বিপ্লব , সাভার : সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।বুধবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এছাড়া স্মৃতিসৌধে তিনি একটি অশক গাছের চারা রোপন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে এসময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম সাংবাদিকদের বলেন গণপূর্ত অধিদপ্তরের কোন কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করতে পারবে না দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া এই অধিদপ্তরে সরকারী টাকা যেন কেউ অপচয় করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে।
প্রধান প্রকৌশলীর সাথে এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো: সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): মুজিববর্ষ-২০২০ পালন উপলক্ষে ধামরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ জানুয়ারি) বিকালে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মন্নু কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষ ২০২০ পালনের মতবিনিময় সভায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ, আরও উপস্থিত ছিলেন,
ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব কবির মোল্লা,
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব,ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,ধামরাই উপজেলা যুবলীগ নেতা হারুন-অর-রশিদ রোকন,ধামরাই পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২০ কে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে।
আশরাফ হোসেন পল্টু ,মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল বুধবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সাভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু প্রমুখ।
উল্লেখ্য এ বছর জেলার ৫০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ১৮ হাজার ৯১৩ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। অপর দিকে মাধ্যমিক পর্যায়ে ২৫০টি বিদ্যালয়ের ১ লাখ ২৪ হাজার ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল বুধবার দিনব্যাপি মাগুরার শ্রীপুর উপজেলাতে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে । উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১’শত ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ৩’শত ৬০ জন শিক্ষার্থীর মাঝে ৮২ হাজার ৬’শত ৭০টি ও মাধ্যমিক পর্যায়ের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার ৮’শ টি বই শিক্ষার্থীদের মাঝে একযোগে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় । বুধবার সকালে উপজেলার শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মোঃ আবু সুফিয়ান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শীতেষ চন্দ্র সরকার,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর কে বি এম হাবিবুল আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরব আলী ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন । অনুরুপভাবে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ পুস্তক বিতরণ করা হয় ।
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায়ের নোথয়অং হত্যা মামলার রহস্য ৩০ মাসেও উদঘাটন করতে পারেনি পুলিশ। বুধবার তালতলী প্রেসক্লাবে এসে নোথয়অং এর নাতি জামাই মিঃ জোওয়েন এ অভিযোগ করেন। অভিযোগে জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামের চীর কুমার নোথয়অং (৭৫) নিজ বাগান বাড়ীতে একাই বসবাস করত। তাকে ২০১৭ সালের ২৩ জুন গলা কেটে হত্যা করে ওই বসতঘরের মধ্যে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ২৪ জুন নোথয়অং এর নাতি জামাই মিঃ জোওয়েন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামী করে থানায় এজাহার ভ‚ক্ত মামলা দায়ের করেন। অল্প দিনের মধ্যেই আদালত মামলাটি জেলা গোয়েন্দা শাখায় প্রেরণ করেন। কিন্তু মামলার ৩০ মাস অতিবাহিত হলেও এ হত্যা রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি গোয়েন্দা পুলিশ। আড়াই বছরে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে ৮জন।
এদিকে হত্যা মামলার আসামী হয়েও তারা পুলিশের নাকের ডগায় প্রতিনিয়ত ঘোরাফেরা করছে। মামলার আসামিদের গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন সময় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর কাছে স্বারক লিপি প্রদান করেছে।
তবে এ মামলার ৯নম্বর তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই রিপন কুমার পাল জানান, সম্প্রতি বরগুনার গোয়েন্দা শাখায় যোগদান করে এ মামলার দায়িত্ব পেয়েছি। মামলাটি বর্তমানে তদন্তাধীণ রয়েছে।
হুমায়ুন কবির, প্রতিনিধি (রাণীশংকৈল ,ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৌর শহরে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে ১ জানুয়ারি বুধবার দেশব্যাপি সরকারি কর্মসূচির আওতায় বই বিতরণ করা হয়। এই সাথে সরকার নির্দেশিত অনুষ্ঠানের ভিডিও ধারন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সভাপতি ইউএনও মৌসুমি আফরিদা সমাজসেবা কর্মকর্তা রফিকুল আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সদস্যবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, স্কুল কমিটির সদস্য সাংবাদিক হুমায়ুন কবিরসহ, সকল শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এ স্কুল থেকে এবার ৫ম শ্রেণির সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
পরে শিক্ষার্থীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ মনির হোসেন প্রতিনিধি (গাজীপুর) : গাজীপুরে সর্বত্র উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত ,গাজীপুর সদর উপজেলা সকল সরকারি ও বেসরকারি প্রাইমারি ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বছরের ২০২০ সালের নতুন বই বিতরণ অনুষ্ঠান চলছে ,কোমলমতি শিশু বাচ্চা রা নতুন বই হাতে পেয়ে আনন্দে দিশেহারা , সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতেও চলছে বই বিতরণ অনুষ্ঠান । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার গাজীপুরের ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩৫৮৬টি বিদ্যালয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৫৫ জন শিক্ষার্থীদের মঝে ২৭ লাখ ৩৮ হাজার ৯৫৮ টি নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক স্তরে ৯৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ ২৯ হাজার ৮০১ জন শিক্ষার্থীদের মাঝে ৭৯ লাখ ৬১ হাজার ১৪৬ টি নতুন বই বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ দক্ষিণের সকল কর্মীদের নতুন বছরের শুভেচছা জানালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিন এর সহ সভাপতি এবং আমাদের অধিকার পএ এর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ।এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিন এর সহ সভাপতি এবং আমাদের অধিকার পএ এর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ , সময়ের খবর টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি ঢাকা মহানগর দক্ষিন এর সকল জনগণের সেবক হিসেবে কাজ করতে চান, তিনি নতুন ইংরেজি ২০২০ সালের বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ ঢাকা মহানগর দক্ষিন সকল জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান । এছাড়াও তিনি সামনে আগামী দিনগুলি জনগণের সেবা করতে চান বলেই সবার কাছে তিনি দোয়া চেয়েছেন ।
এসময় তিনি আরো বলেন , আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক , তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে , তার মত ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই । আমার জন্য দোয়া করবেন ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আয়ুব হোসেন খানের পিতা আলহাজ্ব মোন্তাজ উদ্দিন খান ৯৫ বছর বয়সে বাধর্ক্য জনিত কারনে গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ কন্যা, নাতী-নাতনী,আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে ঘাসিয়াড়া-কমলাপুর সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলহাজ্ব মোন্তজ উদ্দিন খান ব্যক্তিগত জীবনে একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি জীবিত অবস্থায় নাকোল বাজার মসজিদে জমিদান, কাদিরপাড়া ঈদগাহ মসজিদে জমিদান, ঘাসিয়াড়া-কমলাপুর কবরস্থানে জমিদান, নিজ গ্রামে জামিয়া ইসলামিয়া নুরানী হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা নির্মানসহ অসংখ্য ভাল কাজ করে গেছেন। মরহুমের মৃত্যুতে মাগুরা ও শ্রীপর প্রেসক্লাবের সাংবদিক বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক ও জনপদের একটি পাকা রাস্তা বর্ধিতকরণ ও নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কালো রঙের মাটিযুক্ত নিম্নমানের ভরাট বালু ও নিম্নমানের ইট। মানা হচ্ছে না খোয়া ও বালুর অনুপাত। রাস্তার কার্পেটিং তুলে সেখানেই রুলার করে দেয়া হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ তদারকির দায়িত্বে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কারও দেখা মিলছে না। রাস্তার অর্ধেক কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত টাঙানো হয়নি সাইনবোর্ড। এ সুযোগ কাজে লাগিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজটি সম্পাদনের পাঁয়তারা করছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৩০ কোটি টাকা ব্যয়ে মান্দা উপজেলার ফেরিঘাট থেকে ফতেপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুইধার বর্ধিতকরণ ও কার্পের্টি কাজের জন্য দরপত্র আহবান করে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ। নওগাঁর আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি লাভ করে। চলতি বছরের নভেম্বর মাস থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানটি রাস্তা বর্ধিতকরণ ও কার্পের্টি এর কাজ শুরু করে।
জানা গেছে, আত্রাই নদীর ডান তীরের বন্যা নিয়ন্ত্রণ এ বাঁধটি আশির দশকে নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। এ কারণে রাস্তাটিতে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছিল। অনেকস্থানে দুইধার ভেঙে সংকচিত হয়েছে রাস্তাটি। পুরাতন এ রাস্তায় ইঁদুরের আবাসস্থল গড়ে উঠায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। প্রত্যেক বর্ষা মৌসুমে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বাঁধটি। তখন রাত জেগে পাহারা বসিয়ে বাঁধটি টিকিয়ে রাখতে হয়। এ অবস্থায় এলাকাবাসির দাবির প্রেক্ষিতে রাস্তাটি বর্ধিতকরণসহ নতুন করে কার্পেটিং কাজ শুরু করে সওজ।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে কালো রঙের মাটিযুক্ত ভরাট বালু। এ ভরাট বালুর সঙ্গে নিম্নমানের ইটের খোয়া মিশিয়ে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। একটি ইট ৩ থেকে ৪ টুকরো করে বড়বড় সেইসব খোয়া নি¤œমানের বালুর সঙ্গে মিশিয়ে রাস্তায় বিছিয়ে দেয়া হচ্ছে। দরপত্রে ৬০ ভাগ খোয়া ও ৪০ ভাগ বালুর মিশ্রণ অনুপাত থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া ভেকু মেশিনের সাহায্যে রাস্তার আগের কার্পেটিং তুলে সেখানেই মিশিয়ে দেয়া হচ্ছে। এসব বিষয়ে ঠিকাদারের লোকজনকে জানিয়েও কোন কাজ হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাস্তার দুধারে বন বিভাগের লাগানো গাছ কেটে নেওয়া হলেও মোথা (শিকড় ও মুল) তুলে নেয়া হয়নি। এসব মোথা পচে গেলে সেসব স্থানে আবারও গর্তের সৃষ্টি হবে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে বাঁধটি।
ঠিকাদার মনির হোসেন জানান, ‘আমি অনেক ঝামেলায় আছি। এ কারণে সময়মত সাইনবোর্ড লাগানো হয়নি। খুব শিঘ্রই নির্মাণ কাজের এলাকায় সাইনবোর্ড টাঙানো হবে।’
রাস্তাটির নির্মাণ কাজ নিয়ে ভিডিও কনফারেন্সে কথা হয় নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হকের সঙ্গে। এসময় ভিডিও’র সাহায্যে ইট ও নি¤œমানের বালুর চিত্র তুলে ধরা হয়। এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন. লোকবল সংকটের কারণে সবসময় ওই রাস্তাটি দেখভাল করা সম্ভব হচ্ছে না। তবে কাজটি সঠিকভাবে করিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।