আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম এর সাথে সুধী সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান,মুক্তিযদ্ধকালীন শ্রীপুর বাহিনীর সহঃঅধিনায়ক ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী,শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,শ্রীপুর সদর ইউ,পি চেয়ারম্যান মসিয়ার রহমান,চেয়ারম্যান জাকির হোসেন কানন,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,ইউ,পি সদস্য সিরাজুল ইসলাম টোকনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল দপ্তরের সরকারি কর্মকর্তা,ইউ,পি চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,এনজি কর্মী,পূজা উদযাপন পরিষদ ও হিন্দু,খ্রীস্টান,বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি,সম্পাদক,সার ডিলার সমিতির সভাপতি,ইট ভাটা মালিক সমিতির সভাপতিসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচকগণ আলোচনা করেন এবং অনুষ্ঠানের মধ্যমণি নবাগত জেলা প্রশাসক সকল সমস্যা সমাধান সাধ্যমত সমাধানের আশ্বাস প্রদান করেন।
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)ঃ বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কুটির ও দূর্বাবিল! খাল খননের দাবী এলাকাবাসীর।কতিপয় অসাধু স্বার্থপর লোকরা খাল ভরাট করে বিলীন করে দিচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের ঐতিহ্যবাহী কুটির ও দূর্বাবিলের খালটি।খাল ভরাট করার কারনে জলাবদ্ধতা সৃষ্টি ও শত শত কৃষকেরা ক্ষতির স্বীকার।বর্তমানে এ বিল দুটি কচুরিপনা আর বিভিন্ন আর্বজনায় ভরপুর রয়েছেন।
জানা যায়, জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের কতিপয় অসাধু স্বার্থপর লোকরা তাদের বাড়ীর চরঝাকালিয়া মৌজা খাস খতিয়ান নং ২৯০৮,২৯৫০,২৯৪০ দাগের প্রায় দেড় কিঃ মিঃ লম্বা কুটিরবিল থেকে দুর্বাবিল পর্যন্ত খালটিকে কাটতে কাটতে প্রায় জমির সাথে মিশিয়ে ফেলছে। এতে করে বর্ষার মৌসুমে কয়েক গ্রামের পানি এই খাল দিয়ে প্রবাহিত না হতে পারলে এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে যাবে ও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্চে এবং কৃষি জমির উপর হুমকি হয়ে দাড়িয়েছে।
যা এই এলাকার শত শত কৃষকেরা ক্ষতির স্বীকার হবে বর্ষা মৌসুমে।এ এলাকার লোকজন একে অপরের সাথে পাল্লা দিয়ে তাদের বাড়ি বরাবর মাটি দিয়ে এই খালটি বরাট করায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্চে এলাকার সাধারন প্রান্তিক কৃষকেরা।এছাড়া দূর্বার বিলের পানি কুটির বিলে আবার কুটির বিলের পানি লোহাজুড়ি মরাগাঙ্গে প্রবাহিত হয়ে আড়িয়াল খা নদীতে প্রবেশ করত।বর্তমানে অড়িয়াদর বাজার সংলগ্ন সুইচগেইট বন্ধ থাকায় আড়িয়াল খা নদীতে ও এ দুটি বিলে পানি আসতে পারেনা।পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা ভূমি অফিসে কয়েকবার আবেদন করলেও কোন প্রদক্ষেপ নিচ্চেন না প্রশাসন।
টুনিয়ারচরের প্রবীনলোক হাজী আঃ রাজ্জাক মুন্সী/মোঃ শহিদুল্লাহ জানান, বহু বছর আগে থেকে বর্ষার মৌসুমে এই খাল দিয়ে এলাকার কৃষকরা তাদের ফসল নৌকা বা ভোর দিয়ে আনা নেওয়া করত এবং রবি মৌসুমে খাল থেকে পানি নিয়ে বোরো ধান, আলু, মরিচ, পেয়াজ সহ বিভিন্ন শীতকালীন শাক সবজি চাষাবাদ করত।
এলাকার প্রান্তিক চাষিরা জানান,এখালটির প্রস্থ ছিল ২৫-২৮ফুট।এখন এলাকার কিছু ভূমিদস্যুরা মাটি দিয়ে ভরাট করতে করতে ড্রেনের মত করে ফেলেছে।ফলে বর্ষার মৌসুমে পানি চলাচল করতে পারেনা এবং জমাট বেধে থাকে।এতে করে কয়েকশত কৃষকের ফসল নষ্ট হচ্চে। জনপ্রতিনিধিদের নিকট একটাই দাবি এখালটি দ্রুত খনন করে আমাদের ফসলগুলো রক্ষা করলে আমরা সকল কৃষকগন উপকৃত হব।
১০নং জালালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া জানান,এ ব্যাপারে আমরা উর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন পাঠিয়েছি।বাজেট আসলেই খাল খননের কাজ শুরু করব।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনধিঃ ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।০৬/১১/২০১৯ইং তারিখ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন ।
ঝালকাঠির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ‘সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর বাবু তরুণ কর্মকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।
সভা শেষে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুদক্ষ কর্মীরা এক মহড়া প্রদর্শন করেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর-ওয়াপদা সড়কের রায়নগর গ্রামস্থ ওয়াপদা খাল নামক স্থানে মঙ্গলবার গভীর রাতে সড়কের ওপর গাছ ফেলে মাইক্রোবাস ও মোটর সাইকেলের ঠেকিয়ে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে । ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩জন ডাকাতকে আটক করেছে ।
পুলিশ ও ভুক্তভোগিরা জানান, উপজেলার শ্রীপুর বাজারের ব্যবসায়ী সাগর বিশ্বাস, নেপাল পাল ও গোয়ালপাড়া গ্রামের পার্থ বিশ্বাসসহ ৬ বন্ধু গত মঙ্গলবার রাতে ফরিদপুরের কানাইপুর বাজারে কাত্যায়নী পূজা দেখে মাইক্রোবাস যোগে শ্রীপুরের আসছিল। পথিমধ্যে রাত অনুমান আড়াইটার দিকে নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামস্থ ওয়াপদা খাল নামক স্থানে মাইক্রোবাসটি পৌছালে ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে সড়কটি অবরোধ করে রাখে এবং মাইক্রোবাসটি ভাংচুর করে দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদার মুখে যাত্রীদের জিম্মি করে ১২টি বিভিন্ন ব্রান্ডের দেশী-বিদেশী মোবাইল সেট, অর্ধলক্ষ টাকা এবং একই সময় অপর মোটরসাইকেল অরোহী কচুয়া গ্রামের সুমনকেও মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ও টাকা পয়সা কেড়ে নেয় ।
ঘটনার পরপরই ভুক্তভোগিরা নাকোল পুলিশ ক্যাম্পকে বিষয়টি অবগত করলে ক্যাম্পের ইনচার্জ এস আই প্রসেজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার নোহাটা গ্রামের আব্দুল গফুর এর পুত্র আবুল কালাম (৫২),নাকোল গ্রামের রোস্তম শেখ এর পুত্র সোহরাব শেখ(৪৮) ও রায়নগর গ্রামের ওহাব মোল্লার পুত্র ছামছু মোল্লা (২৮)কে আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারে বুধবার বিকেলে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং আটককৃতদেরকে মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত ) লিটন সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধামরাই অফিসের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো, লিফলেট ও সচেতনতা মূলক বই বিতরন করা হয়। সচেতনতা প্রশিক্ষণ ও প্রস্তুতি ভূমিকম্প মোকাবেলার সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ধামরাইব্যাপী এ সপ্তাহ পালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হুমায়ুন কবিরসহ স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার হুমায়ুন কবির বলেন, দায়িত্ব, সেবা কার্যক্রম, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা, দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হচ্ছে।
মৃধা শাহীন শাইরাজ ,তালতলী (বরগু)প্রতিনিধি: বরগুনার তালতলীতে দুষ্ট চক্রের ষড়যন্ত্রে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জমি বেদখল হয়ে গেছে। বেদখলীয় জমি দখলে আনার জন্য মাদ্রাসার সভাপতি বুধবার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নে ছোনখোলা আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৯৯০ইং সালে প্রতিষ্ঠিত হয়। ওই সময় মাদ্রাসাটির জমি দাতা স্থানীয় আলাউদ্দিন ও সাহাবুদ্দিন নামে দুই ভাই ৪০ শতাংশ জমি অর্পননামা দলিল রেজিষ্ট্রি করে দেন। যার দলিল নং-২৮৫৩, জেএলনং ৪২নং বড় নিশানবাড়ীয়া মৌজা, এসএ খতিয়ান নং-৮৯ ও দাগ নং-৫৩৪৫সহ আরো ১৫টি।
বর্তমানে মাদ্রাসাটি ৫৩৪৫ দাগের ৬শতাংশ জমিতে কোন রকম দাড়িয়ে আছে। বাকী ৩৪শতাংশ জমি দাতাদের দখলে রয়েছে। বেদখলীয় জমি দখলে আনার জন্য গত ১০এপ্রিল সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরে ১৫সেপ্টেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করলে দাতাপক্ষ সভাপতিকে প্রান নাশের হুমকি দেয়।
অভিযুক্ত আলাউদ্দিন মোবাইল ফোনে বলেন, আমি মাদ্রাসায় জমি দিয়াছি তাহা মনে পড়েনা। সভাপতির কাছে থাকা ১৯৯০ সালের ওই দলিলে তার বড়ভাই মৃত্যু সাহাবুদ্দিনের স্বাক্ষর মিলেনা। মাদ্রাসার জমি আমরা দেইনি।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে (বুধবার) ৬ই নভেম্বর সকালে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯।
‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’-এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বেনাপোল সহ ৪১১টি ফায়ার স্টেশনে আজ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হবে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়।
এ সময় অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস কর্মীরা মহড়া প্রদর্শন করেন।
বুধবার বেনাপোল ফায়ার সার্ভিস প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস সদস্য শ্রী শ্যামলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু। বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন কর্মকর্তা তৌহিদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের আলহাজ্ব নুরুজ্জামান,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি সাহিদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী ,বেনাপোল বাজার কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক জুলফিকার আলী মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফুল আলম উজ্জ্বল ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি প্রমুখ।
প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যানের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, অধিদপ্তরের সেবাধর্মী কাজের সঙ্গে জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়ানোই ফায়ার সার্ভিস সপ্তাহের মূল লক্ষ্য হওয়া উচিৎ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষন, দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রম ৬-১২ নভেম্বর শুরু হয়েছে। এ উপলক্ষে রাণীশংকৈল পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে ৬নভেম্বর বুধবার সকাল ১০টায় এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহরম আলী, লিডার মোজাম্মেল হক, পুলিশের এস আই মোমিনুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাংবাদিক আশরাফুল আলম ও হুমায়ুন কবির সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হৃদয় মন্ডলঃভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গল বার (৫ নভেম্বর) সারা দিন ব্যাপি এই অনুষ্ঠানে লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -২ আসনের সংসদ সদস্য ছোট মনির।অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভিন, ইসকা’র অধ্যক্ষ বেনজির আহম্মেদ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, কলেজ গভর্নিং বডির সদস্য হাসান সরোয়ার লাভলু আব্দুল লতিফ তালুকদার, খন্দকার জাহিদ হাসান, নাসির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছোট মনির বলেন,আগামি দুই মাসের মধ্যে কলেজে চার তলা ভবন নির্মানের কাজ শুরু করা হবে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে মিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নদীপাড়ের আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিক পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার ৫ইনভেম্বর দুপুরে উপজেলার উপর দিয়ে বয়ে যওয়া বংশী নদীর তীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকিম অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার টেটাইল ও বড় জেটাইলে সিন্ডিকেট করে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকিম অন্তরা হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ এবং বালু উত্তোলন কাজে ব্যবহ্নত মেশিন ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকিম অন্তরা হালদার বলেন, আমতা ইউনিয়নের বড় জেটাইল অভিযান পরিচালনা করি। অবৈধ বালু উত্তোলনের জন্য পাঁচটি মেশিন ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।