29.4 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

বেনাপোলে শত্রুতা জেরে চাষির ক্ষেতের ফসল আগুনে পুড়ালো দূর্বত্তরা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পূর্ব শত্রুতার জেরে শাবুদ্দিন নামে দিন আনা দিন খাওয়া এক বর্গা চাষির ২৫ কাটা জমির কলাই পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। এসময় আগুনের উত্তাপে ক্ষেতের অনেকগুলো আম গাছের চারাও পুড়ে যায়।সোমবার (০৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষি বেনাপোলের বড়আঁচড়া গ্রামের গনি শেখের ছেলে।

চাষি শাহাবুদ্দিন জানান, তার নিজের কোন জমি নাই। পরের জমি বর্গা নিয়ে চাষ করেন। রাতে ঘুমিয়ে ছিলেন, গভীর রাতে প্রতিবেশিরা তার বর্গা নেওয়া কলাই ক্ষেত্রে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। এসময় তিনি দৌড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগীতায় কিছু ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশ পুড়ে যায়। এতে তিনি খুব ক্ষতিগ্রস্থ হয়েছেন। এবছর কিভাবে ধার-দেনা মেটাবেন চিন্তাই পড়েছেন।

এলাকা বাসি জানান, অসহায় এই কৃষকের ফসল যারা শত্রুরা করে পুড়িয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের খুঁজে সাজা দেয়। যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ক্ষতিগ্রস্ত চাষি অভিযোগ জানালে পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করবে।

বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিসব-২০১৯ উদযাপন

বেনাপোল(যশোর)প্রতিনিধি: “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ”এই প্রতিবাদ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।জাতিসংঘ ২০০৩ সালে ৯ই ডিসেম্বর দূর্নীতি বিরোধী দিবস ঘোষনা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্য বদ্ধ করার লক্ষ্যেই এই দিবসটি উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় বেনাপোলেও এই দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং শার্শা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে বেনাপোর বন্দর এলাকায় র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেনাপোলের সকল স্কুলের শিক্ষার্থীরা এবং অফিস আদালত সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।

সোমবার(৯ই ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিশাল আকৃতির একটি র‌্যালী বেনাপোল বন্দর ও বাজার এলাকায় আকৃতির একটি র‌্যালী বেনাপোল বন্দর এলাকারয় প্রদক্ষিন করে।

র‌্যালী ও মানববন্ধনে অংশ নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল.পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা,শার্শা থানার ওসি আতাউর রহমান,পোর্ট থানার এসআই মাসুম,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম ও স্কুলের শিক্ষক শিক্ষিকা,দুর্নীতি প্রতিরোধ কমিটি’র শার্শা উপজেলা শাখার সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সহ-সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক আক্তারুজ্জামান লিটু,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল ইসলাম,কাস্টম বিষয়ক সম্পাদক জাকির হোসেন,সদস্য মুক্তার হোসেন,শামীম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে রোকেয়া দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :জয়িতা অণ্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ ডিসেম্বর সোমবার সকালে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’র আওতায় রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে এ দিন সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ইয়াসিন আলী ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মানśান ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিনś কর্মকর্তা, শিক্ষক ,ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা , সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে উপজেলার ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়।

মাগুরার শ্রীপুরে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা(ভিডিও)

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল সোমবার মাগুরার শ্রীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অজর্নকারী নারী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ও সমাজ উন্নয়ন সাফল্য অর্জনকারী হিসেবে অবদান রাখায় উপজেলার চারজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও প্রাক্তন প্রধান শিক্ষক মোল্যা মতিয়ার রহমান প্রমুখ।

ধামরাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জন জয়িতাকে সংর্বধনা প্রদান।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জন জয়িতা নারীকে দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিয়দ মিলনায়তন জয়তি দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিনে তিনি ইন্তেকাল করেন। সে হিসেবে বেগম রোকেয়ার ১৩৯তম জন্মদিন ও এই মহীয়সী নারীর আজ ৮৭তম মৃত্যুদিন।
মাত্র ৫৩ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

সমাজ-সাহিত্য-নারী বিষয়ে এগিয়ে থাকা একজন মানুষ হিসেবে তার উত্তর প্রজন্মের নারীরা তার কাছ থেকে পেয়ে আসছেন অনুপ্রেরণা ও সংগ্রাম-অধিকার-জাগরণের প্রেষণা, যা এখনো এক প্রধান উৎসমূল। নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর”। উপজেলা প্রশাসনের সহযোগীতায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে সংর্বধনা সভায় বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ,ধামরাই পৌর আওয়ামীলী গসভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ রোকন।পাঁচ জন জয়িতা নারী প্রমুখ।

নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর অবদানের জন্য ঝর্ণা সরকার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য পারুল আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য মুন্নি আক্তার, সফল জননী হিসেবে মনোয়ারা বেগম ও সমাজ উন্নয়ণে শামছুন নাহারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সময় সাংবাদিক, রাজনৈতিক ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিকল্পনা করে হত্যা করে মজিদকে

সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধি :পরিকল্পনা করে হত্যা করা হয় খামারি আব্দুল মজিদকে। হত্যার আগে প্রথমে আব্দুল মজিদ নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এর পর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। চারটি গরু লুট করার জন্যই তারা এ হত্যাকান্ড ঘটনায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের রাজপাড়ায় থানায় খামারি মজিদ হত্যাকান্ড ও তার চার গরু লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে এ সব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

সাজিদ হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা অনুসন্ধানের সময় মুল পরিকল্পনাকারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগররের রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার হারুনের ছেলে রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার মৃত আছের উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৫০), মৃত জাবেদ আলীর ছেলে আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা: আশুরা (৪৮)। গত শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সাজিদ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃদের জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহনকারীদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, দাশপুকুর এলাকার আয়নাল মীরের ছেলে আরিফুল ইসলাম (২৮), বহরমপুর আলীগঞ্জ এলাকার তাহাসেন আলীর ছেলে মিলন (৩০) ও বহরমপুর এলাকার আবদুর রহমানের ছেলে জিন্দার (৪৮)। এদের রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন বলেন, আব্দুল মজিদকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়। এর পর আসামী মিলন ও জিন্দার মিলে হাত দিয়ে গলাটিপে শ্বাসরােধ করে হত্যার চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হয়। পরে আসামী আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। এর পর তারা দুইটি গাভী ও দুইটি বাছুর একটি ভুটভুটিতে তুলে পালিয়ে যায়।

তিনি বলেন, নগরের উজিরপুর এলাকা থেকে লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ভুটভুটিও জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়।

গত চার ডিসেম্বর রাতের দাশপুকুর বাইপাস সড়কের পাশে খামারি আব্দুল মজিদ হত্যাকান্ডের শিকার হন। তার খামার থেকে লুট করে নিয়ে যাওয়অ হয় চারটি গরু। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদি হয়ে রাজপাড়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু। আরোও বক্তব্য দেন উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষক লীগ সভাপতি আতাউর রহমান, কমনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, ওয়ার্কাস পার্টির নেতা সাদেকুল ইসলাম দুলাল ও প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ প্রমূখ।

এর আগে মানববন্ধন শেষে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদন : ঢাকা, ৮ ডিসেম্বর, ২০১৯ : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।
উল্লেখ্য, এটাই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার গৃহীত বিভিন্ন কর্মসুচির প্রথম সূচি।

৪০ দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠারন মঞ্চ মাতাতে ঢাকায় পা রাখেন জনপ্রিয় বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগাম ও কৈলাশ খেরেরা। এছাড়া দেশি তারকাদের মধ্যে আছেন মমতাজ, জেমসসহ আরও অনেকে। পাঁচ ঘন্টা দীর্ঘ এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই কনসার্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবি’র তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছে। পুরো স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণিলভাবে। সব মিলিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হয়।

সাতটি দলের অংশগ্রহণে যথাযথভাবে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’। দলগুলো হচ্ছে- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। বিসিবি নিজের তত্ত্বাবধানে এবারের আসরের দলগুলো পরিচালনা করছে।

১১ ডিসেম্বর দুপুরে মিরপুরে চট্টগ্রাম ও সিলেট এবং সন্ধ্যায় কুমিল্লা ও রংপুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসরের লড়াই

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি – খাদ্যমন্ত্রী

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে নজরুলের অগ্নিমন্ত্র বাঙালী জাতির চিত্তে প্রেরণা ও আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়ার সুকঠিন সংকল্প জাগিয়েছিল।

কবি স্বদেশ প্রেম, স্বদেশ বন্দনা, স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং স্বদেশকে অন্য সকল কিছুর উর্ধ্বে স্থান দিয়েছিলেন। তাঁর দেশ বন্দনা, দেশ প্রশান্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বহু আগে থেকেই বাঙালী জাতিকে উজ্জীবিত করেছিল। তাঁর লেখনী চিরদিনই শোষণ-বঞ্চনা, অন্যায় অত্যাচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও গোঁড়ামীর বিরুদ্ধে আপোষহীন ছিল।

খাদ্যমন্ত্রী রবিবার দুপূরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনষ্টিটিউট এই সম্মেলনের আয়োজন করে।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বর্তমানে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর-এর প্রফেসর ও ডীন ড. সাইফুদ্দীন চৌধুরী ও নওগাঁ’র ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক ও এশিয়ান ইনষ্টিটিউট অব বাংলাদেশের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগী প্রধান ড. সৈয়দা মোতাহের বানু । তাঁর আলোচনার বিষয় ছিল সামজ বিনির্মাণে নজরুল সাহিত্য। এ ছাড়াও এ অনুষ্ঠানে আলোচনা করেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, নাটোর-এর রেজিষ্ট্রার কে এম আব্দুল মোমিন এবং নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনষ্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম।

খাদ্যমন্ত্রী আরো বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহ, অনুপ্রেরণা এবং উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আনা সম্ভব হয়েছিল। তাঁরই সদিচ্ছায় কবিকে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ কবিকে স্বাগত জানিয়েছেন, ভালোবেসেছেন। আজও কবির সৃষ্টিশীলতা আমাদের জাতীয় সংস্কৃতির সমৃদ্ধি সৌকর্যের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আছে।

তিনদিনব্যপী এই সম্মেলনে রয়েছে জেলার ৫০ জন শিল্পীকে নজরুল সংগীতের শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনের লক্ষে প্রশিক্ষণ প্রদান, জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, শহরের নওগাঁ সরকারী কলেজ ও নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজে পৃথক দু’টি আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং জেলার ১০টি স্কুলে পৃথক পৃথক প্রতিযোগিতার আয়োজন। এ ছাড়াও অনুষ্ঠানস্থলে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রন্থমেলা’র আয়োজন করা হয়েছে।

পরে মন্ত্রী জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত মুজিব শতবর্ষ পালন, বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় যোগ দেন। এ সময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে সাবেক চেয়ারম্যানের লালসার স্বীকারে ৯ মাসের অস্তসত্তা এক নারী।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের লালসার স্বীকারে এক নারী ৯ মাসের অন্ত:সত্বা হয়েছে এমন অভিযোগ উঠেছে সাবেক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।

পরে ঐ নারী উপায়ন্তর না দেখে থানায় মামলা করেন সাবেক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। এখন সেই মামলা তুলেনিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে চেয়ারম্যান। সাবেক এই চেয়ারম্যান নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের মোয়াজ্জেম হোসেন দফাদারের ছেলে আবুল বাশার ওরফে বাদশা মিয়া।

ওই নারী সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, বাদশা আমাকে পূর্বের স্বামীর কাছ থেকে ছাড়িয়ে এনে আমাকে মিথ্যা ও ভুয়া একটি কাবিন নামায় সাক্ষর করিয়ে আমাকে প্রথম বিয়ে করে। সেই কাবিনে মোহরানার টাকার পরিমান ছিল ১লক্ষ ৫০ হাজার টাকা।

সেই কাবিনে বাদশার নাম ঠিকানা ভুল দেয়। বাদশা তখন আমাকে নিয়ে আশুলিয়া থানার বাদাইল এলাকায় থাকে আর আমি একটি গার্মেন্টস কারখানায় চাকরি করি। পরে আমার পরিবার বিষয়টি জানতে পারলে বাদশা চেয়ারম্যানের সম্মতিক্রমে পূণরায় শরিয়ত মোতাবেক ৫ লক্ষ টাকা কাবিন করে আমাকে বিয়ে করে।

এখন আমি ৯ মাসের অন্ত:সত্বা। কান্না জর্জরিত কন্ঠে আরো বলেন, আমার পেটের বাচ্চা এখন নড়াচড়া করছে না। তাকে গ্যাস দেওয়া দরকার।যাইতে পারছি না। কারন, বাদশা আমাকে ও আমার ভাইকে হুমকি দিচ্ছে।

মামলা তুলে না নিলে যেখানে পাবে সেখানে হাত পা কেটে ফেলার ভয় দেখাচ্ছে। বাদশা চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনীর একজন নান্নার ইউনিয়নের খালেকের ছেলে রফিক ও অপরজন একই ইউনিয়নের রহমানের ছেলে আলাল সব সময় আমাদের বাড়ির খেয়াল রাখছে ,কখন আমরা বাড়ির বাইরে যাই। সে খুব ভয়ঙ্কর লোক। এবার নান্নার ইউনিয়নের আওয়ামীলীগের সাধারলণ সম্পাদক প্রার্থী আমার স্বামী সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া।কিন্তু মেয়ের মামা আব্দুল খালেক বলেন, প্রথম বার আমার ভাগ্নীকে ভুয়া কাবিন নামা করে বিয়ে বাদশা চেয়ারম্যান।

পরে আমরা জানতে পেরে আবার তাকে ৫ লক্ষ টাকার কাবিন করে দ্বিতীয়বার তাকে বিয়ে দেই। এখন আমার ভাগ্নীর গর্ভে বাচ্চা । বাদশা সেই বাচ্চাকে অস্বীকার করছে এবং আমাদের সবাইকে হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

এ ব্যাপারে কাজী আমজাত হোসেন বলেন, আমি আবুল বাশার বাদশা ও লিপি আক্তারের বিয়ে পড়িয়েছি। বিবাহের ঘটনা সত্য। এ বিষয়ে সাবেক ঔই চেয়ারম্যান আবুল বাশার বাদশা ঘটনা অস্বাীকার করে বলে আমাকে যড়যন্ত্র করে ফাসানোর জন্য এমন অভিযোগ করছে লিপি আক্তার।

সে এক জন খারাপ মহিলা।এই ব্যাপারে মামলার আয়ু ধামরাই থানার উপ-পরিদর্শক(এসআ্ই) মোঃ রিপন হোসেন বলেন, সাবেক চেয়ারম্যান আবুল বাশার বাদশার বিরুদ্ধে লিপি আক্তার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। মামলা নাম্বার -৯।

আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, সাবেক চেয়ারমান বাদশার বিরুদ্ধে মেয়েটি একটি অভিযোগ করেছে।তাকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

সর্বশেষ আপডেট...