মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া এলাকায় জাহানারা বেকারী নামে গড়ে উঠেছে একটি অবৈধ বেকারি। জাহানারা বেকারির বিরুদ্ধে নীতিমালা না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও নিম্নমানের কাঁচামাল দিয়ে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগ রয়েছে।২০০৯ সালের ভোক্তা অধিকার আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেকারি মালিকরা অবাধে ব্যবসা করছে। একাধিকবার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও কোন ক্রমেই বন্ধ করা যাচ্ছে না অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন। মান নিয়ন্ত্রণহীন ও নোংরা পরিবেশে উৎপাদিত বেকারির খাদ্য জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।পাড়া, মহল্লা, স্কুল, কলেজের সামনে, বাজারের বিভিন্ন চায়ের দোকানে বিক্রি হয় এসব বেকারি খাদ্য পণ্য। অনেক জায়গায় পচা ও বাসী খাদ্য বিক্রি হয়। ফলে বেকারি খাদ্য খেয়ে সব বয়সী মানুষ বিশেষ করে কোমলমতি শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
খাদ্য নীতিমালা অনুযায়ী বিএসটিআই ও জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিয়ে বেকারি চালু করার কথা থাকলেও বাস্তবে তা মানছেন না কেউ। এছাড়া প্যাকেটের গায়ে বাধ্যতামূলক পণ্যের উপাদান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে পণ্য উৎপাদনের কথা থাকলেও কোনো মালিকই এসবের তোয়াক্কা করছেন না।
বিএসটিআই এর দ্বারস্থ না হওয়ায় এসব বেকারির উৎপন্ন খাদ্যের মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। টেকনিশিয়ান না থাকায় নিজেদের কলাকৌশলে আটা, ময়দা, চিনি, ডালডা, সোডা, রং ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার কাওয়ালীপাড়া বাজারের এলাকার জাহানারা বেকারিতে গিয়ে দেখা যায়, এ কারখানার বিএসটিআই এর কোন অনুমোদন নেই। খাদ্যের গুণগতমান নষ্ট করে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে অদক্ষ কারিগর দ্বারা ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরী করা হচ্ছে এসব বেকারি সামগ্রী।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ এর উদ্ভোধন করা হয়েছে।বুধবার সাড়ে ১১টার সময় এক জাকজমকপূর্ন বর্ণাঢ্য র্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথী যশোর-১, শার্শা আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মঞ্চে বিজ্ঞান মেলা বিষয় বস্তু নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আইসিটি অফিসার আহসান কবির যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উদ্ভাবক মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
উক্ত মেলায় প্রায় ২৫টি স্টল নিয়ে তিন স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান মেলায় নিজেদের তৈরী বিভিন্ন প্রদর্শনী প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের মাঝে হ্যালো হ্যাঁ বলেন তুলে ধরেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ-ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে হদুয়া বৈশাখীয়া বাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে মো.রাজু (২৬) নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।১৮/১২/২০১৯ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ১২টার দিকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। নিহত রাজু সদর উপজেলার লেশ প্রতাপ গ্রামের মোঃইউসুফ আলীর ছেলে। রাজু ১৭/১২/২০১৯ইং তারিখ মঙ্গলবার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলো।
স্থানীয়রা জানান, ১৮/১২/২০১৯ইং তারিখ বুধবার সকালে বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন একটি আমগাছের সাথে একটি সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এসময় তার পা মাটিতে লুটানো অবস্থায় দেখতে পাওয়ায় রহস্য জনক বলে মনে হচ্ছে।
নিহত মাসুম বিল্লাহ (রাজুর) বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার ভাই শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
নলছিটি থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন জানান, উপজেলার বৈশাখিয়া বাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে বেড়ানো অবস্থায় রাজু নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক ঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়নের দিক থেকে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।
স্বাধীনতার ৪৯ পঞ্চাশ বছরে আমরা পাকিস্তানের চেয়ে তিনটি উন্নয়ন সূচকে এগিয়ে রয়েছি।
তথ্যমন্ত্রী আজ বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, যেকোন মানুষের স্বপ্ন পূরণের তাড়না ও তাগাদা থাকতে হয়। রাষ্ট্রীয় জীবনে স্বপ্ন ছাড়া রাষ্ট্রকে এগিয়ে নেয়া যায় না। রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে স্বপ্ন ও তাড়না দুটিই থাকতে হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ বছর আগে ২০০৮ সালে স্বপ্নের কথা বলেছিলেন। একটি ডিজিটাল বাংলাদেশ আরেকটা দিন বদলের। তিনি এই দুটি স্বপ্নই বাস্তবায়ন করেছেন।
আসামিরা প্রকাশ্যে অবস্থান করে মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি দিয়ে চলেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদির পরিবার। মামলার ভবিষ্যত নিয়েও শংকিত পরিবার।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী গত ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে কাঠেরডাঙ্গা মসজিদের অদুরে রাস্তা থেকে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলযোগে তাকে অপহরণ করা হয়।
ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে দক্ষিণ মৈনম গ্রামের আফতাব শেখের ছেলে জামান শেখ, আব্দুস সালামের ছেলে স¤্রাট, জাফরাবাদ গ্রামের বেলাল হোসেনের ছেলে এমরান হোসেনসহ ৫জনের নাম উল্লেখ করে গত ৭ ডিসেম্বর মান্দা থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তভার দেয়া হয় মান্দা থানার উপপরিদর্শক গোলাম মোস্তফাকে।
বাদির অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এজাহারভ‚ক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করেছেন না তদন্তকারী কর্মকর্তা। আসামি ও তাদের পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন। গত ১৩ ডিসেম্বর আসামি এমরান হোসেন কুলিহার বাজারে মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি তাৎক্ষনিকভাবে মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। উল্টো তদন্তকারী কর্মকর্তা আমাকে বলেন ভিকটিমকে উদ্ধারের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। থানা পুলিশের এহেন আচরনে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার ভবিষ্যত নিয়েও আমি শংকিত।
মামলার কোন অগ্রগতি নেই বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা। তিনি বলেন, এখন পর্যন্ত ভিকটিমের কোনো হদিস পাওয়া যায়নি। আসামিরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খড়িডাঙ্গা গ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ফেন্সিডিল লোড দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং সেখান থেকে ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিপ্লব,সাভার ঃ সাভারে তুরাগ নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। সেই সাথে অবৈধ ইটভাটার মালিকদের কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার দুপুরে সাভারের আমিনবাজারের তুরাগএলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়। এ সময় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম জানায় হাইকোর্টের নির্দেশে আজ আমিনবাজারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় তিতাস বিক্সস,মিতলী বিক্সস ও এম এস এম বিক্সস ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
সেই সাথে ওই সব ইটভাটার মালিকদের পাঁচ লক্ষ করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয় । অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম ।
স্থানীয়দের দাবি প্রশাসনের নাকের ডগায় আমিনবাজারের তুরাগ এলাকায় এসব অবৈধ ইটভাটার ছড়াছড়ি। পরিবেশ দুষণ করে বিভিন্ন কৃষি জমির পাশে এসব ইটভাটা গড়ে তুলেছে কিছু অসাধু ব্যবসায়ী। অবিলম্বে এসব ইটভাটা ভেঙ্গে ফেলার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তারা।
এদিকে ইটভাটা মালিকদের দাবি তারা এবার কাঁচা ইটনিয়ে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ টাকা ব্যাংক রিনের জালে আটকা পড়েছেন ইটভাটা ভেঙ্গে দেওয়ার কারনে। সময় দিয়ে ইটভাটাগুলো ভাঙ্গার দাবি তাদের।
উচ্ছেদ অভিযানে এসময় পরিবেশ অধিদপ্তরের উপ ব্যবস্থাপক শাহেদা বেগম,সহকারী ব্যবস্থাপক শরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত কয়েকদিন আগে ঢাকার আশেপাশে সব ধরনের অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশ দেন হাইকোর্ট।
সিংক মাকছুদুল ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিবেশ অধিদপ্তর।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রভাতে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল ১১ টায় সেখানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন। অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ^াস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, দুলাল মোল্যা, আবদুস সাত্তার, সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক আশা খন্দকারসহ অন্যরা।
রাতে উপজেলা শহীদ মিনার চত্বরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নিজ বসতঘরের আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে তাপসী রানী চক্রবর্ত্তী (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
১৭/১২/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকালে উপজেলার সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই চক্রবর্ত্তী গলার ফাঁস খুলে নিচে নামায়।
এ সময় নিতাই চক্রবর্ত্তীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানায়, নিহত গৃহবধু যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে তার নিচে একটি ঘুমানোর খাট ছিল।
নলছিটি থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির জানান, ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।
সৌমেন মন্ডল, ব্যাুরো প্রধান রাজশাহীঃ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে আজ রাজশাহাীতে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ দিবসের সূচনা লগ্নে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।একই সময়ে সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল নয়টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মান্নান,প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
তিনি এ সময় জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গালর্স গাইড এর বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি একেএম হাফিজ আক্তার, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন ও পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রায় ১০০টি দল অংশগ্রহণ করে। সকালে কামারুজ্জামান চত্বরে আলোকচিত্র প্রদর্শন করা হয়।
প্রবেশ মূল্য ছাড়া সকাল-সন্ধ্যা পর্যন্ত যাদুঘর, পার্ক, চিড়িয়াখানা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এদিন হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু সদন, শিশু নিবাস, অন্ধ, মুক ও বধির বিদ্যালয়, সেফ হোম, এস ও এস শিশু পল্লী, শিশু বিকাশ কেন্দ্র এবং বেসরকারি এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জুম্মা মসজিদসমূহে মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে প্রার্থনা করা হয়। আজ সকল সিনেমা হল ও জনবহুল মোড়সমূহে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিকেলে রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে আলোচনা সভা ও মহিলাদের ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হযেছে।
একই সময়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশ এবং মেয়র একাদশ বনাম বিভাগীয় কমিশনার একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা হতে নগরীর গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোক সজ্জা করা হয়েছে।