আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে পৃথক দুটি স্থানে গড়াই নদীতে পড়ে আমলসার গ্রামের দড়িয়াপাড়ার কলেজ ছাত্র অনিরুদ্ধ বিশ্বাস (২৪) ৪দিন ও কমলাপুর গ্রামের সাহেদা বেগম (৬৫) ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল ব্যাপক তল্লাশী করেও অদ্যাবধি তাদের উদ্ধার করতে পারেনি।
মাগুরার শ্রীপুরে কেমিক্যাল ও ছাইয়ের গুদামে অগ্নিকান্ডে কোটি টাকারক্ষতি ঢাকা-খুলনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরের চায়না কোম্পানির কেমিক্যাল ও ছাই এর গুদামে গতকাল বৃহস্পতিবার অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। 
এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল প্রায় দ্’ুঘন্টা বন্ধ থাকে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে থাকতে পারে।
গুদামের শ্রমিক জিহাদ হোসেন জানান, গত তিন বছর ধরে চায়না কোম্পানি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ওয়াবদা বাজারে হাজি ফরহাদ হোসেনের ঘর ভাড়া করে কেমিক্যাল ও ছাই গুদামজাত করে। বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গুদামে আগুন ধরে যায়। এ সময় মাগুরা ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ঐ কোম্পানির দোভাষী মোঃ আলম জানান, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে মাগুরা, শ্রীপুর ও ফরিদপুরের মধুখালী ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ সময় এলাকার জনতার ভিড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
ঠাকুরগাঁওয়ে হরিপুরে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬, দু’টি মোটরবাইক পুড়ে ছাঁই! ১৪৪ ধারা জারি।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আ. লীগের কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে আ. লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
৯ অক্টোবর বুধবার বিকেলে হরিপুর উপজেলা আ. লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মীদের উশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে উপজেলা আ. লীগের কার্যালয় ও তার আশপাশের বাজারগুলোতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম এ আদেশ জারি করেন। তিনি মুঠোফোনে বলেন, উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এ আদেশ জারি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময় হরিপুর উপজেলা আ. লীগের কমিটিতে থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়। গতকাল শুন্য পদগুলোতে নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় দলের নেতাকর্মীদের মধ্যে।
আ’লীগের কয়েকজন সদস্য জানান, গতকাল নতুন সদস্যদের অন্তর্ভুক্তি করার পর ‘হরিপুর উপজেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এঘটনায় বেশি করে বিক্ষুব্ধ হয়েছে অন্যান্য নেতাকর্মীরা।
হরিপুর উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, কমিটির কাউকে না জানিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ১৭ জন সদস্য অন্তর্ভুক্ত করায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এবিষয়ে হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্প বলেন, “আমাদের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি- জামাতের মদতদানকারী লোকদের কাছ থেকে অর্থের বিনিময়ে কমিটিতে সেইসব পদে বহাল করে এবং তাদেরকেও আজকের বর্ধিত সভায় চিঠি দেয়। এটা জানতে পেরে বাদপড়া ত্যাগী নেতাকর্মিরা বর্ধিত সভায় সেটা জানতে চাওয়ার জন্য গেলে এক পর্যায়ে এটাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে।”
অপরদিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধাঃ সম্পাদক জিয়াউল হাসান মুকুল বলেন, আমরা আসন্ন সম্মেলনকে সামনে রেখে আ’লীগের বর্ধিত সভা ডেকেছিলাম। উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থীর নির্বাচন করেছে ও দলের শৃংখলা ভঙ্গ করেছে তারাই হঠাৎ অতর্কিত ভাবে লাঠিসোঁঠা নিয়ে হামলা করে এবং দু’টি মোটরসাইকেল পুঁড়িয়ে দেয় ও পাটি অফিস ভাংচুর করে এবং চারজন নেতা গুরুত্বর আহত। আহতদেরকে ঠাকুরগাঁও ও দিনাজপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে এব্যাপারে এখনো থানায় অভিযোগ অভিযোগ করা হয়নি কাল অভিযোগ হতে পারে ।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান মুঠোফোনে জানান, উপজেলা আ. লীগের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাঁধলে কয়েকজন আহত হয় এবং ২টি মোটরসাইকেল পুড়ে যায়, তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা এ খবর নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সমেজ আলী প্রামাণিকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) এবং ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের গোপালের ছেলে নজিম উদ্দিন নাজিম (৩৯)।ধামরাই থানা মামলা নং ৩৮ তারিখ
গত ২৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকার ধামরাইয়ে জালসা বাগবাড়ী গ্রামে ডাকাতিকালে ধারালো অস্ত্রের আঘাতে রমজান আলী নামে জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ধামরাই থানায় মামলা হয় মামলা নং ৩৮। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
এই ব্যাপারে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।
দুদকের সাবেক ডিডি আহসান আলীকে ১৫ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে বন্দর অচল করে দেয়ার হুমকী ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সাবেক ডিডি আহসান আলীকে আবারো গ্রেফতার’র দাবী করেছে বেনাপেল বন্দর ব্যবহারকারী ৭ সংগঠন। আগামী ১৫ দিনের মধ্যে তাকে গ্রেফতার করার আল্টিমেটাম দেয়া হয়েছে সংগঠনের পক্ষে। নির্ধারিত সময়ে আহসান আলী গ্রেফতার না হলে সারা দেশে ব্যবসায়ী সংগঠন গুলো কঠোর কর্মসূচী ঘোষনা করবে। ফলে জাতীয় রাজস্ব আহরণ কর্মকান্ডে বড় ধরনের প্রভাব পড়ার আশংকা করছেন ব্যবসায়ীরা।
বেনাপোল কাস্টমস’র সহকারী কমিশনার উওম চাকমা জানান, দুর্নীতিবাজ, তদ্বিরবাজ, ভায়াগ্রা চোরাচালানের গডফাদার সাবেক ডিডি আহসান আলী কাস্টম হাউসের নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টসদের দীর্ঘদিন থেকে দুদক দিয়ে হেনস্থা করার ভয়ভীতি দেখিয়ে আসছেন। তাঁর নিজের বিনিয়োগকৃত ও তদ্বিরকৃত প্রতিষ্ঠান রিতু ইন্টারন্যাশনাল ও জেড. এইচ কর্পোরেশনের ৩১ টি চালানে ২ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকার শুল্কফাঁকি ধরা পড়ে। পরিকল্পিত শুল্কফাঁকি ও গত জুলাই ২০১৯ তারিখে ২.৫ মে.টন ভায়াগ্রা খালাসে ব্যর্থ হয়ে কমিশনারের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকান্ডে লিপ্ত হন আহসান আলী।জানুয়ারি ২০১৮ থেকে তাঁর ষড়যন্ত্র ও দুরভিসন্ধিমূলক কর্মকান্ডের ফলে কর্মকর্তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারেনি।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে পণ্য আটক ও লাগাতার হয়রানির কারণে বাণিজ্যিক আমদানিকারকরাও ভয়ে স্বাভাবিক আমদানি করেনি। ফলে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৫১৪ কোটি টাকার ক্ষতি হয় সরকারের। দীর্ঘ সময়ে মোবাইলে আহসান আলী ০১৭৭০২৯৪১০৪ ও ০১৯১৮৫৩১৬৮০ নম্বর থেকে ফোনকল ও এসএমএস এর মাধ্যমে কমিশনারকে হুমকি দেয়া হয়। গত ১৯ নভেম্বর আহসান আলী সশরীরে কমিশনারের দপ্তরে এসে কমিশনারকে ২০ লক্ষ টাকা ফাঁকির সুযোগ চেয়ে তদ্বির, দেনদরবার ও চাপ সৃষ্টি করেন, এ সময় সহকারী কমিশনার ও তদুর্ধ দশ জন উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক ও ভ্যাট এসোসিয়েশনের আহবায়ক রাজস্ব কার্মকর্তা বিল্লাল হোসেন জানান, হুমকি ও চাপে কমিশনারকে কাবু করতে না পেরে ডিসেম্বর ২০১৮ এ কমিশনারের বিরুদ্ধে জনৈক এডভোকেট শাহাদাত হোসেন নাম দিয়ে (যার অস্তিত্ব পাওয়া যায়নি) ৪ পাতার একটি মনগড়া ও সাজানো দু’ডজন অভিযোগ সম্বলিত বেনামী লিখে দুদকে জমা দেন এবং তা শতাধিক দপ্তর ও মিডিয়ায় বিতরণ করেন। পত্রটি দুদক আমলে নিয়ে এনবিআরসহ চার জায়গা থেকে অনুসন্ধানের নির্দেশ দেয়। দুদকের অনুরোধে সম্পাদিত জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে একটি অভিযোগও প্রমাণিত হয়নি।আহসান আলী সিএন্ডএফ এজেন্ট জনৈক কামরুল নাম দিয়ে মনগড়া তথ্য দিয়ে ফেব্রæয়ারি মাসে আরেকটি বেনামী দুদকে জমা দেয় এবং এটিও আমলে গৃহীত হয় এবং অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়; দুদকে অনুসন্ধানের জন্য গ্রহণের বিষয়টি পরিকল্পিতভাবে গত ৫ আগস্ট বিভিন্ন টিভির স্ক্রলে ও পত্রিকায় প্রচার করে কমিশনারকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়।
একইভাবে হেনস্থার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর দুদকে কমিশনারের হাজিরার জাল নোটিশ মিথ্যা তথ্য, তারিখ ও সময় উল্লেখপ‚র্বক পরিকল্পিতভাবে জাল করে আহসান আলী মিডিয়ায় বিতরণ ও প্রচার করে, যা অনুসন্ধানকারী কর্মকর্তা অবহিত আছেন।আহসান আলী কেবল হয়রানি, শত্রæতা ও প্রতিহিংসা চরিতার্থের জন্যে দুদকের মতো জাতীয় প্রতিষ্ঠানের নাম, পদবী ও ক্ষমতা এবং প্রশাসনসহ দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সক্ষম হন বলে বেনাপোলের ব্যবসায়ী সংগঠন মনে করেন। বেনাপোল কাস্টম হাউসের ৩৫০ জন কর্মকর্তা কর্মচারীকে ৯ মাস বাড়তি কর্মকান্ডে ব্যস্ত রাখেন। ফলে, আতংক ও ভোগান্তি ছাড়াও সামগ্রিক কর্মপরিবেশ বিনষ্ট হয়। সারাদেশের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নিয়মিত কর্মকান্ডে নেতিবাচক প্রভাব পড়ে।
দুদক সূত্রে জানা যায়, নানা দুর্নীতি এবং বিভিন্নজনের বিরুদ্ধে বেনামী অভিযোগ দিয়ে প্রায়ই হয়রানি করতেন দুদকের সাবেক উপপরিচালক আহসান আলী। এসব অভিযোগের কারণে ২০১৫ সালে তাকে উপপরিচালক হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন। কখনও তিনি ‘দুদকের হবু ডিজি, কখনও দুদকের চেয়ারম্যানের কাছের লোক, কখনও দুদক পরিচালক’ পরিচয় দিয়ে মানুষজনের সঙ্গে প্রতারণা করছেন।
সূত্রটি জানায়, দুদকে চাকরিকালে আহসান আলী নিজ সহকর্মীদের বিরুদ্ধে একের পর এক বেনামী অভিযোগ দাখিল করতেন। তার বিরুদ্ধেও কোনো কোনো কর্মকর্তা দুর্নীতির অভিযোগ দেন। অভিযোগে আহসান আলীর বিরুদ্ধে নামে-বেনামে কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য তুলে ধরা হয়। কিন্তু অনুসন্ধান প্রক্রিয়ায় দেখা যায়, আহসান আলী সম্পদ বিবরণীর সঙ্গে যে আয়কর নথি দাখিল করেছেন প্রতিবার কমিশন সেটিই গ্রহণ করে বিনা বাক্যে দায়মুক্তি দিয়েছে। অন্যদের যে প্রক্রিয়ায় অনুসন্ধান করা হয়-আহসান আলীর ক্ষেত্রে সেই প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। ফলে অনুদঘাটিতই থেকে যায় তার সম্পদ-সা¤্রাজ্য।




























নিহতে পরিবার ও পুলিশ জানান,উপজেলার আমলসার গ্রামের গ্রাম্য চিকিৎসক অচিন্ত বিশ্বাসের পুত্র,পাতুড়িয়া ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র অনিরুদ্ধ বিশ্বাস(২৪) লেখা-পড়ার পাশাপাশি ঢাকার একটি প্রাইভেট ডেন্টাল চিকিৎসালয়ে প্রশিক্ষণ গ্রহন করছিল। গত শনিবার সকালে সে পূজা দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে বাড়িতে আসে। সোমবার দুপুরে পূজার নবমীর দিনে অনিরুদ্ধ বিশ্বাসসহ তিন বন্ধু এক সাথে গড়াই নদী পার হয়ে কালুখালী থানার পাতুড়িয়া গ্রামের আত্মীয়ের বাড়িতে পূজা দেখার উদ্দেশ্যে রওয়ানা দেয়। আমলসার খেয়াঘাট থেকে পাতুড়িয়া যাওয়ার পথে নৌকা যোগে গড়াই নদী পাড় হওয়ার সময় কলেজ ছাত্র অনিরুদ্ধ বিশ্বাস মাঝ নদীতে হঠাৎ পা ফঁসকে পড়ে গিয়ে ডুবে যায় । এরপর থেকে সে ৪দিন ধরে নদীর পানিতে নিখোঁজ রয়েছে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা প্রাথমিকভাবে তল্লাশী অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে খুলনা ফায়ার সার্ভিসের চৌকস ডুবুরী দলকে সংবাদ দেয় ।


