30.7 C
Dhaka, BD
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

জাবির প্রশাসনের দুর্ণীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ অস্বচ্ছ ও অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা এবং দুর্ণীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার দুপুর ১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার চত্বর, নতুন কলা ভবন, পুরাতন রেজিস্টার ভবন ঘুরে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মী এবং সাধারন শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন বলেন, “প্রশাসন উন্নয়নকে বাণিজ্যে রূপান্তর করেছে শুধু তাই নয় প্রশাসন লুটপাট করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস তার বক্তব্যে বলেন , “শিক্ষকদের কাজ চুরি করা নয়। প্রশাসন সকল অংশীদারদের মতামত এবং অনুরোধ উপেক্ষা করে গায়ের জোড়ে কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দুর্ণীতির যে অভিযোগ তা মিথ্যা প্রমানিত করা।”

ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) এর সাধারন সম্পাদক সুদীপ্ত দে অভিযোগ করে বলেন, অগণতান্ত্রিক প্রশাসনকে গণতান্ত্রিক মুখোশ পরানোর চেষ্টা, উপাচার্য কতৃক ছাত্রলীগকে দুই কোটি টাকা ভাগ ভাটোয়ারা করে দেয়ার যে অভিযোগ উঠেছে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন । এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট এর সাধারন সম্পাদক মোহাম্মদ দিদার, সাংস্কৃতিক জোট সভাপতি আশিকুর রহমান, ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের সমন্বয়ক্ আবু সাইদ এবং অধ্যাপিকা শামীমা সুলতানা।

শার্শা উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন যুগ্মসচিব মোস্তফা কামাল ।

মোঃ রাসেল ইসলাম বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার(২৫/০৮/১৯ইং)তারিখ সকালে শার্শা উপজেলায় যুগ্মসচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল (কঃ ও অঃ) মহোদয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরকারের উন্নয়ন কর্মকান্ড সকল উপজেলায় সমন্বয় রাখার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুগ্মসচিব মহোদয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি উপজেলার সকল কর্মকর্তার সাথে পরিচিত হন এবং অফিসারদের মাধ্যমে উপজেলার সার্বিক সমস্যার কথা শোনে। যুগ্মসচিব মহোদয় উন্নয়নের গতি অব্যাহত রাখার জন্য কিছু পরামর্শও দেন। শার্শা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দের কাজের সমন্বয় এবং শার্শা উপজেলার সার্বিক উন্নয়ন দেখে যুগ্মসচিব মহোদয় খুশি হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা ভূমি কমিশনার মৌসুমি জেরিন কান্তা,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,শার্শা প্রাণি সম্পদ অফিসার ডাঃ জয়দেব কুমার সিংহ,বেনাপোল কাস্টম সহকারী কমিশনার উত্তম চাকমাসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।

অন্যান্য যে সকল উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর ব্যাপারে সরকারকে অবহিত করে যতটা সম্ভব সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান। যুগ্মসচিব মহোদয় উপস্থিত সবার সার্বিক মঙ্গল কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি ।

সাঈদবিন ইসলাম (জাবি প্রতিনিধি)ঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার (২৫ শে আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সদস্যদের ভোটে নৃবিজ্ঞান বিভাগের ৪৪ তম আবর্তনের শেখ মহিউদ্দিন আজমীর টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন, ওসমান গণি রাসেল (লোকপ্রশাসন বিভাগ-৪৬ ব্যাচ) ও খোন্দকার রায়হানা জোহা (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ-৪৫ ব্যাচ)।

নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও জাবি ইয়েস গ্রুপের সহকারী উপদেষ্টা কামরুল হাসান ও টিম কো-অর্ডিনেটর দিলরুবা বেগম মোনালিসা।

এসময় আরো উপস্থিত ছিলেন ২০১৮ সেশনের টিম লিডার মোস্তাফিজুর রহমান সুমন, বিদায় কমিটির ডেপুটি টিম লিডার বাশিরুল ইসলাম ও দীপ্তি দেবনাথ।

সাভারের হেমায়েতপুরে উদয় টয়লেট্রিজ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানাকে ৪২ লাখ টাকা আর্থিক জরিমাণা ভিডিও ।।

মাহাবুবুর আলম রানা (স্টাফ রিপোটার) ঃ সাভারের হেমায়েতপুরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নাম ব্যবহারসহ নামীদামী কোম্পানীর মোড়ক নকল করে ডিটারজেন্ট ও কসমেটিক সামগ্রী প্রস্তুত ও বাজারজাত করণসহ নানা অনিয়মের দায়ে উদয় টয়লেট্রিজ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানাকে ৪২ লাখ টাকা আর্থিক জরিমাণা করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নিম্নমানের ডিটারজেন্ট জব্দ করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

রবিবার দুপুরে র্যা ব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে বিএসটিআইয়ের সহযোগীতায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে তাদের পণ্যের গায়ে বিএসটিআইয়ের নাম ব্যবহার করে আসছিল। পাশাপাশি তারা বাজারের নামীদামী বিভিন্ন কোম্পানীর মোড়ক নকল করে সেসব মোড়কে তাদের উৎপাদিত নিম্মমানের ডিটারজেন্ট ও কসমেটিসক বাজারজাত করে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে কারখানাটি অভিযান পরিচালনা করা হলে অনিয়মের সত্যতা পাওয়া যায়।

পরে প্রতিষ্ঠানটি সিলগালা করাসহ নগদ ৪২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। এবং প্রতিষ্ঠানটির মালিককে পাওয়া না যাওয়ায় ম্যানেজারকে ১ বছরের জেল দেয়া হয়।

সট-০১ নিজাম উদ্দিন – নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যা ব ৪
সট-০২ মো: রেজানুর রহমান-ফিল্ড অফিসার বিএসটিআই

মালয়েশিয়ায় আওয়ামী যুবলীগের জাতীয় শোক দিবস ।

মাহাবুবুর রহমান পলাশ বিশেষ প্রতিবেদক  ঃমালয়েশিয়ায় আওয়ামী যুবলীগের জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (লেবার) মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে র একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করা ছিল গভীর ষড়যন্ত্র যা ২১ আগস্টেও প্রকাশ পেয়েছে। ‘ তিনি এ জঘন্যতম ঘটনা যাতে আর না ঘটাতে পারে এ জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তিনি বলেন, ‘ ১৫ আগস্টের কালরাত্রিতে বাংলাদেশের আকাশে বেশ কয়েকটি বিপর্যর নেমে আসে যেমন গণতন্ত্রের ও সকলের সমানাধিকারের কবর রচিত হল, বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া হলো, ইমডেমনিটি দিয়ে মানবাধিকার স্তব্ধ, আইনের শাসন ও বিচার বন্ধ হলো , এবং শিশু ও নারী হত্যার বিচার রুদ্ধ করা হলো, বাংলাদেশের উন্নয়নের গতিকে বন্ধ করে দেওওয়া হলো, স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করে। ফলে শুরু হয়েছিল অন্ধকার যুগ।

সেই অন্ধকারে জননেত্রী শেখ হাসিনা মুক্তির আলোবর্তিকা হয়ে আসলেন। রাজনীতি ও গণতন্ত্রের মুক্তি আনলেন, সংবিধানের কলংক দূর করলেন, হত্যার বিচার নিশ্চিত করলেন, উন্নয়নের রুদ্ধ গতিকে খুলে দিলেন, গণমানুষের আস্থার প্রতীক হলেন, হলেন সমগ্র বিশ্বের মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার জমিনে এমন সূর্য সন্তানের হাতকে শক্তিশালী করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘

মালয়েশিয়া আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক মনসুর আল বাসার সোহেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি নাজমুল, সাধারন সম্পাদক শাহ আলম হাওলাদার, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামীলীগের মুনিরুজ্জামান মনির, ওহিদুর রহমান, রাশেদ বাদল, কাইয়ুম সরকার, জসিম উদ্দিন, শাহিন সরদার, বাবলা মজুমদার, আশরাফুল আলম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে ১৫ আগস্টের এবং ২১ আগস্টের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

জাবিতে সাংবাদিক লাঞ্ছিতর ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ।

এমামুল ইসলাম রাজশাহী প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কর্তৃক বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (২৪ আগস্ট) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ শামীম ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় বলে দপ্তর সম্পাদক মুরতুজা হাসান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর প্রতিনিধি মাইদুল ইসলাম এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শরিফুল ইসলাম সীমান্ত গত ২২ আগস্ট ২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন বিষয়ে সংবাদের প্রয়োজনে বক্তব্য জানার জন্য উপাচার্যের কার্যালয়ে আলোচনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের ২ কোটি টাকা ছাত্রলীগের মধ্যে বন্টনের অভিযোগ সম্পর্কে উপাচার্যের বক্তব্য জানতে চাইলে উপাচার্য সাংবাদিকদের উপর প্রচন্ড রেগে যান। এমন প্রশ্ন করার সাহস কোথায় পেল বলে সাংবাদিক কে ধমকাতে থাকেন। এ সময় উপাচার্য প্রক্টরকে সাংবাদিকদের বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলা বিধিতে ব্যবস্থা নিতে বলেন এবং সাংবাদিকদের বিভাগীয় সভাপতি কে ডেকে পাঠান। একপর্যায়ে উপাচার্য সাংবাদিকদের ছবি তুলে রাখার নির্দেশ দিলে পরিসংখ্যান বিভাগে সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম তাদের ছবি তুলে রাখেন। দীর্ঘ সময় ধরে ধমকাধমকি করেন এবং নানা হুমকি প্রদান করেন।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ন্যক্কারজনক এহেন ও অশোভন আচরণ সাংবাদিকদের মতো স্বাধীন পেশা কে প্রতিনিয়ত বাধার সৃষ্টি করছে। সাংবাদিকদের ছবি তুলে রাখা চরম অশোভন ও তাদের শিক্ষা জীবনের জন্য হুমকি স্বরূপ। বিশ্ববিদ্যালয় উপাচার্য ফারজানা ইসলাম অতি দ্রুত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসে এই ন্যক্কারজনক ঘটনার যথাযোগ্য ব্যাখ্যা দিয়ে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে অচিরেই প্রশাসনকে এ ধরনের এহেন আচরণ থেকে বেরিয়ে আসবেন বলে আহ্বান জানান

ইবি ও তুরস্ক বিশ্ববিদ্যালয়ের মধ্যে টিচিং এবং লানিং মোবালিটি বিষয়ক চারদিন ব্যাপি প্রোগ্রাম শুরু।

এনামুল ইসলাম রাজশাহী প্রতিনিধি ঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে টিচিং এবং লার্নিং মোবিলিটি বিষয়ক চার দিনব্যাপি প্রোগ্রাম শুরু হয়েছে।

প্রোগ্রামে অংশ নিতে তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের প্রতিনিধিদল গতকাল ( ২৪ অাগস্ট) শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন এবং বিকাল ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সঙ্গে অফিস-কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান, ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার সেল-এর প্রধান ড. শাহাদৎ হোসেন আজাদ, সেল-এর সদস্য ড. মোঃ হুমায়ুন কবির ও ড. মোহাম্মদ নাছির উদ্দীন এবং সদস্য-সচিব এস. এম. সাদৎ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন ড. শোয়াইব তুরান, ড. বুরাক কেসকিন, ড. ইফেহান উলাস এবং সারকান কোলদাস।

উপহার সামগ্রী প্রদান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানো হয়। প্রতিনিধিদল উপাচার্য ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমানকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন।

বাংলাদেশ এখন শান্তির দেশ- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ভিডিও ।

বিপ্লব সাভার ঃ বাংলাদেশ এখন শান্তির দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সাভারের কাতলাপুর এলাকায় সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে এখন শুধু উন্নয়ন হচ্ছে কোথাও মঙ্গা নেই জানিয়ে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হতো না।

আলোচনা সভায় এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাভারের হেমায়েতপুরে জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও গন ভোজ ।

বিপ্লব সাভার ঃ সাভারের হেমায়েতপুরে জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও গন ভোজ অনুষ্ঠিত হয় ।

৭১ এর ঘাতকরা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।আজ বিকাল ৪ ঘটিকায় সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা দোয়া ও গন ভোজ অনুষ্ঠিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।এসময় এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন বিএনপি জামায়াত এখন জনবিছিন্ন হয়ে গেছে তাই তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন বিএনপির আন্দোলন মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী পলাশ,তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মোঃ আলতাফ হোসেন ,ইউপি সদস্য শাহ্‌আলম ও নিজাম উদ্দিন সহ আরো অনেকে।

মাগুরা শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ।

আশরাফ হোসেন পল্টু, মাগুরা,( প্রতিনিধি )ঃ মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর উত্তরপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে পুকুরে ডুবে নাসিম শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু নাসিম সাচিলাপুর গ্রামের হালিম শেখের ছেলে। শিশুটির মা নুরুন্নাহার জানান, শনিবার সকালে তার ছেলে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় খুজতে গিয়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রæত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেট...