সৌমেন মন্ডল, রাজশাহীঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মেরাজ উদ্দিন মোল্লা সভাপতি ও আলহাজ্ব মোঃআব্দুল ওয়াদুদ দারা সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল ৪ টায় শহরের শিল্প কলা একাডেমীতে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।এর আগে রবিবার সকালে শহরের মহিলা কমপ্লেক্স খেলার মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এসময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে হাজার হাজার ডেলিগেট অংশ নেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৬ ডিসেম্বর। ওই সম্মেলনে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে চলে যান কেন্দ্রীয় নেতারা। এর প্রায় এক বছর পর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণের দেড় বছর পর ত্রি-বার্ষিক এই সম্মেলনের আয়োজন করা হয় ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজদিখানে কেন্দ্রীয় কমিটির নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।সম্মেলনে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মো. মহিউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিকাল ৪ টা পর্যন্ত প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৫ টায় দ্বিতীয় অধিবেশন সিলেকশনের মাধ্যমে সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নাম ঘোষনা করা হয়।
উপজেলা সাধারণত সম্পাদক এস.এম সোহরাব হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের যে আজকে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নির্দেশ থাকা স্বত্বেও এ সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটির নিষেধাজ্ঞা অমান্য করে আমি অংশগ্রহণ করিনি ।
তিনি আরও বলেন, আজকের এই সম্মেলনে ৫০১ জন কাউন্সিলর থাকার কথা কিন্তু ২০% অংশগ্রহণ করে । বাকি ৮০% অংশগ্রহণ করে নাই। বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান করছে আজকে সম্মেলনে অংশগ্রহণ করানো হয়েছে।
সাবেক আ.লীগের উপ কমিটির সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির জানান- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে আমি বসে ছিলাম সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন ভাইকে বলছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সম্মেলন স্থগিত করার জন্য। পরে আবার সম্মেলন করার মৌখিক অনুমতি দিলেও দ্বিতীয় অধিবেশন না করার জন্য নিষেধাজ্ঞা দেন তিনি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এড.সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক মো.আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন,মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম সাহিন
বিপ্লব,সাভার ঃ যোগ্যতার সাথে অতিথের মতই আগামী আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্ব আনাহবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ।শনিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র সিআরপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল স্বাধীনতা,ভাষার অধিকার গণতন্ত্রের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ সময়মত আওয়ামী লীগ কাউন্সিল হচ্ছে আগামী ২০ ডিসেম্বর।
এবার কাউন্সিলে আমরা নবীন প্রবিণকে মিলিয়ে যুগের সঙ্গে যুগোপযোগী নেতৃত্ব আমরা নিয়ে আসবো এবং এবারও আমরা প্রবিণের অভিজ্ঞাতা নবীনের শক্তির সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ জানিয়ে তিনি আরও বলেন আওয়ামী লীগের যে গতিশিলতা সেটি বজায় রেখে এবং বাংলাদেশের মানুষের জন্য অভিষ্ঠ লক্ষে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা যে দুর্নীতির তথ্য উপাত্ত আমার কাছে জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে এবং সেগুলো ইউজিসির কাছে আমরা জমা দিবো এবং ইউজিসি সেটা দেখে যথাযথ কি ব্যবস্থা নেওয়া যায় এবং নিশিচয় তারা একটি ফাট ফাইন্ডিংের ব্যবস্থা করবেন উল্লেখ্য করে তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ কখনও আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি আরও বলেন দেশে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেক গুলো পদক্ষেপ হাতে নিয়েছে।
এদিকে মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া সিআরপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপিতে চলছে নানা অনুষ্ঠানের আয়োজন।
মন্ত্রীর সাথে এসময় অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরসহ আরো অনেকে।
নগর প্রতিনিধি :নওগাঁর মান্দায় দেবদুলাল প্রামানিক (৩৯) নামে এক মাছ চাষিকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।আহত দেবদুলাল প্রামানিক বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত পূর্ণ চন্দ্র প্রামানিকের ছেলে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় হামলা ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন দেবদুলাল প্রামানিক জানান, ‘আমি পেশায় একজন মাছ চাষি। শনিবার সকালে সাবাই বাজারের একটি আড়তে ৫৫ হাজার টাকার মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলাম। পথে চৌদ্দমাইল মোড়ে পৌঁছলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কটকতৈল গ্রামের রফিকুল ইসলাম, মিলন হোসেন, বিকাশ চন্দ্রসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের সংঘবদ্ধ একটি দল আমার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপরি মারপিটে আমি গুরুতর জখমপ্রাপ্ত হই।’
তিনি আরও বলেন, এসময় আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে দেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মাছ বিক্রির সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। এজাহার পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : র্যালি আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল শনিবার মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দান থেকে বার্ণঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, বীর উত্তম জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশ একটি অকার্যকর, ব্যার্থ ও সন্ত্রসী রাষ্ট্রে পরিণত হতো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নত ও সমৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে।
নতুন প্রজন্মকে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে ওঠার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহবান জানিয়ে তিনি আরো বলেন, উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র চলছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।
আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মৈনম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামাণিক। উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিত কুমার সরকার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ।
শেষে মৈনম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে জোর করে জমি দখলের মামলায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ সাইদুর রহমান চাঁদ ওরফে চাঁন মিয়াকে (৩০) কালামপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।আজ শনিবার (৭ডিসেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের মাঠে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত সাইদুর রহমান চাঁদের বাড়ী ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মোঃ সফিউদ্দিনের ছেলে।পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, মোঃ ফজলুল হক তার পৈত্রিক ওয়ারিস সুত্রে মালিক হইয়া তাহার ভুমিতে গৃহপালিত গবাদী পশুর জন্য ঘাস রোপন করেন।
কিন্তু মামলার আসামী মোঃ সাইদুর রহমান চাঁদ ওরফে চাঁনমিয়া সেই জমির ঘাস কেটে জোর করে দখল করতে গেলে মোঃ ফজলুল হক বাধা দিয়ে বলে তুমি তো এই জমির মালিক না তাহলে তুমি কেন আমার জমির আইল কাটিয়া দখল নিতে চাও কেন।
তখন বাক-বিতন্ডায় এক পর্যায়ে পাশে থাকা কোদাল দিয়ে ফজলুল হকের মাথা বরাবর একটি বারি দিলে সেটা মাথায় না লেগে ডান হাতের লাগিয়া হাড় ভাঙ্গিয়া যায়।
এছাড়া বাম হাত দিয়ে ফিরাতে গেলে সেই হাতে ও বারি লেগে হাত জখম হয়ে রক্ত বের হতে থাকে। পরে ফজলুল হকের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করে।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ খাইরুল লস্কর বলেন, জমিজমা নিয়ে মারামারি হওয়ায় একটি মামলা হয়েছে।মামলা নং ৪১৬। বিশেষ অভিযান চালিয়ে মোঃ সাইদুর রহমান চাঁদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কোটে প্রেরণ করা হয়ছে।,
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ শনিবার বিকেলে মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনছার নাজাত আশা’র সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ৭২ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা হাজী মশিয়ূর রহমান ছিলেন বেনাপোলের অহংকার। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার মুক্তি লড়াইয়ে যেমন অকুতভয় ছিলেন পরবর্তী জীবনে গোটা সময় তিনি যোদ্ধার মত কর্মকান্ড পরিচালনা করেছেন। বিশেষ করে এই জনপদের নারী শিক্ষা সু-প্রসারিত করার জন্য তিনি বিরামহীম যুদ্ধ চালিয়েছেন। সফলও হয়েছেন। আজ এই নামটি এই জনপদের এক গর্বিত অনুসরনীয় ব্যাক্তিত্ব। হাজী মশিয়ূর স্মরনে বেনাপোলে পৌরসভা আয়োজিত নাগরীক শোক সভায় কথা গুলো বলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।বেনাপোল এর ঐতিহ্যবাহি খেলার (বল ফিল্ড খ্যাত ) মাঠ সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার ” বিয়ে বাড়িতে” শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই স্মরন সভায় সভাপতিত্ব করেন মেয়র আশরাফুল আলম লিটন। প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার আলী আনু, বিশেষ বক্তা হিসাবে হাজী মশিউর রহমানের উপর নানা বিধ স্মুতি চারন মুলক বক্তব্য রাখেন সর্বোজন শ্রদ্ধেয় শিক্ষাবিধ আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক কবি আলতাফ চৌধুরী, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম, বেনাপোল হাইস্কুলের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান মুকুল, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল মাদ্রাসার প্রিন্সিপ্যাল আব্দুল ওয়াহেদ দুদু, ও হাজী মশিয়ূর রহমানের একমাত্র সন্তান শাহিদা রহমান সেতু । অনুষ্ঠানটি উপস্থান করেন এমদাদুল হক বকুল।স্মরন সভায় বক্তব্যর শুরুতেই মেয়র আশরাফুল আলম লিটনের অনুরোধে উপস্থিত নাগরিক বৃন্দ প্রয়াত ব্যাক্তিত্বের স্মরনে এক মিটিট নিরাবতা পালন করেন। এরপর মেয়র লিটন তার বক্তব্যে বলেন, নোবেল জয়ী সাহিত্যতিক গার্ডিয়াক মার্গেজ এর উদাহরন টেনে বলেন মানুষের কাছে মানুষ আসে, যে মানুষের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, দরদ আছে সেই হলো সফল মানুষ। আর এসকল গুনাবলীর সবটাই ছিল হাজী মশিউর রহমানের চরিত্রের মধ্যে। আসলে তিনি ছিলেন একজন সমাজ দরদী মানুষ। আমাকে তিনি আশির্বাদে কাছে টেনে নিয়ে দায়িত্ব দিয়েছিলেন, তারই হাতে গড়া বেনাপোল মরিয়ম বালিকা বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য। আমি কতটুুকু সফল হয়েছে জানি না তবে তার আদর্শ অনুসরণ করেই সমন্তিভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই স্মরন সভা থেকে আমি বেনাপোলবাসীর সকলকেই সেই উদাত্্য আহবান রেখে বলছি হাজি সাহেব চেয়েছিলেন এই জনপদে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠিত হোক। তার সেই স্বপ্ন সফল করার জন্য আপনাদের সকারের সাথে আমিও আছি। অর্থ সহ প্রশাসনিক যতরকমের সহযোগিতার দরকার আমি দিব। তবে আপনাদেরকে শুধু কলেজটি প্রতিষ্ঠিত করা ও পরিচালনার দায়িত্ব বহন করতে হবে।
আওয়ামীলীগ নেতা আানোয়ার আলী আনু বলেন, হাজী মশিউর রহমান যে সব কর্মকান্ড করেছেন তা এই বেনাপোলের মানুষের কাছে মাইলফলক হয়ে থাকবে। আহসান উল্লাহ মাষ্টার বলেন, আমার অগ্রজ মশি ভাই ছিলেন আমার বন্ধুর মত । তার নানা বিধ সমাজ কর্মকান্ডে তিনি আমাকে কমবেশী প্রায়ই তার সাথে রাখতেন। তার মত নিরহংকার মানুষ এই সমাজে পাওয়া দুস্কর। বীর মুক্তযোদ্ধা কবি আলতাফ চৌধুরী বলেন, হাজী মশিয়ূর রহমান মাইকেল মধুসুধন মহাবিদ্যালয়ে আমাদের অগ্রজ ছিলেন। পেশাগত কাজে অনেকবার গিয়েছি তার কাছে। অনেক স্মুতি আছে । তবে তিনি বলতেন এই জনপদে শিক্ষা বিস্তার এর মুল লক্ষ হচ্ছে জ্ঞানের প্রসার ঘটানো। তার এই স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
স্মরন সভায় আলোচনা শেষে প্রয়াত হাজী মশিয়ূর রহমানের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করা হয় হাফেজ বিন আমিন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে জয়পুরা পাল সি এন জি সংলগ্ন পুর্ব পাশে সকাল ৭ ঘটিকায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হন। নিহত রবিউল ইসলাম রেজা (৩৪) টাঙ্গাইল জেলার নাগরপুর আন্দিবাড়ী গ্রামের বেলায়েত হোসেন এর ছেলে। নিহতের পারিবারিক সুএে যানা যায় রবিউল নারায়ণগঞ্জ ইউনিয়ন ফ্যাশন গার্মেন্টসে চাকরি করতেন।আজ ৭ ডিসেম্বর ভোরবেলায় বাড়ী থেকে তার কর্মরত স্থানে যাওয়ার সময় ধামরাই পাল সি এন জি এর সামনে আরিচা গামি একটি ট্রাকের সামনের চাকা খুলে মোটার সাইকেল আরোহীর গাড়ীর সাথে লাগে এবং ঘটনা স্থলে মোটরসাইকেল ধুমরে মুছরে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়, ফায়ারসার্ভিস ইউনিটের সহযোগিতায় মোটরসাইকেল আরোহী কে ধামরাই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ধামরাই থানায় মর দেহ টি নিয়ে আসে থানা থেকে লাশটি পরিবারের লোকদের বুঝিয়ে দেয়া হয়।এ বিষয়ে ধামরাই থানা পুলিশ পরিদর্শক তদন্ত ওসি কামাল হোসেন বলেন মামলা পক্রিয়া চলছে।