রহমান – বিশেষ প্রতিবেদক ঢাকা ঃ দীর্ঘ ৬ বছর ধরে দেশের মাটি ছেড়ে সুদূর কানাডা থাকেন দেবাশিষ। যার ডাক নাম “দেবা”। দেশের প্রতি শতভাগ মায়া মমতা থাকলেও জীবনের প্রয়োজনে প্রবাসে থাকে দেবা। অভিমান তার, “বাবা-মা ভুলে যেত তার জন্মদিনের কথা।
” এছাড়াও জাঁকজমক ভাবে এসব বিশেষ দিন সেলিব্রেট করা পছন্দ না দেবার। কারণ তার ভালোবাসার জায়গাটি যে দখল করে আছে পথশিশু ও বৃদ্ধাশ্রমের অহেলায় থাকা মানুষগুলো। এবার ২০ আগস্ট তার জন্মদিনটিও পালিত হয় একটু ব্যাতিক্রমভাবে। যা তার সারা জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন হিসেবে গেথে থাকবে।
সদঘাটের এক দল সুবিধাবঞ্চিত পথ শিশু হয় তার জন্মদিনের অতিথি। তার ভালোবাসার মানুষগুলোর কথা বিবেচনা করেই এই চমক দেয় তার সবচেয়ে প্রিয় বন্ধু কণা।
২০ আগস্ট মঙ্গলবার দুপুরে এক দল পথশিশুদের নিয়ে বিশেষ খাবারের আয়োজন করে দেবকে চমকে দেন তার বন্ধু কণা। কেক কেটে বিশেষ খাওয়া দাওয়ার মাধ্যমে দুপুরে শুরু হয় জন্ম দিনের আনুষ্ঠানিকতা। এছাড়াও অবহেলিত শিশুগুলোকে আপন করে নিয়ে ছবি তোলা, গল্প করা ও হাসি আনন্দের মধ্য দিয়ে কাটে দেবা-কণার বিশেষ দিন। তাদের ভাষায়, এমন করে নিজেদের প্রতিটি বিশেষ দিন ও উৎসব যেন কাটে সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে নিয়ে।
অসহায় দরিদ্র বলে কোন শিশু যেন সমাজে অবহেলিত না হয়। নিজেদের পরিবারের সদস্যদের মত বছরের অন্তত বিশেষ একটি দিন ও উৎসব যেন সবাই পালন করেন এসব অসহায় মানুষদের সাথে, এমনটাই প্রত্যাশা কণা-দেবা’র।
রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কের উপর ২০ আগষ্ট মঙ্গলবার জেলা ইজতেমার সাদ পন্থিদের বিরুদ্ধে এক মানব বন্ধন পালন করেন জুবায়ের পন্থি সমর্থকরা।
আগামী ২২ আগস্টে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী জেলা ইজতেমা ঠেকাতে মাওলানা জুবায়ের পন্থীরা ঠাকুরগাঁও জেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদির ব্যানারে মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তরা বলেন তাবলীগ জামাতের বিতর্কিত ব্যক্তি সাদ পন্থীরা জেলা ইজতেমা যেন না করতে পারে এজন্য প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও যদি সেখানে ইজতেমা হয় প্রয়োজনে মাথার পাগরি কোমরে বেঁধে আমরা প্রতিহত করবো।
চট্রগ্রামের হাটহাজারী থেকে আল্লামা শফি সাহেবকে এনে গণজামায়েত করা হবে। মানববন্ধনে এমন বক্তব্য রাখেন, নেকমরদ ওলামা পরিষদ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, ওলামাদের মুরব্বী মাহমুদুল্লাহ, লাহিড়ী জামে মসজিদের খতিব মজিবুর রহমান। পীরগঞ্জ ইমাম ওলামা পরিষদ সম্পাদক নুরুজাম্মানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও মারাক্কাজ মসজিদের ইমাম জামিল আহাম্মেদ, তাবলীগ জামাতের জেলা জিম্মাদার বদরুজাম্মান কামাল, প্রারম্ভিক বক্তা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা ইমাম ওলামা পরিষদ সভাপতি উবাইদুল মতিন প্রমূখ।
তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী (২২-২৪ আগষ্ট) জেলা ইজতেমা করতে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করছে সাদ পন্থী তাবলীগ জামাতের সমর্থকরা।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন ইজতেমা ব্যাপারে অনুমতি দেওয়ার মালিক জেলা প্রশাসক মহোদয়। তবে আইনশৃংখলা রক্ষার্থে সজাগ সর্তক অবস্থানে আমরা রয়েছি।
জিতু তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোড, বেরীরপাড়ে অবস্থিত র্যাংস ইন্ডাস্ট্রিজ লিঃ এর শো-রুমে RANGS SAMSUNG TOSHIBA নামক প্রতিষ্ঠান থেকে ১টি ফ্রিজ ক্রয় করেন।
ফ্রিজ টি বাসায় আনার ব্যবহারে ৭ দিনের মাথায় যথাযথ ভাবে কাজ না করায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানালেও তারা ফ্রিজটি ঠিক করতে কালক্ষেপন করেন এবং আবদুল হামিদ মাহবুব নতুন আরেকটি ফ্রিজ কিনতে বাধ্য হন। অভিযোগকারী যথাযথ ভাবে সেবা না পাওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ২০ আগষ্ট তারিখে র্যাংস ইন্ডাস্ট্রিজ লিঃ এর উক্ত শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা এবং নিম্নমানের ফ্রিজটি পরিবর্তন করে নতুন ফ্রিজ বাসায় পৌছে দেওয়ার আদেশ দেওয়া হয়।
আদায়কৃত জরিমানার ১০ হাজার টাকার ২৫% টাকা, ২ হাজার ৫ শত টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়।
জিতু তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার পুরাতন হাসপাতাল রোড, বেরীরচর, পশ্চিমবাজার, গুলবাগ রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছ্।
২০ আগস্ট মঙ্গলবার বিকাল ২:৩০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কুমার রায় ও সদর মডেল থানার পুলিশ র্ফোস।
ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। অভিযানকালে পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত বেøস টাচকে ৩ হাজার টাকা, বেরীরচরে অবস্থিত রাহুল ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
আশিকুর রহমান বিশেষ প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তরুণীকে (১৭) ধ’র্ষণের অভিযোগে রফিকুল ইসলাম অপু (৪০) নামে এক দন্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পু’লিশ।
সোমবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে চিকিৎসক অপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপু ফতুল্লার পঞ্চবটির মামুন মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ফতুল্লার পঞ্চবটি রোশন হউজিং এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন ধ’র্ষণের শিকার তরুণী। মায়ের দাঁতের সমস্যা নিয়ে পঞ্চবটির মামুন মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসার জন্য যান তিনি।
চিকিৎসা করাতে গিয়ে ক্লিনিকের চিকিৎসক রফিকুল ইসলাম অপুর কুনজর পড়ে তরুণীর ওপর। তখন চিকিৎসক অপু তরুণীর মাকে জানায় আপনার মেয়েকে পছন্দ হয়েছে আমার। তাকে বিয়ে করতে চাই। এমন প্রস্তাবে তরুণী ও চিকিৎসক অপুর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে শনিবার ওই তরুণীকে ফোনে চেম্বারে ডেকে আনেন অপু। সেখানে তরুণীকে ধ’র্ষণ করেন তিনি।
ওসি আসলাম হোসেন আরও বলেন, ধ’র্ষণের শিকার তরুণীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে চিকিৎসক অপুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধ’র্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মা’মলা করেছেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভাল কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছেন ভারতীয় বিএসএফ ।
(২০আগস্ট) মঙ্গলবার বিকাল ৪টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।
পাচারের শিকার মনি আক্তার জানান, ভালো কাজের কথা বলে তাঁকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে কলকাতা হাওড়ায় অবস্থিত লিলুয়া সেলটার হোম নামে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। ২ বছর পর আজ বাড়ি ফিরছেন।
এনজিও সংস্থা রাইটস যশোর এর প্রতিনিধি তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে আইনি সহায়তা করা হবে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রেরক:
মোঃ রাসেল ইসলাম
বেনাপোল,যশোর
মোবাঃ ০১৯৯০৫৪৫৩৫৮
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কলোনীপাড়ার মৃত চমৎকারের ছেলে শ্রী জয়দেব (৪০)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিল। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে আমিসহ সঙ্গীয় ফোর্স জেলা পুলিশ লাইন্স সংলগ্ন তাহেরপুর গ্রাম থেকে ধর্ষক জয়দেবকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের বাবা এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ধর্ষক জয়দেবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মো. ইদ্রিস আলী।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নয়াগোলায় ৪ বছরের এক শিশুকে খাবার দেবার কথা বলে ধর্ষকের ভাড়াটিয়ার শয়ন কক্ষে ধর্ষণ করে পালিয়ে যায় জয়দেব।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ আসলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার(২০/০৮/১৯ইং) তারিখ সকাল ১১ টার সময় ওই বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে এসব অস্ত্র উদ্ধার করে। আটকৃত আসলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
যশোর র্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তদন্তর স্বার্থে তাকে যশোর র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
শরীফ, বাবু -বিশেষ প্রতিবেদক সাভার ঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার দোসাইদ এলাকায় অনির্বাণ উন্নয়ন সমিতির উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
আলোচনা সভায় এসময় বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রæত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানান শাহাব উদ্দিন মাদবর।
অনুষ্ঠানে এসময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান বিদ্যা, আশুলিয়া থানা যুবলীগ এর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন দুলাল,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার,ইউপি সদস্য আব্দুল খালেক,রুহুল আমিন মন্ডল, সালমা আক্তার,আওয়ামী লীগ নেতা রেজাউল করিম,আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নুরুজ্জামান,অনির্বাণ উন্নয়ন সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাদশাসহ আরো অনেকে।
এর আগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ।
অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে এসময় খাবার বিতরণ করা হয়।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ১১ জন ওয়ারেন্টের আসামীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম, দ্বারিয়াপুর মহাজন পাড়ার মো. আনারুল ইসলামের ছেলে মো. বাবু (৩৪), চরবাররশিয়া ইসলামপুরের দানেশ মোহাম্মদের ছেলে মো. মহিবুর রহমান, নতুন ইসলামপুর মহল্লার মৃত নজরুল ইসলামের মেয়ে মোসা. জাহানারা, লক্ষীনারায়নপুর পোড়াগাঁর মৃত সিদ্দিক আলীর ছেলে মো. মজিবুর রহমান (৪৫), লক্ষীনারায়নপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে (৪০), বাররশিয়া হায়াতমোড় এলাকার মৃত সোহরাবের ছেলে কালু (৭৫), একই এলাকার শমশেরের ছেলে মইদুল (২৫), পাওয়েল ভুরভুরা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. শমসের (৫৫), মৃত চুটুর ছেলে মো. জুয়েল ও ঘুঘুডিমা স্লুইচগেট এলাকার জুয়েল রানার স্ত্রী সাগরী (২২)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ অপারেশন মো. ইদ্রিস আলী জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক নারীসহ ১১ জন আসামীকে আটক করা হয়।
ওসি ইদ্রিস আরো জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।