27.4 C
Dhaka, BD
বুধবার, জুন ২৪, ২০২৬

যেকোন সমস্যা সমাধানে ২৪ ঘন্টাই জেলা পুলিশ সেবাদানে প্রস্তুত : এম এম মাহমুদ হাসান

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে মাদক, জঙ্গি, বাল্য বিয়ে, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৮/০১/২০২০ইং তারিখ শহরের ৯নং ওয়ার্ডের বধ্যভূমির খেয়াঘাট এলাকায় বিট পুলিশের উদ্যোগে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।সদর থানার ওসি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান (সদর সার্কেল)। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় ও স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বধ্যভূমি সংরক্ষণ সংগঠন হৃদয়ে একাত্তরের সভাপতি হাসান মাহামুদ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান মাদকের পাশাপাশি গ্যাং কালচার, ইভটিজিং ও জুয়ারোধের বিশেষ ভাবে আলোকপাত করেন।

এলাকার যেকোন সমস্যা সমাধানে ২৪ ঘন্টাই জেলা পুলিশ সেবাদানে প্রস্তুত ও আন্তরিক বলে উল্লেখ করেন। পাশাপাশি মাদকসহ সামাজিক সমস্যায় পরিবারকে সচেতন হতে আহ্বান জানান তিনি।

মাগুরার শ্রীপুরে উপজেলা পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ রবিবার সকালে উপজেলা পর্যায়ের চুড়ান্ত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলার ৮টি ইউনিয়ন থেকে চুড়ান্ত বাছাইকৃত প্রথম স্থান অধিকারীরা ৪৮টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং উপজেলা পর্যায়ের সেরা চাম্পিয়নরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে । শ্রীপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ।

প্রধান শিক্ষক মোঃ বছিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর কে বি এম হাবিবুল আলম, সহকারি শিক্ষা অফিসার আলী হাসান, সহকারি শিক্ষা অফিসার শরিফুল ইসলাম,শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,প্রধান শিক্ষক হাসেম আলী মন্ডল, নাজমা খাতুন, হামিদা খাতুন,শিরিন সুলতানা, মোক্তার আলী মিয়া,সহকারি শিক্ষক হারুন মিয়া,বাকী বিল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ প্রমূখ। আলোচনাসভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিনিধি: ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে এবং আশুলিয়া থানা ছাত্রলীগের আয়োজনে সাভারের আশুলিয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে বগুড়ার কৃতি সন্তান সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নান এর স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান বলেন, বাংলাদেশে যখন কোনো ‘ক্রাইসিস’ তৈরী হয়, ছাত্রলীগ তাদের সর্বস্ব দিয়ে তা দূরীকরণে ঝাঁপিয়ে পড়ে। আজ সারা বাংলাদেশে সেটা উত্তর বঙ্গ বলেন কিংবা দক্ষিণ বঙ্গ বলেন- সব জায়গায় ছাত্রলীগ নিজেদের পকেটের টাকা দিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রলীগ স্বশরীরে উপস্থিত হয়ে দুঃস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

এসময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আমরা যারা যুবলীগ, আওয়ামী লীগ এবং সংসদে নেতৃত্ব দিচ্ছি-সবাই কিন্তু এই ছাত্রলীগ থেকেই আজ তৈরী হয়েছি। এজন্য আমি চাইবো এই ছাত্রলীগ যাতে অত্যন্ত সুসংগঠিত হয় এবং ছাত্রলীগ ভাইয়েরা যাতে অস্ত্র ছেড়ে দিয়ে কলম ধরে এদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে। শাহাদাৎ হোসেন খান এসময় আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান দায়িত্ব যাদের হাতে রয়েছে তারা কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন। আর সারাদেশের ছাত্রলীগকে সুসংগঠিত করতে হলে ভালো নেতৃত্বের দরকার যা বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে। আর এরই ধারাবাহিকতায় সারা দেশে ছাত্রলীগ সুসংগঠিত হচ্ছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আমাদের দেশে যখনই দুঃসময় তখনই ছাত্রলীগের প্রয়োজন হয়; কিন্তু যখন সুসময় আসে তখন আর ছাত্রলীগের কথা কেউ মনে রাখে না।

আজ এই শীতার্তদের প্রয়োজনে কিন্তু ছাত্রলীগ ঠিকই পাশে এসে দাঁড়িয়েছে।ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এই চৌকস সভাপতি উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ছাত্রলীগের ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন। ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সাদামাটা ভাবে ছাত্রলীগের যে কর্মকান্ড চালু রেখেছেন সেই ধারা যেন আমরা আগামীতেও অব্যহত রাখতে পারি এবং ভালো নেতৃত্ব যাতে আসতে পারে সেটা আপনারা গণমাধ্যমকর্মীরা খেয়াল রাখবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন। কিন্তু দয়া করে আমাদের ছোটখাট ভুলকে বেশী ‘নেগেটিভ’ করে তুলে ধরবেন না। বরং আমাদের ভুলগুলো দেখিয়ে দিয়ে আমাদেরকে শোধরানোর সুযোগ করে দিবেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য সকলকে কাজ করতে হবে। সেজন্য অবশ্যই সুশিক্ষিত হতে হবে। আর সুশিক্ষিত হলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ, তাইজুল ইসলাম সোহাগ, যুব মহিলা লীগ নেত্রী মনিকা হাসান আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা সবুজ, শামীম, সুজন, সেলিম, সানি, রাব্বি, সাব্বির, আকাশ, শাকিল প্রমূখসহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঝালকাঠি সাংবাদিকবান্ধব রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য নতুন কার্যনিবাহী কমিটি গঠন।

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মন্নান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডেশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবেল (মোহনা টেলিভিশন), ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শান্ত (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচ্চু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনন্দ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হোসেন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায় দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হোসেন (বিপ্লবী বাংলাদেশ)।

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার কাঞ্চন বেপারী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার(ভিডিও)

https://youtu.be/4TwdKbistd4

বিপ্লব,সাভার ঃ সাভারে কাঞ্চন বেপারী নামের (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার একটি মেহনী বাগান থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায় দুপুরে সাধাপুর পুরানবাড়ি এলাকায় একটি মেহগনী বাগানের একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

নিহত ওই ব্যক্তির বাড়ি সাভারের আমিনবাজারে। ময়না তদন্তের পরে যানা যাবে এটি হত্যা না আত্মহত্য বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই এখলাস শাহা রাজা মোল্ল্যা। অন্যদিকে আশুলিয়া থেকে এক শ্রমিক ও ঢাকার ধামরাই থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় সংশ্রিষ্ঠ থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাণীশংকৈলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সমগ্র উত্তরবঙ্গের ন্যায় প্রচন্ড শীতে কাবু যখন রাণীশংকৈলবাসীও ঠিক সেই মুহুর্তে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৮ জানুয়ারি শনিবার দুপুরে, আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির উদ্যোগে একাডেমির প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য- সেলিনা জাহান লিটা রানীশংকৈল প্রতিবন্ধী স্কুল চত্বরে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ, আ’লীগ নেতা ও প্রধান শিক্ষক বাবর আলী, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, একাডেমির ক্রীড়া সম্পাদক ও কোচার মানিক হোসেন, প্রতিবন্ধী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান প্রমুখ।

কম্বল পেয়ে শীতার্তরা অনেক উপকৃত হয়েছে বলে জানান জৈনেক প্রতিবন্ধী অভিভাবক। এ ব্যপারে এমপি লিটা বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে, আমি প্রতিবন্ধী ও গরীর মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং আজীবন এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

যশোরে বেনাপোলে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ “আর্তমানবতার সেবায়” বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাবের উদ্যোগে বেনাপোলে গরীব অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ জানুয়ারী) বেলা ৩টার সময় বেনাপোল পৌরসভার সামনে অবস্থিত বেনাপোল সমাজকল্যাণ সংস্থার নিজস্ব ক্লাবে এ কম্বল বিতরণ করা হয়।বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাবের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে এ কম্বল বিতরণ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। গরীব অসহায়-দুস্থ পরিবারের মাঝে এসময় ১৫০টি কম্বল বিতরণ করা করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস, বেনাপোল ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নাজিমউদ্দিন রাব্বি, ও সাংগঠনিক সম্পাদক কে,এম, সানোয়ার হোসেন রিমন।

ঝালকাঠির শীতলপাটি উন্নয়ন মূলক রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ” গামছা, পেয়ারা আর শীতল পাটি ও সুগন্ধা নদী এই মিলিয়ে ঝালকাঠি “ঝালকাঠি জেলাকে শিল্প সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করার অন্যতম শিল্প শীতলপাটি, গামছা, আমড়া,পেয়ারা ও মৃৎ শিল্প তার পাশাপাশি বর্তমানে সারাদেশ ব্যাপী খ্যাতি অর্জন করা ঐতিহাসিক দর্শর্ণীয় স্থানগুলোর মধ্য বিশ্বব্যাপী যারনাম সমাদৃত জগদীশপুর, শত্বাদসকাঠি, ভীমরুলী ভাসমান পেয়ারার হাট।

গত বছর বরিশাল রেঞ্জ ডিআইজি ঝালকাঠির এ ভাসমান পেয়ারহাট পরিদর্শন করেছিলে ।

এ বছরের শুরুতে গত ১৭/০১/২০২০ইং তারিখ বিকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের শীতলপাটি উন্নয়ন মূলক সমবায় সমিতির ঘর পরিদর্শন করেন। এবং সেই সাথে সমিতির সদস্যদের সাথেও বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম সমিতির সভা কক্ষে মতবিনিময় সভা করেন ।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ সফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআইজির সহধর্মিনী বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মালেকা খায়রুন্নেছা।

রাজাপুর উপজেলার হাইলাকাঠি ডহরশংকর গ্রামের শীতলপাটি উন্নয়নমূলক সমবয় সমিতির সভাপতি শ্রী তাপস পাটিকরের সভাপতিত্বে ও উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদারের তত্বাবধায়নে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মাহামুদ হাসান, রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন, ওসি তদন্ত মো:আবুল কালাম, রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য সহ এলাকার শতাধিক পাটিকর সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদার।

সুগন্ধা নদীর তীরে আমাদের ঝালকাঠি জেলার ঐতিহাসিক দর্শণীয় স্থানগুলোর মধ্যে রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি, শেরে -বাংলা একে ফজলুল হকের নানাবাড়ি, কবি জীবনানন্দ দাশ এর মামা বাড়ি ও কীর্ত্তিপাশা জমিদার বাড়ি উলেস্নখযোগ্য ।

এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে গাবখান সেতু, ধানসিঁড়ি নদী, রূপসা খাল, গালুয়া পাকা মসজিদ, নেছারাবাদ কমপেস্নক্স, পোনাবালিয়া মন্দির, সিদ্ধকাঠী জমিদার বাড়ি, নলছিটি পৌর ভবন, চায়না কবর, কামিনী রায়/ কামিনী সেনের বাড়ী ইত্যাদি।

সড়ক দুর্ঘটনা রোধে পাথওয়ে’র দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোটার ঃ সড়ক দুর্ঘটনা এড়াতে বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে”র উদ্যোগে দিনব্যাপী হয়ে গেল সড়ক সচেতনতামূলক কর্মশালা। শুক্রবার রাজধানীর মিরপুরে শতাধিক রিক্সা ও মোটরসাইকেল চালকদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন ন্ওেয়াজ। এতে উপস্থিত চালকদেরকে সড়ক পরিবহন আইন ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।বিভিন্ন রাইড শেয়ারিং চালকদের ক্ষেত্রে অধিকাংশ চালকদের তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যার ফলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং তাঁরা বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে পাথ্ওয়ে কর্তৃক বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষণশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাথ্ওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন চালকদের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার পাশাপাশি নিজের সচেতনতা গুরুত্বপূর্ণ। চালকদের সচেতন করার লক্ষ্যে এধরনের র্আও কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। অনুষ্ঠানে চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শুধুমাত্র একটি মানুষের জীবনকেই কেড়ে নেয় না, দুর্ঘটনার শিকার একটি পরিবারকেই সারা জীবনের জন্য অর্থনৈতিক ক্ষতির মধ্যে ফেলে দেয়। এক্ষেত্রে, দুর্র্ঘটনা এড়াতে, চালকদের সঠিক প্রশিক্ষণ ছাড়া যান না চালানোর প্রতি অনুরোধ করেন এই চিত্রনায়ক।

দিনব্যাপী এই কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ট্রাফিক সাইন ও সড়ক পরিবহন আইন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। নিরাপদের যান চলানোর ক্ষেত্রে এধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পাথ্ওয়ের প্রতি অনুরোধ জানান প্রশিক্ষণ গ্রহণ করা রিক্সা ও মোটরসাইকেল চালকরা।

সাভার থানা ছাত্র ইউনিয়নের সভাপতি সাগর, সম্পাদক রেদোয়ান

জাহিন সিংহ, সাভার : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাভার থানা সংসদের ১১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সাভার উপজেলার কলমায় জিটিএফসি স্কুলে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ:সভাপতি দীপক শীল।

এতে সভাপতি হয়েছেন ইসহাক হোসেন সাগর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ রাব্বি রেদোয়ান।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ:সভাপতি সুমন আহমেদ রিয়ান, সহ: সাধারণ সম্পাদক আকাশ রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আরমান মেহেদী, দপ্তর সম্পাদক লিমন, শিক্ষা গবেষণা ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল বাকী, স্কুল ছাত্র ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মাঈশা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জিহাদ গাজী।

এছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হন সাইফুল ইসলাম শাওন, বাবলু ইসলাম অর্ণব, মমিন। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে নবনির্বাচিত এই কমিটি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলার সভাপতি আরিফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক ফাহিম পবন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...