30 C
Dhaka, BD
রবিবার, জুন ১৪, ২০২৬

যশোরের শার্শায় একাধিক মামলার আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা থানার পুলিশ রবিবার ভোরে হাড়িখালী নামক স্থান থেকে ১টি ওয়ান শুটারগান,১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫)নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তার সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান.গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামী সুজন ভারত থেকে অস্ত্র গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই দিপংকর সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।তার নামে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে সে দীর্ঘদিন যাবৎ এলাকা ছাড়া ছিল আবার এলাকায় ফিরে এসে অস্ত্র মাদক ব্যবসা শুরু করে। গ্রেপ্তার সুজনকে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

যশোরের বেনাপোলে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: স্থপতি বাঙ্গালী জাতীর গৌরব বাংলার বীরপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হয়েছে।

শনিবার ৩১ই আগস্ট বিকালে পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্দোগে বেনাপোল পৌর বিয়ে বাড়ী সেন্টারের(বলফিল্ড)সামনে এই বিশাল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহজ্ব এনামুল হক মুকুল,সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন,যশোর জেলা পরিষদ সদস্য ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,শার্শা,উপজেলা বাস্তহারালীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী,স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,পৌর যুবলীগের আহŸায়ক আহাদুজ্জামান বকুল,যুগ্ম আহŸায়ক জসীম উদ্দিন,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা,প্রচার সম্পাদক আকবার আলী, সাবেক চেয়ারম্যান নওশের আলী, সাবেক যুবলীগ নেতা ফারুক হোসেন উজ্জল,সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রুবেল, আল-ইমরান,বড়আঁচড়া ওয়ার্ডের কামালসহ শার্শা উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

জনাকীর্ণ বিশাল শোক সভায় প্রধান বক্তা আলহাজ্ব নুরুজ্জামান বলেন, ১৫ই আগস্ট ১৯৭৫ এর ঘটনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শের দিক নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন। এভাবে একজন রাষ্ট্র প্রধানকে হত্যা করার মতো ইতিহাস দ্বিতীয়টি আর নেই। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। আগামী দিনে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে আগামীতে সংসদ নির্বাচনেও বর্তমান সরকারের উপর ভরসা রাখার অনুরোধ জানান। আওয়ামীলীগ সরকারের আমলে এখন আর সারের জন্য কৃষক মরে না,বিদ্যুতের জন্য বাংলার জনগণ কে অন্ধকারে থাকা লাগে না।এই সরকারের আমলে শার্শা উপজেলায় আমূল উন্নয়ন করেছে শেখ আফিল উদ্দিন এমপি। সমগ্র বাংলাদেশের উন্নয়ন করাকে প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, তার সেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করছে। উপস্থিত নেতাকর্মী ও জনগনকে উদ্দেশ্য করে বলেন আপনারা সাক্ষী আছেন সমগ্র শার্শা উপজেলায় কত পরিমান উনয়নের কাজ এমপি শেখ আফিল উদ্দিন করেছে। রাস্তা ঘাটসহ সকল স্থাপনায় তার ছোঁয়া লেগে আছে।শতভাগ বিদ্যুতায়ন কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে শেখ আফিল উদ্দিন এমপি আপনাদের ভোটে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যাবে।

তিনি হুসিয়ারী উচ্চারণ করে বেনাপোল পৌর মেয়রকে বলেন,শার্শা উপজেলাই কোন প্রকার গ্রæপিং সৃষ্টি করবেন না, যদি রাজনীতি করার ইচ্ছা থাকে মূল দলের সাথে যুক্ত হয়ে জনগণের সেবা করেন। অর্থ দিয়ে ও মামলা করে পৌরসভা নির্বাচন আটকে রেখেছেন,আপনি নিজে দাবি করেন বেনাপোল পৌরসভা অনেক কাজ করেছেন তবে আপনার ভয় কিসের নির্বাচন দিতে। আপনার এতই ক্ষমতা সাধারন একটি হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে জয়লাভ করতে পারেননি। আপনার হেভিওয়েট প্রার্থী একজন মহিলার কাছে হেরে যাই। আপনি গ্রæপিং সৃষ্টি করে আওয়ামী লীগের ব্যানারে মিছিল মিটিং করে যাচ্ছেন আপনার এমন কর্মকান্ড জনগণ মেনে নেবে না। আপনার লজ্জা করেনা এই এমপি শেখ আফিল উদ্দিন এর হাত ধরে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছিলেন,এখন তার সাথে বেইমানি করে আপনি নিজে এমপি হতে চান,এজন্য আপনাকে বেনাপোলে মীরজাফর উপাধি দেয়া হয়েছে।

আলোচনা সভা শেষে ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং গরীব দূস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

ঝালকাঠিতে পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিদ্যালয়ে জেলা পুলিশের অভিভাবক সমাবেশ

সৈয়দ রুবেল ঝালাকাঠি ঃ ঝালাকাঠির নলছিটি ষাটপাকিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩১/০৮/২০১৯ইং তিরিখ শনিবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । ঝালকাঠি জেলা পুলিশ পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে অভিভাবক সমাবেশ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে অভিভাবকদের দৃষ্টি আকর্শন করে বলেন,

আপনাদের সন্তানেরা কোথায় যায়, কি করে, ঠিক মত স্কুলে যায় কি না, নিয়মিত পড়াশুনা করে কি না, পার্কে আড্ডাবাজি করে কি না, সন্ধার হওয়ার সাথে সাথে ঘরে ফিরছে কিনা সে সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখবেন।

উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ঝালকাঠি, এম.এম. মাহমুদ হাসান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন

মাগুরা জেলার শ্রীপুর সরকারি কলেজ ও অধ্যক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভিডিও।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি কলেজ এবং কলেজ অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

কলেজের কর্তব্যরত অধ্যক্ষ নির্মল কুমার সাহা লিখিত ও ভিডিও বক্তব্যে অভিযোগ করে বলেন, যে অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর নেতৃত্বে সাবেক শিক্ষক মোঃ আবু বকর,মোঃ সাইদুর রহমান ও কলেজের বর্তমান কর্মরত শিক্ষক আব্দুল আলীম মিয়া একের পর এক আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে অহেতুক নাজেহাল করছেন বলে অভিযোগ রয়েছে । অধ্যক্ষ জানান, কলেজ প্রদত্ত বকেয়া অর্থ দাবি করে ২০১৫ সালে সাবেক উপাধক্ষ্য মোহাম্মদ আলী,আবু বকর,মোঃ সাইদুর রহমান বাদী হয়ে অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিরুদ্ধে আদালতে মামলা করেন এবং কলেজটি যাতে জাতীয়করণ না হয় সে বিষয়টিও এজাহারে উল্লেখ করা হয় ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন সময়ে কলেজের শিক্ষক-কর্মচারিগণ সরকারিভাবে শতভাগ বেতন পাওয়ার সুযোগ ছিল যেকারনেই ২৪/০১/২০০৯ তারিখে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষকদেরকে কলেজের নিজস্ব তহবিল থেকে বকেয়া বেতন প্রদান করা হবেনা মর্মে সিদ্ধান্ত গৃহিত হয় । অথচ অধ্যক্ষ মোহাম্মদ আলী অবসরের যাওয়ার পরপরই ষড়যন্ত্র করে আদালতে মামলা ঠুকে দেন। তিনি শুধুমাত্র মামলা করেই ক্ষ্যান্ত হননি বরং মাউশি’র ডিজিসহ বিভিন্ন দপ্তরে বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গভনিং বডির সিদ্ধান্ত মোতাবেক সরকারি অর্থায়নে একাডেমিক ভবন নির্মানের জায়গা থেকে কিছু গাছ কেটে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ,শিক্ষকদের জন্য চেয়ারসহ বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরী করা হলেও অভিযোগ করা হয় যে, কলেজ ক্যাম্পাস থেকে গাছ কেটে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে । দায়িত্বে থাকাকালীন অবস্থায় সকল প্রকার নিয়মনীতি মেনেই গভর্নিং বডি অধ্যক্ষ নির্মল কুমার সাহাকে নিয়োগপত্র দান করেন ।

বৈধভাবে অধ্যক্ষ নির্মল কুমার সাহা নিয়োগপ্রাপ্ত হলেও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী গংগণ থেমে নেই বরং অভিযোগ করেই চলেছেন । এসব অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্ত করে দেখেছেন অভিযুক্তের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত হয়নি মর্মে অভিযোগকারীদের চিঠি দেওয়া হয় । গত ৪ আগস্ট মাগুরা আদালতে একই ধরনের অভিযোগ এনে মোহাম্মদ আলী গংগণ বর্তমান অধ্যক্ষ নির্মল কুমার সাহা যেন আত্তীকৃত না হতে পারে,সে মর্মে আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। খোজ খবর নিয়ে জানা যায়,এ মামলার বাদীর সাথে যোগসাজসে রয়েছেন অত্র কলেজের এক শিক্ষক মোঃ আব্দুল আলীম মিয়া। তিনি বর্তমানে কলেজে শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও বিরোধী পক্ষের সাথে আতাত করে কলেজ অধ্যক্ষের সকল প্রকার গোপন তথ্য শত্রæপক্ষের কাছে প্রচারসহ মামলার সকল কাজে সর্বাত্বক সহযোগিতা করছে। গত ২৫ আগস্ট ছিল ঔই মামলার শুনানির দিন ।

কলেেেজর অধ্যক্ষ,শিক্ষকসহ ছয় সদস্যদ্যের একটি টিম মাগুরা আদালতে যাত্রা করেন । এমন সময় তারা দেখতে পান কলেজের ঔই শিক্ষক মোঃ আব্দুল আলীম মিয়া একটি ফাইল নিয়ে কলেজের প্রধান ফটকের সামনে রানা ফটোস্ট্যাটে কাজ করাচ্ছেন । এমতাবস্থায় কলেজের কয়েকজন শিক্ষক তার কাছে যেয়ে দেখতে পান অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ে দায়েরকৃত অভিযোগপত্রসহ অধ্যক্ষের বিভিন্ন ধরনের কাগজপত্র । যা তার কাছে থাকা আদৌও বৈধ নয় । বিষয়টি অধ্যক্ষ জানার পর তাকে কলেজে আসার জন্য বলেন কিন্ত তিনি আসতে রাজি হননি । পরে অধ্যক্ষ ফাইলটি তার কাছ থেকে নিয়ে নেন এবং শ্রীপুর থানা পুলিশকে ফোন করেন ।

পুলিশকে ফোন করা দেখে উক্ত শিক্ষক দৌড়ে পালিয়ে যান । এরপর অধ্যক্ষ নির্মল কুমার সাহা,উপাধক্ষ্যসহ অন্যান্য শিক্ষকগণ ফাইলের কাগজগুলি যাচাই-বাছাই দেখেন শিক্ষা মন্ত্রনালয়ে অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগটি তিনি করেছেন তা মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন । তিনি জাল জালিয়াতের আশ্রয় নিয়ে নিজের সাক্ষর বাদে ৩২ জন শিক্ষকের নামের সাক্ষর একই কলম দিয়ে নিজ হাতে জাল সাক্ষর করে অভিযোগ দায়ের করেছেন । এঘটনায় ২৫ আগস্ট কলেজের টিচার্স কাউন্সিলের মিটিংয়ে তার বিরূদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয় । এরপর উক্ত শিক্ষক আব্দুল আলীম মিয়া কলেজে অনুপস্থিত রয়েছেন এবং তার অপকর্ম ঢাকতে অধ্যক্ষ নির্মল কুমার সাহাকে আসামী করে মাগুরা আদালতে মামলা করেন ।

বিজ্ঞ আদালত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওসি শ্রীপুর থানাকে নির্দেশ দিয়েছেন। উক্ত শিক্ষকের এহেন কর্মকান্ডে এলাকার লোকজন তীব্র নিন্দার প্রকাশ করছে ।

ধামরাই‌য়ে ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় হরিপদ সরকার (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হরিপদ সরকার উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী জানায় বাইসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাবার পথে পেছন থেকে একটি ট্রাক হরিপদ সরকারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে এবং এর চালক কে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে।

সাভারে পল্লীবন্ধু এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

বিপ্লব সাভার ঃ প্রয়াত সাবেক রাষ্ট্রপতিও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১-০৮-২০১৯) শনিবার বিকালে সাভার উপজেলা ও পৌর শাখা জাতীয় পার্টির উদ্যেগে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় সাভার পৌরসভা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে সাভার পৌর জাতীয় যুব সংহতির সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি দেলোয়ার হোসেন মিলন, সাভার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাভার উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সমাজের আহবায়ক মাসুদী হাসান মামুন।

আলোচনা সভায় বক্তারা পল্লীবন্ধু এরশাদের বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকান্ড তুলে ধরে বলেন, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। এরশাদের দল জাতীয় পার্টি সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার সঠিক নেতৃত্বের কারণে দেশের জেলা, উপজেলার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, বেড়িবাধের নির্মাণ হয়েছে। বক্তারা আরো বলেন, পল্লীবন্ধুর এরশাদের রাজনৈতিক আদর্শে উজ্জিবিত হয়ে সকল নেতৃবৃন্দকে সামনে এগিয়ে যেতে হবে।

আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুর রাজ্জাক। পরে গরীব, দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

শিবগঞ্জে ৫ দিন পর গরুর রাখালের গলিত লাশ উদ্ধার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মারা গেছে এক বাংলাদেশী গরুর রাখাল। তবে ভারতে বিএসএফ এর হাতে আটক আছে প্রায় ৫/৭ জন বাংলাদেশী।

তরিকুল ইসলাম মারা যাবার ৫দিন পর পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠে এবং তাকে উদ্ধার করেছে তার আত্মীয়রা।মারা যাওয়া রাখাল হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের আরশাদ আলির ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

এলাকাবাসী ও তরিকুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় ৫দিন আগে সীমান্ত এলাকা দিয়ে ভারতে থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল। শনিবার সকাল ১০টার দিকে মনোহরপুর গ্রামের পার্শে পদ্মা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দিলে তরিকুল ইসলামের আত্মীয় স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে।

তরিকুল ইসলামের চাচা ও মনাকষা ইউপি সদস্য শুকুরুদ্দিন ও চাচাতো ভাই তাজামুল হক জানান, ৫দিন আগে তরিকুল নিখোঁজ হয়েছিল। আজ শনিবার সকালে মনোহরপুর এলাকার পদ্মা নদী হতে তার গলিত লাশ উদ্ধার করেছে। বিকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

ধামরাইয়ে ১২ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধষর্ণের অভিযোগে-আটক-১।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া এলাকায় ১২ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মোঃ জমির খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ শনিবার (৩১আগষ্ট) সকাল ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে জমির থানের নিজ বাড়ীতে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অর্ষণকারীর বাড়ী ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাশের ধুলট গ্রামের মৃত মোবারক থানের ছেলে।
এলাকাবাসি সুত্রে ও মামলার এজাহার সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দিনে জমির খানঐ বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে হাত ধরে পাশের লেবু বাগানের ভেতর টেনে নিয়ে মোঃ জমির খান ১টার দিকে জোড় করে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। প্রতিবন্ধী ধর্ষিতার গুনড়ানোর শব্ধ পেয়ে এক পথচারী এগিয়ে গেলে ধর্ষক জমির খান দৌড়িয়ে পালিয়ে যায়।

পরে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তাদের বাড়িতে যায়। পরে ধর্ষিতা তার মার কাছে ধর্ষনের ঘটনা খোলে বলে। এই ধর্ষনের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে জমির খানকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে। পরে আজ সকালে পুলিশ গিয়ে জমির খানকে তার নিজ বাড়ীতে থেকে গ্রেফতার করে।

ও বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল হোসেন বলেন,ধর্ষণের ঘটনায় আজ সকালে থানায় একটি মামলা হয়। সেই আলোকে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে জমিরকে গ্রেপ্তার করা হয়েছে।

রাণীশংকৈল ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

এ উপলক্ষে ৩১ আগস্ট শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

পরে কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের উপর বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও কলেজ শিক্ষক অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপাধক্ষ্য জামালউদ্দীন, প্রভাষক সফিকুল আলম, প্রভাষক আশরাফ আলী, প্রভাষক প্রশান্ত বসাক, প্রভাষক ও প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, অভিভাবক সদস্য ও প্রেসক্লাব সভাপতি কুসমত আলী,কলেজ ছাত্র ইব্রাহীম প্রমুখ।

এছাড়াও কলেজের সকল শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শেষে ছাত্রছাত্রীদের মাঝে ৫০০ উন্নত ফলদ বৃক্ষ ও কাঠের চারা বিতরণ করা হয়।

সাভারের মজিদপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সাভারের মজিদপুর এলাকার ভোলানাথের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জমির মালিক ভোলানাথ গত কয়েক মাস অাগে পাইলিংয়ের কাজ করার সময় শ্রমিকদের থাকার ও মালামাল রাখার জন্য একটি টিনশেড কক্ষ নির্মাণ করেন। পাইলিংয়ের কাজ শেষে শ্রমিকরা চলে যাবার পর থেকে ওই কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল। অাজ দুপুরের দিকে স্থানীয়রা ওই পরিত্যক্ত কক্ষে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব কোন শত্রুতার জেরে অথবা মাদক সেবক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতের যুবকের পা রশি দিয়ে বাধা ও  সিমেন্টের বস্তা দিয়ে বুক ও মুখ চাপা দেয়া ছিল জানিয়ে পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোন বিরোধ অথবা মাদক সেবন সংক্রান্ত বিষয় নিয়ে তাকে ৫/৬ দিন অাগে হত্যা করা হতে পারে।

সর্বশেষ আপডেট...