মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাজারে (২২ জানুয়ারী) বুধবার ফকির মাওলানা দরবার শরীফ সিংগাইর ও গাউছুল আজম টোপেরবাড়ী দরবার শরীর ধামরাই এর উদ্যোগে বাউল শিল্পী শরিয়ত সরকার এর বিরোদ্ধে মিথ্যা মামলায় প্রত্তাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে র্যালী ও মানব বন্ধন করা হয়েছে।পরে একটি র্যালী বের করে দক্ষিন জয়পুরা বাজার হতে উত্তর জয়পুরা বাজারে বিভিন্ন স্থান প্রদক্ষিন করে ঢাকা-আরিচা মহাসড়কে এসে মানববন্ধন কারে। এ সময় বাউল শিল্পী আলম সরকারে পরিচালনায় ও গাউছুল আজম টোপেরবাড়ী দরবার শরীফের গোলাম মোত্তাহার হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্ত্য রাখেন ফকির মাওলানা দরবার শরীফের গতিনীশীল পীর জনাব শফিউল বাশার আল চিশতী নিজামী,আরো উপস্থিত ছিনেন নূরে মদিনা দরবার শরিফের গতিনীশীল পীর সৈয়দ রাজীব আলম চিশতী নিজামী,বাউল শিল্পী মোন্তাস পাগলা,দরবার শরিফের লোক কফিল উদ্দিন,নজর আলী,মব্বেস সহ বিভিন্ন এলাকার পীর,বাউল শিল্পী ও শরিয়ত সরকারে বক্ত্যবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বলেন,বেআইনী ভাবে সূফি ধারনার উদীয়মান বাউল শিল্পী শরিয়ত সরকারের বিরোদ্ধে প্রতি হিংসা মূলক অযথা মামলা দিয়ে তাকে নাযেহাল হয়রানী এবং সম্মান হানীকর পরিস্থিতির মূখমোখী দার করানো হয়েছে।এ বিষয়ে ফকির মাওলানা দরবার শরীফ সিংগাইর ও গাউছুল আজম টোপেরবাড়ী দরবার শরীর ধামরাই পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
তারা আরও বলেন,একটি কূচক্রীমহল ধর্মীয় অপ- ব্যাখ্যা দিয়ে জারী,সারী, বাউল সঙ্গীত তথা বাংলার সাংস্কৃতি অঙ্গন এবং ইতিহাস ধংশের গভীর চক্রান্ত করছে,যারা এ চক্রান্তের সাথে লিপ্ত তাদের বিচার হোক এবং শরিয়ত সরকার কে মুক্তি দেওয়া হউক। শরিয়ত সরকার এর বিরোদ্ধে আনিত মিথ্যা অভিযোগ এর সুস্থ তদন্ত করা হউক।
সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার আল্লাহ,নবী-রাসূল,পবিত্র কোরআন,আলেম-উলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন।
পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে,উক্ত বিষয়ে অভিযোগে মির্জাপুর থানায় তার বিরোদ্ধে মামলা হয়। পরে ঐ মামলায় পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে মোটর সাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে ইয়াবা বহণের সময় নিউটন হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সে উপজেলার চরচাকদা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে নিউটন দীর্ঘদিন ধরে তার মোটর সাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবাসহ নানা ধরনের মাদকের ব্যবসা করে আসছিল।
এ সংবাদেও ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্রীপুর থানার এসআই মীর্জা জাহাঙ্গীর, এসআই প্রণয় কুমার, এএসআই রমজান আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের শিল্পী সিনেমা হলের সামনে থেকে নিউটনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় তার মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লেখা মটর সাইকেলটি আটক করে।
এ ব্যপারে শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার আসামী নিউটনকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য অধিকার আইন আমাদের মহান স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন। তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্যে জনগণের প্রবেশ অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রনয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এটি আমাদের জন্য একটি যুগান্তকারি ঘটনা। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়িত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বে-সরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তিনি জানান।
তিনি আজ বুধবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ ও তথ্য অধিকার সংক্রন্ত অনলাইন ট্রাকিং বিষয়ক জনঅবহিতকরণ সভায় এ সব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জেআর. শাহরিয়ার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ার পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
তিনি আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন,সে আলোকে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর অনলাইন ট্রাকিং সিস্টেম প্রর্বতন করে মডেল ডিজাইন করা হয়েছে। সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস্য। সেখানে জনগণ কর্তৃপক্ষের পেছনে সেবার জন্য দৌড়বে না। দ্’ুএকটি ব্যতিত সকল তথ্য জনগণকে দিতে হবে।
পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ ও তথ্য অধিকার সংক্রান্ত অন লাইন ট্রাকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি শিক্ষক, সাংবাদিকসহ ৬০ জন অংশ নেন।
সৈয়দ রুবেল ,ঝালকাঠি প্রতিনিধি: সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে ঝালকাঠিতে সাংবাদিক বান্ধব বিএমএসএফ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২/০১/২০২বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় এবং ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার।
মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবী জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, জেলা সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ, জেলা যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী লুৎফুন্নাহার লুনা, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সম্পাদক এম জাকির হোসেন, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জেলা সভাপতি রুবেল খান, নাগরিক ফোরাম নেতা আতাউর রহমান, কুদ্দুস মোল্লা,নেত্রী হাসিনা আক্তার, নাজমা আক্তার, ফাতেমা আক্তার, সিঙ্গাপুর প্রাবাসী ইকবাল মাহমুদ, জেলা বিএমএসএফ সদস্য এমরান হোসেন আদনান ও কামরুল হাসান মুরাদ।
একাত্বতা প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক ডেইলী অবজারভার প্রতিনিধি এসএম এ রহমান কাজল, জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, চ্যানেল ৩৬৫ চেয়ারম্যান মো. জামাল শরিফ ও যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোরশেদ প্রিন্স।
বক্তারা বলেন, ইউনেস্কোর তথ্যমতে ২০১৮ সালে বিশ্বে ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে ৩৮জন সাংবাদিক নিহত হয়েছেন তবে এরমধ্যে হাতেগোনা ৪-৫ জন সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি।
দেশের গণতন্ত্র রক্ষা, দূর্ণীতি, অনিয়ম বন্ধ করতে হলে অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধের আইন প্রণয়ন করতে হবে। দেশে যে হারে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, হুমকি, মামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন ।
১৭ জানুয়ারি এক সাংবাদিক দম্পত্তি লক্ষ্মীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ক্লিনিকপক্ষের লোকজনের হামলায় আহত ও লাঞ্ছিত হন। অর্থের বিনিময়ে রোগি দেখা সিরিয়াল ভঙ্গ করায় প্রতিবাদ করলে তারা এ হামলার শিকার হন।
গত ১৯ জানুয়ারী নড়াইলে দৈনিক জনকন্ঠের সহ-সম্পাদক রেজা নওফল হায়দারের ওপর সন্ত্রাসি হামলা চালানো হয় । তিনি সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যাওয়া সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎকারী নড়াইলের কালিয়া উপজেলার কলবাড়িয়া গ্রামের সন্ত্রাসি রাজু ও তার সহযোগিরা নওফেলের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়ে আহত ও লাঞ্ছিত করে।
রাজধানীর পরীবাগে বাংলা ট্টিবিউনের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার মাহমুদ খানকে ২০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর মিডিয়া সেন্টার থেকে মোটর সাইকেলযোগে পান্থপথ কর্মস্থলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পোষাকধারী পুলিশ সদস্য [ঢাকা মেট্টো-হ-১২-৭৫০৫] মোটর সাইকেলকে ধাক্কা দেয় এবং অকথ্য গালিগালাজ করে মেরে ফেলার হুমকিও দেয়।
নারায়নগঞ্জের ফতুল্লা থানার অভ্যন্তরে ২১ জানুয়ারি ধর্ষকের ছবি তুলতে গিয়ে পুলিশের সামনে হামলা ও লাঞ্ছিতের শিকার হন কতিপয় সাংবাদিক।
বিবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় ২৫ দিন পর দু সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়ায় বিএমএসএফ সভাপতি ইয়াসিন পুলিশের উপস্থিতিতে জমি দখলের ভিডিওচিত্র ধারন করায় পুলিশ তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং অনুমতি ছাড়া ভিডিও ধারন করায় তাকে লাঞ্ছিত করে ।
সম্প্রতি টাঙ্গাইলের ডিবিসি চ্যানেলের প্রতিনিধি শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলায় দু’পা পঙ্গু হয়ে তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধন থেকে সরকারের প্রতি এ সকল হামলার দ্রুত বিচারের জোর দাবি করা হয়।
ঝালকাঠি প্রতিনিধি : বরিশাল -ঝালকাঠি -খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পুলিশ লাইন সংলগ্ন বাস ও ট্রলির মুখোমুখী সংঘর্ষ হয়েছে । চালকসহ ১০ জন আহত হয়েছে।২১/০১/২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় বাস চালক জামাল (৪০) ও ট্রলি চালক এরশেদ (২৬) ।
আহত জামাল ননলছিটি উপজেলার লক্ষনকাঠি গ্রামের মৃত. শের আলীর পুত্র এবং ট্রলি চালক এরশেদ একই উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীরর পুত্র।
ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ারপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । অন্যরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাহাদুর চৌধূরী জানান, সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে আল্লাহ মহান (ঢাকা মেট্রো – ব ১১-১৫৩২) সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত থেকে আসা ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমরে মুচরে যায়।
এতে বাস ড্রাইভার জামাল ও ট্রলি ড্রাইভার এরশেদ গুরুতর আহত হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিসক জানান, বাস ও ট্রলির সংঘর্ষে কয়েকজনে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ২ জনকে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে সোমবার বিকেলে বাসের চাপায় আলিফা (১২) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে । নিহত স্কুল ছাত্রী উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও মাঝাইল-মান্দারতলা গ্রামের শাহিনুর রহমানের কন্যা ।এ ঘটনার প্রতিবাদ ও স্পিডব্রেকার স্থাপনের দাবীতে এলাকার বিক্ষুব্ধ লোকজন ওয়াপদা মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ করে রাখে । আগুন জ¦ালিয়ে অবরোধ করায় সড়কের উভয় পাশে দুরপাল্লার শতশত যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রী আলিফা স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াদা নামকস্থানে সড়ক পারাপারের সময় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি দ্রæতগামী এসি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে ।
এর পরপরই স্থানীয় লোকজন বাসটি আটক করে ব্যাপক ভাংচুর করে এবং এঘটনার প্রতিবাদে ও ওয়াপদা সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবীতে এলাকার শতশত বিক্ষুব্ধ জনতা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ।
রাত ৭টা পর্যন্ত এ অবরোধ চলমান থাকলেও মাগুরা ও শ্রীপুর থানা পুলিশ বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে হিমসিম খেতে হয় । পরে সংবাদ পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাগুরা থেকে দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করেন এবং ওয়াপদা মহাসড়কে স্পিডব্রেকার স্থাপনের অঙ্গীকার করলে রাত সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় ।
এবিষয়ে মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন,দূর্ঘটনা কবলিত পরিবহনটি পুলিশ আটক করতে পেরেছে । গাড়ীর চালক পালিয়ে গেলেও তাকে আটকের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে । তবে যতদ্রæত সম্ভব এই এলাকায় একটি স্পিডব্রেকার তৈরীর বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল দূর্গাপুর মেহগনি বাগান থেকে ২৭৭ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মালামালসহ মোঃ শফিকুল(২৮)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিকুল যশোরের কৃষ্ণমাটি পুলের হাট এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বুধবার(২২শে জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই নাজমুল ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল,শাড়ী ও বিভিন্ন মালামাল সহ একজনকে আটক করে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপাল পোর্ট থানা দূর্গাপুর এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল,শাড়ী,সুটিং শাড়ী ও বিভিন্ন মালামাল সহ শফিকুল নামে একজনকে আটক করি।
সাভার প্রতিনিধি ঃ : সাভারে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে শুরু হয়েছে ৪দিন ব্যাপী হাঁস, মুরগি ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।আজ সোমবার বিকেলে সাভার পৌর এলাকার বাটপাড়া মহল্লায় সিটি পাবলিক স্কুলে উদ্বোধনী কর্মশালায় অংশ নেন স্থানীয় শতাধিক নারী ও পুরুষ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম, সাভার যুব উন্নয়নের সিএস মো. মুসাদ্দিক সরকার।এলাকার নারী, পুরুষ ও খামারীদের স্বল্পসময়ে দক্ষ হিসেবে গড়ে তুলে আত্মকর্মসংস্থানে উৎসাহ সৃষ্টি করতেই আয়োজন কার হয়েছে এই কর্মশালার। বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থা এবং সাভার যুব উন্নয়ন কেন্দ্র যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে আইন শৃঙ্খলা সংক্রান্তে গ্রাম পুলিশদের নিয়ে আজ সোমবার ২০ শে জানুয়ারী সকালে ধামরাই থানা পুলিশের আয়োজনে ধামরাই থানা চও্বরে পুলিশ প্রশাসন ও গ্রামপুলিশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃমারুফ হোসেন সরদার বিপিএম-সেবা, পিপিএম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গ্রাম পুলিশের নিরাপত্তার জন্য সদা সর্বদা থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন, তারা পুলিশের একটি অংশ তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা বিধানের জন্য পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে।গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা যাতে আরো দীর্ঘ করা যায় সেদিকে সু-দৃষ্টি রাখার আশ্বাস দিয়েছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার তাদের মাঝে শীতের সোয়েটার ও সাল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা উত্তর ছাইদুর রহমান (অপরাধ), ঢাকা জেলা উত্তর ডিবি ওসি আবুল বাসার, ধামরাই থানার তদন্ত ওসি কামাল হোসেন, ধামরাই থানা অপারেশন ওসি মাসুদুর রহমান মাসুদ, কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রের আইসি রাসেল মোল্লা এবং ধামরাই থানার অন্যান্য অফিসার বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
হুমায়ুন কবির রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ১৯ জানুয়ারি রবিবার উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম।
এছাড়াও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম, ঘ্যানশ্যাম রায়, সীমান্ত বসাকসহ শিক্ষক ।