃন্দ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের জহুরা বেগম নামে (৩২) এক নারী যাত্রী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ অন্তত ৫ জন। এঘটনায় ঘাতক বাস ও এর চালক কাইয়ূমকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ১১ টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা বেগম ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ইদ্রিস আলীর স্ত্রী। বাকী আহতরা হলেন- কুলসুম বেগম (৩৮), লাবণী আক্তার (১৪), ফরিদ (২২), আমির হোসেন (৪০) ও মোজাফ্ফর হোসেন (৫০)।
পুলিশ জানায়, সকালে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে ধামরাইয়ের মহিষাসী এলাকা থেকে কালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় মহিষাসী বাজারে পৌছানোর পূর্বেই ইজিবাইকটিকে ধাক্কা দেয় ঢাকাগামী এসবি লিংকের একটি বাস।
এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। এসময় গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা ছয় জনকে কালামপুর পদ্মা জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জহুরা বেগমকে মৃত ঘোষনা করেন।
কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহত ইজিবাইকের এক নারী যাত্রীর লাশ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিপ্লব,সাভার ঃ সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রতিন্ধিদের মাঝে নিজস্ব উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।বিকেলে সিআরপিতে উপস্থিত হয়ে সিআরপির প্রতিবন্ধিদের মাঝে বিশটি সেলাই মেশিন বিতরণ করেন মনোয়ার হোসেন ডিপজল। সেই সাথে সিআরপির উন্নয়নে নগদ কয়েক লক্ষ টাকা অনুদান দেন মনোয়ার হোসেন ডিপজল।
পুলিশ জানায়, জরুরী সেবা হট লাইনে ফোন পেয়ে পুলিশ বাজারের গোস্তের দোকানে অভিযান চালায়। একজন ভোক্তার ফোনে জানা যায় গোস্ত বিক্রিতা কাদের দোকানে অসুস্থ মরা এনেছিলেন জবাই করে তা বিক্রির উদ্দেশে। কিন্তু গরুটি মরে গেলে তার সেই চেষ্টা বিফল হয়। পাশাপাশি আশেপাশেই মাংশের দোকানে গরুর স্বস্থ্য পরী ছাড়াও মাংশ বিক্রি করা হচ্ছিলো বলে অভিযোগ যায় জরুরী হট লাইনে।
খবর পেয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম সেখানে গিয়ে হাতেনাতে আটক করেন অভিযুক্তকে। পরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে শুরু হয় অভিযান।
এতে সাভার উপজেলা ও পৌরসভার জনস্বস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে কয়েকটি গোস্তের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংশ বিক্রির অভিযোগে প্রতিটি গোস্তের দোকানকে করা হয় ২৫ হাজার করে জরিমানা।