26.4 C
Dhaka, BD
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঝালকাঠিতে অবৈধ পলিথিনে টিসিবি পন্য পিয়াজ বিক্রির শুভ উদ্ভোধন করলেন জেলা প্রশাসক

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঝালকাঠিতে পিয়াজের দাম নিয়ন্ত্রণে প্রতি কেজি পিয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু করেছে।পিয়াজের মূল্য বৃদ্ধির পর এই প্রথম ঝালকাঠিতে টিসিবি’র মাধ্যম্য ন্যায্য মূল্যে পিয়াজ বিক্রি শুরু হলেও তা আবার পরিবেশের ঘাতক নিষিদ্ধ অবৈধ পলিথিনেই বিক্রি শুরু করে। ০১/১২/২০১৯ইং তারিখ রোববার দুপুর ১২টার সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলী নিষিদ্ধ অবৈধ পলিথিনেই পিয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। ন্যায্য মূল্যে খোলাবাজারে টিসিবি’র পিয়াজ বিক্রির সময় জেলা প্রশাসক মো. জোহার আলীর হাত দিয়ে পলিথিনে করে পিয়াজ বিক্রিই যেন ঝালকাঠিতে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাড়িয়েছে। এ বিষয় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে টিসিবি’র মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রির শুভ উদ্ভোধনের সময় পলিথিনে পিয়াজ বিতরন করার বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান, শুধু পলিথিনই না সাধারন মানুষ (পিয়াজ বহন করার জন্য) যে যা পাত্র নিয়ে আসছে তাকে সেভাবেই দেয়া হয়েছে।প্রসংঙ্গত ঝালকাঠি জেলায় দুই জন ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে ৪ হাজার কেজি পিয়াজ বিক্রি কার্যক্রম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শুরু হয়।

পিয়াজের মূল্য বৃদ্ধির পর এই প্রথম ঝালকাঠিতে খোলাবাজারে টিসিবি’র মাধ্যমে পিয়াজ বিক্রি শুরু করে। আর এজন্যই অনেক ক্রেতাকে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পিয়াজ কেনার জন্য লম্বা সারিতে দাড়িয়ে থাকতে দেখা যায়। ট্রাক পৌঁছানোর সঙ্গে সঙ্গে পিয়াজ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা ।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে, প্রথমবারের মতো ঝালকাঠিতে টিসিবির মাধ্যমে পিয়াজ বিক্রি হচ্ছে। প্রতিদিন এখানেই ৪ টন (৪ হাজার কেজি) পিয়াজ বিক্রি হবে। প্রতি কেজি ৪৫ টাকা দরে একজন ব্যক্তি এক কেজি পিয়াজ কিনতে পারবেন।

বিভিন্ন পয়েন্টে বিক্রি করতে দিলে অনিয়ম হতে পারে তাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানায় সূত্রটি।

তবে ঝালকাঠির বাজারে খুচরায় এখনও প্রতি কেজি পিয়াজ ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তালতলীতে বোনকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর করলেন ছাত্রলীগ নেতা ।

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা ওই ছাত্রীর দুইভাইকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ওই আহত একভাই গুরুতর অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর পারিবারিক অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কড়ইবাড়ীয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণিতে পড়–য়া ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই পার্শ্ববর্তী কড়ইবাড়ীয়া ইউনিয়নের মনির গাজীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন গাজী (২১) বেশ কিছুদিন ধরে মোবাইল নাম্বার চেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছে। ওই স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে জানায়। শনিবার সন্ধ্যার পরে ওই ছাত্রীর বড়ভাই শহিদুল ইসলাম তার খালাতো ভাই ইমাম হোসেনকে নিয়ে কড়ইবাড়ীয়া বাজারে গিয়ে ওই ছাত্রলীগ নেতা মিলন গাজীর কাছে গিয়ে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করে। এসময় মিলন গাজী ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে শহিদুল ইসলাম ও ইমাম হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে ও বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় স্থানীয়রা ইমাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্কুল ছাত্রীর ভাই শহিদুল ইসলাম জানান, আমার বোনকে প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসার প্রেমের প্রস্তাব দিয়ে আসছে ছাত্রলীগ নেতা মিলন গাজী। বিষয়টি মিলণ গাজীকে বুঝিয়ে বলতে গেলে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। এতে আমার ভাই ইমাম হোসেন গুরুতর আহত হয়ে কলাপাড়া হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৯নং বেডে ভর্তি রয়েছে।

মিলন গাজী এ অভিযোগ অস্বীকার করে বলেন, শহিদুল কয়েকদিন আগে ফেসবুকে আমার বিরুদ্ধে কিছু বাজে কমেন্ড করছিল। এ নিয়ে ওদের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে আমি গিয়ে ফিড়িয়ে ওদের তাড়িয়ে দেই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন জানান, মিলনের বিরুদ্ধে ইভটিজারের অভিযোগ পাওয়া গেছে। ইভটিজারকে ছাত্রলীগ পছন্দ করেনা। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই আমতা ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলনে জেঠাইল এলাকায় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ সম্পাদক প্রার্থী আরিফ হোসেনের পক্ষের ৬ জন আহত হয়েছেন।

শনিবার বিকালে আমতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী আরিফ হোসেন ও ইব্রাহিম মিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুন, সুলতান, ফিরোজ, স্বপন, আনোয়ার, রুবেলসহ আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়ি ভাংচুরেরও খবর পাওয়া গেছে।

জানা গেছে, আমতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ছিল বাউখন্ড মাজার মাঠে। এ সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রর্থী আরিফ হোসেনের গ্রুপ মিছিল বের করে বাউখন্ড মাজার মাঠে যাওয়ার সময় ইব্রাহিম এর বাড়ির সামনে মদিনা মার্কেটে আসার সাথে সাথেই প্রতিপক্ষ ইব্রাহিম মিয়ার গ্রুপের লোকজন ওই মিছিলে হামলা করে। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরিফ হোসেন বলেন, আমি যাতে সম্মেলনে যোগ দিতে না পারি সে জন্য প্রতিপক্ষের লোকজন আমার সমর্থকদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।

আমতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
২টি অ্যাটাচমেন্ট

শিবগঞ্জে দলিল লেখককে পিটিয়ে জখম, আটক ২

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক দলিল লেখককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । শুক্রবার ২৯ নভেম্বর রাত সাড়ে ৭ টায় কানসাট পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে । আহত ব্যক্তি উপজেলার কানসাট পল্লীবিদ্যুৎ কাজিপাড়ার মৃত আনিসুর রহমানের ছেলে দলিল লেখক মো: আমিনুল ইসলাম (৬০) । স্থানীয়রা জানান, রাত অনুমান সাড়ে ৭ টার দিকে কে বা কারা এলাকার দলিল লেখক আমিনুল ইসলাম নামের বয়স্ক লোকটিকে কানসাট পল্লীবিদ্যুৎ থেকে তার নিজ বাড়ি যাওয়ার পথে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় । আমরা আহত ব্যক্তির চিৎকার শুনে দৌড়ে এসে তাকে উদ্ধার করি ।

এদিকে আহত ব্যক্তির ছেলে মুরসালিন হক সাদ্দাম জানান, জমি রেজিস্ট্রির বিষয় নিয়ে কিছুদিন থেকেই পুকুরিয়া এলাকার আমার মামা মীর খোকন আলী ও মীর হেলাল আলী আমার আব্বার কাছে আসতেন । রেজিস্ট্রির ফি ও সার্বিক খরচ সংক্রান্ত বিষয়ে উনাদের সাথে আমার আব্বার দ্বিমত নিয়ে গত সপ্তাহের শুক্রবার বিকেলে তারা আমার আব্বাকে পল্লীবিদ্যুৎ মোড়ে মারপিট করে । আজকের ঘটনাও তারাই ঘটিয়েছে বলে আমি মনে করি । বর্তমানে আমার আব্বার অবস্থা আশংকা জনক হওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী নিয়ে যেতে বললে আমরা আমার আব্বাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করি । সেখানকার চিকিৎসকগণ আইসিইউতে রাখার পরামর্শ দিলে রাজশাহী মেডিকেল আইসিইউতে জায়গা না থাকায় পপুলার ডায়াগনস্টিক হাসপাতালের আইসিইউতে আমার আব্বা আশংকা জনক অবস্থায় রয়েছেন ।

শিবগঞ্জ থানায় আহতের স্ত্রী মোসা: হেনা বেগম প্রদত্ত এজাহার সূত্রে জানা যায়, তাঁর স্বামী মোহা : আমিনুল ইসলাম কানসাট পল্লীবিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় পৌঁছালে রাত অনুমান সাড়ে ৭ টার দিকে কানসাট পল্লীবিদ্যুতের আশে পাশে দেশীয় বিভিন্ন অস্ত্র সহ ওঁৎ পেতে থাকা পুকুরিয়া এলাকার মৃত মীর এজাজ আলীর ছেলে মীর আঞ্জুর আলী, মীর আঞ্জুর আলীর ছেলে মীর খোকন আলী, মীর হেলাল আলী, মীর বাশির আলী ও মীর সেলাল আলী তার উপর হামলা করে এলোপাতাড়ি মারপিট করে এবং মাথায় ও মুখে আঘাত করে চরম ভাবে রক্তাক্ত করে ।

এজাহার তদন্তের দায়িত্বে থাকা শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, এজাহার সূত্রে আমরা গতরাতে মীর হেলাল ও মীর সেলাল নামীয় ২ জন আসামিকে গ্রেফতার করেছি । বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

আর্থিক সাহায্যের জন্য আবেদন

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ হে আল্লাহ আমি বাঁচতে চায়। তুমি আমাকে সুস্থ করে দাও ,মোসা: বানু(৪৭), স্বামী মোঃ শোবরাতী, গ্রাম: চতুরপুর ডাকঘর: শিবগঞ্জ-৬৩৪০, উপজেলা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। তার এক মেয়ে স্বামীর সংসারে, দুই ছেলে বউ-বাচ্চা নিয়ে আলাদা সংসার। স্বামী প্রায় বয়সের ভারে নুইয়ে পড়েছে। কোনোমতে দিনমজুর স্বামীর উপার্জনে চলে তারা দুইজনে। হতভাগ্য মা পাইনি ছেলের উপার্জন, পাইনি কোন সরকারি সুযোগ সুবিধা। ভিটেবাড়ি ছাড়া নেই কোন তাহার সহায় সম্বল। বানু আমাদের সমাজের কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো শ্বাশুড়ি আজ সে সকলের ভালবাসা হতে অনেক দূরে কারন সে অসহায় দরিদ্র অসুস্থ একজন মা। অথচ হাদিসের বর্ণনায় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

কিন্তু কেন আজ সে এত অবহেলিত একজন মা? কারন সে একজন গরীব অসুস্থ মোসা: বানু দীর্ঘদিন যাবৎ এ্যজমা (হাঁপানি), হাই প্রেসার ও জরায়ু টিউমার রোগে আক্রান্ত হয়ে বিছানায়। অভাবী পরিবার হওয়ায় নিয়মিত চিকিৎসা করাতে পারছেনা পরিবারটি এবং সময়মত ঔষধ কিনে খাওয়ানো সম্ভব হয়না। যেন পরিবারটির নুন আনতে পানতা ফুরার মত অবস্থা। তাই তাহার সারা শরীরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন অসুখ, দেখা দিয়েছে হার্টের অসুখ। শরীর ফুলে গেছে। জরায়ুর টিউমারটি দীর্ঘদিন হওয়ায় অসাভাবিক হয়ে পড়েছে। ডাক্তার বানুকে জরুরী ভিত্তিতে অপারেশনের পরামর্শ দিয়েছেন। নাহলে সে মারা যেতেপারে। অপারেশনে খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা অসম্ভব। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বানুর অাকুতি আমি বাঁচাতে চাই, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি গরিব মানুষ তাই সকলের কাছে আর্থিক সাহায্যে আবেদন করেছি।

আজও সমাজের অনেক ধনী দানশীল বিত্তবান ব্যক্তি রয়েছে যাদের আর্থিক সাহায্যের হাত অনেক লম্বা তারা যদি চায় এই অসহায় পরিবারের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়াতে পারে, তাদের এই সহোযোগিতায় হয়ত বেঁচে যেতে পারে বানু।

তাকে যারা আর্থিক সহোযোগিতা করতে চান , তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকএশিয়া এজেন্ট ব্যাংকিং নাম্বার-১০৮৩৪৭০০৫৫৭৯২ অথবা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-৭০১৭৫১৮৫২৪৩৮৯ অথবা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার-০১৭৩১-৫৩৭১৩৩ ,রোগীর সাথে যোগাযোগ করার জন্য ০১৭৩১-৫৩৭১৩৩

আসুন আমরা অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়, তাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ায়। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। তারও ইচ্ছে হয় সাধ জাগে সুস্থ হয়ে বেঁচে থাকার। হয়তো আপনার একটি টাকাই তার বেঁচে যাওয়ার হতেপারে অবলম্বন। যেকোনোভাবে গোপনে অথবা প্রকাশ্যে তাকে আপনি সহযোগিতা করতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলের দানের হাত প্রসারিত করে দেন আমিন।

মাদ্রাসা দারুল আরকাম প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ।

মোঃ মনির হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের নয়াপাড়া এলাকায় মাদ্রাসা দারুল আরকাম ২৯ ১১ ১৯ শুক্রবার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ।উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন , জনাব ওয়াইজ করনি।ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর ৩ আসনের এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন দুলাল্‌,আলহাজ্ব ফজলুল হক মুসল্ল্‌, মোঃ আবু তাহের মুসল্লী ও প্রফেসর মোঃ এনামুল হক ।

বেনাপোল রঘুনাথপুর গ্রাম থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ।

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মোস্তফার বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।বৃহস্পতিবার(২৮ শে নভেম্বর) রাত সাড়ে ৮ টার সময় এসআই পিন্টু লাল দাস,এএসআই রবিউল,এএসআই শরিফুল ও কনেস্টবল আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতিটের পেয়ে বাড়ি থেকে মোস্তফা পালিয়ে যায়। পলাতক আসামী মোস্তফা রঘুনাথপুর গ্রামের মৃত মিয়া জান এর ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পীরগন্জ উপজেলা আ’লীগ ত্রি- বার্ষিক কাউন্সিলে সভাপতি ইমদাদুল, সাধাঃ সম্পাঃ বিপ্লব নির্বাচিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে মডেল স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম পি। সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি ইমদাদুল হক, এবং সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা।

প্রধান বক্তা ছিলেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। এছাড়াও সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম।

অতিথিদের বক্তব্য শেষে পরে গোপন ব্যালটের মাধ্যমে ইমদাদুল হক ২৩৩ ভোট পেয়ে সভাপতি এবং রেজওয়ানুল হক বিপ্লব ২০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রার্থী আকতারুল ইসলাম পেয়েছেন ১৬৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পেয়েছেন ১৯৫ ভোট।

ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার অর্জুনালাই মাঠে অনুষ্ঠিত হয়েছে।গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ ।

গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বাইসাকান্দা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন প্রমুখ ।

এর আগে দুপুরে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধন করেন।

সভাশেষে কাদের মোল্লাকে সভাপতি এবং আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু ।

প্রধান অতিথি বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ক্ষমতায় থাকার সময়ে সচিবালয়ের ফাইল প্রথমে হাওয়া ভবনে যেত। সেখান থেকে তারেক রহমান দেখার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হত। এতে দেশের কোন উন্নয়ন সাধিত হয়নি। অন্যদিকে, শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করেছেন। বাংলাদেশকে দারিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। যার কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে।

তালতলীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন কেশব চন্দ্র হাওলাদার সভাপতি নির্বাচিত ।

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলাধীণ বেহালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ৮ সদস্যের মধ্যে উপস্থিত ৭ সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করেন। এতে অত্র বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক কেশব চন্দ্র হাওলাদার ৬/১ ভোটে সভাপতি নির্বাচিত হন।

১০ সদস্য বিশিষ্ট কমিটির বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, আ. ছালাম হাওলাদার, মো. শাহ আলম, মো. জাফর হোসেন খান, অজিত দেবনাথ, স্বপ্না রানী, শ্যামল চন্দ্র হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান ও কাজল লতা ভট্টাচার্য্য। এ ছাড়াও পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম ভট্টো।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি মাও. হারুনুর রশীদ ও তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...