বিপ্লব সাভার ঃ সাভারে ঘরে রাখা কীটনাশক পান করে একই পরিবারের তিন শিশু গুরুতর অসুস্থা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিন শিশুর অবস্থাা আশঙ্কাজনক।
গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার জনৈক মোখলেছ এর বাড়িতে এঘটনা ঘটে।
শিশু তিনটির মা পারভিন বেগম জানান রাতে ওয়ারড্রপে রাখা তেলাপোকা মার কীটনাশক পাউডার খান তাদের আড়াই বছরের ছেলে আলিফ,দেড় বছরের মেয়ে মিম ও দেড় বছরের মেয়ে সুমাইয়া।
পরে শিশু তিনটি গুরুতর অসুস্থা হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এন আইসিউতে ভর্তি করা হয়। শিশু তিনটির অবস্থাা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অন্যদিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় স্বামীর নির্যাতন সইতে না পেরে হাফিজা বেগম নামের (৩৩) এক গৃহবধু বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর সোমবার পূজার নবমীর রাতে মেঘ-বৃষ্টি আর তিব্র কর্দমাক্ত রাস্তাকে উপেক্ষা করে সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ১৩৮টি পূজা মন্দিরের মধ্যে অধিকাংশ পূজা মন্দির পরিদর্শন করেন।
মন্দিরে মন্দিরে গিয়ে তিনি মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজা মন্দিরের বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন ।
পূজা মন্দিরে কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মরত আনসার সদস্যদের সর্বদা সতর্কতা থাকার নির্দেশ প্রদান করেন এবং বিশেষ মুহূর্তে ইউএনও ও থানার অফিসার ইনচাজকে সাহায্য নেওয়ার বিষয়েও অবগত করেন ।
পূজা মন্দিরে পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ হাসান সোহাগ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদার,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও শ্রীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শংকর ভৌমিক । উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ছোটউদাস,চাকদাহ,শ্রীপুর সদর কালীমন্দির ও গোয়ালদাহ সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের প্রধান সড়কের পাশে শতাব্দী প্রাচীন পাঁচপীর কবরস্থানের জমিতে একটি গণ-শৌচাগার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল ৭ অক্টোবর সোমবার স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন ইউএনও মোসুমী আফরিদার কাছে লিখিত স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে ষড়জ শিল্পী গোষ্ঠীর সম্পাদক আজিজুল হক, যুবসংঘের সম্পাদক আশরাফ আলী, উদীচীর সভাপতি রেজাউল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা রুকুনুল ইসলাম ডলার, সাবেক কাউন্সিলর রফিউল ইসলাম, কেন্দ্রীয় টাউনক্লাবের সভাপতি বাবর আলী ও সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
এ ব্যাপারে ইউএনও বলেন- স্মারকলিপি আমি পেয়েছি আগামীকাল (৯ অক্টোবর) তা জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো। তিনি আরো বলেন, এর মধ্যে ওই কবরস্থানের জমি মেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এদিকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও মেয়র আলমগীর সরকারকে পাওয়া যায়নি।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গতকাল মঙ্গলবার শহীদ মুকুল দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১০ অক্টোবর জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে রাজাকার ও পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শ্রীপুর বাহিনীর সাহসী যোদ্ধা জহুরুল আলম মুকুল ঘটনাস্থলেই শহীদ হন। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদাত হোসেন, শহীদ মুকুলের সহযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিয়া গোলাম মোস্তফা, মিয়া নজরুল ইসলাম রাজু, শহীদ পরিবারের সদস্য কামরুল আলম হাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম। শহীদ মুকুলের স্মৃতিচারণ করতে গিয়ে তার সহযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের ৫ অক্টোবর মুক্তিযোদ্ধারা ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক আকবর হোসেন মিয়ার নির্দেশে বাহিনীর ৬০ থেকে ৬৫ জন সাহসী যোদ্ধারা মাগুরা সদর থেকে ৮ কিলোমিটার দূরে বিনোদপুর হাইস্কুলে অবস্থানরত রাজাকার ও পাকহানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণের জন্য পায়ে হেটে রওনা দেন। ৭ অক্টোবর দিবাগত রাত ৩ টার দিকে মুক্তিযোদ্ধারা হানাদার ক্যাম্পে আক্রমণ শুরু করেন। দু’পক্ষের মুহুর মুহুর গোলাগুলির এক পর্যায়ে জহুরুল আলম মুকুল ক্রলিং করে সামনের দিকে ২০ ফুটের মত অগ্রসর হতে না হতেই শত্রæপক্ষের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। এ সময় শ্রীপুর বাহিনীর সদস্যরা পাকবাহিনীর আক্রমণের মুখে শহীদ মুকুলের মরদেহ আনার চেষ্টা করেও ব্যর্থ হন।
প্রতিবছর শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধারা এই দিনে শহীদ মুকুলের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকেন। মুক্তিযোদ্ধারা শহীদ মুকুলের স্মৃতি রক্ষার্থে তার নামে শ্রীপুর বটতলা থেকে কলেজ মোড় পর্যন্ত পাকা সড়কটি ‘শহীদ মুকুল সড়ক’ নামে নামকরণের জন্য উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান।
আবুল কালাম আজাদ ঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ তার ফেসবুক অ্যাকাউন্টে ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া সদ্য বহিষ্কৃত যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের উদ্দেশে আবেগময় একটি স্ট্যাটাস লিখেছেন তা হুবহু তুলে ধরা হলোৃ
মাফ করে দিয়েন প্রিয় ভাই ৃৃ
“””””””””””””””””””””””””””””””””””””””””””
আজ অনেকেই ভদ্রতার মুখোশ পড়েছে যারা আপনার অফিসে হাজিরা দিতো তারাই আজ বড় বড় কথা বলে, জাতীয় নির্বাচনের সময় আপনার কী কদর সবাই নমিনেশন পেযে আপনার অফিসে হাজির,কত নেতা দেখেছি ওয়েটিং রুমে বসে থাকতে কেউ কেউ তো আবার কবিতা ও লিখতো আপনাকে নিয়ে,যাই হউক রাজনীতিতে ষড়যন্ত্র থাকবেইৃ.তাই বলে এত নোংরামি! আপনার মত লোক দলে খুবই প্রয়োজন, ইনশাআল্লাহ আইনী সকল লড়াই লড়ে ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে ঢাকার রাজপথে আবার ফিরবেনৃ.. অনেক কথা বলার ছিলো আজ আর বললাম না, ষড়যন্ত্র কারীদের বিজয় সাময়িক স্থায়ী নয়,
আপনার মত কেউ বলে না খেয়েছো যাও খেয়ে নাও’ আপনি ছিলেন কর্মিবান্ধব নেতাৃ. ভাই আপনার মূল্যায়ন টা করতে পারলো না কেউৃৃআপনাকে এভাবে দেখবো কখনো সপ্নেও ভাবিনি ” আল্লাহ আপনার হেফাজত করবে ইনশাল্লাহ “”
নিজস্ব প্রতিবেদক ঃ বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও সহপাঠিরা।
এঘটনায় জড়িত থাকা সন্দেহে বুয়েটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও সহ সভাপতি ফুয়াদকে আটক করেছে পুলিশ।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, হত্যাকারীর রাজনৈতিক পরিচয় যায় থাকুক তা তদন্তে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে । তিনি বলেন, যে জড়িত থাকবে তার বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা করা হবে।ৎ
আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়ায়। সহপাঠিরা বলছেন, গত রাত আটটার দিকে শের-ই বাংলা হলের নিজ কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এর পর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা হলের কোন কক্ষে নিয়ে তাকে পেটানো হয়। পরে শের ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে এই বিষয়ে বুয়েট কর্তৃপক্ষও এখনো কিছু বলেনি
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে আদালতে আইনি সহায়তা গ্রহন করতে আশা এক অসহায় নারীকে মামলায় সহযোগীতা করার আশ্বাসে বাসায় নিয়ে ধর্ষন করার অভিযোগে থানায় মামলা দায়ের।
সদর উপজেলার গাবখান এলাকার মৃত আয়নাল মোল্লার ছেলে শাওন মোল্লা ওরফে সোহাগ (৩৫) এর বিরুদ্ধে মামলায় সহযোগীতা করার আশ্বাসে স্বামীর নির্যাতনে শিকার হয়ে লালমোহন গ্রাম থেকে আদালতে আইনের আশ্রয় নিতে আসা অসহায় এক নারীকে বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষন করে।
০৬/১০/২০১৯ইং তারিখ অসহায় ঐ নারী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় ধর্ষনের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, বাদীনির বোনার বাসার নিকটে এজাহারে উল্লেখিত আসামী শাওন মোল্লা ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার রমজান মিয়ার ভাড়া বাসায় বসবাস করে। সোহাগের বাসা বাদীনির বোনের নিকটে থাকায় তার বোনের পূর্ব পরিচিত ছিলো। সেই সুবাধে সোহাগ বাদীনিকে তার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন সহ সকল প্রকার সহযোগীতার আশ্বাষ প্রদান করে তার ভারা বাসায় নিয়ে আসে। ২/৩ দিন পর সোহাগ তার স্ত্রীকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।
সোহাগ তার স্ত্রীকে বাবার বাড়ী পাঠিয়ে দিলে আমি ঐ দিন বিকেলে শাওন মোল্লার কাছে ফোন দিয়ে ভাবী কখন আসবে জানতে চাইলে তারা সন্ধায় আসবে বলে জানায়। ঘটনা দিন গত ১৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ সন্ধায় বাদীনি সোহাগের মুঠোফোনে কথা বলে সোহাগ ও তার স্ত্রীকে না নিয়ে সে একাই বাসায় চলে আসে। বাসায় এসে তুমি অসহায়, তোমার জন্য আমার মায়া হয় বলিয়া আমার হাত ধরে। বিষয়টি আমার সন্দেহ হলে আমি তার বাসা থেকে বাহির হয়ে যাইতে চাইলে, সে তার বাসার সকল দড়জা বন্ধ করে তার বাসায় থাকা বড় একটি ( তরকারি কাটার জন্য ব্যবহারিত) বটি নিয়ে এসে জোর করে আমার গলায় ধরে আমি যা বলবো তা তোর শুনতে হবে বলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সেই সাথে গলায় বটি ধরা অবস্থায় আমাকে আমার পরিধেয় বস্ত্র খুলতে বাধ্য করে আমাকে বিবস্ত্র করে আমার অনিচ্ছায় রাত ভর ধর্ষন করতে থাকে।
সকালে আমি আমার বাড়ী যাইতে চাইলে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার জীবন সাজিয়ে গুছিয়ে রাখার কথা বলে বিভিন্ন ছলচাতুরী অবলম্বনে আমাকে দীর্ঘদিন তার বাসায় আটকে রেখে ধর্ষন করে। আমি বাসা থেকে বাহির হইয়া যাওয়ার সম্ভাবনা মনে করে সে রাতে ছলচাতুরী করে কৌশলে আমাকে ঘুমের ঔষধ খাওয়াতো এবং প্রতিদিন সকালে সে বাসার দড়জা তালাবদ্ধ করে বাহিরে যেত। আমি শারীরিক ভাবে অসুস্থ হইলে চিকিৎসা করার কথা বলে বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে যাই। সেই ফাঁকে সোহাগ তার ভাড়া বাসা ছাড়িয়া অনত্র চলে যায়। আমি বিভিন্ন উপায় অবলম্বন করার মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে গেলে সে মিথ্যা কাবিন নামা সহ বিভিন্ন কাগজে আমার স্বাক্ষর নিয়ে আমাকে সান্তনা দেয়।
গত ০৪ /১০/২০১৯ইং তারিখ আমি তার ব্যবহারিত মুঠো ফোনে কল দিয়া দীর্ঘ ২০ মিনিটের অধিক কথা বলি। কথা বলার সময় সে আমাকে প্রান নাশের হুমকি প্রদর্শন করে কাহারো কাছে কিছু বলবো না বলে সব কিছু ভুলিয়া যাইতে বলায় আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ করি।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে দৈনিক করতোয়া পত্রিকা ও আমার বাংলা নিউজ অনলাইন পত্রিকার সাংবাদিক, ধামরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ধামরাই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
তথ্যনুসারে জানা যায়, রবিবার কর্মব্যস্ততা শেষে তার ব্যবহৃিত মোটরসাইকেলটি ভাড়াকৃতবাসা ধামরাই পৌরসভার উত্তরপাতা মহল্লার মাইনুদ্দিনের বাড়িতে রাখেন।
পরেরদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ব্যবহৃিত ডিস্কভার ১২৫ সিসি মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোটরসাইকেলটির রেজিস্টেশন নং- ৫১-৯৫২৮।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে।
শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল দেবীনগর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের পানিবন্দি পরিবারের মাঝে ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন ৫২’র ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত নেতা আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সুযোগ্য কণ্যা ফেরদৌসী ইসলাম জেসী এমপি।
৬ অক্টোবর রোববার সকালে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বিশ্বাস, যুবলীগ নেতা মেসবাহুল জাকের জঙ্গি, জেলা মহিলা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সাবেক ছাত্রলীগ নেতা মো. দানেশ আলী।
আরো উপস্থিত ছিলেন, মো. আব্দুর রহিম, মো. মওদুদ আহমেদ, হুমায়ুন আহম্মেদ, আব্দুর রাজ্জাকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে জেসী এমপি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
সোমবার(৭/১০/২০১৯ইং)তারিখ বেলা ২টার দিকে কমিশনারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাংবাদিক ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে কমিশনার বলেন, যেসব জায়গায় পরিস্থিতিতে সাংবাদিকরা সহিংসতা কিংবা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন, সেসব জায়গায় সাংবাদিকদের নিজস্ব কিছু প্রস্তুতি থাকা উচিত।
সে ক্ষেত্রে বেনাপোল ও একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সন্ত্রাসী কিংবা চোরাচালান বা সন্ত্রাসী কার্যক্রম অন্যান্য থানার তুলনায় বেনাপোল পোর্ট থানায় অনেকাংশে বেশি। সংঘবদ্ধচক্ররা কখনো কখনো এক হয়ে তাদের হীন চরিতার্থ হাসিল করার চেষ্টা করে। সেসব ক্ষেত্রে এককভাবে একজন সাংবাদিকের পক্ষে মোকাবেলা করা বড়ই কঠিন হয়ে ওঠে। ফলেও, ঐক্যবদ্ধ সংগঠনই পারে সংঘবদ্ধ চক্রের মোকাবেলা করতে।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক মহাসিন মিলন ওই সময় বলেন, গত এক দশকে বাংলাদেশে টেলিভিশন, পত্রিকা এবং অনলাইনের সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও মাফস্বল সাংবাদিকদের স্বার্থ উপেক্ষিত এবং অবহেলিত রয়ে গেছে। এক্ষেত্রে দেশ এবং জনসেবার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে “ঐক্য পরিষদ বেনাপোল” কাজ করতে চাই। তিনি এ ব্যাপারে কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সহযোগিতা কামনা করেন। ঐক্য পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব বকুল মাহবুব ও কার্যনির্বাহী সদস্য রাশেদুর রহমান রাশু সহ সকল সদস্যবৃন্দ।