নিউজ ড্রেক্সঃ রাজশাহীতে মাদক সম্রাট কে ছেড়ে দেয়ার মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের সুনাম ক্ষুন্নসহ এক আওয়ামীলীগ পরিবারের গরু ব্যবসায়ী কে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ ডিসেম্বর সোমবার শুধু মাত্র একটি দৈনিক কাগজে উদ্দেশ্য মূলক ”রাজশাহীতে মাদক সম্রাট কে ছেড়ে দেয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশের পরে চরম বিব্রত কর অবস্থায় পড়েছে মতিহার থানা পুলিশ ও নগরীর ডাঁসমাড়ি এলাকার এক গরু ব্যবসায়ী ও তার পরিবার।
জামাত-বিএনপির রাজনীতির সাথে জড়িত একটি পক্ষ গনমাধ্যম কর্মীকে প্রতিহিংসা মূলক মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পুলিশ কে জড়িয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন ডাঁসমাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে গরু ব্যবসায়ী পালা।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সোমবার শুধু মাত্র একটি দৈনিক কাগজে রাজশাহীতে মাদক সম্রাট কে ছেড়ে দেয়ার অভিযোগ শিরোনামে যে সংবাদ প্রকাশ হয় তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য মূলক।
নগরীর ডাঁসমাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে পালা জানান,এলাকার সাবেক কাউন্সিলর ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলীর সাথে পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত শত্রুতা চলছে আমাদের। সে বিভিন্ন ভাবে প্রশাসন কে আমাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার চেস্টা করে আসছে। প্রতিহিংসা মূলক ভাবে কখনও মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও সন্ত্রাসী বলে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ প্রশাসন কে জড়িয়ে এবং গনমাধ্যম কর্মীদের কাছে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে আমাদের বিরুদ্ধে এর আগেও।
পালা আরো বলেন, আমাকে মাদক সম্রাট বলা হয়েছে এবং মতিহার থানা পুলিশ আটকের পরে মোটা অংকের অর্থের বিনিময় ছেড়ে দিয়েছে। এছাড়া ডিবি পুলিশ কে পিটিয়ে জখম করা মামলার আসামী উল্লেখ করে যা লিখা হয়েছে তা একদম মিথ্যা প্রতিহিংসা মূলক। আমার বাবা মুক্তার হোসেনের নামে একটি বিট খাটাল আছে সেখানে গরুর ব্যবসা করি আমি। গত ২৮ ডিসেম্বর রাত ৯ টার দিকে আমার বাড়িতে কোন পুলিশ অভিযান চালায়নি এবং আমাকে কোন পুলিশ আটক করেনি। মতিহার এলাকায় ডিবি পুলিশ কে মারপিট করা মামলায় আসামী আমি নেই।একটি কুচক্রী মহল প্রশাসনের কাছে ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে।
রাজশাহী মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি শাহাঙ্গীর আলম বলেন,
২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত। ডাঁসমাড়ি এলাকায় আমরা একমাত্র আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গত রাসিকের নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে এবং বিএনপির বিপক্ষে কাজ করা থেকে শত্রুতা বেড়ে যায় ২৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর শাহজাহান আলীর সাথে।
তিনি আরো বলেন, পুলিশ সদস্য সিদ্ধাত্ত হত্যা মামলার আসামি ২৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহজাহান। জামাত-বিএনপি সরকার এর সময় স্ত্রাস করেছে এলাকায়। ডাঁসমাড়ি কলিডোর হুন্ডির টাকা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৮ ডিসেম্বর মতিহার থানার কোন পুলিশ আমার বড় ভাই পালাকে আটক করেনি। আমার বড় ভাই পালাকে বিপদে ফেলার জন্য পুলিশ কে জড়িয়ে মিথ্যা তথ্য সাংবাদিক কে দিয়ে এমন বানোয়াট সংবাদ অর্থের বিনিময়ে করিয়েছে এলাকার জামাত-বিএনপি রাজনীতির সাথে জড়িত প্রতিপক্ষরা।
এএসআই হাবিব বলেন, আমি ২৮ ডিসেম্বর ট্রাফিকের একটা মামলার তদন্ত করতে গিয়েছিলাম। পালা কে আমি চিনি না। এই থানায় আমি নতুন যে কনস্টেবল এর মাধ্যমে মোটা অংকের টাকা নেয়ার কথা বলা হয়েছে ওই পুলিশ সদস্য কেউ চিনি না এমন কি সে আমাকেও চিনে না। সম্পূর্ন একটি মিথ্যা বানোয়াট ঘটনা এমন মিথ্যা অপবাদ দিয়ে শুধু আমাকে না পুলিশের সুনাম ক্ষুন্ন করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন,গত ৩০ ডিসেম্বর প্রকাশিত সংবাদে আমার নাম জড়িয়ে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা বানোয়াট ও মিথ্যা।আমি প্রকাশিত মিথ্যা ও কাল্পনিক সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদের প্রতিবাদ প্রকাশ করে ভ্রান্ত থেকে সামাজিক মর্যাদা রক্ষার দাবি জানাই।
এ ঘটনায় আরএমপি মতিহার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, গত ২৮ ডিসেম্বর রাতে ট্রাফিক পুলিশের একটি মামলার তদন্ত করতে ওই এলাকায় এএসআই হাবিব ও হিরু গিয়েছিল। তারা মাদক ব্যবসায়ীকে আটক করেনি। আমি নিজে ঘটনা স্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। কেউ সঠিক তথ্য দিতে পারেনি। প্রতিহিংসা মূলক পুলিশ কে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে একটি পক্ষ ফায়দা লুটার চেস্টা করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এলাকায় প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। মতিহার থানা এলাকায় কেউ মাদক ব্যবসা করলে তাকে ছাড় দেয়া হবে না। সেখানে মাদক ব্যবসায়ীকে অাটকের পরে অর্থের বিনিময় ছেড়ে দিবে পুলিশ এটা অসম্ভব। কোন ভাবেই এটা হতে পারে না বলে জানান ওসি মাসুদ পারভেজ।
স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়া বাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা মাসুদ রানা তালুকদার ।সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, মোঃ মাসুদ রানা তালুকদার সাভার আশুলিয়া বাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান । এ সময় সাবেক ছাত্রনেতা মাসুদ রানা তালুকদার সময়ের খবর টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি সাভার আশুলিয়া বাঁশির সকল জনগণের সেবক হিসেবে কাজ করতে চান তিনি নতুন ইংরেজি ২০২০ সালের সাভার আশুলিয়া এলাকার সকল জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান এছাড়াও তিনি সামনে আগামী দিনগুলি জনগণের সেবা করতে চান বলেই সবার কাছে তিনি দোয়া চেয়েছেন ।
সৌমেন মন্ডল, ব্যাুরো প্রধান রাজশাহীঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৮ শতাংশ। ফলে গতবারের চেয়ে এবার পাসের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ কমেছে।রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারের দিক থেকে এবার ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ।
ফলাফল ঘোষণা করেন- রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়। তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছিল মোট ২ লাখ ৫৮ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছাত্রের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭১৫ জন ও ছাত্রী সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৭১ জন।
গতবছর অংশ নিয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। এবার সব বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২ লাখ ৪২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ১ লাখ ১৭ হাজার জন ছাত্র ও ১ লাখ ২৫ হাজার জন ছাত্রী রয়েছে। ছাত্র পাসের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৯৪ দশমিক ৮৭ শতাংশ। আর মোট শিক্ষার্থীর গড়ে শতকরা পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৭ হাজার ২৭৮ জন ছাত্র ও ৯ হাজার ২০০ জন ছাত্রী জিপিএ-পেয়েছে। ঘোষিত ফল বিবেচনায় এবার সবদিক থেকেই ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেন, শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়া তাদের মধ্যে অংক ও ইংরেজি নিয়ে ধীরে ধীরে ভীতি কাটছে। এ জন্য বিগত বছরগুলোর তুলনায় ধীরে ধীরে ফলাফল ভালো হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডে যদিও গতবারের তুলনায় এবার পাসের হার কম।
গতবার পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। এর পরও বেশি সংখ্যক শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করায় এবার পাসের হারের তুলনায় জিপিএ-৫ বেড়েছে। গতবাটের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৬৩৮ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন। এ সময় বিগত বছরগুলোর ফলফলেরও পরিসংখ্যান তুলে করেন বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।
তিনি বলেন, এবারের জেএসসি পরীক্ষায় মোট স্কুলের সংখ্যা ছিল ২ হাজার ৯৮৬টি। এরমধ্যে ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষা গ্রহণ করা হয়। এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা রয়েছে ২টি। ওই দুইটি স্কুলকে এত খারাপ ফলাফলের জন্য শিগগিরই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে বলেও জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ সোমবার বিকেল ৩টায় ধামরাই উপজেলা চত্বরে ধামরাই আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগেগণতন্ত্র বিজয় দিবস ও বিজয় র্যালি
অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলার অন্যান্য নেতাকর্মী।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে আওয়ামী লীগ। ২৫৯ আসনে জয় লাভ করে দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক বলে মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ।
সাভার প্রতিনিধি: সাভারে ছাত্রলীগের পরিচয়ে প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আধারে জমি দখলে অভিযোগ উঠেছে সাভার পৌর ছাত্রলীগের ৭নং ওয়ার্ড সভাপতি পরিচয়দানকারী রায়হান ইসলাম রিপনের বিরুদ্ধে। তার নেতৃত্বে বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দিয়ে সন্ত্রাসী কায়দায় জমির মাকিলদের উপর হামলা চালানো হয়। তাদের সন্ত্রাসী হামলায় জমির মালিক মালিক পারভীন আক্তার ও স্বামীসহ ৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় পারভীন আক্তারের স্বামী শামসুল আলম বাদী হয়ে সাভার মডেল থানায় রায়হানসহ ২৫/৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।এছাড়া ছাত্রলীগ পরিচয়দানকারী এই রায়হানের বিরুদ্ধে সাভার বাজার বাসস্টান্ডে অবৈধভাবে হকার বসিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াসহ চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ সভাপতি পরিচয়দানকারী চাঁদাবাজ রায়হান ইসলাম রিপন চলতি বছরের ২৯ অক্টোবর মঙ্গলবার সাভার বাজার বাসস্ট্যান্ডে সাধারণ হকারদের কাছ থেকে চাঁদার টাকা উত্তোলনের সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয়। এতে রায়হানসহ তার সহাযোগী কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে।
তবে এ ব্যাপারে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সভাপতি পরিচয়দানীকারী রায়হান ইসলাম রিপন ছাত্রলীগের কেউ নন।
জানা গেছে, গত ২২ ডিসেম্বর রবিবার সকালে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে রায়হান ইসলাম রিপনসহ ৩০/৪০ জন সন্ত্রাস বাহিনী নিয়ে সাভার পৌর এলাকা স্মরণিকা মহল্লার বাসিন্দা শামসুল আলমের স্ত্রী’র পারভীন আক্তার এবং একই এলাকার বাসিন্দা নাজমুস সাকিব ক্রয় সূত্রে এক শতাংশ ৮০ শতাংশ জমির মালিক।যার আনুমানিক মুল্য প্রায় ৫০ লাখ টাকা। রায়হান ইসলাম রিপন তার বাহিনী নিয়ে এ জায়গাটি দখলের চেষ্টা চালায়।
এসময় জমির মালিকরা পুলিশের সহাযোগিতা নিয়ে পরিস্থিতি মোকাবেলা করলেও ঐদিন রাতে রায়হানের নেতৃত্বে পুনরায় রায়হান তার গুন্ডা বাহিনীকে নিয়ে জমি দখলে মরিহা হয়ে উঠে জমির উপরের থাকা স্থপনা দোকান ঘর এবং সিঁড়ি ভেঙ্গে চুরমার করে দেয়। এতে জমির মালিক পারভীন আক্তার ও তার স্বামী শামসুল আলম এবং তাদের ছেলে আবু বক্কর সিদ্দিক পাশা এবং জমির আরেক মালিক নাজমুস সাকিব ভাংচুরের ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা সৃষ্টি করে। এসময় রায়হানসহ তার সহযোগিরা তাদের উপর হামলা করে পুনরায় ভাংচুর করে পালিয়ে যায়।
পরে স্থানীয় এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করতে নিয়ে গেলে ছাত্রলীগ পরিচয়কারী নেতা রায়হান তার গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে পুনরায় সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর সামনে হামলা চালায়। এসময় আহতরা হাসপাতালে ভিতরের প্রবেশ করে হামলা থেকে রেহাই পায়। সন্ত্রাসী রায়হানের এমন কর্মকান্ডটি ‘টক অব দ্যা সাভার’-এ পরিণত হয়েছে। হঠাৎ এমন সন্তাসীর কর্মকান্ডে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, কে এই রায়হান।
এ ব্যাপারের জমির মালিক পারভীন আক্তারের স্বামী শামসুল আলম জানান, জালেশ্বর মৌজাস্থিত আমাদের বশতবাড়ির বাউন্ডারী ওয়াল ঘেঁষা আর এস-১১৬ ও ১১৮ নং দাগের ১.৮০ শতাংশ জমি (ঢাকা-আরিচা মহাসড়ক ঘেঁষা পূর্বপাশে) আশপাশের সকলের জ্ঞাতসারে জমির মালিক জনৈক সাহিদা আক্তার ও নাদিয়া আরফিন রিয়া তাদের ওয়ারিশমূলে সঠিক প্রাপ্য অংশের আরএস নামজারি করে আলাদা জোত খুলে খাজনা পরিশোধ করে গত ০১/০৩/২০১৭ ইং জাকিয়া পারভীন (৪২) এর নামে ১.০৫ শতাংশ এবং মো: আবু বক্কর সিদ্দিক (২৩) এর নামে ০.৭৫ শতাংশ জমি হস্তান্তর, ভোগদখলসহ সর্বময় ক্ষমতা সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি মূলে বুঝাইয়া দেয়। নাজমুস সাকিব ও পাভীন আক্তার গত ২৪ এপ্রিল সাভার সাব-রেজিস্ট্রি অফিসে এ জমি রেজিস্ট্রমূলে ক্রয় করি।
জমিটি ক্রয়ের পর থেকেই মরহুম সুমন আলীর বড় মেয়ের জামাই সাইফুল ইসলাম অপু ও সুমনের আরেক মেয়ে সাকিয়া আফরিন সাকির প্রেমিক ছাত্রলীগ নেতা পরিচয়কারী রায়হান ইসলাম রিপন বিভিন্নভাবে জমির দখলচ্যুত করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমিসহ আমার পরিবারের উপর দিনরাত প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। এছাড়া সন্ত্রাসী ও ছাত্রলীগ নেতা পরিচয়কারী রায়হানের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রসাী ধারালো অস্ত্রসহ গত ২২ ডিসেম্বর দিনে ও রাতে আমাদের জমি দখলের চেষ্টা ও আমাদের পরিবারের উপর তিন বার হামলা চালিয়েছে। এঅবস্থায় আমরা এই সন্ত্রাসীদের হুমকীতে অসহায় হয়ে পড়েছি।
এ ব্যাপারের সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, রায়হান নামে সাভার উপজেলা ও পৌরসভা এবং ওয়ার্ডে ছাত্রলীগের কোন নেতা বা কর্মী নেই। তবে এক রায়হানের বিরুদ্ধে আমাদের কাছে ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজী, জমি দখল, নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অভিযোগ এসেছে।
তিনি আরো জানান, কিছুদিন আগেও ছাত্রলীগের পরিচয় দিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় হকারদের কাছ থেকে চাঁদাবাজী করতে গিয়ে চাঁদার টাকাসহ হাতেনাতে পুলিশের হাতে আটক হয়েছে। তিনি সাভার উপজেলার সকলকে অবগত করার জন্য জানিয়েছেন রায়হান ছাত্রলীগের কেউ নন। রায়হান ছাত্রলীগের কোথায় নাম ভাঙ্গিয়ে অপকর্মে জড়ালে তার দায় ছাত্রলীগ নিবে না। এছাড়া রায়হানের অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী স্বোচ্চার হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করতে অনুরোধ জানান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দু’জন চাঁদাবাজকে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছিলো। তাদের মধ্যে ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে চাঁদাবাজী করছিলেন রায়হান ইসলাম রিপন এবং তার সহাযোগি হান্নান নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো।
এ ঘটনায় সাভার মডেল থানায় ইস্রাফিল বাদী হয়ে ১২ জনের নামে চাঁদাবাজির লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা রেকর্ড হয়। এ মামলায় রায়হানসহ আসামী হলো ১২ জন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলা অবৈধ ৭ ইটভাটাকে ৩৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।এসময় অর্থদন্ডের পাশাপাশি ওই সমস্ত অবৈধ ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও পানি দিয়ে ভিজিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম তিনি বলেন,পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে, অবৈধ ইটভাটা গুলোকে অর্থদন্ডসহ ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
এ অভিযান চলমান প্রক্রিয়া এর অংশ হিসেবে আজ ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সাতটি ইট ভাটাকে সর্বমোট ৩৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
জাহিন সিংহ, সাভার থেক : সাভারে দরিদ্র, অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় পিঁয়াজ। সাভারের র্শীষ সামাজিক সংগঠন সাভার মিডিয়া ক্লাব এই কর্মসূচীর আয়োজন করে।সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমান বলেন, মিডিয়া ক্লাবের মাধ্যমে নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ঘূর্ণিঘরে ক্ষতিগ্রস্ত ও বন্যার্তদের ত্রাণ সহায়তা, দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচী পালিত হয়েছে।এছাড়া ক্লাবের ফান্ড থেকে দ্ররিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের অর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। নিয়মিত এ ধরণের কার্যক্রম পরিচালনার জন্য সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।
এসময় সাভার মিডিয়া ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। শারিরিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র এসব মানুষের হাতে তুলে দেওয়া হয় মাথাপিছু ২ কেজি করে পিঁয়াজ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ’ শীর্ষক সম্প্রীতি সংলাপ গতকাল সোমবার দুপুরে সাড়ে ১২টায় মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি’র বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আমন্ত্রিত অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়,সাবেক সচিব ও সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন আহমেদ, সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নীল, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস্কেনদার আজম বাবলু, মাওলানা আব্দুল মমিন, নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্তয়মানন্দ দাস চঞ্চল গোসাই, নিখিল দাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মিলে মিশে থাকা। অসাস্প্রদায়িক জেলা হিসেবে মাগুরা জেলা তার একটি উৎকৃষ্ট উদাহারণ। বিভেদ সৃষ্টিকারি ও ষড়যন্ত্রকারিদের থেকে সকলকে সতর্ক থাকার আহাবান জানান তিনি ।
অনুষ্ঠানে প্রধান আলোচক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙ্গালী সংস্কৃতির মূল কথা হলো, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের এ সংগঠনটি দেশের বিভিন্ন একালায় একটি বার্তা নিয়ে ঘুরছে, আর সেটা হলো -দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়, ধর্ম নিরপেক্ষতা ও বঙ্গবন্ধুর আদর্শের পথে যেন থাকে। বাংলাদেশকে একটি মানবিক ও সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি আবার ইতিহাসের সঠিক পথে ফিরে এসেছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রাম থেকে রবিবার বিকেলে শ্রীপুর থানা পুলিশ ৪৪পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন(৩৫) ও সবুজ আলী(৩০) নামে দু’যুবককে আটক করেছেন । এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার চরগোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও চরগোয়ালপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি একদিল শেখের পুত্র ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন(৩৫),একই গ্রামের মোমিন আলীর পুত্র সবুজ আলী ও খড়িবাড়িয়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজিব মোল্যা(৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সেবন ও ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা করে আসছিল ।
এ অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পূর্ব মূহুর্তে শ্রীপুর থানার ওসি’র নির্দেশে থানার এস আই রাসেল,এস,আই লুৎফর,এস,আই গোলাম সরোয়ার ও এ,এস আই উজ্জলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর ও সবুজকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৪৪পিছ ইয়াবা উদ্ধার করেন । অপর ইয়াবা ব্যবসায়ী রাজিব তার মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায় ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে । তবে পলাতক মাদক ব্যবসায়ী রাজিবকে আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
বিপ্লব , সাভার ঃ ট্যানারি শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে সাভারে ট্যনারিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।শ্রমিক সমাবেশে এসময় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে।
শ্রমিক সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ বলেন ট্যানারির শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন তারা ঠিক মত বেতন পাচ্ছেন না নানা অজুহাতে কারখানার মালিকরা শ্রমিক ছাঁটাই করছেন বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।