22 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ।ভিডিও সহ।

বিপ্লব সাভার ঃ বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

শনিবার দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এসময় আরও বলেন বাংলাদেশ সবসময় ভারতের বন্ধু রাষ্ট্র জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ নদী মাতৃক দেশ এদেশের নদীগুলো অনেক সুন্দর এছাড়া বাংলাদেশে অনেক পর্যটন এলাকা রয়েছে।

এসময় ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদুত মিশিল বেøকেন বলেন নরওয়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নরওয়ে সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

এসময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও নরওয়ের রাষ্ট্রদুত মিশিল বেøকেন বংশী নদীতে বি ফোর পানশীতে চড়ে বংশী নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।
এসময় ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদুতের সাথে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দুই ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদুতের জন্য ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সিংক রীভা গাঙ্গুলী দাশ ভারতীয় হাইকমিশনার ও মিশিল বেøকেন নরওয়ের রাষ্ট্রদুত।

ধামরাইয়ে স্বপ্ন ডানা পরিবারের পক্ষ থেকে গড়ে উঠছে মানবতার দেয়াল।

মোঃসম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে গড়ে উঠছে “সপ্নডানা পরিবারের” উদ্যোগে মানবতার দেয়াল। যেখানে স্বচ্ছল পরিবারের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা।

সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান স্বপ্ন ডানা পরিবারের সদস্য শাহরিয়ার ফেরদৌস রানা । তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এ ধরনের উদ্যোগ যে কোনো সমাজের জন্যই রোল মডেল হতে পারে বলে মত সুশীল সমাজের।

দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামাকাপড়। রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে আছে ব্যবস্থা। একদিকে নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে।

এক রিকশা চালক বলেন, একটা প্যান্ট কিনতে গেলে ৫০০-৮০০ টাকা লাগে। আমি এমনিতেই পেয়ে গেলাম, এটা আমার জন্য অনেক বেশ উপকার।

ধামরাই কলেজের সাবেক ভিপি মাসুদ রানা বললেন আমার পরিবার ও আত্মীয়-স্বজন যেগুলা পড়তে পারে না, আমি সেগুলো এখানে দিয়ে যাবো।
নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের।

আমরা সমাজে অসহায় মানুষদের পাশে কি ভাবে দাঁড়াবো, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।

আরেকজন জানান কারো কাছে হাত পেতে নিবে কিছু, কিন্ত লজ্জায় চাইতে পারছে না, তাই এই ধরণের প্রয়োজনটা যেন তারা সহজেই পূরণ করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।

প্রতিদিনের সংবাদপত্র কিংবা টিভির পর্দা খুললেই যেখানে সমাজের হানাহানি আর বিদ্বেষ লেগেই থাকে, সেখানে যে কোন সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে মানবতার দেয়াল।

অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

ফুটপাত কিংবা অলি-গোলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ। যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে । যেখানে সত্যিই একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে।

ঠাকুরগাঁওয়ে বাসরে মুখোমুখি সংঘর্ষে নিহত-৮ ।

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ডিপজল কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৪৫),বীরগঞ্জ উপজেলার গলিরামের স্ত্রী মঙ্গলী রানী(৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা(৩৫)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে নিশাত নামক বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল দিনাজপুরের দিকে। এ সময় অপরদিক থেকে যাত্রীবাহী ডিপজল কোচটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পাথিমধ্যে সদর উপজেলার খোঁচাবাড়ি নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে সেখানে দুইজন নিহত হন। পরে আরেকজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে হাজারও মানুষের ভিড় জমায়। এতে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া মানুষের ভিড়ে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক ছড়ালেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দেশজুড়ে চলছে এখন মশা নীধন তৎপরতা। ডেঙ্গু’র ভয়াবহতা রক্ষায় সরকারের পাশাপাশি দেশের মানুষ সোচ্চার হয়ে উঠেছে।

বিশেষ করে“এডিস “মশা” এখন আমাদের জন্য চির শত্রু হয়ে দাড়িয়েছে। ইতোমধ্যেই দেশের সব পত্রিকা গুলোয় এর ভয়াবহতা সম্পর্কে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। অন্যান্য জেলার ন্যায় যশোর জেলা শহরে ডেঙ্গু’র প্রকোপ পড়তে শুরু করেছে। সারাদেশে চলছে জনসচেতনতা মূলক কর্মসূচী।

বেনাপোলে এমনই একটি কর্মসূচী হাতে নিয়েছে “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”। তারা জনসচেতনতা মূলক কর্মসূচির পাশাপাশি নিজ অর্থায়নে ক্রয়কৃত “স্প্রে” মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ ছিটানোর কার্যক্রম গ্রহন করে। প্রাথমিক পর্যায়ে তারা আজ শুক্রবার ২রা আগষ্ট শুক্রবার সকালে বেনাপোল পৌর এলাকার কয়েকটি মসজিদ,মাদ্রাসা এবং এতিমখানার আঙ্গিনায় আনাচে-কানাচে “স্প্রে” মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ “স্প্রে” করে। স্থানগুলো হচ্ছে-বেনাপোল রেলওয়ে স্টেশন অফিস কার্যালয়, স্টেশন সংলগ্ন পাসপোর্ট ইমিগ্রেশন অফিস, স্টেশন জামে মসজিদ,বেনাপোল আলিয়া মাদ্রাসা এবং বড় জামে মসজিদ প্রাঙ্গন,বেনাপোল মাহবুবা এতিমখানা এবং মসজিদ প্রাঙ্গন, বেনাপোল বাগ-এ জান্নাত এতিমখানা এবং মসজিদ প্রাঙ্গন সমূহ। এ প্রসংগে ক্লাবটির সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন এবং সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী এক বিবৃতিতে বলেন, দেশের ক্রান্তি লগ্নে “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” দেশ এবং জনগনের পাশে নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই। আর সে কারনেই আমাদের আজকের এই কর্মসূচী গ্রহন করা।

নেতৃবৃন্দ আরও বলেন, পর্যায়ক্রমে বেনাপোল পৌর এলাকার প্রতিটি পাড়া- মহল্লায় আমাদের এই কীটনাশক ওষুধ “স্প্রে” করার কার্যক্রম অব্যাহত থাকবে।

সাভারে  সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত আহত ১০।ভিডিও সহ।

স্টাফ রিপোর্টার : সাভারে  সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

শুক্রবার দুপুরে ঢাকা আরিচা সহাসড়কের রেডিও কলোনী  এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায় দুপুরে রাজধানীর ঢাকা থেকে ছেরে আসা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহি বাস সাভাররের ঢাকা আপিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের উপরে উল্টে যায়।

এসময় বাসের ভিতরে থাকা দশ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা  দ্রæত আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক  গুরুতর আহত শিল্পী আক্তারকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় পুলিশ মৌমিতা বাসের চালক জাহিদ মন্ডল ও বাসটি আটক করেছে। নিহত শিল্পী কুমিল্লার দেবীদ্বার থানার গুনাই নগর গ্রামের মৃত শাহ আলম মুন্সীর মেয়ে।

সাভারের ভাকুর্তা ইউনিয়নে গুজবে কান না দেয়ার আহবানে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। ভিডিও সহ।

নিজস্ব প্রতিবেদক ঃ নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন । গুজবে কান না দেয়ার আহবানে সাভারে আলোচনা সভা ও মটরসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী-লীগের ব্যানারে “নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন” এ স্লোগানকে সামনে রেখে উক্ত সভা ও র‌্যালীটি অনুষ্ঠিত হয় ।

আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দেন। এলাকাবাসিকে এমনটাই অবগত করেছেন স্থানীয় আওয়ামী-লীগ নেতাকর্মীরা।

এলাকাবাসিকে এমনটাই অবগত করেছেন স্থানীয় আওয়ামী-লীগ নেতাকর্মীরা। গ্রাম-গঞ্জের পাড়া-মহল্লায় অবগত এ সভায় কয়েক হাজার লোকের সমাগম ঘটে। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি শহীদুল্লাহ বেপারী, যুবলীগের সভাপতি মোঃ তফিজ উদ্দিন ,ছাত্রলীগ নেতা জুয়েল, সেচ্ছাসেবকলীগের সভাপতি ডা. নাছির উদ্দিন, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে আওয়ামী লীগের শোকর‌্যালি ও সভা

হুমায়ুন কবির রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় শোকদিবস ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির আওতায় ০১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মিরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সমবেত হয়।

এখানে তারা সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এরপর মিলাদ শেষে আ’লীগ সিনিয়র সহ-সভাপতি সফিকুল আলম ও যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকীর নেতৃত্বে একটি শোক র‌্যালি বের করা হয়। পরে শিবদিঘিতে সহ-সভাপতি আব্বাস আলির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সফিকুল আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্যা আনিসুর রহমান বাকী, উপজেলা আওয়ামী লীগ সদস্য বাবর আলী, উপজেলা আওমী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন বুলু, উপজেলা আওয়ামী লীগ সদস্য মামুনুর রশীদ এলবাট, যুবলীগ নেতা শাহনেওয়াজ, উপজেলা আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক জমির উদ্দিন ও উপজেলা আওয়ামী সদস্য আব্দুল বারী প্রমুখ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় আগষ্ট মাস ব্যাপি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট নেতাকর্মিদের উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেঙ্গু আক্রান্ত পথশিশু নাহিদকে ভর্তি না করার অভিযোগ সোহরাওয়ার্দী হাসপাতালের বিরুদ্ধে , প্রশ্ন করায় সাংবাদিক লাঞ্ছিত।ভিডিও সহ।

নিজস্ব প্রতিবেদক ঃ ৭ বছরের এক পথশিশু ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ভর্তি না করার অভিযোগ উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে । এ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক কে লাঞ্ছিত করলেন ইন্টারনি করা ডাক্তার ।

মঙ্গলবার (৩০ জুলাই) গভীর রাতে হাসপাতালে নেয়া হলে পরদিন রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়লেও হাসপাতালে ভর্তি না করায় শিশুটি গাবতলী বাস টার্মিনালেই পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। বিষয়টি সময় সংবাদের নজরে আসলে হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করেন কয়েকজন কর্তব্যরত চিকিৎসক।

প্রচণ্ড জ্বর নিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার (৩১ জুলাই) দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে পড়ে থাকে ডেঙ্গু আক্রান্ত ৭ বছরের পথশিশু নাহিদ। অন্য পথশিশু ও টার্মিনালের এক শ্রমিক মঙ্গলবার রাতে শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে রক্ত পরীক্ষা করানোর পর টার্মিনালে নিয়ে যায়। তাদের অভিযোগ পরদিন রিপোর্ট সংগ্রহের পর শিশুটিকে হাসপাতালে নেয়া হলেও ভর্তি করেননি চিকিৎসকরা।

শিশুর বাবা বলেন, আমরা ওকে নিয়ে গেলাম। তিনি বসে বসে টাকা গুণছেন কিন্তু ওর টেস্ট করলেন না।

খবর পেয়ে মিরপুরের এক বাসিন্দা টার্মিনালে পড়ে থাকা শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে ভর্তি না করার বিষয়ে জানতে চাওয়া হলে উত্তেজিত হয়ে ওঠেন কর্তব্যরত কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। একপর্যায়ে সময় সংবাদের ওপরও চড়াও হন তারা।

ডেঙ্গু আক্রান্ত পথ শিশুটিকে ভর্তি না করার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান হাসপাতালটির পরিচালক।

তিনি বলেন, আমরা ডেঙ্গু রোগী ভর্তি নিচ্ছি না, এটা ঠিক না। তবে সব ডেঙ্গু রোগীকেও আমাদের পক্ষে ভর্তি করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আগামীকাল আমি ব্যবস্থা নিচ্ছি।

বুধবার দিনভর এসব ঘটনার পর পথশিশুটির সুচিকিৎসার কথা বিবেচনা করে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন শাহীন নামে মিরপুরের এক বাসিন্দা।

সুত্র-সময় টিভি

এমপি আফিল উদ্দিনের হস্তক্ষেপে পুনরায় বেনাপোল দিয়ে আমদানী রপ্তানি চালু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: টানা ৩৪ ঘন্টা বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হস্তক্ষেপে বুধবার বিকেল ৫টা থেকে পুনরায় চালু হয়েছে। সমস্যা সমাধানে বুধবার দুপুরে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন ভবনে ব্যবসায়ী সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের সাথে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে ড্রাইভারদের কাছ থেকে বকশিষের নামে অতিরিক্ত টাকা না নেয়ার সিদ্ধান্ত হলে বিকাল ৫টার দিকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়। আমদানি-রপ্তানি চালু হওয়ায় বন্দরে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী, ট্রান্সপোর্ট মালিক এসোসিয়েশন, ট্রাক চালক নেতৃবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ।

বেনাপোল কাষ্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দু‘দেশের ব্যবসায়ীদের মাঝে সমঝোতা বৈঠকের পর বিকালে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

উল্লেখ্য ভারত থেকে রপ্তানি পণ্য নিয়ে কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে বেনাপোল বন্দরে নানা পয়েন্টে বকশিষের নামে মোটা অংকের টাকা গুনতে হতো। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭টা থেকে ভারতের ব্যবসায়ীসহ ট্রাক শ্রমিকরা দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় উভয় বন্দর এলাকায় আটকা পড়ে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য।

ঠাকুরগাঁও মহিলা ডিগ্রী কলেজের নতুন সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক।

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি  ঃ রহস্যজনক কারনে ঠাকুরগাঁও-৩ এর বিএনপি দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান সম্প্রতি তার ডিও লেটারের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটাকে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সভাপতির চলমান পদ থেকে সরিয়ে দিলেন।

এমপি’র ঐ সুপারিশকৃত চিঠির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে কলেজ পরিদর্শক ড.মনিরুজ্জামানের গত ২৫/০৭/২০১৯ খ্রি. স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রানীশংকৈল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হককে মহিলা কলেজের নূতন সভাপতি পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে ঐ মহিলা কলেজ ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রসঙ্গত: সরকারি বিধি অনুযায়ি কোনো এমপিওভূক্ত শিক্ষক কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না বিধায় সইদুল হকের সভাপতি হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সংসদ সদস্য আলী আকবরের কন্যা রানীশংকৈল উপজেলা মহিলা লীগ সভানেত্রী, দু’বারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা গত ২০১৪ খ্রি. জাতীয় সংসদের ৩০১ (ঠাকুরগাঁও-পঞ্চগড়) সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হন। ঐ কলেজের সভাপতি থাকাকালে তিনি কলেজের অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের বেতন নিয়মিত করন ও বোনাসবৃদ্ধি, ক্লাস নিয়মিত করনসহ বিভিন্ন উন্নয়ন সাধন করেন। তার সভাপতির মেয়াদ আগামি ২০/০৭/২০২০ খ্রি. পর্যন্ত বহাল আছে। কিন্তু তার আগেই তাকে স্থানীয় এমপি জাহিদের হস্তক্ষেপে সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হলো।
এ ব্যাপারে মহিলা কলেজ অধ্যক্ষ তফিল উদ্দীন বিস্ময় প্রকাশ করে বলেন- আমি তো এ বিষয়ে কিছুই জানিনা, এর চিঠি পেয়ে আমি মাননীয় এমপি জাহিদুর রহমানের কাছে গেলে তিনি আমাকে বলেছেন, এটা নাকি তিনি রাজনৈতিক চাপে করেছেন।

সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- সাবেক মহিলা এমপি ঐ কলেজের সভাপতি ছিলেন, এটা আমি জানতাম না এবং তিনি আমার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেননি। আওয়ামী লীগ সভাপতি সইদুল হক যোগাযোগ করেছেন তাই তাকে ডিও লেটার দিয়েছি। এজন্য কোনো রাজনৈতিক চাপ ছিল কিনা,

এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। এ নিয়ে ঐ কলেজ ও এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।

সর্বশেষ আপডেট...